যেখানেই লোকেরা থাকুক না কেন সাক্ষ্য দিন
১ তার পরিচর্যায় ঈশ্বরের আত্মা যে ভূমিকা পালন করেছিল তা উপলব্ধি করে, প্রেরিত পৌল বলেছিলেন: “ঈশ্বর বৃদ্ধি দিতে থাকিলেন।” তিনি এও স্বীকার করেছিলেন: “আমরা ঈশ্বরেরই সহকার্য্যকারী।” (১ করি. ৩:৫-৯) এটি একটি চমৎকার সুযোগ। আমরা কিভাবে জনসাধারণ্যে প্রদর্শন করতে পারি যে আমরা ঈশ্বরের সহকার্যকারী হওয়াকে উপলব্ধি করি? গৃহ থেকে গৃহের কাজে এবং সর্বত্রই যাদের সাথে আমাদের সাক্ষাৎ হয় তাদের সকলের কাছে সুসমাচার ঘোষণা করার মাধ্যমে তা করি।
২ “শিষ্য কর,” এই আদেশ আমাদের দেওয়া হয়েছে। (মথি ২৮:১৯) পরিচর্যায় অংশগ্রহণ করার সময়ে যদি আমরা কেবলমাত্র অল্প কয়েকজন লোকের সাথে যোগাযোগ করি, তাহলে আমরা হয়ত শীঘ্রই পরিশ্রান্ত হয়ে পড়তে এবং আমরা খুব অল্পই সম্পন্ন করেছি বলে বোধ করতে পারি। অপরপক্ষে, তখনই আমরা আমাদের পরিচর্যা সর্বাপেক্ষা বেশি উপভোগ করি যখন আমরা অনেক লোক খুঁজে পেতে এবং তাদের সাথে কথোপকথন করতে সমর্থ হই। এটি কিছুটা প্রতিদ্বন্দ্বিতামূলক হতে পারে, যেহেতু এটি যেখানেই লোকেরা থাকুক না কেন সেখানে যাওয়ার জন্য আমাদের পক্ষ থেকে কিছু ভূমিকামূলক পদক্ষেপ দাবি করে, যাতে করে আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারি।
৩ ব্যবহারিক উদাহরণগুলি: আমরা বাজার, পার্ক, জনসাধারণের বিশ্রামাগার এবং পরিবহণ কেন্দ্রগুলি, যেখানে অনুমোদনীয় সেখানে লোকেদের কাছে সাক্ষ্য দিতে পারি। যখন আপনি জনসাধারণের পরিবহণে আরোহণ করেন, তখন কি আপনি যাত্রাপথে সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত থাকেন? দুইজন সাক্ষী যারা তাদের পরিচর্যা সভায় যাওয়ার জন্য এক ভিড় বাসে আরোহণ করেছিলেন, তারা ভবিষ্যতের জন্য ঈশ্বরের প্রতিজ্ঞাগুলির বিষয়ে উল্লেখ করে জ্ঞান পুস্তকের পরমদেশের চিত্র সম্পর্কে আলোচনা করছিলেন। যেমন ঘটবে বলে তারা আশা করেছিলেন তেমনি কাছেই দাঁড়িয়ে থাকা এক যুবক ব্যক্তি শুনেছিলেন এবং তিনি যা শুনেছিলেন তার দ্বারা প্রভাবিত হয়েছিলেন। বাস থেকে নামার পূর্বে, তিনি একটি বই নিয়েছিলেন এবং অনুরোধ করেছিলেন কেউ যেন তার গৃহে সাক্ষাৎ করেন।
৪ অনেক প্রকাশকেরা রীতিবহির্ভূত সাক্ষ্যদানে আনন্দ খুঁজে পেয়েছেন। একজন বোন একদিন দুপুরবেলায় স্থানীয় বিক্রয় কেন্দ্রে যান এবং সেইসব লোকেদের কাছে উপস্থিত হন যারা তাদের কেনাকাটা শেষ করেছেন অথচ যাদের কোন তাড়া আছে বলে মনে হয়নি। তার ব্যাগে যতগুলি সাহিত্য ছিল তার সবগুলি তিনি অর্পণ করেছিলেন। একজন ব্যক্তি যিনি তার গাড়িতে অপেক্ষা করছিলেন, তিনি তার কাছ থেকে পত্রিকাগুলি পেয়ে আনন্দিত হয়েছিলেন। তিনি পূর্বে সভাগুলিতে উপস্থিত হয়েছিলেন এবং তাদের কথোপকথন তার আগ্রহকে পুনরায় উদ্দীপ্ত করেছিল।
৫ যিহোবার নামের প্রশংসা করা হল একটি সুযোগ। প্রচার কাজের প্রতি আমাদের উদ্দীপনা প্রদর্শনের মাধ্যমে, আমরা দেখাই যে আমাদের প্রতি ঈশ্বরের অযাচিত করুণার উদ্দেশ্যকে বুঝতে আমরা অসমর্থ হয়নি। যেহেতু অন্যদের সাহায্য করার জন্য “এখন সুপ্রসন্নতার সময়,” তাই আসুন আমরা যেখানেই লোকেরা থাকুক না কেন সেখানেই যাই এবং যিহোবার “পরিত্রাণের দিবস” সম্বন্ধে তাদের কাছে সাক্ষ্য দিই।—২ করি. ৬:১, ২.