ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৭/১৩ পৃষ্ঠা ৫-৬
  • অল্পবয়সি ভাইয়েরা, তোমরা কি আকাঙ্ক্ষী?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • অল্পবয়সি ভাইয়েরা, তোমরা কি আকাঙ্ক্ষী?
  • ২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনি কি “উত্তম কার্য্য” করার জন্য “আকাঙ্ক্ষী”?
    ২০১৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আমাদের পরিচর্যাকে বৃদ্ধি করা
    ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আপনার কাছ থেকে সাহায্যের প্রয়োজন
    ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অন্যদেরকে আকাঙ্ক্ষী হতে প্রশিক্ষণ দিন
    ২০১১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৭/১৩ পৃষ্ঠা ৫-৬

অল্পবয়সি ভাইয়েরা, তোমরা কি আকাঙ্ক্ষী?

১. কখন থেকে একজন অল্পবয়সি ভাইয়ের ১ তীমথিয় ৩:১ পদে দেওয়া নির্দেশনাকে প্রয়োগ করতে শুরু করা উচিত?

১ “যদি কেহ . . . আকাঙ্ক্ষী হন, তবে তিনি উত্তম কার্য্য বাঞ্ছা করেন।” (১ তীম. ৩:১) এই অনুপ্রাণিত কথাগুলো ভাইদেরকে মণ্ডলীতে পরিচর্যার বিশেষ সুযোগগুলোর জন্য যোগ্য হওয়ার আকাঙ্ক্ষী হতে উৎসাহিত করে। তা হওয়ার জন্য তোমাকে কি প্রাপ্তবয়স্ক হতে হবে? প্রকৃতপক্ষে, কৈশোরকাল থেকেই আকাঙ্ক্ষী হতে শুরু করা সবচেয়ে ভালো। এইভাবে, তুমি প্রশিক্ষণ লাভ করতে আর তুমি যখন বড়ো হবে, তখন একজন পরিচারক দাস হিসেবে নিযুক্তকৃত হওয়ার যোগ্য বলে দেখাতে পারো। (১ তীম. ৩:১০) তুমি যদি একজন বাপ্তাইজিত অল্পবয়সি ভাই হও, তাহলে তুমি কীভাবে আকাঙ্ক্ষী হতে পারো?

২. কীভাবে আত্মত্যাগের মনোভাব গড়ে তোলা ও তা দেখানো যেতে পারে?

২ আত্মত্যাগ: মনে রেখো, তুমি কোনো উপাধির জন্য নয়, বরং উত্তম কাজের জন্য আকাঙ্ক্ষী হচ্ছো। তাই, তোমার ভাই-বোনদের সাহায্য করার এক আকাঙ্ক্ষা গড়ে তোলো। যে-একটা উপায়ে তা করা যায়, সেটা হল যিশুর উত্তম উদাহরণ নিয়ে ধ্যান করা। (মথি ২০:২৮; যোহন ৪:৬, ৭; ১৩:৪, ৫) অন্যদের বিষয়ে আগ্রহ দেখাতে তোমাকে সাহায্য করার জন্য যিহোবার কাছে প্রার্থনা করো। (১ করি. ১০:২৪) তুমি কি মণ্ডলীতে বয়স্ক অথবা দুর্বল ব্যক্তিদের ব্যবহারিক সাহায্য প্রদান করতে পারো? তুমি কি কিংডম হল পরিষ্কার করার এবং রক্ষণাবেক্ষণের অন্যান্য দিকের যত্ন নেওয়ার জন্য স্বেচ্ছায় এগিয়ে যেতে পারো? তুমি কি ঐশিক পরিচর্যা বিদ্যালয়-এ অন্য কারোর জায়গায় কোনো বক্তৃতা দেওয়ার জন্য স্বেচ্ছায় এগিয়ে আসতে পারো? তুমি দেখতে পাবে যে, অন্যদের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া তোমার জন্য অনেক আনন্দ নিয়ে আসবে।—প্রেরিত ২০:৩৫.

৩. আধ্যাত্মিকতা কতটা গুরুত্বপূর্ণ আর কীভাবে এটা গড়ে তোলা যেতে পারে?

৩ আধ্যাত্মিকতা: বিশেষ মেধা অথবা সহজাত ক্ষমতাগুলোর চেয়ে মণ্ডলীতে একজন দাসের আধ্যাত্মিকতা আরও বেশি গুরুত্বপূর্ণ। একজন আধ্যাত্মিকমনা ব্যক্তি বিষয়গুলোকে যিহোবা ও যিশুর মতো করে দেখার চেষ্টা করেন। (১ করি. ২:১৫, ১৬) তিনি “আত্মার ফল” প্রদর্শন করেন। (গালা. ৫:২২, ২৩) তিনি হলেন এমন একজন উদ্যোগী সুসমাচার প্রচারক, যিনি রাজ্যের বিষয়গুলোকে প্রথমে রাখেন। (মথি ৬:৩৩) ব্যক্তিগত অধ্যয়নের একটা উত্তম তালিকা রাখার দ্বারা তুমি আধ্যাত্মিক গুণাবলি গড়ে তুলতে পারো। এর অন্তর্ভুক্ত হল, প্রতিদিন বাইবেল পাঠ করা, প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকার প্রতিটা সংখ্যা পড়া এবং মণ্ডলীর সভাগুলোর জন্য প্রস্তুতি নেওয়া ও সেগুলোতে যোগদান করা। (গীত. ১:১, ২; ইব্রীয় ১০:২৪, ২৫) আধ্যাত্মিক বিষয়ে উন্নতি করতে অল্পবয়সি তীমথিয়কে উৎসাহিত করার সময় পৌল লিখেছিলেন: “তোমার শিক্ষার বিষয়ে সাবধান হও।” (১ তীম. ৪:১৫, ১৬) তাই, ঐশিক পরিচর্যা বিদ্যালয়-এ তোমার বক্তৃতাগুলোর ক্ষেত্রে কঠোর পরিশ্রম করো। পরিচর্যার জন্য প্রস্তুতি নাও ও নিয়মিতভাবে তাতে অংশগ্রহণ করো। অগ্রগামীর কাজ করার, বেথেল সেবা করার অথবা অবিবাহিত ভাইদের জন্য বাইবেল স্কুল-এ যোগদান করার মতো আধ্যাত্মিক লক্ষ্যগুলো স্থাপন করো আর সেগুলোতে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করো। আধ্যাত্মিকতা তোমাকে ‘যৌবনকালের অভিলাষ হইতে পলায়ন করিতে’ সাহায্য করবে।—২ তীম. ২:২২.

৪. নির্ভরযোগ্যতা ও বিশ্বস্ততার কী মূল্য রয়েছে?

৪ নির্ভরযোগ্যতা ও বিশ্বস্ততা: প্রথম শতাব্দীতে অভাবী খ্রিস্টানদের খাদ্য বন্টনের কাজে যে-ভাইদের নিযুক্ত করা হয়েছিল, যেহেতু তারা “সুখ্যাতিপন্ন,” স্পষ্টতই নির্ভরযোগ্য ও বিশ্বস্ত হিসেবে পরিচিত ছিল, তাই কাজ ঠিকমতো হবে কি না, সেই বিষয়ে প্রেরিতদের চিন্তা করার কোনো প্রয়োজন ছিল না। এটা তাদেরকে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ কেন্দ্রীভূত করার সুযোগ করে দিয়েছিল। (প্রেরিত ৬:১-৪) তাই, মণ্ডলীতে যখন তোমাকে কোনো কার্যভার দেওয়া হয়, তখন তোমার ক্ষমতা অনুসারে সর্বোত্তমটুকু করো। নোহকে অনুকরণ করো, যিনি জাহাজ নির্মাণের জন্য তাকে দেওয়া নির্দেশনাগুলো মনোযোগপূর্বক মেনে চলেছিলেন। (আদি. ৬:২২) বিশ্বস্ততাকে যিহোবা মূল্যবান বলে গণ্য করেন আর এটা আধ্যাত্মিক পরিপক্কতাকে প্রদর্শন করে।—১ করি. ৪:২; “প্রশিক্ষণ লাভের উপকারগুলো” শিরোনামের বাক্সটা দেখো।

৫. কেন অল্পবয়সি ভাইদের আকাঙ্ক্ষী হওয়া উচিত?

৫ ভবিষ্যদ্‌বাণী অনুযায়ী, যিহোবা একত্রীকরণের কাজকে ত্বরান্বিত করছেন। (যিশা. ৬০:২২) প্রতি বছর গড়ে আড়াই লক্ষ ব্যক্তি বাপ্তাইজিত হচ্ছে। অনেক নতুন ব্যক্তি সত্যে আসার ফলে, মণ্ডলীর দায়িত্বগুলো পালন করার জন্য আধ্যাত্মিকমনা যোগ্য ভাইদের প্রয়োজন রয়েছে। আগের চেয়ে এখন আরও বেশি করে যিহোবার পরিচর্যায় উপচে পড়ার আছে। (১ করি. ১৫:৫৮) অল্পবয়সি ভাইয়েরা, তোমরা কি আকাঙ্ক্ষী হচ্ছো? যদি হচ্ছো, তাহলে বাস্তবিকই সবচেয়ে উত্তম কাজের জন্য তোমাদের আকাঙ্ক্ষা রয়েছে!

[৫ পৃষ্ঠার ক্যাপশন]

অনেক নতুন ব্যক্তি সত্যে আসার ফলে, মণ্ডলীর দায়িত্বগুলো পালন করার জন্য আধ্যাত্মিকমনা যোগ্য ভাইদের প্রয়োজন রয়েছে

[৬ পৃষ্ঠার ক্যাপশন]

প্রশিক্ষণ লাভের উপকারগুলো

প্রাচীনরা যখন অল্পবয়সি যোগ্য ভাইদের কার্যভার ও প্রশিক্ষণ দেন, তখন সেই ভাইয়েরা উপকৃত হয়। সভার পর, একজন সীমা অধ্যক্ষ স্টেজে বসে একজন প্রকাশককে উৎসাহ প্রদান করছিলেন। তিনি লক্ষ করেছিলেন, একটা অল্পবয়সি ছেলে কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে, তাই তিনি তাকে জিজ্ঞেস করেছিলেন, সে তার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছে কি না। এই অল্পবয়সি ভাই উত্তর দিয়েছিল যে, প্রতিটা সভার পর তাকে স্টেজটা ভ্যাকুয়াম করার কার্যভার দেওয়া হয়েছে। তার বাবা-মা ফিরে যাওয়ার জন্য প্রস্তুত ছিল কিন্তু সে তার কার্যভার শেষ না করে যেতে চায়নি। সীমা অধ্যক্ষ খুশিমনে সরে গিয়েছিলেন। তিনি মন্তব্য করেছিলেন: “সেই মণ্ডলীর প্রাচীনরা অল্পবয়সি যোগ্য ভাইদেরকে মণ্ডলীর বিভিন্ন কার্যভার দেওয়ার দ্বারা তাদেরকে নিয়মিতভাবে প্রশিক্ষণ দিয়েছে। এর ফলে, আমি যখন সেই মণ্ডলীতে সেবা করেছিলাম, তখন একজন অল্পবয়সি ভাইকে পরিচারক দাস হিসেবে সুপারিশ করার বিষয়টা তাদের কাছে অবাক হওয়ার কিছু ছিল না।”

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার