ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৪/৯৬ পৃষ্ঠা ৭
  • ঘোষণাবলী

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলী
  • ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৪/৯৬ পৃষ্ঠা ৭

ঘোষণাবলী

◼ সাহিত্য অর্পণ

এপ্রিল এবং মে: প্রহরীদুর্গ অথবা সচেতন থাক! (ইংরাজি) পত্রিকার গ্রাহকভুক্তি। পাক্ষিক সংস্করণের এক বছরের গ্রাহকভুক্তি ৯০·০০ টাকা। মাসিক সংস্করণের এক বছরের ও পাক্ষিক সংস্করণের ছয় মাসের জন্য গ্রাহকভুক্তি ৪৫·০০ টাকা। মাসিক সংস্করণের জন্য ছয় মাসের কোন গ্রাহকভুক্তি নেই। যদি গ্রাহকভুক্তি প্রত্যাখ্যান করা হয় তাহলে পত্রিকাগুলির একটি করে কপি ৪·০০ টাকা মূল্যে অর্পণ করা উচিত। যেখানে উপযুক্ত, সেখানে পারিবারিক বইটি অর্পণ করা যেতে পারে।

যখন গ্রাহকভুক্তি পান, দয়া করে স্মরণে রাখুন পাঞ্জাবী ও উর্দু কেবলমাত্র যে দুটি ভাষায় এটি মাসিক, ছাড়া সমস্ত ভারতীয় ভাষা ও নেপালি ভাষার প্রহরীদুর্গ পাক্ষিক।

সচেতন থাক! পত্রিকা তামিল এবং মালায়ালাম ভাষায় পাক্ষিক কিন্তু কান্নাড়া গুজরাটি ও তেলুগু ভাষায় মাসিক। সচেতন থাক! পত্রিকার ব্যক্তিগত গ্রাহকভুক্তি নেপালি, মারাঠি, বাংলা বা হিন্দি, ভাষায় পাওয়া যাবে না, কিন্তু এই চারটি ভাষায় ‘ত্রৈমাসিক বিতরণের’ কপিগুলি মণ্ডলীতে পাওয়া যাবে।

জুন: জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে বইটি ১৫·০০ টাকা মূল্যে বিকল্প হিসাবে, আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বইটি ২৫·০০ টাকা (বড় বই ৪৫·০০ টাকা) মূল্যে অর্পণ করা যেতে পারে। যেখানে উপযুক্ত, সেখানে পারিবারিক বইটি অর্পণ করা যেতে পারে, এমনকি এই বইগুলির কোন একটির সাথে।

জুলাই এবং আগস্ট: নিম্নের যে কোন ৩২-পৃষ্ঠার ব্রোশার ৫·০০ টাকা মূল্যে অর্পণ করা যেতে পারে: ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন!, “দেখ! আমি সকলই নূতন করিতেছি,” আমাদের সমস্যাগুলি—সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে?, আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিত?, যে ঐশ্বরিক নামটি চিরকাল থাকবে (ইংরাজি), যে সরকার পরমদেশ নিয়ে আসবে, জীবনের উদ্দেশ্য কী—আপনি কিভাবে তা পেতে পারেন? এবং আপনার প্রিয়জন যখন মারা যায়।

টীকা: আমরা সকল মণ্ডলীকে অনন্তকাল ও পারিবারিক বইগুলির সদ্ব্যবহার করতে উৎসাহিত করি। প্রকাশকদের উৎসাহিত করা হচ্ছে সারা বছর সর্বদা তাদের কাছে এই বইগুলির কপি রাখতে এবং প্রত্যেকটি উপযুক্ত পরিস্থিতিতে সেগুলি অর্পণ করতে। যে সকল মণ্ডলী উপরোক্ত প্রচার অভিযানের সাহিত্যগুলির এখনও আবেদন করেনি তারা তাদের পরবর্তী সাহিত্য আবেদন ফর্মে (S-AB-14) যেন তা করে।

◼ যেখানে সম্ভব দিনের আলো বৃদ্ধি পাওয়ার সাথে সাথে প্রাচীনেরা মণ্ডলীর জন্য ব্যবস্থা করবেন সান্ধ্য সাক্ষ্যদানে আরও সময় ব্যয় করার জন্য।

◼ অগ্রগামী সেবার শনাক্তিকরণ কার্ড পরিবর্তনের প্রক্রিয়ায় অল্প কিছু রদবদল করা হয়েছে। তাই নিয়মিত অগ্রগামী যারা স্থানান্তরিত হচ্ছেন, তাদের নাম পরিবর্তন করছেন, কার্ড হারিয়ে ফেলেছেন বা কার্যভার পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রে এই পরিবর্তন কার্ড সমিতি সরবরাহ করবে মাসিক স্টেটমেন্টের সাথে। নিয়মিত অগ্রগামীদের সম্বন্ধে কোন প্রয়োজনীয় তথ্যের পরিবর্তন সমিতির কাছে শীঘ্রই পাঠানো উচিত যাতে আমাদের ফাইল সঠিক ও সাম্প্রতিক থাকে। নিয়মিত অগ্রগামীর নামের পরিবর্তনের ক্ষেত্রে পূর্বের রীতিই অনুসৃত হবে, সেই মাসের মণ্ডলীর রিপোর্ট (S-1) এর পিছনে উপযুক্ত তথ্য সচিব নোট করে দেবেন। যখন একজন নিয়মিত অগ্রগামী অন্য মণ্ডলীতে স্থানান্তরিত হন তখন যে মণ্ডলীতে তিনি যাচ্ছেন সেই মণ্ডলীর সচিব পরবর্তী S-1, দ্বারা সমিতিকে জানাবেন, যে মণ্ডলী থেকে সেই অগ্রগামী এসেছেন সেই মণ্ডলীর সচিবকে নয়। এছাড়াও, যখন কোন নিয়মিত অগ্রগামী তার পরিচর্যা ছেড়ে দেন বা তাকে অগ্রগামী পদ থেকে সরিয়ে দেওয়া হয়, তখন শীঘ্রই S-206 ফর্মের একটি কপি পূর্ণ করে সমিতির কাছে পাঠানো উচিত।

◼ বাৎসরিক আইটেমের জন্য দুটি বিশেষ আবেদন ফর্ম প্রত্যেক মণ্ডলীতে ফেব্রুয়ারি মাসের স্টেটমেন্টের সাথে পাঠানো হয়েছিল। ফর্মের প্রত্যেকটি আইটেমের নির্দিষ্ট অর্ডারগুলি মণ্ডলীর ব্যক্তিদের দ্বারা গৃহীত হয়েছে কি না তার তালিকাটি তুলনা করে এবং ফর্মটি সম্পূর্ণভাবে পূর্ণ করা হয়েছে কি না দেখুন। এপ্রিল ১, ১৯৯৬ এর মধ্যে একটি কপি সমিতিকে ডাকে পাঠিয়ে দিন ও অন্য কপিটি আপনার ফাইলে রাখুন।

◼ যে নতুন প্রকাশনাগুলি পাওয়া যাচ্ছে:

আমরা ঘোষণা করতে খুশি যে ১৯৯৬ সালের মে মাস থেকে আমাদের রাজ্যের পরিচর্য্যা পাঞ্জাবী ভাষাতে পাওয়া যাবে। মণ্ডলীগুলি শীঘ্রই তাদের প্রয়োজনীয় অর্ডার পাঠানো শুরু করতে পারে।

কিভাবে বাইবেল আলোচনা শুরু করবেন ও চালিয়ে যাবেন (যুক্তি (ইংরাজি) বইয়ের ৯-২৪ পৃষ্ঠা)—পাঞ্জাবী

যে সরকার পরমদেশ নিয়ে আসবে—পাঞ্জাবী

আপনার প্রিয়জন যখন মারা যায়—পাঞ্জাবী

◼ যে প্রকাশনাগুলি আবার পাওয়া যাচ্ছে:

“রাজ্যের এই সুসমাচার”—উর্দু

আমার বাইবেলের গল্পের বই—মিজো (লুসাই)

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার