পরিচর্যা সভার তালিকা
১৩ই নভেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ৬ (৪৫)
১০ মিনিট:স্থানীয় ঘোষণাবলি। ১২ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো অথবা আপনার এলাকার জন্য উপযুক্ত অন্যান্য উপস্থাপনা ব্যবহার করে, কীভাবে ১৫ই নভেম্বর প্রহরীদুর্গ এবং অক্টোবর থেকে ডিসেম্বর সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান। নমুনাগুলোর যেকোনো একটাতে দেখান যে, “আমি ইতিমধ্যেই আপনাদের কাজ সম্বন্ধে ভালভাবে অবগত আছি” বলে যারা আলোচনা থামিয়ে দেয়, তাদের সঙ্গে কীভাবে কথা বলা যায়।—যুক্তি (ইংরেজি) বইয়ের ২০ পৃষ্ঠা দেখুন।
২০ মিনিট:সুসমাচারের পরিচারক। ৭-১০ পৃষ্ঠার ইনসার্টের ওপর ভিত্তি করে বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা।
১৫ মিনিট:“নির্ভীক অথচ শান্তিপ্রবণ।”a
গান ৪ (৪৩) এবং শেষ প্রার্থনা।
২০শে নভেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ২১ (১৯১)
১০ মিনিট:স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি।
১৫ মিনিট:স্থানীয় প্রয়োজন।
২০ মিনিট:ডিসেম্বর মাসে সর্বমহান পুরুষ বইটি অর্পণ করা। শ্রোতাদের সঙ্গে আলোচনা। শ্রোতারা সর্বমহান পুরুষ বইয়ের কোন বিষয়টা মূল্যবান বলে মনে করে এবং অতীতে বইটি অর্পণ করে তাদের কোন উল্লেখযোগ্য অভিজ্ঞতা হয়েছে, সেই বিষয়ে মন্তব্য করার জন্য তাদের আমন্ত্রণ জানান। ২০০৫ সালের জানুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্ট থেকে নমুনারূপে দেওয়া উপস্থাপনাগুলো পুনরালোচনা করুন। স্থানীয় এলাকার জন্য কার্যকারী হবে এমন নমুনারূপে দেওয়া উপস্থাপনাগুলোর কোনো একটা বা অন্য কোনো উপস্থাপনা ব্যবহার করে দেখান যে, কীভাবে এই বইটি অর্পণ করা যায়।
গান ৫ (৪৬) এবং শেষ প্রার্থনা।
২৭শে নভেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ৮ (৫৩)
৫ মিনিট:স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট এবং দানের স্বীকৃতি পড়ুন।
১০ মিনিট:ঈশ্বরের প্রশংসা করার জন্য একতাবদ্ধভাবে নির্মাণ কাজ করা। ২০০৬ সালের ১লা নভেম্বর প্রহরীদুর্গ পত্রিকার ১৭-২১ পৃষ্ঠার ওপর ভিত্তি করে একজন প্রাচীন বক্তৃতা দেবেন।
১৫ মিনিট:“যেভাবে একটা পত্রিকা উপস্থাপনা তৈরি করবেন।”b দুজন প্রকাশককে নিয়ে তিন মিনিটের একটা নমুনা অন্তর্ভুক্ত করুন, হতে পারে তারা দুজনে স্বামী-স্ত্রী। তারা ১২ পৃষ্ঠায় দেওয়া (১লা ডিসেম্বর প্রহরীদুর্গ অথবা অক্টোবর থেকে ডিসেম্বর সচেতন থাক! পত্রিকার জন্য) একটা প্রস্তাবিত উপস্থাপনা নির্বাচন করে এবং তারা এটাকে কীভাবে ব্যবহার করবে, তা ঠিক করে আর পরে উপস্থাপনাটা তাদের নিজের কথায় প্রকাশ করে। এরপর, এইমাত্র বিবেচিত প্রবন্ধের পরামর্শগুলো ব্যবহার করে, তারা তাদের এলাকার জন্য সময়োপযোগী বলে লক্ষ করেছে এমন একটা প্রবন্ধ কীভাবে তুলে ধরবে, সেই বিষয়ে প্রস্তুতি নেয় এবং নমুনা দেখায়।
১৫ মিনিট:“আমার নিজের রক্ত ব্যবহার করার সঙ্গে জড়িত রক্তের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ এবং চিকিৎসাপদ্ধতিগুলোকে আমি কোন দৃষ্টিতে দেখি?” প্রশ্নোত্তর আলোচনা এবং নমুনা। যে-প্রাচীন এই অংশটি তুলে ধরবেন তার শাখার দেওয়া আউটলাইন পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করা উচিত।
গান ২৫ (২০৪) এবং শেষ প্রার্থনা।
৪ঠা ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ২৩ (২০০)
১০ মিনিট:স্থানীয় ঘোষণাবলি। প্রকাশকদের নভেম্বর মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন।
১৫ মিনিট:“ঈশ্বরের উপাসনা করুন এবং নিকটবর্তী হোন বই অধ্যয়ন করা।”c এই বইগুলোর বিশেষ বৈশিষ্ট্যগুলোকে কার্যকারীভাবে ব্যবহার করার জন্য মণ্ডলীকে উৎসাহিত করুন, যেমন বাক্সগুলো এবং ছবিগুলো। অতিরিক্ত তথ্যের জন্য ২০০৩ সালের সেপ্টেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৭ পৃষ্ঠা এবং ২০০৪ সালের ফেব্রুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৬ পৃষ্ঠা উল্লেখ করুন।
২০ মিনিট:উত্তর দেওয়ার সময় বাইবেল ব্যবহার করুন। ২০০২ সালের ১৫ই আগস্ট প্রহরীদুর্গ পত্রিকার ১৭-১৮ পৃষ্ঠায় “আমরা যে-সত্যগুলো শিক্ষা দিই সেগুলোর প্রতি ভালবাসা দেখানো,” উপশিরোনামের নীচে দেওয়া বিষয়বস্তুর ওপর ভিত্তি করে শ্রোতাদের সঙ্গে আলোচনা। প্রত্যেকটা প্রশ্নের ওপর মন্তব্য করার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান। একজন প্রকাশককে নমুনা দেখাতে বলুন যে, একজন সহকর্মী যখন জিজ্ঞেস করেন “কেন আপনারা বড়দিন উদ্যাপন করেন না?,” তখন শাস্ত্রীয় উত্তর দেওয়ার জন্য তিনি যুক্তি বই ব্যবহার করেন।
গান ৮ (৫৩) এবং শেষ প্রার্থনা।
[পাদটীকাগুলো]
a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।