ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৬/০৪ পৃষ্ঠা ৩
  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
  • ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৬/০৪ পৃষ্ঠা ৩

ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

নিচের প্রশ্নগুলো ২০০৪ সালের ২৮শে জুনের সপ্তাহে, ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে মৌখিকভাবে আলোচনা করা হবে। বিদ্যালয় অধ্যক্ষ, ২০০৪ সালের ৩রা মে থেকে ২৮শে জুনের সপ্তাহে হওয়া বক্তৃতাগুলোয় যে-বিষয়গুলো আলোচনা করা হয়েছে, সেগুলোর ওপর ভিত্তি করে ৩০ মিনিটের এক পুনরালোচনা পরিচালনা করবেন। [নোট: যেখানে প্রশ্নের পর কোনো রেফারেন্সের উল্লেখ নেই, সেখানে উত্তর খুঁজে পাওয়ার জন্য আপনাকে নিজের মতো করে গবেষণা করার প্রয়োজন হবে।​—⁠পরিচর্যা বিদ্যালয় (ইংরেজি) বইয়ের ৩৬-৭ পৃষ্ঠা দেখুন।]

বক্তৃতাদানের গুণগত মান

১. মঞ্চ থেকে কথা বলার সময় কোন বিষয়গুলোর কারণে আমাদের কথাবার্তা বলার ধরনের অভাব হতে পারে অথবা শুনতে অস্বাভাবিক লাগতে পারে? [be পৃষ্ঠা ১৭৯ অনু. ৪]

২. কেন আমাদের কণ্ঠস্বরের গুণগত মানের উন্নতি শুধুমাত্র যথার্থভাবে শ্বাসপ্রশ্বাস নেওয়া এবং শক্ত মাংসপেশীগুলোকে শিথিল করার বিষয় নয়? [be পৃষ্ঠা ১৮১ অনু. ২]

৩. অন্যদের সঙ্গে বাইবেলের সত্যগুলো বন্টন করে নেওয়ার সময়, ‘সর্ব্বজনের কাছে সর্ব্ববিধ হইবার’ জন্য আমরা কোন ব্যবহারিক পদক্ষেপগুলো নিতে পারি? (১ করি. ৯:​২০-২৩) [be পৃষ্ঠা ১৮৬ অনু. ২-৪]

৪. আমাদের পরিচর্যায় মনোযোগ সহকারে শোনার সঙ্গে কী জড়িত? [be পৃষ্ঠা ১৮৭]

৫. পরিচর্যায় আমরা যাদের সঙ্গে সাক্ষাৎ করি, তাদের প্রত্যেকের প্রতি কেন সম্মান দেখানো গুরুত্বপূর্ণ? [be পৃষ্ঠা ১৯০]

১নং. বক্তৃতা

৬. যারা ঐশিক নির্দেশনা দেন, তাদের লক্ষ্য কী আর এই লক্ষ্যে পৌঁছাতে কী আমাদের সাহায্য করবে? (মথি ৫:১৬; যোহন ৭:​১৬-১৮) [be পৃষ্ঠা ৫৬ অনু. ৩–পৃষ্ঠা ৫৭ অনু. ২]

৭. শিক্ষা দেওয়ার সময় বৈসাদৃশ্য তুলে ধরা কেন উপকারজনক এবং যিশু কীভাবে এই শিক্ষাপদ্ধতিকে কাজে লাগিয়েছিলেন? [be পৃষ্ঠা ৫৭ অনু. ৩; পৃষ্ঠা ৫৮ অনু. ২]

৮. ফরীশীদের বৈসাদৃশ্যে কীভাবে যিশুর শিক্ষা লোকেদের হৃদয়ে পৌঁছেছিল? [be পৃষ্ঠা ৫৯ অনু. ২-৩]

৯. যাদেরকে আমরা শিক্ষা দিই, তাদের হয়ে সিদ্ধান্তগুলো না নিয়ে কীভাবে আমরা তারা যা শেখে তা প্রয়োগ করার জন্য তাদেরকে সাহায্য করতে পারি? [be পৃষ্ঠা ৬০ অনু. ১-৩]

১০. ব্যক্তিগত সিদ্ধান্ত সম্বন্ধে অন্যদের প্রশ্নগুলোর উত্তর আমাদের কীভাবে দেওয়া উচিত? [be পৃষ্ঠা ৬৯ অনু. ৪-৫]

সাপ্তাহিক বাইবেল পাঠ

১১. কেন মোশিকে ‘আবাসের ও তাহার সকল দ্রব্যের আদর্শ’ পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করতে হয়েছিল? (যাত্রা. ২৫:⁠৯) [it-২ পৃষ্ঠা ১০৫৮ অনু. ৭]

১২. সোনার বাছুরের ঘটনা সম্বন্ধে মোশিকে বলা হারোণের কথাগুলো থেকে আমরা কী শিখতে পারি? (যাত্রা. ৩২:২৪)

১৩. যাত্রাপুস্তক ৩৪:​২৩, ২৪ পদে যিহোবার আদেশের প্রতি বাধ্যতা দেখাতে ইস্রায়েলীয়রা যে-বিশ্বাস প্রদর্শন করে সেখান থেকে আমরা কী শিখতে পারি?

১৪. মঙ্গলার্থক বলিদানের উদ্দেশ্য কী ছিল? (লেবীয়. ৩:⁠১)

১৫. লেবীয় পুস্তক ৮:২৩ পদে যেমন লিপিবদ্ধ আছে, কীভাবে হারোণের সঙ্গে সম্পর্কযুক্ত অধিষ্ঠিত করার পদ্ধতি রূপকভাবে যিশুর প্রতি প্রযোজ্য? [it-২ পৃষ্ঠা ১১১৩ অনু. ৪; w৬৮ পৃষ্ঠা ৩৯৯ অনু. ২৪]

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার