পরিচর্যা সভার তালিকা
১২ই মার্চ থেকে যে সপ্তা শুরু
গান ১১২
১০ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা-য় দেওয়া ঘোষণাবলি।
১৫ মি: স্থানীয় প্রয়োজন।
২০ মি: “এপ্রিল—‘পরিশ্রম ও প্রাণপণ’ করার সময়।” (অনুচ্ছেদ ১-১৩) পরিচালক অধ্যক্ষ আলোচনা করবেন। এপ্রিল মাসে আমরা যা করতে চাই, তা নিয়ে উৎসাহজনক এক আলোচনা। এই মাসে মণ্ডলীর প্রত্যেককে প্রচারে পুরোপুরিভাবে অংশ নেওয়ার লক্ষ্যে পৌঁছাতে নিজ নিজ অংশটুকু করার জন্য উৎসাহিত করুন।
গান ১৪৭ এবং শেষ প্রার্থনা।
১৯শে মার্চ থেকে যে সপ্তা শুরু
গান ১৬৬
৮ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট।
১৭ মি: ২০০১ সালের বর্ষপুস্তক-টা (ইংরেজি) ভালভাবে ব্যবহার করুন। বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা। ৩১ পৃষ্ঠায় দেওয়া “২০০০ সালের সর্বমোট সংখ্যা,” পুনরালোচনা করুন। ৩-৫ পৃষ্ঠায় দেওয়া “পরিচালক গোষ্ঠীর কাছ থেকে একটা চিঠি” আলোচনা করুন। শ্রোতাদের মধ্যে থেকে কয়েকজনকে নতুন বর্ষপুস্তক থেকে এমন কোন রিপোর্ট অথবা অভিজ্ঞতার কথা বলতে বলুন, যা বিশেষভাবে তাদেরকে উৎসাহিত করেছে এবং তাদের বিশ্বাসকে মজবুত করেছে। পৃথিবীব্যাপী বেথেল পরিবারগুলোর মতো প্রত্যেক পরিবারের সকলে যাতে সারা বছর এক সঙ্গে মিলে পুরো বর্ষপুস্তক পড়েন তার জন্য উৎসাহ দিন। ২৫৫ পৃষ্ঠায় দেওয়া প্রশ্নগুলোর উল্লেখ করুন, যে প্রশ্নগুলোকে পুরো বই পড়ে যা শিখেছেন তা পুনরালোচনা করার সময় ব্যবহার করা যেতে পারে। কীভাবে বর্ষপুস্তক ব্যবহার করে বাইবেল ছাত্রদেরকে যিহোবার সংগঠন ও এর অংশ হওয়ার সুযোগকে ভালভাবে উপলব্ধি করতে সাহায্য করা যায় তা জিজ্ঞেস করুন।
২০ মি: “এপ্রিল—‘পরিশ্রম ও প্রাণপণ’ করার সময়।” (অনুচ্ছেদ ১৪-৩০) পরিচর্যা অধ্যক্ষ আলোচনা করবেন। বক্তৃতা ও প্রশ্নোত্তর আলোচনা। এপ্রিল মাসে যতখানি সম্ভব প্রচারে বের হওয়ার জন্য সকলের এমন একটা তালিকা বানানো উচিত যা তারা রোজ দিন মেনে চলতে পারেন। পুরো এপ্রিল মাসে প্রচারে যাওয়ার আগে সভাগুলোর যে ব্যবস্থা করা হয়েছে তা বলুন। যারা সহায়ক অগ্রগামীর কাজ করতে পারেন তাদের সকলকে সভার পর আবেদনপত্র নেওয়ার জন্য উৎসাহ দিন।
গান ১৮৮ এবং শেষ প্রার্থনা।
২৬শে মার্চ থেকে যে সপ্তা শুরু
গান ২০৪
১০ মি: স্থানীয় ঘোষণাবলি। বলুন যে এপ্রিল মাসে সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময় এখনও আছে। ৩-৮ই এপ্রিল পর্যন্ত স্মরণার্থক বাইবেল পাঠের তালিকা অনুযায়ী বাইবেল পড়তে সবাইকে উৎসাহিত করুন। এই তালিকা ২০০১ সালের প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা পুস্তিকায় রয়েছে। স্মরণার্থক সপ্তার জন্য প্রহরীদুর্গ অধ্যয়ন কোন্ দিনে করা হবে তা ঘোষণা করুন। আর ১লা এপ্রিল, রবিবারের জনসভার বিশেষ বক্তৃতার কথা বলতে ভুলবেন না। এই বক্তৃতার শিরোনাম হল “কারা পরিত্রাণ পেতে পারেন?” ওই দিনে সকলকে প্রচারে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করুন, যাতে এপ্রিল মাসটা ভালভাবে শুরু হয়।
২০ মি: “আসুন আমরা সকলে যিহোবা ও তাঁর পুত্রকে সম্মান করি।” শাস্ত্রপদ ব্যবহার করে একজন প্রাচীন উৎসাহজনক বক্তৃতা দেবেন। পুরো এপ্রিল মাসে প্রচার কাজের জন্য যে ব্যবস্থা করা হয়েছে তাতে যতখানি সম্ভব অংশ নিতে ও স্মরণার্থক সভায় লোকেদেরকে আসতে আমন্ত্রণ জানানোর জন্য আরেকটু বেশি চেষ্টা করতে সকলকে উৎসাহিত করুন।
১৫ মি: আমাদের পত্রিকাগুলোকে উপস্থাপন করার জন্য প্রস্তুত হওয়া। এপ্রিল মাসে আমরা প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকা অর্পণ করব। ১৯৯৬ সালের অক্টোবর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-য় ৮ পৃষ্ঠার ৩ ও ১০ অনুচ্ছেদ দুটো পুনরালোচনা করুন। (১) একটা প্রবন্ধ, (২) আলোচনার জন্য উপযুক্ত একটা বিষয়, (৩) আগ্রহ জাগিয়ে তোলে এমন একটা প্রশ্ন এবং (৪) প্রতিটা নতুন পত্রিকা তুলে ধরার সময় কার্যকারীভাবে ব্যবহার করা যায়, এমন একটা সময়োপযোগী শাস্ত্রপদ বেছে নেওয়ার ওপর জোর দিন। আগ্রহী ব্যক্তিদের সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য চান ব্রোশার অথবা জ্ঞান বই কাজে লাগানোর চেষ্টা করুন। প্রথম সাক্ষাতে কীভাবে তা করা যেতে পারে সেই বিষয়ে ভালভাবে তৈরি করা একটা নমুনা দেখিয়ে শেষ করুন।
গান ২০৭ এবং শেষ প্রার্থনা।
২রা এপ্রিল থেকে যে সপ্তা শুরু
গান ২২০
৯ মি: স্থানীয় ঘোষণাবলি। প্রকাশকদের মার্চ মাসের প্রচার কাজের রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। “স্মরণার্থক সভার জন্য মনে রাখার বিষয়গুলো” পুনরালোচনা করুন।
১৮ মি: “প্রেম আমাদেরকে প্রচার করার জন্য প্রেরণা দেয়।”a এই প্রবন্ধে যে শাস্ত্রপদগুলো দেওয়া আছে সেগুলো আলোচনা করুন। অন্তর্দৃষ্টি (ইংরেজি) বইয়ের ২য় খণ্ডের ৬৭৩ পৃষ্ঠার ১ অনুচ্ছেদের বিষয়টাও যোগ করুন। অনেক বছর ধরে সক্রিয়ভাবে প্রচার কাজ করে চলেছেন এমন একজন প্রকাশককে বলতে বলুন যে ঈশ্বরের প্রতি প্রেম কীভাবে তাকে প্রচার কাজে লেগে থাকতে প্রেরণা জুগিয়েছে। এপ্রিল ও এরপর প্রতি মাসে সাক্ষ্যদানের কাজে অংশ নেওয়ার জন্য সমস্ত প্রকাশকদের উৎসাহিত করুন।
১৮ মি: “অন্যদের সভাগুলোতে আসতে সাহায্য করুন।”b বাইবেল ছাত্রদেরকে কীভাবে সংগঠনের দিকে নিয়ে আসবেন সে বিষয়ে ১৯৯৬ সালের জুন মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টের ১৪-১৬ পৃষ্ঠায় আরও কিছু পরামর্শ দেওয়া আছে। প্রথম দিকেই সভাতে আসার জন্য উৎসাহিত করতে কীভাবে চান ব্রোশার (পাঠ ৫, অনুচ্ছেদ ৭) এবং জ্ঞান বই (অধ্যায় ৫, অনুচ্ছেদ ২২) দুটোই ব্যবহার করা যেতে পারে তা দেখান। এই বিষয়ে একজন দক্ষ প্রকাশককে দিয়ে ভালভাবে তৈরি করা একটা নমুনা দেখান, যা একজন ছাত্রকে সভাগুলোতে আসার বিষয়টা গুরুত্বের সঙ্গে চিন্তা করতে উৎসাহিত করবে।
গান ৪৭ এবং শেষ প্রার্থনা।
[পাদটীকাগুলো]
a খুব অল্প কথায় ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
b খুব অল্প কথায় ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।