ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৬/০২ পৃষ্ঠা ৩
  • ঘোষণাবলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলি
  • ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৬/০২ পৃষ্ঠা ৩

ঘোষণাবলি

▪ জুন মাসের জন্য সাহিত্য অর্পণ: ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? অথবা জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে। এই প্রকাশনাগুলো যদি মজুত না থাকে, তা হলে আরও প্রকাশনার জন্য নতুন করে আবেদন না পাঠিয়ে মণ্ডলীতে যে-পুরনো পত্রিকা ও সাহিত্যগুলো জমা হয়ে আছে সেগুলো অর্পণ করার চেষ্টা করা উচিত। জুলাই এবং আগস্ট: নিচে দেওয়া ৩২ পৃষ্ঠার যেকোন ব্রোশার ব্যবহার করা যেতে পারে: ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন!, “দেখ! আমি সকলই নূতন করিতেছি,” আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিত?, ঐশ্বরিক নামটি যা চিরকাল থাকবে (ইংরেজি), যে সরকার পরমদেশ নিয়ে আসবে, আমরা মারা গেলে আমাদের কী হয়? (ইংরেজি), জীবনের উদ্দেশ্য কী​—⁠আপনি কিভাবে তা পেতে পারেন? এবং আপনার প্রিয়জন যখন মারা যায় (ইংরেজি)। সমস্ত লোকের জন্য একটি পুস্তক (ইংরেজি), আমাদের সমস্যাগুলি​—⁠সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে?, মৃত লোকেদের আত্মারা​—⁠এরা কি আপনাকে সাহায্য অথবা আপনার ক্ষতি করতে পারে? এদের কি সত্যিই অস্তিত্ব আছে? (ইংরেজি) এবং যুদ্ধবিহীন এক জগৎ কি কখনও সম্ভব? (ইংরেজি) এই ব্রোশারগুলোর যেটা যেখানে দেওয়া ঠিক হবে, লোকেদেরকে সেটা দেওয়া যেতে পারে। সেপ্টেম্বর: জীবন​—⁠কিভাবে তা এখানে এসেছে? ক্রমবিবর্তন অথবা সৃষ্টির মাধ্যমে? (ইংরেজি) বিকল্প অর্পণ হিসেবে, আপনি হয়তো সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন অথবা যুবক-যুবতীদের জিজ্ঞাস্য​—⁠যে উত্তরগুলো কাজ করে (ইংরেজি) বই ব্যবহার করতে পারেন।

▪ জেলা সম্মেলনের পরিবর্তিত তারিখ: ২০০২ সালের মে মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-য় সেকেন্দ্রাবাদের ২০০২ সালের “উদ্যোগী রাজ্য ঘোষণাকারীরা” জেলা সম্মেলনগুলোর যে-তারিখ উল্লেখ করা হয়েছিল তা পরিবর্তিত হয়েছে। পরিবর্তিত তারিখগুলো হল: ১) সেকেন্দ্রাবাদ (ইংরেজি) নভেম্বর ৮-১০ এবং ২) সেকেন্দ্রাবাদ (তেলুগু) নভেম্বর ১৫-১৭.

▪ এটা গুরুত্বপূর্ণ যে, ১০ বা তার বেশি লোকের দলগুলো, যারা ব্যাঙ্গালোরে নতুন শাখা অফিস পরিদর্শনের পরিকল্পনা করছেন, তারা যেন প্রথমে চিঠির মাধ্যমে Bethel Office Post Box No. 6441, Yelahanka, Bangalore 560 064, Karnataka এই ঠিকানায় যোগাযোগ করেন। যে-দলগুলো ব্যাঙ্গালোর, আদ্দবিশ্বনাথাপুরাতে বেথেল কার্যাবলিগুলো দেখতে আসবেন বেথেল অফিস তাদের দেখাশোনা করবে। দয়া করে আপনার পরিকল্পিত পরিদর্শনের বিষয়ে আগের থেকে লিখে জানান ও সেইসঙ্গে বেথেল পরিদর্শন করতে কতজন আসছেন এবং আসার তারিখ ও সময় সম্বন্ধে তথ্যাদি জানান। দয়া করে মনে রাখুন যে, ২০০২ সালের ১লা আগস্টের আগে কোন পরিদর্শনের ব্যবস্থা করা হবে না। পরিদর্শন করতে আসার আগে, দয়া করে আমাদের রাজ্যের পরিচর্যা-র এই সংখ্যায় বেথেল গৃহগুলো পরিদর্শন করার সময় উপযুক্ত পোশাক ও বেশভূষা সম্বন্ধীয় প্রশ্ন বাক্সটা পুনরালোচনা করুন।

▪ এপ্রিল-জুন ২০০২ সংখ্যা থেকে শুরু করে উর্দু ভাষায় সচেতন থাক! পত্রিকা মাসিক থেকে ত্রৈমাসিক হচ্ছে।

▪ দয়া করে মনে রাখুন যে, মণ্ডলীগুলো তাদের মণ্ডলীর লাইব্রেরির জন্য কেবল একটা ভিডিওক্যাসেটের সেট আবেদন করতে পারে, যেমন FAB:FAC, জানুয়ারি ২৪, ২০০১ তারিখে দেওয়া আমাদের চিঠিতে জানানো হয়েছিল। এটা সাহিত্য অর্ডার ফর্ম (s-14)-এ দেওয়া নির্ধারিত জায়গা “For Cong. Use” এর নিচে ইঙ্গিত করতে হবে।

▪ সমস্ত মণ্ডলী ত্রৈমাসিক একটা তালিকা পাবে আর তাতে দেখানো হবে যে, কোন্‌ প্রকাশনাগুলো শাখা অফিসে পাওয়া যাচ্ছে। সমস্ত মণ্ডলীতে তিন মাস অন্তর একবার করে নতুন তালিকা পাঠানো হবে। দয়া করে একটা প্লাস্টিক ফোল্ডারের মধ্যে এই কাগজটাকে রাখুন এবং এটাকে সাহিত্য কাউন্টারের কাছে রাখুন। প্রকাশনার নতুন তালিকায় যে-প্রকাশনাগুলো দেখানো হয়েছে পরিচর্যা অধ্যক্ষ ও সচিব নিশ্চিত থাকবেন যে, কেবল সেগুলোর আবেদন করা হয়েছে। শাখা অফিস থেকে চিঠি অথবা আমাদের রাজ্যের পরিচর্যা-র মাধ্যমে ঘোষণা না হওয়া পর্যন্ত দয়া করে অন্যান্য প্রকাশনার আবেদন করবেন না।

▪ নতুন যে-প্রকাশনাগুলো পাওয়া যাচ্ছে:

যিশাইয়ের ভবিষ্যদ্বাণী​—⁠সমস্ত মানুষের জন্য এক জ্যোতি ২য় খণ্ড ​—⁠হিন্দি, তেলুগু

▪ যে-প্রকাশনাগুলো আবার পাওয়া যাচ্ছে:

আমাদের পরিচর্যা সম্পাদন করতে সংগঠিত ​—⁠ইংরেজি

সমস্ত লোকের জন্য একটি পুস্তক ​—⁠নেপালি

যিহোবা​—⁠তিনি কে? (ট্র্যাক্ট নং. ২৩) ​—⁠উর্দু

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার