ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৬/০৫ পৃষ্ঠা ৪
  • ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?
  • ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • এক দুঃখজনক ঘটনার বিষয়ে উল্লেখ করার পর, আপনি হয়তো বলতে পারেন:
  • পুনর্সাক্ষাতে, আপনি হয়তো বলতে পারেন:
  • একজন কিশোরবয়সি প্রকাশক হয়তো বলতে পারে:
  • তুমি যখন পুনরায় ফিরে যাও, তখন হয়তো বলতে পারো:
  • একটা ছোট ছেলে বা মেয়ের সঙ্গে কাজ করার সময়, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি হয়তো তাদের দুজনের পরিচয় দিয়ে বলতে পারেন:
  • পুনর্সাক্ষাতে প্রাপ্তবয়স্ক ব্যক্তি হয়তো বলতে পারেন:
২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৬/০৫ পৃষ্ঠা ৪

ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?

ব্রোশারটি উপস্থাপন করার জন্য কিছু ভূমিকা

এক দুঃখজনক ঘটনার বিষয়ে উল্লেখ করার পর, আপনি হয়তো বলতে পারেন:

“আপনি কি কখনো ভেবে দেখেছেন যে, ঈশ্বর যদি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন, তা হলে কেন তিনি মানুষকে কষ্টভোগ করতে দেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই ব্রোশারটি ওই প্রশ্নের এক সন্তোষজনক উত্তর জোগায় এবং দেখায় যে, নিকট ভবিষ্যতে ঈশ্বর কী করবেন। ২৭ পৃষ্ঠার ছবিগুলো দেখান এবং ২২ অনুচ্ছেদ থেকে গীতসংহিতা ১৪৫:১৬ পদ পড়ুন।] ঈশ্বর কীভাবে সমস্ত দুঃখকষ্টের অবসান ঘটাবেন, যা মানবজাতি ভোগ করেছে? পরের বার এসে আমি এই প্রশ্নটি আলোচনা করতে চাই।” ব্রোশারটি অর্পণ এবং পুনরায় ফিরে যাওয়ার ব্যবস্থা করুন।

পুনর্সাক্ষাতে, আপনি হয়তো বলতে পারেন:

“গতবার আমি যখন সাক্ষাৎ করেছিলাম, তখন আমরা এই শাস্ত্রপদটি পড়েছিলাম। [গীতসংহিতা ১৪৫:১৬ পদ পড়ুন অথবা উদ্ধৃতি করুন।] তারপর আমি এই প্রশ্নটি তুলে ধরেছিলাম: ঈশ্বর কীভাবে সমস্ত দুঃখকষ্টের অবসান ঘটাবেন, যা মানবজাতি ভোগ করেছে?” তাকে তার ব্রোশারটি নিতে বলুন। তারপর ২৭-৮ পৃষ্ঠা খুলুন এবং ২৩-৫ অনুচ্ছেদ আলোচনা করুন। বাইবেল অধ্যয়নের প্রস্তাব দিন অথবা পরের সাক্ষাতে ২৬-৭ অনুচ্ছেদ আলোচনা করার ব্যবস্থা করুন।

একজন কিশোরবয়সি প্রকাশক হয়তো বলতে পারে:

“আমার বয়সি অনেকে আগামী ১০ বা ১৫ বছরের মধ্যে পৃথিবীর অবস্থা কীরকম হবে, তা নিয়ে চিন্তিত। তখন জীবন কীরকম হবে বলে আপনি মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দাও।] আজকে আমরা যে-সমস্যাগুলো দেখতে পাই সেগুলো ইঙ্গিত করে যে, আমরা শেষকালে বাস করছি। [২ তীমথিয় ৩:​১-৩ পদ পড়ো।] এই ব্রোশারটি নীচের প্রশ্নগুলোর উত্তর দেয়। [প্রচ্ছদের প্রশ্নগুলো পড়ো এবং ব্রোশারটি অর্পণ করো।] আমি যখন পুনরায় ফিরে আসব, তখন আপনি যদি কয়েক মিনিট সময় দেন, তা হলে অসুস্থতা ও বৃদ্ধাবস্থার শেষ সম্বন্ধে এক উৎসাহজনক বিষয় আমি আপনাকে জানাতে চাই।” পুনরায় ফিরে যাওয়ার ব্যবস্থা করো।

তুমি যখন পুনরায় ফিরে যাও, তখন হয়তো বলতে পারো:

“আমরা যখন গতবার কথা বলেছিলাম, তখন আমি উল্লেখ করেছিলাম যে, আমি আপনাকে অসুস্থতা ও বৃদ্ধাবস্থার শেষ সম্বন্ধে কিছু জানাতে চাই। সেই বিষয়টা এখানে পাওয়া যায়।” তাকে তার ব্রোশারটি নিতে বলো। তারপর ২৩-৪ পৃষ্ঠায় ৬-৭ অনুচ্ছেদ পড়ো ও আলোচনা করো। পরের সাক্ষাতে ৮-৯ অনুচ্ছেদ আলোচনা করার ব্যবস্থা করো।

একটা ছোট ছেলে বা মেয়ের সঙ্গে কাজ করার সময়, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি হয়তো তাদের দুজনের পরিচয় দিয়ে বলতে পারেন:

“আপনি যদি অনুতি দেন, তা হলে ________ আপনাকে একটি শাস্ত্রপদ পড়ে শোনাতে চায়। [সেই ছোট ছেলে বা মেয়েটি গীতসংহিতা ৩৭:২৯ পদ পড়ে এবং সংক্ষেপে কিছু মন্তব্য করে।] এই ব্রোশারটি আলোচনা করে যে, কীভাবে ঈশ্বর মানবজাতি ও পৃথিবীর জন্য তাঁর উদ্দেশ্য পরিপূর্ণ করবেন। [২৪-৭ পৃষ্ঠার ছবিগুলো দেখান।] আমরা যখন পুনরায় ফিরে আসব, তখন আমি আপনাকে পুনরুত্থান সম্বন্ধে বাইবেলের অপূর্ব প্রতিজ্ঞাটি দেখাতে চাই।” ব্রোশারটি অর্পণ এবং পুনরায় ফিরে যাওয়ার ব্যবস্থা করুন।

পুনর্সাক্ষাতে প্রাপ্তবয়স্ক ব্যক্তি হয়তো বলতে পারেন:

“আমার আগের সাক্ষাতে, আমরা গীতসংহিতা ৩৭:২৯ পদ পড়েছিলাম এবং উল্লেখ করেছিলাম যে, একটা পুনরুত্থান সম্বন্ধে বাইবেল কী বলে তা আমি আপনাকে দেখাতে চাই। লক্ষ করুন এখানে কী বলা হয়েছে।” তাকে তার ব্রোশারটি নিতে বলুন। তারপর ২৪-৫ পৃষ্ঠায় ১২-১৪ অনুচ্ছেদ আলোচনা করুন। বাইবেল অধ্যয়নের প্রস্তাব দিন অথবা পরের সাক্ষাতে ১৫-১৬ অনুচ্ছেদ আলোচনা করার ব্যবস্থা করুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার