ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৬/০০ পৃষ্ঠা ১
  • ‘তোমাদের পরিশ্রম কখনো নিষ্ফল হবার নয়’

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ‘তোমাদের পরিশ্রম কখনো নিষ্ফল হবার নয়’
  • ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • প্রচার করার জন্য এটা কি কোন বাধা?
    ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আমাদের সকলের কেন ঈশ্বরের প্রশংসা করা উচিত?
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৬/০০ পৃষ্ঠা ১

‘তোমাদের পরিশ্রম কখনো নিষ্ফল হবার নয়’

১ যিহোবাকে সেবা করার জন্য আমরা যে পরিশ্রম করি তা কখনও নিষ্ফল হবার নয়। (১ করি. ১৫:৫৮, মঙ্গলবার্তা) একথা জেনে আমাদের কত ভাল লাগে, আমরা কত আশ্বাস পাই! কিন্তু জগতের লোকেরা একটু ভালভাবে বেঁচে থাকার জন্য সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পরিশ্রম করেন। একটা ভাল চাকরি পাওয়ার জন্য বছরের পর বছর ধরে পড়াশোনা করেন, একটু বেশি টাকাপয়সা রোজগার করার জন্য মাথার ঘাম পায়ে ফেলে গাধার খাটুনি খাটেন। কিন্তু তবুও সবার প্রতি “কাল ও দৈব ঘটে” আর তাই মান-সম্মান, ধনদৌলত কিছুই তারা ততখানি পান না যতখানি তারা চান। তাদের সমস্ত পরিশ্রম “বায়ুভক্ষণ মাত্র।” (উপ. ১:১৪; ৯:১১) কিন্তু যিহোবার সেবা করাই একমাত্র কাজ যা কখনও নিষ্ফল হবার নয়। আমাদের পরিশ্রমের দাম তোলা আছে!

২ যে পরিশ্রমের দাম তোলা আছে: ঈশ্বরের রাজ্য প্রচার করার কাজ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কাজ। লোকেরা শুনুক আর না শুনুক প্রচার আমাদের করতেই হবে। আর আমরা যদি তা করি, তাহলে আমরাও প্রেরিত পৌলের মতো বলতে পারব: “সকলের রক্তের দায় হইতে আমি শুচি; কারণ আমি তোমাদিগকে ঈশ্বরের সমস্ত মন্ত্রণা জ্ঞাত করিতে সঙ্কুচিত হই নাই।”—প্রেরিত ২০:২৬, ২৭.

৩ লোকেরা যখন আমাদের কথা শোনে আর স্টাডি করতে রাজি হয়, তখন আমরা কত খুশি হই! একজন অল্পবয়সী মেয়ে কী করে সত্য শিখেছিল তা দেখুন। সে একটা গুণ্ডাদলের সঙ্গে মেলামেশা করত, সিগারেট খেত, ড্রাগ নিত আর চুরি করত। কিন্তু যখন তার মাসি মারা যায়, তখন সে ভাবতে শুরু করে যে মারা গিয়ে তার মাসি কোথায় যেতে পারে, স্বর্গে না নরকে? উত্তর পাওয়ার জন্য সে যিহোবার নাম নিয়ে প্রার্থনা করে কারণ সে তার দিদির কাছ থেকে যিহোবার কথা শুনেছিল। অল্প কিছুদিনের মধ্যেই সে বাইবেল স্টাডি করতে আর মিটিংয়ে আসতে শুরু করে। জীবনকে সে একেবারে বদলে ফেলে, গুণ্ডাদলের সঙ্গে সে তার সমস্তরকম সম্পর্ক চুকিয়ে দেয়। সে বলে: “যিহোবাকে ভালবেসে আমি এই সমস্ত কিছু ছেড়ে দিতে পেরেছি। কারণ যিহোবা আমাকে দয়া দেখিয়ে চিরকাল বেঁচে থাকার আশা দিয়েছেন।” এখন জীবনে সে যা কিছু করছে তার কিছুই নিষ্ফল হবার নয়।

৪ আমরা যখন প্রচার করি তখন লোকেরা যদি আমাদের কথা নাও শোনে, তবুও আমরা অনর্থক কাজ করছি না। লোকেরা জানে যে যিহোবার সাক্ষিরা তাদের ঘরে এসেছিল। প্রচার করে আমরা দেখাই যে যিহোবার সেবায় আমরা সৎ, বিশ্বস্ত আর আমরা তাঁকে ভালবাসি। তাহলে যিহোবার সেবায় আমরা যে পরিশ্রম করি তা কি নিষ্ফল হবার? কখনই নয়!

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার