ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৫/০০ পৃষ্ঠা ৮
  • “পরীক্ষা করা হউক”—কিন্তু কীভাবে?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “পরীক্ষা করা হউক”—কিন্তু কীভাবে?
  • ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ভাইয়েরা, আপনারা কি পরিচারক দাস হওয়ার লক্ষ্যে এগিয়ে চলছেন?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৪
  • প্রাচীনরা ভার বহন করতে অন্যদেরকে প্রশিক্ষণ দিন
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অল্পবয়সি ভাইয়েরা, তোমরা কি আকাঙ্ক্ষী?
    ২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • মানুষদের মধ্যে পাঠানো সেই ‘দানের’ প্রতি কৃতজ্ঞতা দেখান
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৪
আরও দেখুন
২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৫/০০ পৃষ্ঠা ৮

“পরীক্ষা করা হউক”—কিন্তু কীভাবে?

১ যিহোবার সংগঠন দিন দিন বড় হচ্ছে আর তাই এখানে যোগ্য ভাইদের খুবই দরকার, যারা পরিচারক দাস হয়ে কাজ করতে পারবেন। যে ভাইয়েরা এখনও পরিচারক দাস নন তারা আর সেইসঙ্গে অন্য অল্পবয়সী ভাইয়েরা মণ্ডলীতে কাজ করতে চান। তাদেরকে যখন বাড়তি কাজ দেওয়া হয় তাদের তা করতে ভাল লাগে কারণ তাদের মনে হয় যে তারাও মণ্ডলীর কাজে আসছেন আর ভাইবোনদের জন্য কিছু করতে পারছেন। এখন তারা যদি আরও উন্নতি করতে চান, তাহলে তাদের “পরীক্ষা করা হউক।” (১ তীম. ৩:১০) তাই এখন প্রশ্ন হল কীভাবে তাদের পরীক্ষা করা যায়?

২ প্রাচীনরা কী করবেন: পরিচারক দাস হওয়ার জন্য একজন ভাইয়ের কী কী গুণ থাকা দরকার তা ১ তীমথিয় ৩:৮-১৩ পদে লেখা আছে আর ওই গুণগুলোর কথা মাথায় রেখে প্রাচীনরা, একজন ভাইকে পরীক্ষা করে দেখবেন যে তাকে দায়িত্ব দেওয়া যাবে কিনা। তারা হয়তো তাকে মণ্ডলীতে কিছু কাজ দিতে পারেন যেমন বইপত্রিকা দেওয়া, মাইক্রোফোন সামলানো, কিংডম হল পরিষ্কার করা এবং আরও অন্যান্য কাজ। প্রাচীনরা দেখবেন যে এই ভাই কীভাবে তার কাজ করেন এবং কতটা দায়িত্ব নিয়ে তা করেন। তারা এও দেখবেন যে তার ওপর নির্ভর করা যায় কিনা, তিনি সময় মতো কাজ করেন কিনা, কোন কাজ দেওয়া হলে ধৈর্য ধরে তা করেন কিনা, তিনি নম্র কিনা, নিজে থেকে কোন কাজ করতে চান কিনা এবং অন্যদের সঙ্গে ভাল ব্যবহার করেন কিনা। (ফিলি. ২:২০) তার পোশাকআশাক ও চুল আঁচড়ানোর ধরন কি রুচিসম্মত? তিনি কি দায়িত্ব নিয়ে কাজ করেন? প্রাচীনরা দেখবেন যে ‘সে সদাচরণ দ্বারা জ্ঞানের মৃদুতায় নিজ ক্রিয়া দেখাচ্ছে’ কিনা। (যাকোব ৩:১৩) মণ্ডলীতে কাজ করার জন্য তিনি কি সাহায্যের হাত বাড়িয়ে দেন? যীশু ‘শিষ্য করার’ যে আজ্ঞা দিয়েছিলেন, তা মানার জন্য তিনি কি উৎসাহ নিয়ে প্রচার করেন?—মথি ২৮:১৯; ১৯৯০ সালের প্রহরীদুর্গ (ইংরেজি) এর ১লা সেপ্টেম্বরের ১৮-২৮ পৃষ্ঠা দেখুন।

৩ পরিচারক দাস হওয়ার জন্য একজনের বয়স কত হতে হবে এ বিষয়ে বাইবেলে যদিও কিছু বলা নেই কিন্তু বাইবেল বলে যে পরিচারক দাসদের হয়তো স্ত্রী ও ছেলেমেয়ে থাকতে পারে। তাই এর থেকে স্পষ্ট হয়ে যায় যে কম বয়সী বা সবে মাত্র কৈশরে পা দিয়েছে এমন ভাইয়েরা পরিচারক দাস হতে পারে না। কারণ এই ভাইরা “পরিচারকের কার্য্য” করবেন। (১ তীম. ৩:১২, ১৩) এই ভাইরা “যৌবনকালের অভিলাষ” প্রকাশ করবেন না কিন্তু সংযত হবেন এবং যিহোবা ও ভাইবোনদের সামনে তাদের ভাল নাম ও শুদ্ধ বিবেক থাকবে।—২ তীম. ২:২২.

৪ এটা ঠিক যে কাজ করার ক্ষমতা থাকা খুবই দরকারি কিন্তু তার চেয়েও বেশি দরকারি কথা হল তার স্বভাব ও চালচলন। তাই কোন ভাই যদি নম্র মন নিয়ে ঈশ্বরের প্রশংসা এবং ভাইয়েদের জন্য কাজ করতে চান, তাহলে যিহোবা তার চেষ্টাকে আশীর্বাদ করবেন যাতে তিনি মণ্ডলীতে আরও বেশি কাজ করতে পারেন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার