ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৪/৯৬ পৃষ্ঠা ৫
  • ঐশিক পরিচর্য্যা বিদ্যালয় পুনরালোচনা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঐশিক পরিচর্য্যা বিদ্যালয় পুনরালোচনা
  • ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন:
  • প্রয়োজনীয় শব্দ বা শব্দসমষ্টির দ্বারা নিম্নোক্ত বাক্যগুলি সম্পূর্ণ করুন:
  • নিম্নলিখিত উক্তিগুলি থেকে সঠিক উত্তর বেছে নিন:
  • নিম্নলিখিত শাস্ত্রতালিকার সঙ্গে বাক্যগুলি মেলান: হিতো. ৩:৫, ৬; যির. ২৩:৩৩; ৩২:৯, ১০; বিলাপ ৩:৪৪; প্রকা. ১৫:৩, ৪
১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৪/৯৬ পৃষ্ঠা ৫

ঐশিক পরিচর্য্যা বিদ্যালয় পুনরালোচনা

জানুয়ারি ১ থেকে এপ্রিল ২২, ১৯৯৬ সপ্তাহগুলির মধ্যে ঐশিক পরিচর্য্যা বিদ্যালয়ে যে বিষয় বিবেচনা করা হয়েছে তার ওপর ভিত্তি করে বই বন্ধ রেখে পুনরালোচনা। যে সময় ধার্য করা হয়েছে তার মধ্যে যে কটি প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব তা একটি আলাদা কাগজে লিখুন।

[নোট: পুনরালোচনার সময়, উত্তর দেওয়ার জন্য শুধুমাত্র বাইবেল ব্যবহার করতে পারেন। প্রশ্নের পরে যে নির্দেশ দেওয়া আছে তা আপনার ব্যক্তিগত অনুসন্ধান করার জন্য। প্রহরীদুর্গ এর প্রতি নির্দেশগুলির প্রত্যেকটিতে পৃষ্ঠা এবং অনুচ্ছেদ সংখ্যা নাও দেওয়া থাকতে পারে।]

নিম্নলিখিত উক্তিগুলি সঠিক বা ভুল উত্তর দিন:

১. যতক্ষণ পর্যন্ত একজন খ্রীষ্টান মনে করেন যে তিনি যা করছেন তা সঠিক, সেক্ষেত্রে ততক্ষণ তার সিদ্ধান্ত সকল যুক্তিপূর্ণ হবে। (হিতো. ১৪:১২) [uw পৃ. ৮ অনু. ৮(২)]

২. ত্রিত্বের শিক্ষার উদ্ভাবক হল খ্রীষ্টীয়জগৎ। [uw পৃ. ১৫, অনু. ৮]

৩. যদিও মোশির নিয়মের অবসান ঘটেছে, কিন্তু বাইবেল এমন কোন ইঙ্গিত দেয় না যে মোশির নিয়মের বাকি অংশের সাথে দশ আজ্ঞারও অবসান ঘটেছে। [rs পৃ. ৩৪৮ অনু. ২]

৪. রোমীয় ১:৭ পদের সাথে রোমীয় ৮:১৬ পদের তুলনা করলে এটি বোঝা যায় যে পৌল “ঈশ্বরের সন্তান” বলে সমস্ত মানবজাতিকে উল্লেখ করেছিলেন। [uw পৃ. ২৬ অনু. ১২(৩)]

৫. যিরমিয় ৩১:৩১, ৩৩ পদে উল্লিখিত নিয়মটি, রাজ্য সম্বন্ধীয় নিয়মটিকে নির্দেশ করে যা যীশু তাঁর অভিষিক্ত অনুগামীদের সাথে স্থাপন করেছেন। [si পৃ. ১২৯ অনু. ৩৮]

৬. বিলাপের পুস্তকটি পাঁচটি গীতিকবিতার সমন্বয়ে গঠিত, যার মধ্যে চারটি ছন্দোবদ্ধ। [si পৃ. ১৩০ অনু. ৬]

৭. পুনরুত্থানের পর যীশু একাধিকবার দেখা দিয়েছিলেন—কিন্তু কেবলমাত্র তাঁর শিষ্যদের উপস্থিতিতে। [rs পৃ. ৩৩৪ অনু. ২]

৮. সত্য খ্রীষ্টানেরা খ্রীষ্টের বলিদানের প্রতি বিশ্বাস প্রদর্শনের এবং সেই কাজগুলি যার দ্বারা তারা নিজেদের ধার্মিক প্রতিপন্ন করতে পারে তা থেকে বিরত থাকার দ্বারা ঈশ্বরের বিশ্রামে প্রবেশ করে। (ইব্রীয় ৪:১০) [rs পৃ. ৩৫০ অনু. ১]

৯. প্রকাশিত বাক্য ২০:৫ পদের “অবশিষ্ট মৃতেরা” যারা জীবিত হবে, তাদের সম্বন্ধে ব্যাখ্যামূলক বিবৃতি অপর মেষের পার্থিব পুনরুত্থানকে নির্দেশ করে। [rs পৃ. ৩৩৮ অনু. ২-পৃ. ৩৩৯ অনু. ২]

১০. যখন যীশু নিয়মের কোন্‌ আজ্ঞাটি মহৎ, এই প্রশ্নটির উত্তর দেন তিনি দশ আজ্ঞার কোন একটি উদ্ধৃত করেননি। (মথি ২২:৩৫-৪০) [rs পৃ. ৩৪৮ অনু. ১]

নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন:

১১. যেহেতু যিহোবার মহান প্রেম তাঁকে পরিচালিত করেছিল আমাদের জন্য জীবন দান করার উদ্দেশ্যে তাঁর পুত্রকে পাঠাতে, তাহলে ঈশ্বরের প্রতি আমাদের প্রেম আমাদের কী করতে পরিচালিত করা উচিত? (২ করি. ৫:১৪, ১৫) [uw পৃ. ১৪ অনু. ৬]

১২. যিহোবার নামে চলা কী ইঙ্গিত করে? [uw পৃ. ১৮ অনু. ১৪]

১৩. বিলাপের পুস্তকটি পড়ে আমরা যিহোবার গুণাবলি সম্পর্কে কী শিখি? (বিলাপ ৩:২২, ২৩, ৩২) [si পৃ. ১৩২ অনু. ১৩, ১৫]

১৪. যিহিষ্কেল এবং যীশু খ্রীষ্ট উভয়কে উল্লেখ করতে কোন্‌ আখ্যা বারংবার ব্যবহৃত হয়েছে? [si পৃ. ১৩৩ অনু. ২]

১৫. এটি বিশ্বাস করা কেন যুক্তিযুক্ত যে যারা পৃথিবীতে জীবনে পুনরুত্থিত হবে, তারা তাদের ভবিষ্যতের কার্যাবলীর ভিত্তিতে বিচারিত হবে? (রোমীয় ৬:৭) [rs পৃ. ৩৩৮ অনু. ১]

১৬. চারটি মুখ্য বিষয় কী যা যিহোবার লোকেরা আজকে যে একতা উপভোগ করে তা যুগিয়ে থাকে? [uw পৃ. ৮-৯ অনু. ৮, ৯)

১৭. কেন আমরা যথার্থভাবে বলতে পারি যে, যীশুর উপস্থিতির সাথে জড়িত বিষয়গুলি ঘটতে বেশ কিছু বছর সময়কালের প্রয়োজন? (মথি ২৪:৩৭-৩৯) [rs পৃ. ৩৪১ অনু. ১]

১৮. প্রেম, ন্যায়বিচার, প্রজ্ঞা এবং শক্তি যিহোবার এই বিশিষ্ট গুণগুলি ছাড়াও যাত্রাপুস্তক ৩৪:৬, গীতসংহিতা ৮৬:৫ এবং প্রেরিত ১০:৩৪, ৩৫ পদে তাঁর মর্মস্পর্শী ব্যক্তিত্ব সম্বন্ধে আমরা কী শিখতে পারি? [uw পৃ. ১৩ অনু. ৩]

১৯. লূক ৫:১২, ১৩ পদের সাথে যোহন ১৪:৯, ১০ পদ তুলনা করার পর, কেন আমরা উপসংহার করতে পারি যে, যিহোবা কষ্টভোগরত মানবজাতির প্রতি সহানুভূতিপূর্ণভাবে করুণাময়? [uw পৃ. ২৫ অনু. ১২(১)]

২০. খ্রীষ্টানেরা কেন সাপ্তাহিক বিশ্রামবার পালন করতে বাধ্য নয়? (রোমীয় ১০:৪) [rs পৃ. ৩৪৫ অনু. ২, ৩]

প্রয়োজনীয় শব্দ বা শব্দসমষ্টির দ্বারা নিম্নোক্ত বাক্যগুলি সম্পূর্ণ করুন:

২১. এবদ-মেলক ছিল ____________________, পূর্বাভাষস্বরূপ যারা ____________________ সংরক্ষিত হবে কারণ তারা খ্রীষ্টের ভাইয়েদের ____________________ এর সাথে বন্ধুত্ব স্থাপন ও সহযোগিতা করেছে। [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৮২ ১০/১ পৃ. ২৭ অনু. ১১ দেখুন।]

২২. যদিও যীশুকে যোহন ১৭:৩ পদে “একজন ঈশ্বর” বলা হয়, তথাপি তিনি যিহোবাকেই “____________________ সত্যময় ঈশ্বর” বলে সম্বোধন করেছেন এবং যোহন ২০:১৭ পদে তিনি যিহোবাকে “___________________ ঈশ্বর এবং ___________________ ঈশ্বর” বলে উল্লেখ করেছেন। [uw পৃ. ১৮ অনু. ১২]

২৩. যিরমিয় ৫২:৫-১১ পদে যে ঘটনাগুলি পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা হয়েছিল, তা সা.শ.পূ. ___________________ সালে ঘটেছিল। [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৮৮ ৪/১ পৃ. ১৪ অনু. ১৮ দেখুন।]

২৪. যখন প্রকাশিত বাক্য ১:৭ পদ বলে যে খ্রীষ্টের পুনরাগমনের পর “প্রত্যেক চক্ষু তাঁহাকে দেখিবে” তখন তা ___________________ চোখে দেখা সম্বন্ধে নয়, কিন্তু মানসিক ___________________ করার বিষয়ে উল্লেখ করে। [rs পৃ. ৩৪৩ অনু. ২]

২৫. পুনরুত্থানের পর যীশু সবসময় সেই একই ___________________ দেখা দেননি, সম্ভবত শিষ্যদের মনে এই বিষয় জোরাল করবার জন্য যে তখন তিনি ___________________ এবং সেইজন্য এমনকি তাঁর ঘনিষ্ঠ সঙ্গীরাও তাঁকে সঙ্গে সঙ্গে ___________________ করতে পারেনি। [rs পৃ. ৩৩৪ অনু. ৫]

নিম্নলিখিত উক্তিগুলি থেকে সঠিক উত্তর বেছে নিন:

২৬. বাইবেল ঈশ্বরের বাক্য কারণ (অনুবাদকেরা বাইবেলকে ঈশ্বরের বাক্য বলে উল্লেখ করেছিলেন; ধার্মিক ব্যক্তিরা এটি লিখেছিলেন; ঈশ্বর সক্রিয়ভাবে এটি লিখতে পরিচালনা দিয়েছিলেন)। [uw পৃ. ২০ অনু. ২]

২৭. যদি আপনি প্রতিদিন বাইবেলের কেবলমাত্র (একটি; দুটি; চারটি) করে পৃষ্ঠা পড়েন, তাহলে আপনি সম্পূর্ণ বাইবেলটি (ছয় মাস; নয় মাস; এক বছর) এর মধ্যে শেষ করতে পারবেন। [১১, uw পৃ. ২৪ অনু. ৯]

