ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৬/০৫ পৃষ্ঠা ৮
  • পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
  • ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • পত্রিকাটি সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
    ২০১০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
    ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • পত্রিকাটি সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
    ২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
    ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৬/০৫ পৃষ্ঠা ৮

পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়

প্রহরীদুর্গ জুন ১৫

“আমাদের মধ্যে অধিকাংশই আমাদের জীবনের বেশির ভাগ সময় কাজ করে কাটাব। কেউ কেউ এটাকে একটা আশীর্বাদ হিসেবে দেখে থাকে; অন্যেরা এটাকে একটা অভিশাপ হিসেবে দেখে। আপনি কী মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন। তারপর উপদেশক ২:২৪ পদ পড়ুন।] এই পত্রিকা দেখায় যে, কাজের ক্ষেত্রে এক ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি লাভ করতে বাইবেল আমাদের কীভাবে সাহায্য করতে পারে। এ ছাড়া, কাজের সঙ্গে সম্পর্কযুক্ত চাপকে কীভাবে মোকাবিলা করা যায়, সেই বিষয়েও এটি আলোচনা করে।”

সচেতন থাক! এপ্রিল-জুন

“অনেকে মনে করে যে, কায়িক শ্রম হল তুচ্ছ কাজ কিন্তু আপনি কি জানেন যে, শাস্ত্র আমাদেরকে কঠোর পরিশ্রম করার জন্য উৎসাহ দেয়? [উত্তরের জন্য সুযোগ দিন এবং তারপর উপদেশক ২:২৪ পদ পড়ুন। ২০ পৃষ্ঠার প্রবন্ধটি খুলুন।] কঠোর পরিশ্রম এবং কায়িক শ্রমের প্রতি বিশেষ করে যুবক-যুবতীদের যে-দৃষ্টিভঙ্গি থাকা উচিত এই প্রবন্ধটি তা নিয়ে আলোচনা করে।”

প্রহরীদুর্গ জুলাই ১

“আমরা সকলেই সেই লোকেদেরকে চিনি, যাদেরকে আপাতদৃষ্টিতে সফল বলে মনে হয় অথচ তবুও তারা মনে করে যে, তারা তাদের জীবনে কিছু থেকে বঞ্চিত হচ্ছে। তারা কী খুঁজছে বলে আপনি মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন। তারপর মথি ৫:৩ পদ পড়ুন।] এই পত্রিকা মনের শান্তি লাভ করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে আর তা হচ্ছে আমাদের আধ্যাত্মিক চাহিদা মেটানো।”

সচেতন থাক! জুলাই-সেপ্ট.

“অধিকাংশ বাবামাই স্থির করে যে, তাদের ছেলেমেয়েরা কোন চলচ্চিত্রটা দেখবে আর কোন চলচ্চিত্রটা দেখবে না। আপনার পরিবারের জন্য যথোপযুক্ত চলচ্চিত্রগুলো খুঁজে পাওয়া কি কঠিন হয়েছে? [উত্তরের জন্য সুযোগ দিন। তারপর ইফিষীয় ৪:১৭ পদ পড়ুন।] এই পত্রিকাটি আলোচনা করে যে, কীভাবে বাবামারা তাদের ছেলেমেয়েদেরকে গঠনমূলক বিনোদন বেছে নিতে সাহায্য করতে পারে।”

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার