পরিচর্যা সভার তালিকা
১৪ই জুন থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৬৮
১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। ৪ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো, (যদি আপনার এলাকার জন্য উপযুক্ত হয়) কীভাবে ১৫ই জুন প্রহরীদুর্গ এবং এপ্রিল-জুন সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেটার নমুনা দেখাতে ব্যবহার করুন। একটা উপস্থাপনায় দেখান যে, একজন প্রকাশক ব্যবসায়ী এলাকায় সাক্ষ্য দিচ্ছেন। অন্যান্য বাস্তবধর্মী উপস্থাপনাগুলো ব্যবহার করা যেতে পারে।
২০ মি: “যারা যিহোবাতে নির্ভর করে তিনি তাদের সাহায্য করেন।”a ৪ অনুচ্ছেদ আলোচনা করার সময়, ২০০০ সালের মে মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৩ পৃষ্ঠার ৪ ও ৫ অনুচ্ছেদ এবং পরিচর্যা বিদ্যালয় (ইংরেজি) বইয়ের ৬৭ পৃষ্ঠার ২ অনুচ্ছেদ থেকে মন্তব্যগুলো অন্তর্ভুক্ত করুন।
১৫ মি: কেন মাদকদ্রব্য গ্রহণ করা এড়িয়ে চলব? যুক্তি (ইংরেজি) বইয়ের ১০৬-৯ পৃষ্ঠার ওপর ভিত্তি করে শ্রোতাদের সঙ্গে আলোচনা। “উত্তেজক” মাদকদ্রব্যগুলো গ্রহণ করা খুবই সাধারণ ব্যাপার। অনেকেই জোর দিয়ে বলে যে, এই ধরনের মাদকদ্রব্য গ্রহণ ক্ষতিকর নয়; এমনকি কেউ কেউ এর বৈধতাকে সমর্থন করে। এই ধরনের ব্যক্তিদের সঙ্গে আমরা হয়তো যেভাবে যুক্তি দেখাতে পারি, তা আলোচনা করুন। ১৯৯৯ সালের ৮ই নভেম্বর সচেতন থাক! (ইংরেজি) পত্রিকার ১০ পৃষ্ঠার বাক্সে দেওয়া মন্তব্যগুলো অন্তর্ভুক্ত করুন।
গান ১৭৯ এবং শেষ প্রার্থনা।
২১শে জুন থেকে যে-সপ্তাহ শুরু
গান ২৯
১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি।
১৫ মিনিট: “দূতেরা আমাদের সাহায্য করছে।”b সময় থাকলে, উল্লেখিত শাস্ত্রপদগুলোর ওপর মন্তব্য করতে শ্রোতাদের আমন্ত্রণ জানান।
২০ মি: ওপর থেকে যে-জ্ঞান আসে, তা ক্ষান্ত বা যুক্তিযুক্ত। (যাকোব ৩:১৭) পরিচর্যা বিদ্যালয় (ইংরেজি) বইয়ের ২৫১-২ পৃষ্ঠার ওপর ভিত্তি করে বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা। যুক্তিযুক্ত হওয়া বলতে কী বোঝায়? আমাদের পরিচর্যায় কেন এটা গুরুত্বপূর্ণ? প্রেরিত পৌলের উদাহরণ থেকে আমরা কী শিখতে পারি? কীভাবে প্রকাশকরা স্থানীয় এলাকায় লোকেদের পটভূমিকা বিবেচনা করতে পারে? কীভাবে আমরা বাইবেল ছাত্রদের যুক্তিবাদিতা দেখাতে সাহায্য করতে পারি? একজন অথবা দুজনকে সেই অভিজ্ঞতাগুলো বলার জন্য আগে থেকে বলে রাখুন, যা একটা যুক্তিযুক্ত উপস্থাপনার উপকারগুলো তুলে ধরে।
গান ৫৩ এবং শেষ প্রার্থনা।
২৮শে জুন থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৩৯
১২ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট। প্রকাশকদের জুন মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। ৪ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো ব্যবহার করে, (যদি আপনার এলাকার জন্য উপযুক্ত হয়) কীভাবে ১লা জুলাই প্রহরীদুর্গ এবং এপ্রিল-জুন সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান। প্রতিটা নমুনার শুরুতে, প্রকাশককে সংক্ষেপে, বন্ধুত্বসুলভ মন্তব্য করতে বলুন। উল্লেখ করুন যে, তা করা গৃহকর্তাকে স্বচ্ছন্দবোধ করতে সাহায্য করতে পারে।
১৫ মি: স্থানীয় প্রয়োজন।
১৮ মি: “মণ্ডলীর বই অধ্যয়ন—যে-কারণে এটা আমাদের দরকার।”c যে-প্রশ্নগুলো দেওয়া আছে, সেগুলো ব্যবহার করুন। ২০০২ সালের নভেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ১ পৃষ্ঠায় প্রকাশিত “আপনার মণ্ডলীর বই অধ্যয়ন অধ্যক্ষের সঙ্গে সহযোগিতা করুন” নামক প্রবন্ধটি থেকে কিছু মন্তব্য করুন।
গান ২০ এবং শেষ প্রার্থনা।
৫ই জুলাই থেকে যে-সপ্তাহ শুরু
গান ৩
১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি।
১৫ মিনিট: আপনি কী বলবেন? বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা। জুলাই ও আগস্ট মাসে আমরা ব্রোশারগুলো অর্পণ করব। কোন ব্রোশারগুলোকে প্রকাশকরা স্থানীয় এলাকায় কার্যকরী বলে মনে করেছে? ১৯৯৮ সালের জুলাই মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৮ পৃষ্ঠা থেকে অথবা অন্যান্য পুরনো সংখ্যাগুলো থেকে প্রস্তাবিত উপস্থাপনাগুলো পুনরালোচনা করুন। জোর দিয়ে বলুন যে, প্রত্যেকটা উপস্থাপনার অন্তর্ভুক্ত (১) একটা প্রশ্ন, (২) একটা শাস্ত্রপদ এবং (৩) প্রকাশনা থেকে আলোচনা করার মতো একটা বিষয়। উপস্থাপনাগুলো থেকে একটা অথবা দুটো নমুনা দেখান। সুসমাচার উপস্থাপন করার সময় সকলকে বাইবেল ব্যবহার করার জন্য উৎসাহিত করুন।
২০ মিনিট: বাবামাদের কাছ থেকে ছেলেমেয়েদের যা প্রয়োজন। মহান শিক্ষকের কাছ থেকে শেখো (ইংরেজি) বইয়ের ৬-৭ পৃষ্ঠার ওপর ভিত্তি করে বক্তৃতা। সত্য উপাসনাকে পরিচালিত করে এমন বাইবেলের নীতিগুলো শেখা এবং প্রশিক্ষণ পদ্ধতিতে বাবামারা যে-মুখ্য ভূমিকা পালন করে, তা বোঝা ছেলেমেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বইটি অধ্যয়ন করার জন্য যে-পরামর্শগুলো দেওয়া হয়েছে, সেগুলো আলোচনা করুন। বাবামারা কীভাবে এই অধ্যয়ন সহায়কটিকে ব্যবহার করেছে, সেই বিষয়ে তাদের মন্তব্য করতে আমন্ত্রণ জানান। ছেলেমেয়েরা কেন এই প্রকাশনাটিকে উপলব্ধি করে, তা একজন অথবা দুজনকে বলতে বলুন।
গান ৬৫ এবং শেষ প্রার্থনা।
[পাদটীকাগুলো]
a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।