২৮. নৈতিক বাধানিষেধগুলি মোশির নিয়ম শেষ হওয়ার সাথে সাথে মুছে যায়নি, যার অন্তর্ভুক্ত ছিল দশ আজ্ঞা কারণ খ্রীষ্টীয় ব্যবস্থার অধীনে, (প্রত্যেক সম্প্রদায় তাদের নিজেদের ইচ্ছামতো নৈতিক মানগুলি স্থাপন করতে পারবে; লোকেদের কেবলমাত্র তাদের বিবেক দ্বারা পরিচালিত হতে হবে; দশ আজ্ঞার নৈতিক মানের অনেকগুলি খ্রীষ্টীয় গ্রীক শাস্ত্রে পুনর্বর্ণিত হয়েছে)। [rs পৃ. ৩৪৯ অনু. ১]

২৯. যিহোবা যিরমিয়কে “প্ররোচনা” করেছিলেন যেন তিনি (দণ্ডদায়ক সংবাদ প্রচার করার ক্ষেত্রে তাকে প্রতারিত করেন; নিজের শক্তিতে তিনি যা করতে পারতেন না সেই কাজ সম্পন্ন করার জন্য তাকে তিনি ব্যবহার করেন; ধ্বংস সম্বন্ধে যিরমিয় যে ভবিষ্যদ্বাণী করেছিলেন তা না আনেন)। (যির. ২০:৭) [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৮৯ ৫/১ পৃ. ৩১ দেখুন।]

৩০. যোহন ৫:২৮ পদে পাওয়া “কবরস্থ” অভিব্যক্তিটি নির্দেশ করে (ব্যক্তিগত কবরগুলি; মানবজাতির সাধারণ কবর; ঈশ্বর দ্বারা মৃত ব্যক্তিদের স্মরণ করাকে)। [rs পৃ. ৩৩৯ অনু. ৩]

নিম্নলিখিত শাস্ত্রতালিকার সঙ্গে বাক্যগুলি মেলান: হিতো. ৩:৫, ৬; যির. ২৩:৩৩; ৩২:৯, ১০; বিলাপ ৩:৪৪; প্রকা. ১৫:৩, ৪

৩১. উপাসনায় প্রকৃত একতার ভিত্তি হল যিহোবাকে জানা ও তাঁর ধার্মিক পথের সাথে সঙ্গতিপূর্ণভাবে জীবন যাপন করা। [uw পৃ. ৫ অনু. ১]

৩২. আমাদের সম্পূর্ণ জীবনধারা—আমরা যেখানেই থাকি না কেন ও আমরা যাই করি না কেন—সাক্ষ্য দেবে যে আমাদের চিন্তাধারা ও উদ্দেশ্যগুলি ঈশ্বরের সঙ্গে সম্পর্কিত। [uw পৃ. ১০ অনু. ১১]

৩৩. যিহোবা দুষ্টদের প্রার্থনা শোনেন না। [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৮৭ ৭/১৫ পৃ. ১৫.]

৩৪. ঈশ্বরের বাক্য থেকে অতি গুরুত্বপূর্ণ ভাববাণীমূলক বার্তা দণ্ডাজ্ঞাপূর্ণ খ্রীষ্টজগতের আসন্ন ধ্বংস ঘোষণা করে। [সাপ্তাহিক বাইবেল পাঠ; wBE৯৪ ৩/১ পৃ. ১২ অনু. ১৮, ২০ দেখুন।]

৩৫. যিহোবার সহ-উপাসকদের সাথে যখন ব্যবসা সংক্রান্ত বিষয়ে যুক্ত হচ্ছেন, তখন একটি লিখিত চুক্তিপত্র ভুল বোঝাবুঝিকে প্রতিরোধ করতে পারে যা পরবর্তীকালে সৃষ্টি হতে পারে। [সাপ্তাহিক বাইবেল পাঠ; wBE৯৫ ৫/১ পৃ. ৩০.]

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার