এপ্রিল মাসে “সৎক্রিয়াতে উদ্যোগী” হোন!
১ গত বছর এক অভূতপূর্ব সাক্ষ্যদান সম্পন্ন হয়েছিল, যখন ৩৪ নং. রাজ্য সংবাদ এর লক্ষ লক্ষ কপি জগদ্ব্যাপী বিতরণ করা হয়েছিল। মণ্ডলীর প্রকাশক ও অগ্রগামীরা সমভাবে উদ্যোগের সাথে এই উদ্দীপনা সঞ্চারকারী কাজে অংশগ্রহণ করেছিল। আপনি কি তাদের মধ্যে ছিলেন? যদি আপনি তাদের একজন হয়ে থাকেন তাহলে কোন সন্দেহ নেই যে আপনি সেই উল্লেখযোগ্য অভিযানে অংশগ্রহণ করে সম্পূর্ণভাবে তা উপভোগ করেছিলেন। এখন হয়ত আপনি ভাবছেন এই বছরে কোন্ ‘সৎক্রিয়া’ আমাদের জন্য অপেক্ষা করছে?—তীত ২:১৪.
২ সম্পূর্ণ এপ্রিল ও মে মাসের প্রথমদিকে আমরা সচেতন থাক! পত্রিকার এক বিশেষ সংস্করণ এপ্রিল ২২, ১৯৯৬ এর “যখন যুদ্ধ আর থাকবে না” নামক সংখ্যাটি বিতরণের আনন্দ উপভোগ করব। যেহেতু এই বিষয়টি এক বৃহৎ সংখ্যক গৃহকর্তাদের প্রতি আবেদন রাখবে, তাই আমরা যতখানি বিস্তৃতভাবে সম্ভব পত্রিকাটি বিতরণের জন্য প্রচেষ্টা করব। এর অন্তর্ভুক্ত তথ্যের গুরুত্বের পরিপ্রেক্ষিতে, সদুচতন থাক! পত্রিকার এই সংস্করণটি এপ্রিল থেকে মে মাস পর্যন্ত যতক্ষণ না সরবরাহ শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ তুলে ধরা উচিত।
৩ আমাদের লক্ষ্য—সমস্ত প্রকাশকদের সাথে অংশ নেওয়া: এটি সত্যই উৎসাহজনক হবে যদি এই দেশের প্রত্যেক প্রকাশক এপ্রিল মাসে প্রচার কাজে অংশ নিতে পারে। সম্প্রতি যীশুর মৃত্যুর স্মরণার্থক সভা উদ্যাপনের ফলে ক্ষেত্রের পরিচর্যার মাধ্যমে সরাসরি “স্তব-বলি” প্রদান করে আমরা নিশ্চিতভাবেই ঈশ্বরের মঙ্গলভাবের প্রতি আমাদের উপলব্ধিবোধ প্রকাশ করতে চাইব।—ইব্রীয় ১৩:১৫.
৪ মণ্ডলীর প্রত্যেক সদস্যদের চাহিদা নির্ণয় করার ক্ষেত্রে যথার্থ প্রচেষ্টা করা উচিত যাতে করে এপ্রিল মাসে প্রত্যেকে উদ্যোগের সাথে পরিচর্যায় অংশগ্রহণ করতে পারে। (রোমীয় ১৫:১) বুকস্টাডি পরিচালকেরা পূর্ণমাত্রায় সচেতন থাকবেন তাদের দলের সদস্যদের পরিস্থিতি সম্পর্কে এবং যখন প্রয়োজন তখন বাস্তব সাহায্য করবেন। কারও কি পরিবহণের সাহায্যের প্রয়োজন? কে এটি সরবরাহ করতে পারে? কিছুজন কি ভীরু অথবা আত্ম-সচেতন? আরও অভিজ্ঞ প্রকাশক কি তাদের সাথে কাজ করতে পারেন? অক্ষম অথবা অসুস্থ ব্যক্তিদের সম্বন্ধে কী বলা যায়? তারা কি টেলিফোনে সাক্ষ্যদান, চিঠি লেখা অথবা অন্য কোন প্রকার ফলপ্রসূ কাজে যুক্ত থাকতে পারেন?
৫ কিছুজন যারা নিষ্ক্রিয় হয়ে পড়েছে তাদের নিয়মিত আধ্যাত্মিক উৎসাহ গ্রহণ করা দরকার ও তাদের আরও একবার প্রচার কাজে যুক্ত হওয়ার জন্য পরিচালিত হওয়া দরকার। বিশেষ সচেতন থাক! পত্রিকার অভিযান তাদের পুনরায় সক্রিয় হওয়ার জন্য এক অপূর্ব সুযোগ দেবে।
৬ অল্পবয়স্কদের অংশগ্রহণের জন্য প্রশিক্ষণ দিন: যিহোবার সাক্ষীদের অনেক সন্তানেরা কিছু বছর ধরে গৃহ থেকে গৃহে পরিচর্যায় তাদের বাবা মায়ের সাথে অংশ নিয়ে থাকে, যদিও তারা এখনও পর্যন্ত অবাপ্তাইজিত প্রকাশক হিসাবে সেবা করছে না। তাদের শুরু করার জন্য এখনই কি উপযুক্ত সময় নয়? তারা কি হৃদয় থেকে পরিচালিত হয় এবং গৃহ থেকে গৃহের কাজে অর্থপূর্ণ অংশ গ্রহণের জন্য প্রস্তুত থাকে? পরিবারের মস্তকের উচিত পারিবারিক বাইবেল অধ্যয়নের সময় তাদের উপযুক্ত সন্তানদের প্রত্যেকের বয়স ও দক্ষতা অনুযায়ী গ্রহণযোগ্য একটি উপস্থাপনা তৈরি করার জন্য সাহায্য করতে সময় ব্যয় করা। বয়স্কেরা একটি চিন্তা-উদ্রেককারী প্রশ্ন নির্বাচন করতে পারেন যার দ্বারা গৃহকর্তার আগ্রহ সৃষ্টি হতে পারে ও তারপর পত্রিকা থেকে তার উত্তর নির্দেশ করতে পারেন। অল্পবয়স্ক সন্তানেরা খুব অল্প কথায় ফলপ্রসূ সাক্ষ্য দিতে পারে। উদাহরণস্বরূপ, তারা গৃহকর্তাকে উৎসাহিত করতে পারে “এই বিশেষ পত্রিকাটি পড়তে যা এই মাসে জগদ্ব্যাপী অর্পণ করা হচ্ছে।” আপনার পরিবারের প্রস্তুতির অংশ হিসাবে, সাধারণ বিরোধিতাগুলি উর্ত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তাবগুলিকে অন্তর্ভুক্ত করতে নিশ্চিত হোন। আপনি যুক্তি (ইংরাজি) বইয়ে অসংখ্য ভাল ধারণাগুলি দেখতে পাবেন। খাবার সময় এবং অন্য যে কোন উপযুক্ত পরিস্থিতিতে পরিবারের সদস্যদের ক্ষেত্র পরিচর্যায় লব্ধ অভিজ্ঞতাগুলি বর্ণনা করতে উৎসাহিত করুন।
৭ উপযুক্ত বাইবেল ছাত্ররা সেই কার্যভার গ্রহণ করে যা যীশু করেছিলেন: যীশু কেবলমাত্র মতবাদ সংক্রান্ত বিষয়ে নির্দেশাবলী দেওয়ার মধ্যেই তাঁর শিক্ষা সীমাবদ্ধ রাখেননি। তিনি পরিচর্যায় তাঁর ছাত্রদের সঙ্গ দিয়েছিলেন ও কেমন করে প্রচার করতে হয় তা শিখিয়েছিলেন। (লূক ৮:১; ১০:১-১১) আজকের দিনের পরিস্থিতি সম্পর্কে কী বলা যায়? ভারতে তের হাজারেরও বেশি বাইবেল অধ্যয়নগুলি পরিচালিত হচ্ছে। কোন সন্দেহ নেই যে উপযুক্ত উৎসাহদানের মাধ্যমে এই ছাত্রদের অধিকাংশই তাদের প্রশিক্ষণের পরবর্তী পদক্ষেপ নিতে পারবে এবং এপ্রিল মাসে অবাপ্তাইজিত প্রকাশক রূপে সেবা করার জন্য নিজেদের যোগ্য প্রতিপন্ন করবে।
৮ যদি আপনি একটি বাইবেল অধ্যয়ন পরিচালনা করেন, তাহলে এই প্রশ্নগুলি বিবেচনা করুন: ছাত্রটি কি তার বয়স ও সামর্থ্যের সাথে সামঞ্জস্য রেখে অগ্রগতী করছে? সে কি রীতিবহির্ভূতভাবে অন্যদের সাথে তার বিশ্বাস বন্টন করতে শুরু করেছে? সে কি “নূতন মনুষ্যকে” পরিধান করেছে? (কল. ৩:১০) সে কি আমাদের পরিচর্যা (ইংরাজি) বইয়ের ৯৭ থেকে ৯৯ পৃষ্ঠার মধ্যে উল্লেখিত অবাপ্তাইজিত প্রকাশকদের জন্য প্রয়োজনীয় যোগ্যতাগুলি অর্জন করেছে? যদি আপনি বিশ্বাস করেন সে যোগ্য, তার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করুন না কেন? কিছু ছাত্রেরা এই কাজে অংশ গ্রহণের জন্য সরাসরি আমন্ত্রণের প্রয়োজনীয়তা বোধ করে থাকে। অবশ্য, ছাত্র যদি ইচ্ছুক হয়, এটি প্রাথমিকভাবে প্রয়োজনীয় যে পরিচালক অধ্যক্ষ স্বাভাবিক পদ্ধতি অনুযায়ী দুজন প্রাচীনের সাথে একটি আলোচনার ব্যবস্থা করবেন। অপরদিকে, কিছু বিষয় হয়ত ছাত্রকে পিছিয়ে দিতে পারে। সম্ভবত একজন প্রাচীন আপনার সঙ্গে বাইবেল অধ্যয়নে যেতে পারেন ও সত্যের প্রতি সেই ছাত্রের কেমন অনুভূতি সেই সম্বন্ধে সহজভাবে বলতে তাকে উৎসাহিত করতে পারেন। সেই ছাত্রের কী বলার আছে তা শোনার পর, প্রাচীন হয়ত শাস্ত্রীয় সাহায্যের দ্বারা বাস্তবধর্মী পরামর্শ দিতে পারবেন।
৯ সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য ‘সময় কিনে নিন’: প্রত্যেক বছর স্মরণার্থক মরশুমে মুক্তির মূল্যের প্রতি কৃতজ্ঞতা সহস্রাধিকদের পরিচালিত করে সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য সময় ‘কিনে নিতে।’ (ইফি. ৫:১৫-১৭) যদিও কিছু ত্যাগস্বীকারের প্রয়োজন হয় তবুও পুরস্কার মহান। এক উল্লেখযোগ্য সংখ্যক যুবকেরা সহায়ক অগ্রগামী করার জন্য বিদ্যালয়ের ছুটির সুযোগটি গ্রহণ করে। বয়স্কেরা যারা পূর্ণ-সময় কাজ করেন তারা এই একই কাজের জন্য সন্ধ্যাবেলা ও সপ্তাহের শনি-রবিবারগুলি ব্যবহার করার সুযোগ নিয়ে থাকেন। এইভাবে, সম্পূর্ণ পরিবার একসাথে সহায়ক অগ্রগামী করার সুযোগ গ্রহণ করে থাকে! কিছু মণ্ডলীতে অধিকাংশ প্রাচীন ও পরিচারক দাসেরা এবং তাদের স্ত্রীয়েরা সহায়ক অগ্রগামী হিসাবে তাদের নাম নথীভুক্ত করেছেন। তাদের উদ্যোগী উদাহরণ দ্বারা উদ্দীপিত হয়ে অন্যেরা তাদের অনুকরণ করেছে, যাতে করে মণ্ডলীর একটি বিরাট অংশ এপ্রিল মাসে সহায়ক অগ্রগামী হিসাবে সেবা করতে পারে।
১০ আপনি সহায়ক অগ্রগামী করতে সক্ষম হোন অথবা না হোন, এপ্রিল মাসে ক্ষেত্রে আপনার পরিচর্যা বৃদ্ধি করার উপায়গুলির প্রতি দৃষ্টি রাখুন। নিজের জন্য একটি ব্যক্তিগত লক্ষ্য স্থাপন করুন, এমন লক্ষ্য যেখানে পৌঁছাতে কিছু প্রচেষ্টার প্রয়োজন, কিন্তু তা অর্জনযোগ্য। আপনার ব্যক্তিগত পরিস্থিতি অনুযায়ী যিহোবার সেবায় ‘ব্যয় করা ও ব্যয়িত হওয়ার’ জন্য আপনার ইচ্ছা তাঁর পক্ষ থেকে আশীর্বাদ প্রাপ্ত হবে।—২ করি. ১২:১৫.
১১ ক্ষেত্র পরিচর্যার জন্য সভাগুলি: সচেতন থাক! পত্রিকার অভিযান চলাকালীন ক্ষেত্র পরিচর্যার জন্য প্রত্যেক দিন সভার আয়োজন করা উচিত এমন সময়ে যা পরিচর্যার কাজকে তাড়াতাড়ি শুরু করতে সাহায্য করবে। সন্ধ্যাকালীন সাক্ষ্যদানের জন্যও ব্যবস্থা করা উচিত। অধিকাংশ প্রকাশকেরা সপ্তাহ শেষে ক্ষেত্র পরিচর্যায় নিযুক্ত থাকেন, সুতরাং মণ্ডলীগুলির শনিবারগুলিতে সকাল ও সন্ধ্যা উভয় সময়েই ক্ষেত্র পরিচর্যার জন্য সভার তালিকা করা উচিত বিশেষ সচেতন থাক! বিতরণের সময়কালে।
১২ যারা ক্ষেত্র পরিচর্যার জন্য সভা পরিচালনা করেন তাদের নিশ্চিত হওয়া উচিত যে, কাজ করার জন্য পর্যাপ্ত এলাকা আছে। যে এলাকায় সম্প্রতি কাজ করা হয়নি তা আগে সম্পূর্ণ করা উচিত। কিন্তু, নিযুক্তিকৃত নয় এমন এলাকা যা সমিতির তত্ত্বাবধানে আছে সেখানে সমিতির অনুমতি ব্যতীত কাজ করা উচিত নয়। আপনি কি এক বা একাধিক ব্যক্তিগত এলাকা নিয়েছেন যেখানে সম্প্রতি কাজ করা হয়নি? অভিযান চলাকালীন সময়ে সেখানে কাজ করতে আপনার সাহায্যের প্রয়োজন হয়, পরিচর্যা অধ্যক্ষের সাথে অথবা সেই ভাইয়ের সাথে কথা বলুন যিনি এলাকা দেখাশোনা করেন আর তারা আপনার জন্য কিছু সাহায্যের ব্যবস্থা করতে খুশি হবেন।
১৩ কতগুলি পত্রিকা আপনি অর্পণ করবেন? এই প্রশ্নটি প্রত্যেকের ব্যক্তিগতভাবে উত্তর দেওয়ার জন্য। অভিযান চলাকালীন কতগুলি পত্রিকা আপনি অর্পণ করতে পারবেন তা স্থির করার ক্ষেত্রে আপনি বিবেচনা করুন, যে এলাকায় আপনি কাজ করবেন তার প্রকৃতি, আপনার বয়স, আপনার স্বাস্থ্য, এই কাজে কতখানি সময় আপনি প্রদান করতে পারবেন এবং অন্যান্য বিষয়গুলি। কিন্তু লক্ষ্য করুন, জানুয়ারি ১, ১৯৯৪, প্রহরীদুর্গ এর সংখ্যায় যে স্মারক দেওয়া হয়েছিল: “উপদেশ হিসাবে, পরিস্থিতি অনুযায়ী প্রকাশকেরা মাসে ১০টি পত্রিকা বিতরণ করার লক্ষ্য রাখতে পারেন; অগ্রগামীরা ৯০টি পত্রিকা বিতরণ করার চেষ্টা করতে পারেন।” আপনার ক্ষেত্রে কি এই প্রকার একটি লক্ষ্য যুক্তিযুক্ত?
