ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৬/০৫ পৃষ্ঠা ৬
  • অন্যান্য প্রস্তাবিত ব্রোশারের উপস্থাপনাগুলো

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • অন্যান্য প্রস্তাবিত ব্রোশারের উপস্থাপনাগুলো
  • ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান?
  • আপনি হয়তো বলতে পারেন:
  • “দেখ! আমি সকলই নূতন করিতেছি”
  • বৌদ্ধ ধর্মাবলম্বী একজন বয়স্ক ব্যক্তিকে বলতে পারেন:
  • আপনি হয়তো সমগ্র প্রচ্ছদ পৃষ্ঠার ছবিটি দেখিয়ে এবং এই কথা জিজ্ঞেস করে শুরু করতে পারেন:
  • আমাদের সমস্যাগুলি​—⁠সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে?
  • হিন্দু ধর্মাবলম্বী একজন অল্পবয়সি ছেলে বা মেয়েকে আপনি হয়তো বলতে পারেন:
  • আল্লাহ্‌র হেদায়েত ​—আমাদের জন্য ফিরদৌসে যাওয়ার রাস্তা
  • একজন মুসলমান ব্যক্তির সঙ্গে কথা বলার সময় আপনি হয়তো বলতে পারেন:
২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৬/০৫ পৃষ্ঠা ৬

অন্যান্য প্রস্তাবিত ব্রোশারের উপস্থাপনাগুলো

ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান?

আপনি হয়তো বলতে পারেন:

“আজকে পারিবারিক জীবনে এত সমস্যা থাকায়, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে, পারিবারিক সুখ অর্জনের রহস্যটি কী? উত্তর দেওয়ার পর, ব্যাখ্যা করুন যে বাইবেলে ঈশ্বর পারিবারিক সুখের প্রকৃত রহস্যটি প্রকাশ করেছেন। যিশাইয় ৪৮:১৭ পদ পড়ুন। তারপর চান ব্রোশারের পাঠ ৮ খুলুন এবং উল্লেখিত কিছু বাইবেলের পদের প্রতি মনোযোগ আকর্ষণ করান, যা পরিবারের প্রত্যেক সদস্যের জন্য নির্ভরযোগ্য পরিচালনা প্রদান করে। পাঠের শুরুতে দেওয়া প্রশ্নগুলোর তালিকাটি পড়ুন। জিজ্ঞেস করুন যে, সেই ব্যক্তি উত্তরগুলো পড়তে চান কি না।​—⁠km-BE ১/০২ পৃষ্ঠা ৪.

“দেখ! আমি সকলই নূতন করিতেছি”

বৌদ্ধ ধর্মাবলম্বী একজন বয়স্ক ব্যক্তিকে বলতে পারেন:

“আমার মতো আপনিও হয়তো আজকে সামাজিক অবক্ষয়ের যে-জোয়ার বয়ে চলেছে ও আমাদের ছেলেমেয়েদের ওপর এটা যে-খারাপ প্রভাব ফেলছে, তা নিয়ে চিন্তিত। যুবক-যুবতীদের মধ্যে কেন দিন দিন এইভাবে অনৈতিকতা বেড়ে চলেছে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আপনি কি জানেন যে, এই বিষয়টা এমন একটি বইয়ে আগে থেকেই বলা ছিল, যে-বইটি মুসলিম, খ্রিস্টান ও হিন্দুধর্ম শুরু হওয়ারও অনেক অনেক বছর আগে লেখা শুরু হয়েছিল? [২ তীমথিয় ৩:​১-৩ পদ পড়ুন।] লক্ষ করুন যে লোকেরা শিক্ষিত হওয়া সত্ত্বেও এই পরিস্থিতি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। [৭ পদ পড়ুন।] এই প্রকাশনাটি আমাকে সেই সত্যটি বুঝতে সাহায্য করেছে, যা অনেকেই জানে না। আপনি কি এটি পড়তে চান?”​—⁠km-BE ৮/৯৯ পৃষ্ঠা ৮.

আপনি হয়তো সমগ্র প্রচ্ছদ পৃষ্ঠার ছবিটি দেখিয়ে এবং এই কথা জিজ্ঞেস করে শুরু করতে পারেন:

“সমগ্র জগৎ এইরকম হতে হলে কীসের দরকার বলে আপনি মনে করেন?” উত্তর দেওয়ার সুযোগ দিন। চিত্রটার কিছু বৈশিষ্ট্য বর্ণনা করুন যেটা ৩ পৃষ্ঠার সঙ্গে সম্পর্কযুক্ত। তারপর বলুন: “অধিকাংশ লোকই মনে করে যে, জগৎকে এই অবস্থায় পরিণত করা অসম্ভব। কিন্তু তা সম্পাদন করা ঈশ্বরের পক্ষে অসম্ভব নয়। [৪৩ অনুচ্ছেদের বিষয়গুলো বলুন; তারপর যিশাইয় ৯:​৬, ৭ পদ পড়ুন।] ঈশ্বর এক নতুন জগৎ নিয়ে আসার প্রতিজ্ঞা করেছেন, যেখানে বিভিন্ন জাতির লোকেরা এক অপূর্ব পরমদেশ উপভোগ করবে। আমি চাই আপনি এই ব্রোশারটি পড়ুন। এটি দেখাবে যে, কীভাবে আপনি এবং আপনার পরিবার ঈশ্বরের তৈরি এক অপূর্ব ভবিষ্যৎ উপভোগ করতে পারেন।”​—⁠km-BE ৮/৯৬ পৃষ্ঠা ৮.

আমাদের সমস্যাগুলি​—⁠সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে?

হিন্দু ধর্মাবলম্বী একজন অল্পবয়সি ছেলে বা মেয়েকে আপনি হয়তো বলতে পারেন:

“কোনো সন্দেহ নেই যে তুমি ঈশ্বরে বিশ্বাস করো। আমাদের জন্য ঈশ্বরের উদ্দেশ্য কী হতে পারে বলে তুমি মনে করো? [উত্তর দেওয়ার সুযোগ দিন। তারপর আদিপুস্তক ১:২৮ পদ পড়ুন।] অনেক জায়গায় পৃথিবীর জনসংখ্যা বেড়েই চলেছে এবং সমস্যার দ্বারা জর্জরিত হয়েছে। তুমি কি মনে করো যে, আমাদের সমস্যাগুলো সমাধান করতে ঈশ্বর আমাদেরকে সাহায্য করবেন?” উত্তর দেওয়ার সুযোগ দিন। তারপর ব্রোশারটি অর্পণ করুন।​—⁠km-BE ৯/৯৯ পৃষ্ঠা ৮.

আল্লাহ্‌র হেদায়েত ​—আমাদের জন্য ফিরদৌসে যাওয়ার রাস্তা

একজন মুসলমান ব্যক্তির সঙ্গে কথা বলার সময় আপনি হয়তো বলতে পারেন:

“আজকে আমি মুসলমান লোকেদের সঙ্গে কথা বলার জন্য বিশেষ প্রচেষ্টা করছি। আমি জানি যে, মুসলমানরা একজন সত্য ঈশ্বরে ও সমস্ত নবীদের বিশ্বাস করে। সেটা কি ঠিক? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমি প্রাচীন একটা ভবিষ্যদ্বাণী নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই, যে-ভবিষ্যদ্বাণীটি বলে যে এই পৃথিবী এক পরমদেশে পরিণত হবে। নবী কী লিখেছিলেন আমি কি আপনাকে সেটা পড়ে শোনাতে পারি? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর যিশাইয় ১১:​৬-৯ পদ পড়ুন।] এই ভবিষ্যদ্বাণীটি আমাকে কোরানের একটা উদ্ধৃতি মনে করিয়ে দেয় আর সেটা এই ব্রোশারে রয়েছে।” ব্রোশারের ৯ পৃষ্ঠা খুলুন এবং মোটা হরফে ছাপানো উদ্ধৃতিটা পড়ুন। যদি ওই ব্যক্তি আগ্রহ দেখান, তা হলে তখনই তার সঙ্গে অপর পৃষ্ঠার ৭-৯ অনুচ্ছেদের ওপর ভিত্তি করে আলোচনা চালিয়ে যান।​—⁠km-BE ১/০০ পৃষ্ঠা ৮.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার