জীবনের উদ্দেশ্য কী—আপনি কিভাবে তা পেতে পারেন? ব্রোশারটি উপস্থাপন করার জন্য কিছু ভূমিকা
গৃহকর্তাকে সম্ভাষণ জানানোর পর, আপনি হয়তো বলতে পারেন:
“আজকের জীবন অনিবার্যভাবে বিভিন্ন সমস্যা ও হতাশায় পূর্ণ। আপনি কি মনে করেন যে, জীবন এইরকমই হওয়ার কথা ছিল? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই ব্রোশারটি দেখায় যে, মানবজাতি ও পৃথিবীর জন্য ঈশ্বরের আদি উদ্দেশ্য অবশেষে পরিপূর্ণ হবেই। [২০-১ পৃষ্ঠার ছবিটা নিয়ে আলোচনা করুন। এরপর যিশাইয় ১৪:২৪ ও ৪৬:১১ পদের ওপর জোর দিয়ে, ৯ অনুচ্ছেদটি পড়ুন।] পরের বার যখন আমি আসব, তখন আমি আপনাকে দেখাতে চাই বাইবেলে কোথায় বলা আছে যে, ঈশ্বর পৃথিবীতে পরমদেশ পুনর্স্থাপন করবেন।” ব্রোশারটি অর্পণ এবং পুনরায় ফিরে যাওয়ার ব্যবস্থা করুন।
পুনরায় ফিরে গিয়ে আপনি হয়তো বলতে পারেন:
“গতবার আমি উল্লেখ করেছিলাম যে, মানুষের জন্য ঈশ্বরের উদ্দেশ্য হল, এক পরমদেশ পৃথিবীতে চিরকাল বেঁচে থাকা। [২০-১ পৃষ্ঠার ছবিটা আবারও দেখান।] লক্ষ করুন যে, যিশু, পিতর এবং দায়ূদ পরমদেশ সম্বন্ধে বলেছিল।” তাকে তার ব্রোশারটি নিতে বলুন। তারপর ২১-২ পৃষ্ঠা খুলুন এবং ১০-১৩ অনুচ্ছেদ আলোচনা করুন। বাইবেল অধ্যয়নের প্রস্তাব দিন অথবা পরের সাক্ষাতে ২৯-৩০ পৃষ্ঠার উপশিরোনামগুলোর একটা আলোচনা করার ব্যবস্থা করুন।
একজন কিশোরবয়সি প্রকাশক হয়তো বলতে পারে:
“আমার বয়সি অনেকে ভবিষ্যৎ সম্বন্ধে অনিশ্চিত। আপনি কি মনে করেন যে, পরবর্তী প্রজন্মের জন্য জীবন আরও ভাল হবে? [উত্তর দেওয়ার সুযোগ দাও।] বাইবেল সমস্ত মানবজাতির জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ সম্বন্ধে বলে। [ব্রোশারটির ৩১ পৃষ্ঠার ছবিটা খোলো আর চিত্রশিরোনামটা পড়ো। এরপর ২ পিতর ৩:১৩ পদ পড়ো।] মানবজাতির জন্য ঈশ্বর যে-আশীর্বাদগুলো সঞ্চিত করে রেখেছেন, এই ব্রোশারটি সেই বিষয়ে তথ্য জোগায়। [২৯-৩০ পৃষ্ঠায় মোটা হরফের উপশিরোনামগুলো উল্লেখ করো এবং ব্রোশারটি অর্পণ করো।] আমি আবার সাক্ষাৎ করতে এবং সমস্ত যুদ্ধ শেষ করার জন্য ঈশ্বরের প্রতিজ্ঞা সম্বন্ধে বলতে চাই।” পুনরায় ফিরে যাওয়ার ব্যবস্থা করো।
পুনরায় ফিরে গিয়ে তুমি হয়তো বলতে পারো:
“গতবার আমি যখন সাক্ষাৎ করেছিলাম, তখন আমি সংক্ষেপে এক পার্থিব পরমদেশ পুনর্স্থাপন করার জন্য ঈশ্বরের উদ্দেশ্যর বিষয় উল্লেখ করেছিলাম। [৩১ পৃষ্ঠার ছবিটার বিষয়ে আবারও উল্লেখ করো।] সমস্ত যুদ্ধ শেষ করার জন্য ঈশ্বরের প্রতিজ্ঞা সম্বন্ধে আমি আপনার অভিমত শুনতে চাই।” তাকে তার ব্রোশারটি নিতে বলো। তারপর ২৯ পৃষ্ঠার ৩-৬ অনুচ্ছেদ পড়ো ও আলোচনা করো। পরের সাক্ষাতে ৭-৮ পৃষ্ঠা আলোচনা করার ব্যবস্থা করো।
একটা ছোট ছেলে বা মেয়ের সঙ্গে কাজ করার সময়, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি হয়তো তাদের দুজনের পরিচয় দিয়ে বলতে পারেন:
“আপনি যদি অনুমতি দেন, তা হলে ________ আপনাকে একটা ছবি দেখাতে এবং বাইবেল থেকে একটি পদ পড়ে শোনাতে চায়। [সেই ছোট ছেলে বা মেয়েটি ৩১ পৃষ্ঠার ছবিটা দেখায় এবং চিত্রশিরোনামটা পড়ে আর তারপর প্রকাশিত বাক্য ২১:৪ পদ পড়ে।] আজকে আমরা যে-সমস্যাগুলোর মুখোমুখি হই সেগুলোর বিষয়ে ঈশ্বর কী করবেন, তা এই ব্রোশারটি ব্যাখ্যা করে। [২৯-৩০ পৃষ্ঠায় মোটা হরফের উপশিরোনামগুলো সংক্ষেপে উল্লেখ এবং ব্রোশারটি অর্পণ করুন।] আমরা যখন পুনরায় ফিরে আসব, তখন আমি আপনাকে দেখাতে চাই যে, স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত সমস্যার শেষ নিয়ে আসার বিষয়ে বাইবেল কী বলে।”
পুনর্সাক্ষাতে প্রাপ্তবয়স্ক ব্যক্তি হয়তো বলতে পারেন:
“আমাদের গতবারের আলোচনায় আমি উল্লেখ করেছিলাম যে, স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত সমস্যার শেষ নিয়ে আসার বিষয়ে বাইবেল কী বলে, তা আমি আপনাকে দেখাতে চাই। লক্ষ করুন এখানে কী বলা হয়েছে।” তাকে তার ব্রোশারটি নিতে বলুন। তারপর ২৯ পৃষ্ঠার ৯-১৪ অনুচ্ছেদ আলোচনা করুন। বাইবেল অধ্যয়নের প্রস্তাব দিন অথবা পরের সাক্ষাতে ১৫-১৭ অনুচ্ছেদ আলোচনা করার ব্যবস্থা করুন।