১৪ প্রাচীনেরা—সতর্ক পরিকল্পনা করা প্রয়োজন: এপ্রিল মাসের অভিযানের জন্য স্থানীয় ব্যবস্থাদি প্রাচীন গোষ্ঠী দ্বারা তত্ত্বাবধান করা হবে। তাদের নিশ্চিত হওয়া উচিত যে সচেতন থাক! পত্রিকার বিশেষ সংখ্যাটি নিয়ে মণ্ডলীর এলাকায় যতটা সম্ভব ততটা কাজ করতে হবে। মণ্ডলীর অন্তর্ভুক্ত ব্যবসায়ী এলাকাগুলিতে কাজ করার প্রতিও সতর্ক মনোযোগ দেওয়া উচিত। যারা সেখানে কাজ করবে তাদের উত্তম প্রস্তুতি করা ও পরিচ্ছন্ন পোশাক পরা উচিত। জটিল বিস্তৃত উপস্থাপনা অপ্রয়োজনীয়। যখন একজন ব্যবসায়ী বা দোকানদারের সামনে উপস্থিত হচ্ছেন, আপনি হয়ত বলতে পারেন যে আমি প্রায়ই ব্যবসায়ী লোকেদের সাথে ঘরে সাক্ষাৎ করতে পারি না তাই আপনি তাকে তার দোকানে অথবা ব্যবসায়ের জায়গায় যা তাকে নিশ্চিতভাবে আগ্রহী করবে এমন একটি প্রবন্ধ উপস্থিত করতে চান। তারপর আপনি সংক্ষিপ্তভাবে পত্রিকা থেকে একটি নির্দিষ্ট বিষয় আলোচনা করতে পারেন। এছাড়া পত্রিকা নিয়ে রাস্তায় সাক্ষ্যদান মণ্ডলীর এলাকায় সঠিকভাবে সংগঠিত হওয়া উচিত। রাস্তায় সাক্ষ্যদানে নিযুক্ত থাকার সবচেয়ে কার্যকারী পদ্ধতি হচ্ছে সক্রিয় হওয়া ও তারা আপনার কাছে আসবে বলে অপেক্ষা না করার চেয়ে পাশ দিয়ে চলে যাওয়া ব্যক্তির সমীপবর্তী হওয়া। যেহেতু আপনি জনসাধারণের দ্বারা লক্ষিত হবেন, তাই আপনার সতর্ক থাকা উচিত আপনার প্রকাশ যেন সম্মানসূচক হয়। আপনার এলাকায় হয়ত আরও জায়গা থাকতে পারে যেখানে এই অভিযান চলাকালীন কাজ করা যেতে পারে যেমন যেখানে উপযুক্ত, বিমানবন্দরের বাইরে, বাসস্ট্যাণ্ডে, হাসপাতালে এবং রেলওয়ে স্টেশনে বা বাজারে, পার্কিং এর জায়গায় অথবা পার্কে। আপনার মণ্ডলীর এলাকার এই জায়গাগুলিতে সাক্ষ্যদানের জন্য কোন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে সে বিষয়ে প্রাচীন গোষ্ঠীর নির্ধারণ করা উচিত।
১৫ যিহোবা একজন ক্লান্তিহীন কর্মী। (যোহন ৫:১৭) তিনি আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন আর সেই সাথে উদ্ভিদ ও প্রাণিজগৎ; কিন্তু তিনি ক্রমাগত কাজ করে চলেন যতক্ষণ না তিনি তাঁর পৃথিবীর গৌরবময় কীর্তি—মানুষ সৃষ্টি করেন। এটি সত্য যে আমরা ঈশ্বরের কাজ করার ইচ্ছার সরাসরি ফলস্বরূপ জীবন পেয়েছি। “ঈশ্বরের অনুকারী” হিসাবে তাঁর প্রতি আমাদের প্রেম দ্বারা আমাদের পরিচালিত হওয়া উচিত “সৎক্রিয়াতে উদ্যোগী” হতে। (ইফি. ৫:১; তীত ২:১৪) যেহেতু যিহোবা আমাদের সর্বোত্তম প্রচেষ্টা গ্রহণের যোগ্য এবং যেহেতু ফল লাভ করার ইচ্ছা উদ্যোগী ব্যক্তির বৈশিষ্ট্য, সুতরাং আমাদের পরিচর্যায় সর্বোত্তম কাজ সম্পন্ন করতে আগ্রহী হওয়া উচিত। অবশ্যই, যিহোবা তাঁর জন্য করা আমাদের যে কোন ত্যাগস্বীকারকে উপলব্ধি করেন আর আমাদের কাজ কখনও ব্যর্থ হবে না। (১ করি. ১৫:৫৮) সুতরাং, কৃতজ্ঞ হৃদয়ে এপ্রিল মাসে আমরা নিজেদের উদ্যোগপূর্ণ কাজে প্রয়োগ করি ও যিহোবার অনুমোদন এবং আশীর্বাদ এবং প্রচুর সাফল্যের প্রতি নিশ্চিত হই!