লোকেদের জীবন বিপদের মধ্যে রয়েছে!
১ বাইবেলে স্পষ্টভাবে বলা আছে যে যিহোবার ইচ্ছা হল “যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায়।” কিন্তু সেইসঙ্গে এ কথাও সত্যি যে জগতের কোটি কোটি লোকেদের পরিত্রাণ পেতে হলে তাদের সবাইকে যিহোবা ঈশ্বর এবং তাঁর রাজ্যের ওপর বিশ্বাস দেখাতে হবে যে রাজ্যের রাজা হলেন যীশু খ্রীষ্ট। আর বিশ্বাস করার জন্য তাদের “সত্যের তত্ত্বজ্ঞান” পাওয়া খুবই জরুরি। (১ তীম. ২:৩, ৪) তাই বাইবেল যখন ঘোষণা করে যে খুব শীঘ্রিই ঈশ্বর এই পৃথিবীর সমস্ত দুষ্ট লোকেদের ধ্বংস করে দেবেন ও এক নতুন ধার্মিক জগৎ নিয়ে আসবেন তখন সঙ্গে সঙ্গে এটা আমাদেরকে লোকেদের জীবন বাঁচানোর এক জরুরি কাজ দেয়।—মথি ২৪:১৪; ২৮:১৯, ২০; রোমীয় ১০:১৩-১৫.
২ কেন এত জরুরি? যীশু সাবধান করে বলেছিলেন যে এমন এক “মহাক্লেশ উপস্থিত হইবে, যেরূপ জগতের আরম্ভ অবধি এ পর্য্যন্ত কখনও হয় নাই।” (মথি ২৪:২১) এই ক্লেশ আরমাগিদোনে শেষ হবে। (প্রকা. ১৬:১৬) কোটি কোটি লোকেরা যারা আজকে সুসমাচার শুনতে চায় না তারা ধ্বংস হয়ে যাবে। আর এর মধ্যে আমাদের আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধুবান্ধব, যাদের সঙ্গে আমরা কাজ করি ও চেনা-জানা লোকেরা যারা সত্যে নেই তারা সবাই থাকবে। কিন্তু আমরা সুসমাচার নিয়ে ‘সমুদয় মনুষ্যের’ কাছে পৌঁছাতে চাই। আর তা করে আমরা যিহোবা ঈশ্বরের মতো কাজ করতে পারব কারণ যিহোবা সমস্ত মানুষকে প্রেম করেন আর তাই তিনি আমাদের সকলের জন্য তাঁর একমাত্র পুত্র যীশু খ্রীষ্টকে বলি হতে দিয়েছেন। (যোহন ৩:১৬) এই কারণে আমাদের জোর কদমে চেষ্টা চালিয়ে যাওয়া দরকার যাতে আমরা লোকেদের ঈশ্বরের সুরক্ষা স্থানে পালিয়ে আসতে সাহায্য করতে পারি। আমরা যদি পুরোদমে প্রচার করে চলি, তাহলে আমরা কারও রক্তের দায়ে দায়ী হব না।—যিহি. ৩৩:১-৭; ১ করি. ৯:১৬.
৩ আমাদের কী করা উচিত? ঈশ্বরের বাক্য বাইবেলের শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় প্রচার কাজের ওপর জোর দেওয়া হয়েছে। প্রেরিত পৌল বলেছেন, “খ্রীষ্টের প্রেম আমাদিগকে বশে রাখিয়া চালাইতেছে,” যেন আমরা ঈশ্বরের দেখানো পথে চলি। (২ করি. ৫:১৪) এছাড়া, প্রহরীদুর্গ পত্রিকা সবসময় আমাদের মনে করিয়ে দেয় যে প্রচার করা আমাদের এক বড় দায়িত্ব। আমাদের রাজ্যের পরিচর্যা আমাদের শেখায় যে কী করে প্রচার করতে হয়। প্রাচীনেরা প্রচারের ব্যবস্থা করেন ও আমাদেরকে প্রচারে যেতে উৎসাহ দেন। আমাদের ভাইবোনেরাও তাদের সঙ্গে প্রচারে যাওয়ার জন্য আমাদেরকে ডাকেন। আমাদেরকে সবসময় প্রচারের জন্য তৈরি করতে, আলাদা আলাদা ভূমিকা ব্যবহার করতে, লোকেদের হাতে পত্রিকা ও অন্যান্য বইপত্রগুলো দিতে, আগ্রহী লোকেদের কাছে আবার ফিরে যেতে, বাইবেল স্টাডি করতে এবং প্রতিটা সুযোগে লোকেদের সঙ্গে কথা বলতে বলা হয়। আর আমাদের এই সমস্ত কিছুই করা উচিত কারণ তা আমাদেরকে লোকেদের জীবন বাঁচানোর কাজে সাহায্য করে।—১ করি. ৯:২২, ২৩; ইফি. ১:১৩.