পরিচর্যা সভার তালিকা
১০ই জুন থেকে যে-সপ্তা শুরু
গান ৫৮
১৫ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। ২৪শে জুনের সপ্তায় পরিচর্যা সভার আলোচনার জন্য প্রস্তুতি নিতে আমাদের সমগ্র ভ্রাতৃবর্গ (ইংরেজি) নামের ভিডিওটা দেখতে প্রত্যেককে উৎসাহ দিন। ৪ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো ব্যবহার করে, কীভাবে এপ্রিল-জুন সংখ্যার সচেতন থাক! (পত্রিকা উপস্থাপনা কলামে প্রথমটা।) ও ১৫ই জুন প্রহরীদুর্গ অর্পণ করতে হয়, সে বিষয়ে আলাদা আলাদা করে নমুনা দেখান। “ধর্মের প্রতি আমি আগ্রহী নই” বলে যারা আলোচনা থামিয়ে দেয় তাদের সঙ্গে কথা বলার ভিন্ন উপায় প্রত্যেকটা নমুনায় দেখান।—যুক্তি (ইংরেজি) বইয়ের ১৬-১৭ পৃষ্ঠা দেখুন।
১০ মি: প্রশ্ন বাক্স। পুরো প্রবন্ধ এবং উল্লেখিত শাস্ত্রপদগুলো পড়ুন। তারপর ১৯৯৮ সালের মার্চ মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র প্রশ্ন বাক্স থেকে অন্যান্য বিষয়গুলো তুলে ধরার জন্য আরও কিছু মন্তব্য করুন।
২০ মি: “প্রচুর বীজ বোনা প্রচুর আশীর্বাদ নিয়ে আসে।”a ১৯৯৩ সালের ৩রা মার্চ প্রহরীদুর্গ এর ১৬-১৭ পৃষ্ঠায় ১৪-১৭ অনুচ্ছেদগুলো থেকে কিছু মন্তব্য করুন।
গান ২২০ এবং শেষ প্রার্থনা।
১৭ই জুন থেকে যে-সপ্তা শুরু
গান ১৩৬
১০ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট।
১৫ মি: স্থানীয় প্রয়োজন।
২০ মি: “আপনার যা আছে তাতে সন্তুষ্ট থাকুন।”b এই পরামর্শের শাস্ত্রীয় ভিত্তির ওপর জোর দিন, সময় থাকলে উল্লেখিত শাস্ত্রপদগুলোর যে-কটা পারেন তা পড়ুন ও আলোচনা করুন।
গান ১৯৭ এবং শেষ প্রার্থনা।
২৪শে জুন থেকে যে-সপ্তা শুরু
গান ৫২
৮ মি: স্থানীয় ঘোষণাবলি। এক বিবাহিত দম্পতি, একসঙ্গে পরিচর্যা করার সময়, এপ্রিল-জুন সংখ্যার সচেতন থাক! (পত্রিকা উপস্থাপনা কলামে তৃতীয়টা।) ও ১লা জুলাই প্রহরীদুর্গ পত্রিকাগুলো অর্পণ করার জন্য কীভাবে ৪ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো ব্যবহার করতে হয়, তা দেখান। স্বামী সচেতন থাক! এবং স্ত্রী প্রহরীদুর্গ পত্রিকার ভূমিকা দেখান।
১২ মি: স্থানীয় প্রকাশকরা (১) অন্য ভাষার লোকেদের কাছে সাক্ষ্য দিয়ে অথবা (২) ঘরে-ঘরে প্রচার এবং রাস্তায় কাজ করার সেটিং ছাড়া অন্যভাবে সাক্ষ্য দিয়ে যে-অভিজ্ঞতাগুলো লাভ করেছেন, সেগুলো তাদের বলতে অথবা অভিনয় করে দেখাতে বলুন। পরের সপ্তার পরিচর্যা সভার জন্য প্রস্তুতি নিতে, জুলাই ও আগস্ট মাসে যে-ব্রোশারগুলো অপর্ণ করা হবে তার একটা ব্যবহারের জন্য একটা উপস্থাপনা বেছে নিতে ও প্রস্তুত করতে প্রত্যেককে উৎসাহ দিন।—২০০২ সালের জানুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টে “অন্যান্য প্রকাশনাগুলো” নামক বাক্সটা দেখুন।
২৫ মি: “যে-কারণে আমরা আমাদের সমগ্র ভ্রাতৃবর্গ-কে প্রেম করি।” ভূমিকা না করে সরাসরি প্রবন্ধে দেওয়া প্রশ্নগুলো ব্যবহার করে শ্রোতাদের সঙ্গে সমগ্র ভ্রাতৃবর্গ (ইংরেজি) ভিডিওটা আলোচনা শুরু করুন।
গান ৯৫ এবং শেষ প্রার্থনা।
১লা জুলাই থেকে যে-সপ্তা শুরু
গান ৮৩
১৫ মি: স্থানীয় ঘোষণাবলি। প্রকাশকদের জুন মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। প্রকাশকরা জুলাই মাসে কোন্ ব্রোশারটা অর্পণ করার এবং কী উপস্থাপনা ব্যবহার করার পরিকল্পনা করেছেন, তা তাদের বলতে বলুন।
১৫ মি: পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন! বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা। এই ব্রোশারের কয়েকটা বিষয় তুলে ধরুন যেগুলো এই ব্রোশারটাকে ছোট ছেলেমেয়েদের ও যারা অল্প শিক্ষিত অথবা ভাল করে পড়তে পারে না তাদের যিহোবার সম্বন্ধে জানতে সাহায্য করতে, এটাকে শিক্ষার এক শক্তিশালী হাতিয়ার করেছে। এতে যে-সহজ ও যুক্তিসংগত ব্যাখ্যাগুলো দেওয়া রয়েছে সেগুলোর কয়েকটা উদাহরণ আলোচনা করুন। একজন ছাত্রের হৃদয়ে পৌঁছাতে ছবিগুলোকে কীভাবে ব্যবহার করা যেতে পারে তা দেখান। এই ব্রোশারটাকে যে, কার্যকারীভাবে ব্যবহার করা যেতে পারে তার উপায়গুলো সম্পর্কে বলুন। বাবামাদের তাদের ছোট ছেলেমেয়েদের সঙ্গে এই ব্রোশারটা অধ্যয়ন করা উচিত। যখনই উপযুক্ত, পরিচর্যায় এটাকে অর্পণ করতে প্রত্যেককে উৎসাহ দিন।
১৫ মি: “আপনার কি অন্যদের সাহায্য করতে “ইচ্ছা হয়”?c সাহায্য করার এক ইচ্ছুক মনোভাব রাখতে মণ্ডলীর প্রত্যেককে উৎসাহ দিন।
গান ১৫৬ এবং শেষ প্রার্থনা।
[পাদটীকাগুলো]
a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।