ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৭/০৫ পৃষ্ঠা ১
  • অন্যদের প্রতি যে-ঋণ আমাদের রয়েছে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • অন্যদের প্রতি যে-ঋণ আমাদের রয়েছে
  • ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • লোকেদের যখন ঘরে পাওয়া যায় না
    ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ঘরে ঘরে পরিচর্যা—কেন এখন গুরুত্বপূর্ণ?
    ২০০৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • সর্বত্র সুসমাচার প্রচার করুন
    ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • লোকেদের জীবন বিপদের মধ্যে রয়েছে!
    ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৭/০৫ পৃষ্ঠা ১

অন্যদের প্রতি যে-ঋণ আমাদের রয়েছে

১ প্রেরিত পৌল লোকেদের কাছে প্রচার করাকে এক বাধ্যবাধকতা বলে মনে করেছিলেন। তিনি জানতেন যে, যিহোবা তাঁর পুত্রের বহুমূল্য রক্তের দ্বারা সব ধরনের মানুষের জন্য পরিত্রাণ সম্ভবপর করেছেন। (১ তীম. ২:​৩-৬) এইজন্য পৌল বলেছিলেন: “গ্রীক ও বর্ব্বর, বিজ্ঞ ও অজ্ঞ, সকলের কাছে আমি ঋণী।” তিনি সাধ্যমতো বা উৎসুকভাবে এবং অক্লান্তভাবে তার সহমানবদের কাছে সুসমাচার জানিয়ে তার ঋণ শোধ করার জন্য পরিশ্রম করেছিলেন।​—⁠রোমীয় ১:​১৪, ১৫.

২ পৌলের মতো, আজকে খ্রিস্টানরা প্রতিটা সুযোগে তাদের প্রতিবেশীদের কাছে সুসমাচার জানানোর চেষ্টা করে থাকে। “মহাক্লেশ” যেহেতু দ্রুত এগিয়ে আসছে, তাই সৎহৃদয়ের লোকেদের জন্য আমাদের অনুসন্ধানের কাজ খুবই জরুরি। লোকেদের প্রতি আন্তরিক ভালবাসা যেন আমাদেরকে এই জীবনরক্ষাকারী কাজে অধ্যবসায়ী হওয়ার জন্য পরিচালিত করে।​—⁠মথি ২৪:২১; যিহি. ৩৩:⁠৮.

৩ আমাদের ঋণ শোধ করা: যে-প্রধান উপায়ে আমরা লোকেদের কাছে পৌঁছে থাকি, সেটা হল ঘরে ঘরে প্রচার করার মাধ্যমে। সেই সমস্ত এলাকায় যেখানে ঘরে নেই এমন ব্যক্তিদের যে-বাড়িগুলো পাওয়া যায়, সেগুলো সঠিকভাবে নোট করে রাখা এবং অন্য সময় তাদের কাছে ফিরে যাওয়া আমাদেরকে আরও বেশি লোকেদের সঙ্গে সাক্ষাৎ করতে সমর্থ করবে। (১ করি. ১০:৩৩) এ ছাড়া, আমরা ব্যবসায়িক এলাকায়, রাস্তাঘাটে, পার্কে, গাড়ি রাখার জায়গাগুলোতে এবং টেলিফোনে সাক্ষ্য দেওয়ার দ্বারা বিভিন্ন ব্যক্তির কাছে পৌঁছাতে পারি। আমরা নিজেদের জিজ্ঞেস করতে পারি, ‘জীবনের বার্তা জানানোর জন্য আমি কি প্রচারের প্রত্যেকটা উপায়কে কাজে লাগানোর জন্য আমার যথাসাধ্য করছি?’​—⁠মথি ১০:⁠১১.

৪ একজন অগ্রগামী বোন তার এলাকার সমস্ত লোকের কাছে পৌঁছানোর গুরু দায়িত্ব বোধ করেছিলেন। একটা বাড়িতে জানালার ব্লাইন্ডগুলো সবসময় বন্ধ থাকত এবং বাড়িতে কখনোই কাউকে পাওয়া যেত না। কিন্তু, একদিন সেই অগ্রগামী বোন প্রচার করছিলেন না এমন এক সময়, সেই বাড়ির সামনে একটা গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন যে-বাড়িতে কখনোই কাউকে পাওয়া যায়নি। সুযোগটা যাতে না হারিয়ে ফেলেন, তাই তিনি কলিংবেলটা বাজিয়েছিলেন। একজন ভদ্রলোক বেরিয়ে এসেছিলেন এবং প্রথমবারের আলোচনা সেই বোন ও তার স্বামীকে বেশ কয়েকটা পুনর্সাক্ষাৎ করার সুযোগ করে দিয়েছিল। অবশেষে, সেই ব্যক্তি বাইবেল অধ্যয়ন করতে রাজি হয়েছিলেন এবং এখন তিনি একজন বাপ্তাইজিত ভাই। তিনি কৃতজ্ঞ যে, এই বোন অন্যদের কাছে প্রচার করাকে এক ঋণ হিসেবে মনে করেছিলেন।

৫ সময় যতই শেষ হয়ে আসছে, প্রচার কাজে প্রাণপণভাবে নিজেদের বিলিয়ে দেওয়ার দ্বারা আমাদের সহমানবের প্রতি আমাদের ঋণ শোধ করার এখনই সময়।​—⁠২ করি. ৬:​১, ২.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার