ঘোষণাবলি
▪ জুন মাসের জন্য সাহিত্য অর্পণ: সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন, আমার বাইবেলের গল্পের বই এবং আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন। জুলাই ও আগস্ট: নিচে দেওয়া ৩২ পৃষ্ঠার যেকোনো ব্রোশার অর্পণ করা যেতে পারে: ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিৎ?, যে সরকার পরমদেশ নিয়ে আসবে, আমাদের সমস্যাগুলি—সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে? এবং আপনি ঈশ্বরের বন্ধু হতে পরেন। সেপ্টেম্বর: আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন।
▪ কিংডম হলের নিরাপত্তা নিশ্চিত করতে, যে-ব্যক্তি সকলের শেষে হল ত্যাগ করেন, তার দরজায় তালা দেওয়া এবং নিরাপত্তা সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো ঠিকঠাক আছে কি না, তা দেখে নেওয়া উচিত। সেই ব্যক্তি যদি হলের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তা হলে তার এমন কাউকে ডাকা উচিত, যিনি তা করতে পারেন আর তারপর সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না এসে পৌঁছান, ততক্ষণ তার অপেক্ষা করা উচিত। প্রাচীনদের সেই সমস্ত দায়িত্ববান প্রকাশকের নতুন এক তালিকা রাখা উচিত, যাদেরকে কিংডম হলের চাবি দেওয়া হয়েছে।
▪ যিহোবার কর্তৃত্বকে সম্মান করুন (ইংরেজি) ভিডিওটির আলোচনা আমাদের রাজ্যের পরিচর্যা-র সেপ্টেম্বর মাসের সংখ্যায় তুলে ধরা হবে। যে-মণ্ডলীগুলো তাদের লাইব্রেরির জন্য এর একটা কপি এখনও পায়নি, তারা তাদের পরবর্তী সাহিত্য আবেদনের সঙ্গে এই ভিডিওর একটা কপির জন্য আবেদন করতে পারে।
▪ এমপিথ্রি-তে যে-কমপ্যাক্ট ডিস্কগুলো পাওয়া যাচ্ছে:
রাজ্য সংগীত, খণ্ড ১-৯—একটা সিডি
যিহোবার উদ্দেশে প্রশংসা গীত গাও (২২৫টা গানের পিয়ানো যন্ত্রসংগীত)—একটা সিডি
রাজ্যের গান গাওয়া—একটা সিডি
উপরোক্ত বিষয়গুলো বিশেষ আবেদনের বিষয় এবং মণ্ডলীগুলো হয়তো প্রকাশকদের নিজেদের ব্যবহারের জন্য যতটা দরকার ঠিক ততটা আবেদন করতে পারে। এটা জনসাধারণের জন্য নয়। দয়া করে লক্ষ করুন যে, এমপিথ্রি সিডি সমস্ত সিডি প্লেয়ারে বাজানো যাবে না। তাই, আমরা সচিবদের এই বিষয়ে নিশ্চিত হতে অনুরোধ করছি যে, যারা এগুলোর অর্ডার করছে তাদের কাছে যেন এমন মিউজিক সিস্টেম থাকে, যেটাতে এমপিথ্রি সিডি বাজানো যায়।
▪ ভিসিডি-তে যে-বাইবেল ভিডিওগুলো পাওয়া যাচ্ছে:
ঐশিক শিক্ষার দ্বারা একতাবদ্ধ
যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—কীভাবে আমি প্রকৃত বন্ধু পেতে পারি?
রক্ত ছাড়া চিকিৎসা—বিজ্ঞান চ্যালেঞ্জের মোকাবিলা করে
উপরোক্ত ভিসিডিগুলো বর্তমানে কেবল মণ্ডলীর লাইব্রেরিতে ব্যবহারের জন্য পাওয়া যাচ্ছে। তাই, আপনারা যখন আপনাদের অর্ডার দেন, তখন দয়া করে “মণ্ডলীর ব্যবহার” কলামের নিচে আপনাদের সাহিত্য আবেদন ফর্ম পরীক্ষা করুন।