ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৬/০২ পৃষ্ঠা ২
  • প্রশ্ন বাক্স

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • প্রশ্ন বাক্স
  • ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • প্রশ্ন বাক্স
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • প্রশ্ন বাক্স
    ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • পোশাক-আশাক ও সাজগোজের বিষয়ে চিন্তা করা কেন গুরুত্বপূর্ণ?
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • এক মুক্ত আমন্ত্রণ!
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৬/০২ পৃষ্ঠা ২

প্রশ্ন বাক্স

▪ বেথেল গৃহ এবং শাখা অফিসগুলো পরিদর্শনের সময় আমাদের কীরকম পোশাক পরা ও বেশভূষা করা উচিত?

আমরা যখন বেথেল পরিদর্শন করি, তা সে শাখা অফিস পরিদর্শন করার জন্য হোক অথবা বেথেল পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার জন্য হোক, “আমাদের পোশাক, বেশভূষা এবং আচরণ, কিংডম হলে উপাসনার জন্য সভাগুলোতে উপস্থিত হওয়ার সময় আমাদের কাছ থেকে যেমন প্রত্যাশা করা হয়, সেইরকমই হওয়া উচিত।” (om ১৩১) কিন্তু, লক্ষ করা গেছে যে, শাখা অফিসগুলো পরিদর্শন করার সময় কিছু ভাই ও বোনেরা অত্যন্ত অগোছাল পোশাক পরার প্রবণতা দেখিয়ে থাকেন। এই অফিসগুলো পরিদর্শন করার সময়ে এইধরনের পোশাক পরা উপযুক্ত নয়। আমাদের সাজসজ্জা উদাহরণযোগ্য, রুচিশীল এবং মার্জিত হওয়া উচিত আর তা শালীনতা ও মর্যাদাকে প্রতিফলিত করবে, যা যিহোবা ঈশ্বরের দাসেদের উপযুক্ত।​—⁠১ তীম. ২:​৯, ১০.

বেথেল গৃহ এবং শাখা অফিসগুলো পরিদর্শন করার সময় এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ যারা সাক্ষি নন তাদের অনেকেই পরিদর্শকদের দেখেন। এই দর্শকরা যা দেখেন তার ভিত্তিতেই হয়তো তারা ঈশ্বরের লোকেদের এবং তাঁর সংগঠন সম্বন্ধে ধারণা গড়ে তুলতে পারেন। বাইবেল ছাত্র এবং অন্যান্যদের যারা হয়তো বেথেল পরিদর্শন করবেন তাদের উপযুক্ত পোশাক ও বেশভূষার প্রতি মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা সম্বন্ধে মনে করিয়ে দেওয়া ভাল হবে। আর তা করার জন্য আপনার প্রতি বেথেল পরিবার কৃতজ্ঞ থাকবে।

খ্রীষ্টান পরিচারক হিসেবে, আমাদের অবশ্যই সাবধান থাকতে হবে যে, আমাদের সাজসজ্জা যেন কোনরকম বিঘ্নের কারণ না হয়। (২ করি. ৬:​৩, ৪) বরং, আমাদের উপযুক্ত রুচির দ্বারা, আমরা যেন সবসময় “আমাদের ত্রাণকর্ত্তা ঈশ্বরের শিক্ষা সর্ব্ববিষয়ে ভূষিত” করি।​—⁠তীত ২:⁠১০.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার