জুলাই মাসের পরিচর্যা সভাগুলি
জুলাই ৭ থেকে যে সপ্তাহ শুরু
গান ৬
১০ মি: স্থানীয় ঘোষণাবলী। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলী। দেশের এবং স্থানীয় মণ্ডলীর জন্য মার্চ মাসের পরিচর্যা রিপোর্টের উপর মন্তব্য করুন।
১৫ মি: “বিশ্বস্ততা পুরস্কৃত হয়।” প্রশ্নোত্তর। সচেতন থাক! (ইংরাজি), পত্রিকার জানুয়ারি ২২, ১৯৯৩, পৃষ্ঠা ১৮-২১-এ বর্ণিত উদাহরণ অন্তর্ভুক্ত করুন।
২০ মি: “সান্ত্বনা খুঁজে পেতে অন্যদের সাহায্য করুন।” শ্রোতাদের সাথে আলোচনা। একটি বা দুটি উপস্থাপনা প্রদর্শন করুন। একই ব্রোশারগুলি ব্যবহার করে তারা অন্যান্য যে উপায়ে আলোচনা শুরু করেছিল, তা বর্ণনা করতে শ্রোতাদের আমন্ত্রণ জানান। আগ্রহ উদ্দীপিত করতে সরল, উত্তম-নির্বাচিত শব্দগুলি ব্যবহার করার জন্য উৎসাহ দিন। (বিদ্যালয় নির্দেশ পুস্তক (ইংরাজি), পৃষ্ঠা ৭, অনুচ্ছেদ ৯-১১ দেখুন।) অন্যান্য ব্রোশারগুলির কথা উল্লেখ করুন যেগুলি অর্পিত হতে পারে এবং যেগুলি মণ্ডলীতে মজুত রয়েছে।
গান ৭০ এবং সমাপ্তির প্রার্থনা।
জুলাই ১৪ থেকে যে সপ্তাহ শুরু
গান ৫
১৭ মি: স্থানীয় ঘোষণাবলী। হিসাবের রিপোর্ট। “কিংডম হল তহবিল” বাক্সের বিষয়বস্তু অন্তর্ভুক্ত করুন। “আমরা পারিবারিক সুখ পুস্তকটি অধ্যয়ন করব” পুনরালোচনা করুন। প্রত্যেক ব্যক্তির অধ্যয়নের জন্য বইটির তাদের নিজস্ব কপি থাকার প্রয়োজনীয়তার উপর জোর দিন এবং পূর্ব থেকেই পাঠগুলি প্রস্তুত করার জন্য সকলকে উৎসাহিত করুন।
১৩ মি: “যেখানেই লোকেরা থাকুক না কেন সাক্ষ্য দিন।” একটি বক্তৃতা। যদি সময় থাকে, ১৯৯৭ সালের বর্ষপুস্তক, পৃষ্ঠা ৪৩-৬ থেকে অতিরিক্ত অভিজ্ঞতাগুলি অন্তর্ভুক্ত করা যেতে পারে।
১৫ মি: পিতামাতারা—আপনার সন্তানদের বাল্যকাল থেকে শিক্ষা দিন। প্রাচীন সেই শাস্ত্রীয় নীতিগুলি আলোচনা করেন যা পিতামাতাদের তাদের সন্তানদের বাল্যকাল থেকে শিক্ষা দেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেয়। (হিতো. ২২:৬; ২ তীম. ৩:১৪, ১৫) কিছু পিতামাতারা মনে করেন যে সন্তানদের জন্য গুরুতর বাইবেল শিক্ষা সরবরাহ করা উচিত নয়, যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের সিদ্ধান্ত গ্রহণের মত যথেষ্ট বড় না হয়। এইধরনের ক্ষেত্রগুলিতে অনেক সন্তানেরা জগতে হারিয়ে যেতে থাকে। শাস্ত্রীয় নির্দেশনা শৈশব থেকেই শুরু হওয়া উচিত। (g৯৭ ৩/৮ ২৬-৭; w৮৮ ৮/১ ১২-১৩) বিবাহিত দম্পতির সাক্ষাৎকার নিন যারা তাদের সন্তানদের আধ্যাত্মিকতার প্রতি উদ্বিগ্নতা দেখান। দেখান যে কিভাবে পিতা নেতৃত্ব নেন কিন্তু পিতামাতা উভয়েই তাদের সন্তানদের শিক্ষা দেওয়ার জন্য একটি সঙ্গতিপূর্ণ, পুঙ্খানুপুঙ্খ কার্যক্রমের ব্যবস্থা করতে তাদের অংশ সম্পন্ন করেন। গৃহে একটি উত্তম, ব্যবহারিক কার্যক্রম রাখার বিষয়ে সংগঠন যে পরামর্শাদি প্রদান করেছে তা প্রয়োগ করার মাধ্যমে, তারা তাদের সন্তানদের সত্য শিক্ষা দেওয়ার প্রচেষ্টায় কী করে আসছেন, তা সেই দম্পতি বর্ণনা করবেন। ঈশ্বরের বাক্য পিতামাতাদের যা করতে পরামর্শ দেয় প্রাচীন সেটি প্রয়োগ করার গুরুত্বের উপর জোর দেবেন।—w৮৫ ৪/১ ২৩; ইফি. ৬:১-৪.
