অনুগ্রহ করে স্কুল অধ্যক্ষকে দেবেন
ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের লিখিত পুনরালোচনার উত্তরপত্র যার বিষয়গুলি নেওয়া হয়েছে পবিত্র শাস্ত্রের নতুন জগৎ অনুবাদ [bi12] (ইংরাজি); একমাত্র সত্যময় ঈশ্বরেরই উপাসনায় একতাবদ্ধ [uw] (ইংরাজি); “অল স্ক্রিপচার ইজ ইনন্সপায়ার্ড অফ গড অ্যান্ড বেনিফিশিয়াল” (১৯৯০ সংস্করণ) [si]; শাস্ত্র থেকে যুক্তি করা [rs] (ইংরাজি) এবং সাপ্তাহিক বাইবেল পাঠ থেকে যা জানুয়ারি ১ থেকে এপ্রিল ২২, ১৯৯৬ সপ্তাহগুলির মধ্যে আলোচিত হয়েছে।
নির্দেশাবলী: পুনরালোচনার প্রশ্নপত্রটি যা আমাদের রাজ্যের পরিচর্য্যা-য় প্রকাশিত হবে তা যেন প্রত্যেকে পায়। প্রত্যেকে যারা অংশ নিতে চায় তাদের কাছে যেন লেখার জন্য কাগজ থাকে। এরপর স্কুল অধ্যক্ষ নির্দেশ দেবেন কখন লেখা শুরু করতে হবে। এই পুনরালোচনার সময়সীমা ২৫ মিনিট, এরপর স্কুল অধ্যক্ষ প্রশ্ন ও উত্তরগুলি পড়বেন (অথবা কিছু প্রশ্নের উত্তর শ্রোতাদের কাছ থেকে নিতে পারেন)। তিনি বিশেষ করে কঠিন প্রশ্নগুলির উপর মনোযোগ দেবেন, প্রত্যেককে পরিষ্কারভাবে উত্তরগুলি বুঝতে সাহায্য করবেন। প্রত্যেক ছাত্র তার নিজস্ব উত্তরগুলি নিজেই মিলিয়ে নেবেন ও সঠিক উত্তরে দাগ দিয়ে নেবেন। কাগজ সংগ্রহ করা হবে না। উত্তরপত্রে সব ধরনের উত্তর লেখা সম্ভব নয়, তাই কোন উত্তর যদি যথাযথ ও আমাদের বর্তমান উপলব্ধিবোধের সাথে সঙ্গতিপূর্ণ হয়, তা অনুমোদিত হবে, এমনকি সেই বিষয়টি যদি উত্তরপত্রে নাও থাকে। যতক্ষণ পর্যন্ত না পুনরালোচনা হয়ে যায়, এই উত্তরপত্র যেন মণ্ডলীর পড়বার জন্য না দেওয়া হয়, তবে স্কুল অধ্যক্ষ এটি ব্যবহার করতে পারেন গাইড হিসাবে যখন তিনি মণ্ডলীর উপকারের জন্য বিশেষ করে কোন বিষয়ের উপর জোর দিতে চান। পুনরালোচনার সময়ে কেবল বাইবেল ব্যবহার করা যেতে পারে।
স্কুল অধ্যক্ষের জন্য টীকা: যে উৎস থেকে নেওয়া হয়েছে সেই বিষয়গুলির সামনে বাকা অক্ষরে মুদ্রণ থাকলে বুঝতে হবে গত পুনরালোচনার পর যে সপ্তাহে এই বিষয় আলোচনা করা হয় তার উপর ভিত্তি করে এই প্রশ্ন।
নিম্নলিখিত উক্তিগুলি সঠিক বা ভুল উত্তর দিন:
১. যতক্ষণ পর্যন্ত একজন খ্রীষ্টান মনে করেন যে তিনি যা করছেন তা সঠিক, সেক্ষেত্রে ততক্ষণ তার সিদ্ধান্ত সকল যুক্তিপূর্ণ হবে। (হিতো. ১৪:১২) [২, uw পৃ. ৮ অনু. ৮(২)] ভুল। একজন খ্রীষ্টানের সিদ্ধান্ত সকল অবশ্যই ঈশ্বরের বাক্যের উপর ভিত্তি করে হতে হবে আর কেবলমাত্র তার অনুভূতিগুলির উপর ভিত্তি করে নয়, যা তাকে প্রতারিত করতে পারে।
২. ত্রিত্বের শিক্ষার উদ্ভাবক হল খ্রীষ্টীয়জগৎ। [৭, uw পৃ. ১৫, অনু. ৮] ভুল। সা.শ. চতুর্থ শতাব্দীতে খ্রীষ্টীয়জগৎ এই মিথ্যা শিক্ষা গ্রহণের অনেক আগে ত্রিত্বে বিশ্বাস বাবিলনীয়, মিশরীয়, হিন্দু এবং বৌদ্ধদের দ্বারা শেখানো হয়েছিল।
৩. যদিও মোশির নিয়মের অবসান ঘটেছে, কিন্তু বাইবেল এমন কোন ইঙ্গিত দেয় না যে মোশির নিয়মের বাকি অংশের সাথে দশ আজ্ঞারও অবসান ঘটেছে। [১৫, rs পৃ. ৩৪৮ অনু. ২] ভুল। রোমীয় ৭:৬, ৭ পদে পৌল দশ আজ্ঞা থেকে উদ্ধৃতি করেছেন এবং এটিকে ব্যবস্থার অন্তর্ভুক্ত করেছেন যার থেকে যিহূদী খ্রীষ্টানেরা মুক্ত ছিল।
৪. রোমীয় ১:৭ পদের সাথে রোমীয় ৮:১৬ পদের তুলনা করলে এটি বোঝা যায় যে পৌল “ঈশ্বরের সন্তান” বলে সমস্ত মানবজাতিকে উল্লেখ করেছিলেন। [১৭, uw পৃ. ২৬ অনু. ১২(৩)] ভুল। রোমীয় ১:৭ পদের নির্দিষ্ট প্রসঙ্গটি আমাদের বুঝতে সাহায্য করে যে রোমীয় ৮:১৬ পদে উল্লেখিত “সন্তান” হল অভিষিক্ত খ্রীষ্টানেরা, যাদের পবিত্র জন বলে ডাকা হয়, কিন্তু সমস্ত মানবজাতি নয়।
৫. যিরমিয় ৩১:৩১, ৩৩ পদে উল্লিখিত নিয়মটি, রাজ্য সম্বন্ধীয় নিয়মটিকে নির্দেশ করে যা যীশু তাঁর অভিষিক্ত অনুগামীদের সাথে স্থাপন করেছেন। [১৩, si পৃ. ১২৯ অনু. ৩৮] ভুল। যিরমিয় ৩১:৩১, ৩৩ পদ নতুন চুক্তিকে নির্দেশ করে, রাজ্য সম্বন্ধীয় চুক্তিকে নয়।
৬. বিলাপের পুস্তকটি পাঁচটি গীতিকবিতার সমন্বয়ে গঠিত, যার মধ্যে চারটি ছন্দোবদ্ধ। [১৪, si পৃ. ১৩০ অনু. ৬] সঠিক।
৭. পুনরুত্থানের পর যীশু একাধিকবার দেখা দিয়েছিলেন—কিন্তু কেবলমাত্র তাঁর শিষ্যদের উপস্থিতিতে। [১, rs পৃ. ৩৩৪ অনু. ২] সঠিক।
৮. সত্য খ্রীষ্টানেরা খ্রীষ্টের বলিদানের প্রতি বিশ্বাস প্রদর্শনের এবং সেই কাজগুলি যার দ্বারা তারা নিজেদের ধার্মিক প্রতিপন্ন করতে পারে তা থেকে বিরত থাকার দ্বারা ঈশ্বরের বিশ্রামে প্রবেশ করে। (ইব্রীয় ৪:১০) [১৭, rs পৃ. ৩৫০ অনু. ১] সঠিক। যদিও তারা ঈশ্বরের পুত্রের সমস্ত শিক্ষা হৃদয়ে নিতে ও প্রয়োগ করতে প্রচেষ্টা করে, তথাপি তারা জানে যে তাদের নিজেদের কাজের দ্বারা তারা নিজেদের ধার্মিক প্রতিপন্ন করতে ও ঈশ্বরের অনুমোদন পেতে পারে না।
৯. প্রকাশিত বাক্য ২০:৫ পদের “অবশিষ্ট মৃতেরা” যারা জীবিত হবে, তাদের সম্বন্ধে ব্যাখ্যামূলক বিবৃতি অপর মেষের পার্থিব পুনরুত্থানকে নির্দেশ করে। [৬, rs পৃ. ৩৩৮ অনু ২-পৃ. ৩৩৯ অনু ২] ভুল। এটি অভিষিক্তদের বা পার্থিব পুনরুত্থানকে নির্দেশ করে না, কিন্তু এটি হাজার বছরের শেষে সিদ্ধতায় পৌঁছানো অপর মেষেদের নির্দেশ করে।
১০. যখন যীশু নিয়মের কোন্ আজ্ঞাটি মহৎ, এই প্রশ্নটির উত্তর দেন তিনি দশ আজ্ঞার কোন একটি উদ্ধৃত করেননি। (মথি ২২:৩৫-৪০) [১৪, rs পৃ. ৩৪৮ অনু. ১] সঠিক।
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন:
১১. যেহেতু যিহোবার মহান প্রেম তাঁকে পরিচালিত করেছিল আমাদের জন্য জীবন দান করার উদ্দেশ্যে তাঁর পুত্রকে পাঠাতে, তাহলে ঈশ্বরের প্রতি আমাদের প্রেম আমাদের কী করতে পরিচালিত করা উচিত? (২ করি. ৫:১৪, ১৫) [৬, uw পৃ. ১৪ অনু. ৬] এটি আমাদের ঈশ্বরের ইচ্ছানুযায়ী জীবন যাপন করতে পরিচালিত করা উচিত। (বিষয়বস্তু যথেষ্ট)
১২. যিহোবার নামে চলা কী ইঙ্গিত করে? [৯, uw পৃ. ১৮ অনু. ১৪] এটি ইঙ্গিত করে তাঁর কাছে উৎসর্গীকৃত হওয়া, তাঁর একজন উপাসক হিসাবে তাঁকে প্রতিনিধিত্ব করা, প্রকৃতপক্ষে তাঁর ইচ্ছার সাথে সঙ্গতি রেখে নিজের জীবন ব্যবহার করা। (বিষয়বস্তু যথেষ্ট)
১৩. বিলাপের পুস্তকটি পড়ে আমরা যিহোবার গুণাবলি সম্পর্কে কী শিখি? (বিলাপ ৩:২২, ২৩, ৩২) [১৫, si পৃ. ১৩২ অনু. ১৩, ১৫] আমরা শিখি যে যিহোবা অনুতপ্তদের প্রতি দয়া ও করুণা প্রদর্শন করেন, কিন্তু যারা অবজ্ঞাপূর্ণভাবে বিদ্রোহমূলক পথ অনুধাবন করে তাদের তিনি কঠোর শাস্তি দেন। (বিষয়বস্তু যথেষ্ট)
১৪. যিহিষ্কেল এবং যীশু খ্রীষ্ট উভয়কে উল্লেখ করতে কোন্ আখ্যা বারংবার ব্যবহৃত হয়েছে? [১৬, si পৃ. ১৩৩ অনু. ২] যিহিষ্কেল “মনুষ্য সন্তান” হিসাবে ৯০ বারেরও বেশি; যীশু ‘মনুষ্য পুত্ত্র’ হিসাবে প্রায় ৮০ বার উল্লিখিত হয়েছেন।
১৫. এটি বিশ্বাস করা কেন যুক্তিযুক্ত যে যারা পৃথিবীতে জীবনে পুনরুত্থিত হবে, তারা তাদের ভবিষ্যতের কার্যাবলীর ভিত্তিতে বিচারিত হবে? (রোমীয় ৬:৭) [৫, rs পৃ. ৩৩৮ অনু. ১] কারণ তাদের মৃত্যু তাদের পূর্ববর্তী পাপ থেকে মুক্ত করেছে। (বিষয়বস্তু যথেষ্ট)
১৬. চারটি মুখ্য বিষয় কী যা যিহোবার লোকেরা আজকে যে একতা উপভোগ করে তা যুগিয়ে থাকে? [২, ৩, uw পৃ. ৮-৯ অনু. ৮, ৯) (১) আমরা সকলে যিহোবার উপাসনা এবং ভাল ও মন্দ সম্পর্কে মান নির্ধারণের ক্ষেত্রে তাঁর অধিকারকে স্বীকার করি। (২) আমাদের পরিচালনা দেওয়ার জন্য ঈশ্বরের বাক্য আমাদের কাছে আছে। (৩) আমরা সকলেই একই আধ্যাত্মিক খাদ্য গ্রহণের কার্যক্রম থেকে উপকার লাভ করি। (৪) যীশু খ্রীষ্ট হলেন আমাদের নেতা। (৫) মানবজাতির একমাত্র আশা হিসাবে আমরা ঈশ্বরের রাজ্যের প্রতি দৃষ্টি রাখি। (৬) যিহোবার উপাসকদের খ্রীষ্টীয় ঐক্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় গুণগুলি উৎপন্ন করতে পবিত্র আত্মা সাহায্য করে। (৭) আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করা। (যে কোন চারটি; বিষয়বস্তু যথেষ্ট)
১৭. কেন আমরা যথার্থভাবে বলতে পারি যে, যীশুর উপস্থিতির সাথে জড়িত বিষয়গুলি ঘটতে বেশ কিছু বছর সময়কালের প্রয়োজন? (মথি ২৪:৩৭-৩৯) [৮, rs পৃ. ৩৪১ অনু. ১] নোহের দিনের ঘটনাগুলি ঘটতে অনেক বছর সময় লেগেছিল এবং যীশু তাঁর উপস্থিতিকে তখন যা ঘটেছিল তার সাথে তুলনা করেছিলেন। (বিষয়বস্তু যথেষ্ট)
১৮. প্রেম, ন্যায়বিচার, প্রজ্ঞা এবং শক্তি যিহোবার এই বিশিষ্ট গুণগুলি ছাড়াও যাত্রাপুস্তক ৩৪:৬, গীতসংহিতা ৮৬:৫ এবং প্রেরিত ১০:৩৪, ৩৫ পদে তাঁর মর্মস্পর্শী ব্যক্তিত্ব সম্বন্ধে আমরা কী শিখতে পারি? [৫, uw পৃ. ১৩ অনু. ৩] যিহোবা হলেন কৃপাময় ও স্নেহশীল, ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্যে মহান; তিনি মঙ্গলময় ও ক্ষমাবান্; তিনি পক্ষপাতিত্ব করেন না। (বিষয়বস্তু যথেষ্ট)
১৯. লূক ৫:১২, ১৩ পদের সাথে যোহন ১৪:৯, ১০ পদ তুলনা করার পর, কেন আমরা উপসংহার করতে পারি যে, যিহোবা কষ্টভোগরত মানবজাতির প্রতি সহানুভূতিপূর্ণভাবে করুণাময়? [১২, uw পৃ. ২৫ অনু. ১২(১)] যীশু নিখুঁতভাবে যিহোবার নিজস্ব গুণগুলি প্রতিফলিত করেছিলেন; তাঁর পিতা যেমন তাঁকে শিখিয়েছিলেন যীশু তেমনই করেছিলেন এবং তিনি পিতার কাজগুলি করেছিলেন। (বিষয়বস্তু যথেষ্ট)
২০. খ্রীষ্টানেরা কেন সাপ্তাহিক বিশ্রামবার পালন করতে বাধ্য নয়? (রোমীয় ১০:৪) [১২, rs পৃ. ৩৪৫ অনু. ২, ৩] মোশির নিয়মটি, যার অন্তর্ভুক্ত ছিল সাপ্তাহিক বিশ্রামবার পালন সেটি ছিল যিহোবা ও মাংসিক ইস্রায়েলের মধ্যে একটি চুক্তি, যিহোবা ও খ্রীষ্টানদের মধ্যে নয়। খ্রীষ্টের সিদ্ধ বলিদান নিয়মের অবসান ঘটিয়েছিল। (বিষয়বস্তু যথেষ্ট)
প্রয়োজনীয় শব্দ বা শব্দসমষ্টির দ্বারা নিম্নোক্ত বাক্যগুলি সম্পূর্ণ করুন:
২১. এবদ-মেলক ছিল অপর মেষের বিরাট জনতার পূর্বাভাষস্বরূপ যারা হর্মাগিদোনে সংরক্ষিত হবে কারণ তারা খ্রীষ্টের ভাইয়েদের অবশিষ্টাংশ এর সাথে বন্ধুত্ব স্থাপন ও সহযোগিতা করেছে। [৯, সাপ্তাহিক বাইবেল পাঠ; w৮২ ১০/১ পৃ. ২৭ অনু. ১১ দেখুন।]
২২. যদিও যীশুকে যোহন ১৭:৩ পদে “একজন ঈশ্বর” বলা হয়, তথাপি তিনি যিহোবাকেই “একমাত্র সত্যময় ঈশ্বর” বলে সম্বোধন করেছেন এবং যোহন ২০:১৭ পদে তিনি যিহোবাকে “আমার ঈশ্বর এবং তোমার ঈশ্বর” বলে উল্লেখ করেছেন। [৮, uw পৃ. ১৮ অনু. ১২]
২৩. যিরমিয় ৫২:৫-১১ পদে যে ঘটনাগুলি পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা হয়েছিল, তা সা.শ.পূ. ৬০৭ সালে ঘটেছিল। [১৩, সাপ্তাহিক বাইবেল পাঠ; w৮৮ ৪/১ পৃ. ১৪ অনু. ১৮ দেখুন।]
২৪. যখন প্রকাশিত বাক্য ১:৭ পদ বলে যে খ্রীষ্টের পুনরাগমনের পর “প্রত্যেক চক্ষু তাঁহাকে দেখিবে” তখন তা দৈহিক চোখে দেখা সম্বন্ধে নয়, কিন্তু মানসিক বোধশক্তি দ্বারা নির্ণয় করার বিষয়ে উল্লেখ করে। [১০, rs পৃ. ৩৪৩ অনু ২]
২৫. পুনরুত্থানের পর যীশু সবসময় সেই একই মাংসিক দেহে দেখা দেননি, সম্ভবত শিষ্যদের মনে এই বিষয় জোরাল করবার জন্য যে তখন তিনি আত্মা এবং সেইজন্য এমনকি তাঁর ঘনিষ্ঠ সঙ্গীরাও তাঁকে সঙ্গে সঙ্গে শনাক্ত করতে পারেনি। [২, rs পৃ. ৩৩৪ অনু. ৫]
নিম্নলিখিত উক্তিগুলি থেকে সঠিক উত্তর বেছে নিন:
২৬. বাইবেল ঈশ্বরের বাক্য কারণ (অনুবাদকেরা বাইবেলকে ঈশ্বরের বাক্য বলে উল্লেখ করেছিলেন; ধার্মিক ব্যক্তিরা এটি লিখেছিলেন; ঈশ্বর সক্রিয়ভাবে এটি লিখতে পরিচালনা দিয়েছিলেন)। [১০, uw পৃ. ২০ অনু. ২]
২৭. যদি আপনি প্রতিদিন বাইবেলের কেবলমাত্র (একটি; দুটি; চারটি) করে পৃষ্ঠা পড়েন, তাহলে আপনি সম্পূর্ণ বাইবেলটি (ছয় মাস; নয় মাস; এক বছর) এর মধ্যে শেষ করতে পারবেন। [১১, uw পৃ. ২৪ অনু. ৯]
২৮. নৈতিক বাধানিষেধগুলি মোশির নিয়ম শেষ হওয়ার সাথে সাথে মুছে যায়নি, যার অন্তর্ভুক্ত ছিল দশ আজ্ঞা কারণ খ্রীষ্টীয় ব্যবস্থার অধীনে, (প্রত্যেক সম্প্রদায় তাদের নিজেদের ইচ্ছামতো নৈতিক মানগুলি স্থাপন করতে পারবে; লোকেদের কেবলমাত্র তাদের বিবেক দ্বারা পরিচালিত হতে হবে; দশ আজ্ঞার নৈতিক মানের অনেকগুলি খ্রীষ্টীয় গ্রীক শাস্ত্রে পুনর্বর্ণিত হয়েছে)। [১৬, rs পৃ. ৩৪৯ অনু. ১]
২৯. যিহোবা যিরমিয়কে “প্ররোচনা” করেছিলেন যেন তিনি (দণ্ডদায়ক সংবাদ প্রচার করার ক্ষেত্রে তাকে প্রতারিত করেন; নিজের শক্তিতে তিনি যা করতে পারতেন না সেই কাজ সম্পন্ন করার জন্য তাকে তিনি ব্যবহার করেন; ধ্বংস সম্বন্ধে যিরমিয় যে ভবিষ্যদ্বাণী করেছিলেন তা না আনেন)। (যির. ২০:৭) [৩, সাপ্তাহিক বাইবেল পাঠ; w৮৯ ৫/১ পৃ. ৩১ দেখুন।]
৩০. যোহন ৫:২৮ পদে পাওয়া “কবরস্থ” অভিব্যক্তিটি নির্দেশ করে (ব্যক্তিগত কবরগুলি; মানবজাতির সাধারণ কবর; ঈশ্বর দ্বারা মৃত ব্যক্তিদের স্মরণ করাকে)। [৭, rs পৃ. ৩৩৯ অনু. ৩]
নিম্নলিখিত শাস্ত্রতালিকার সঙ্গে বাক্যগুলি মেলান: হিতো. ৩:৫, ৬; যির. ২৩:৩৩; ৩২:৯, ১০; বিলাপ ৩:৪৪; প্রকা. ১৫:৩, ৪
৩১. উপাসনায় প্রকৃত একতার ভিত্তি হল যিহোবাকে জানা ও তাঁর ধার্মিক পথের সাথে সঙ্গতিপূর্ণভাবে জীবন যাপন করা। [প্রকা. ১৫:৩, ৪] [১, uw পৃ. ৫ অনু. ১]
৩২. আমাদের সম্পূর্ণ জীবনধারা—আমরা যেখানেই থাকি না কেন ও আমরা যাই করি না কেন—সাক্ষ্য দেবে যে আমাদের চিন্তাধারা ও উদ্দেশ্যগুলি ঈশ্বরের সঙ্গে সম্পর্কিত। [হিতো. ৩:৫, ৬] [৪, uw পৃ. ১০ অনু. ১১]
৩৩. যিহোবা দুষ্টদের প্রার্থনা শোনেন না। [বিলাপ ৩:৪৪] [১৫, সাপ্তাহিক বাইবেল পাঠ; w৮৭ ৭/১৫ পৃ. ১৫.]
৩৪. ঈশ্বরের বাক্য থেকে অতি গুরুত্বপূর্ণ ভাববাণীমূলক বার্তা দণ্ডাজ্ঞাপূর্ণ খ্রীষ্টজগতের আসন্ন ধ্বংস ঘোষণা করে। [যির. ২৩:৩৩] [৪, সাপ্তাহিক বাইবেল পাঠ; wBE৯৪ ৩/১ পৃ. ১২ অনু. ১৮, ২০ দেখুন।]
৩৫. যিহোবার সহ-উপাসকদের সাথে যখন ব্যবসা সংক্রান্ত বিষয়ে যুক্ত হচ্ছেন, তখন একটি লিখিত চুক্তিপত্র ভুল বোঝাবুঝিকে প্রতিরোধ করতে পারে যা পরবর্তীকালে সৃষ্টি হতে পারে। [যির. ৩২:৯, ১০] [৭, সাপ্তাহিক বাইবেল পাঠ; wBE৯৫ ৫/১ পৃ. ৩০.]