ঈশ্বরের উপাসনা করুন এবং নিকটবর্তী হোন বই অধ্যয়ন করা
১ একমাত্র সত্য ঈশ্বরের উপাসনা করুন বইটি, নতুন ব্যক্তিদের সঙ্গে জ্ঞান বইটি শেষ করার পর অধ্যয়ন করার জন্য প্রস্তুত করা হয়েছে। মণ্ডলীর বই অধ্যয়নে এই প্রকাশনাটি বিবেচনা করা, এই বইটি পরিচর্যায় ব্যবহারের জন্য আমাদের প্রস্তুত করবে এবং যিহোবা ও তাঁর সংগঠনের প্রতি আমাদের প্রেম ও উপলব্ধিকে গভীর করতে সাহায্য করবে। ঈশ্বরের উপাসনা করুন বইটি অধ্যয়ন করে কীভাবে আমরা পুরোপুরি উপকৃত হতে পারি?
২ অধ্যয়ন পরিচালনা করা: যেহেতু প্রত্যেক সপ্তাহে আমরা একটা পুরো অধ্যায় আলোচনা করব, তাই বই অধ্যয়ন অধ্যক্ষরা শুরুর অনুচ্ছেদগুলোর আলোচনা অধিক প্রসারিত না করে বরং অধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বেশি সময় দিতে চাইবে, যেগুলো সাধারণত সেই অধ্যায়ের শেষের দিকে দেখা যায়। প্রত্যেকবার অধ্যয়নের শেষে পুনরালোচনার বাক্স সংক্ষেপে পর্যালোচনা করা উপস্থিত সকলকে মুখ্য বিষয়গুলো মনে রাখতে সাহায্য করবে।
৩ ধ্যান ও আলোচনা করার জন্য ঈশ্বরের উপাসনা করুন বইয়ের অধ্যায়গুলোর প্রায় অর্ধেকটাতে কিছু প্রশ্ন রয়েছে। দলের সঙ্গে সেগুলো আলোচনা করার সময়ে অধ্যক্ষের সময়ের দিকে লক্ষ রেখে উল্লেখিত শাস্ত্রপদগুলো পড়া ও আলোচনা করা উচিত।
৪ পূর্ব প্রস্তুতি: উল্লেখিত শাস্ত্রপদগুলোর ওপর প্রার্থনাপূর্ণ ধ্যান আমাদের শুধুমাত্র মন্তব্যগুলো প্রস্তুত করতেই নয় বরং আরও গুরুত্বপূর্ণ, আমাদের অন্তঃকরণকে সুস্থির বা প্রস্তুত করতে সক্ষম করবে। (ইষ্রা ৭:১০) আমাদের মন্তব্যগুলো স্বাচ্ছন্দ্যে করার মাধ্যমে আমরা সকলে পরস্পরকে আশ্বাস বা উৎসাহ দেওয়ায় অবদান রাখতে পারি।—রোমীয় ১:১১, ১২.
৫ ঈশ্বরের উপাসনা করুন বইটির অধ্যয়ন আমাদেরকে যিহোবার নিকটবর্তী হতে সাহায্য করবে এবং আমাদের সঙ্গে তাঁকে উপাসনা করার জন্য সৎহৃদয়ের ব্যক্তিদের সাহায্য করতে আমাদের সজ্জিত করবে। (গীত. ৯৫:৬; যাকোব ৪:৮) আমরা সকলে যেন এই উত্তম আধ্যাত্মিক আয়োজন থেকে পুরোপুরি উপকৃত হই।
৬ জুন মাসের শুরুতে যিহোবার নিকটবর্তী হোন বইটি মণ্ডলীর বই অধ্যয়নে আলোচনা করা হবে। আমাদের অধ্যয়ন থেকে আমরা কীভাবে সবচেয়ে বেশি উপকার পেতে পারি? প্রস্তুতি অত্যাবশ্যক। প্রতি সপ্তাহে অধ্যয়নের জন্য তুলনামূলকভাবে অল্প সংখ্যক অনুচ্ছেদ তালিকাবদ্ধ করে প্রত্যেকটা অধ্যায়ের জন্য দুসপ্তাহ দেওয়া হবে। এটা বিষয়বস্তুর ওপর আপনার অধ্যয়ন এবং ধ্যানের ওপর ভিত্তি করে আপনার আন্তরিক মন্তব্যগুলো করার জন্য যথেষ্ট সময় করে দেবে।
৭ ধ্যানের জন্য প্রশ্নগুলো: অধ্যায়ের শেষ অনুচ্ছেদটা বিবেচনা করার পর, বই অধ্যয়ন অধ্যক্ষ দলের সঙ্গে “ধ্যানের জন্য প্রশ্নগুলো” বাক্সটা নিয়ে আলোচনা করবেন। তার লক্ষ্য হবে আন্তরিক মন্তব্যগুলো বের করে আনা, তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্বন্ধে দলকে পরীক্ষা করা নয়।
৮ আমাদের সামনে কী রোমাঞ্চকর সুযোগই না অপেক্ষা করছে! যিহোবার ব্যক্তিত্ব সম্বন্ধে গভীরভাবে অধ্যয়ন করে আমরা প্রচুররূপে উপকৃত হব। এই অধ্যয়ন যেন আমাদেরকে আমাদের স্বর্গীয় পিতার আরও নিকটবর্তী হতে সাহায্য করে এবং আমরা যেন অন্যদের একই বিষয় করতে সাহায্য করার জন্য আরও বেশি কার্যকারী হই।