গান ৭১ এবং সমাপ্তির প্রার্থনা।
জুলাই ২১ থেকে যে সপ্তাহ শুরু
গান ১৪
১৫মি: স্থানীয় ঘোষণাবলী। “পুরনো বইগুলি ব্যবহার করা,” আলোচনা করুন। প্রকাশকদের ব্যক্তিগত পাঠাগারগুলি পরীক্ষা এবং এই সপ্তাহের মধ্যে এই সমস্ত প্রকাশনাগুলির প্রয়োজনীয়তা সম্বন্ধে নিশ্চিত করতে, তারপর সাহিত্যের কাউন্টার থেকে সেইগুলির জন্য অনুরোধ করতে উৎসাহিত করুন, যাতে করে মণ্ডলী এই মাসের শেষে সেইগুলির জন্য সোসাইটির কাছে আবেদন করতে পারে।
১৫ মি: “নতুন ব্রোশার এবং এর ক্যাসেট ব্যবহার করার মাধ্যমে ঈশ্বরের চাহিদাগুলি জানতে অন্যদের সাহায্য করুন।” একটি বক্তৃতা। যেখানে প্রাপ্তিসাধ্য সেখানে চান ব্রোশারের অডিও ক্যাসেট ব্যবহার করে একটি অধ্যয়ন প্রদর্শন করুন।
১৫ মি: রীতিবহির্ভূত সাক্ষ্যদানের জন্য প্রস্তুত হোন। প্রতিদিন যে লোকেদের সাথে আমাদের সাক্ষাৎ হয় তাদের কাছে সাক্ষ্য দেওয়ার সুযোগগুলি আমাদের সামনে আসে। যখন এমন একটি সুযোগ আসে, আমরা হয়ত দেখতে পাই যে ব্যবহার করার জন্য আমাদের কাছে কোন বাইবেল অথবা প্রকাশনাদি নেই। পূর্ব থেকেই পরিকল্পনা করুন। গৃহেতে, দরজার কাছে যেখানে আপনি অতিথিদের অভ্যর্থনা জানান সেখানে কিছু সাহিত্য প্রাপ্তিসাধ্যভাবে রাখুন। বিভিন্ন রকমের সাহিত্য একটি ব্রিফ্কেইসে অথবা হাতব্যাগে রাখুন এবং এটি আপনার কাছে অথবা আপনার গাড়িতে, আপনার কর্মস্থলে অথবা বিদ্যালয়ে আপনার তালা দেওয়া বাক্সে রাখুন। যখন আপনি জনসাধারণের পরিবহনে আরোহণ করেন, আপনার কাছে কিছু রাখুন। যখন আপনি একটি ব্যবসায়ী ভ্রমণে, সম্মেলনের জন্য যাত্রা অথবা ছুটি কাটাতে যান, কিছু সাহিত্য গুছিয়ে নিন। বিদ্যালয় নির্দেশ পুস্তক-এ পৃষ্ঠা ৮০-২, অনুচ্ছেদ ১১-১৬ এর অতিরিক্ত পরামর্শগুলি আলোচনা করুন। একজন বিক্রেতা, একজন সহকর্মী, একজন সহপাঠী, অন্য এক ভ্রমণকারী অথবা ছুটি কাটাতে যাচ্ছে এমন একজনের কাছে উপস্থিত হওয়ার বিভিন্ন উপায়গুলি সংক্ষেপে প্রদর্শন করুন।
গান ৭২ এবং সমাপ্তির প্রার্থনা।
জুলাই ২৮ থেকে যে সপ্তাহ শুরু
গান ১৫
১২ মি: স্থানীয় ঘোষণাবলী। সকলকে ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার জন্য স্মরণ করিয়ে দিন। আগস্টের জন্য সাহিত্য অর্পণ পুনরালোচনা করুন। জুলাই মাসে যাদের কাছে ব্রোশারগুলি অর্পণ করা হয়েছিল, বাইবেল অধ্যয়ন শুরু করার চেষ্টায় আগস্ট মাসে তাদের কাছে পুনর্সাক্ষাৎ করার দ্বারা সেইগুলি অনুসরণ করতে মনোযোগী হোন। ১৯৯৭ সালের মার্চ মাসের আমাদের রাজ্যের পরিচর্যা ইনসার্ট ব্যবহার করে একটি কার্যকারী পুনর্সাক্ষাতের জন্য কিছু অপরিহার্য বিষয় উল্লেখ করুন। চান ব্রোশার অথবা জ্ঞান বইয়ের দ্বারা অধ্যয়নগুলি শুরু করা উচিত। “আমাদের পক্ষে কে যাইবে?” বাক্সের উপর ইতিবাচক মন্তব্য অন্তর্ভুক্ত করুন। যারা নিয়মিত অগ্রগামী হতে পারেন না তারা হয়ত আগামী পরিচর্যা বছরের কোন্ মাস(গুলিতে) সহায়ক অগ্রগামীর কাজ করবেন তার পরিকল্পনা করতে পারেন।
১৮ মি: “ব্যক্তিগত অধ্যয়ন আধ্যাত্মিক অগ্রগতির দিকে পরিচালিত করে।” প্রশ্নোত্তর। যদি সময় থাকে উল্লেখিত শাস্ত্রপদগুলি পড়ুন। ব্যক্তিগত এবং পারিবারিক অধ্যয়নের জন্য একটি সাপ্তাহিক তালিকা রাখতে এবং তাতে লেগে থাকতে সকলকে উৎসাহিত করুন।
১৫ মি: আপনার পরিচর্যা পূর্ণভাবে সম্পন্ন করুন। আমাদের পরিচর্যা (ইংরাজি) পুস্তকের, পৃষ্ঠা ৫-৮ এর উপর ভিত্তি করে পরিচর্যা অধ্যক্ষের দ্বারা বক্তৃতা। সকলকে পরিচারক হিসাবে তাদের দায়িত্বকে গম্ভীরভাবে নিতে উদ্দীপিত করে প্রচার কাজের গুরুত্ব এবং তৎপরতার উপর জোর দিন।
গান ৭৫ এবং সমাপ্তির প্রার্থনা।