“বিশ্বাস শ্রবণ হইতে হয়”
১ যখন আমরা এমন কোন ব্যক্তিকে পাই যে “অনন্ত জীবনের জন্য নিরূপিত,” তখন সে যা শুনেছে তার ভিত্তিতে সেই ব্যক্তির বিশ্বাসকে শক্তিশালী করা প্রয়োজনীয়। (প্রেরিত ১৩:৪৮; রোমীয় ১০:১৭) সেটি সম্পন্ন করার জন্য, আমাদের পত্রিকা ও গ্রাহকভুক্তি অর্পণের ক্ষেত্রগুলিতে আরও কথা বলার জন্য ফিরে যাওয়া উচিত। যদি প্রথম সাক্ষাতে কেবলমাত্র পত্রিকা গৃহীত হয়ে থাকে, পুনর্সাক্ষাতে গ্রাহকভুক্তি অর্পণ করা যেতে পারে। যাইহোক, জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে বইটি নিয়ে একটি অধ্যয়ন শুরু করার লক্ষ্য মনে রাখুন। এখানে কিছু প্রস্তাব দেওয়া হল যা সাহায্যকারী হতে পারে:
২ যেখানে “অনন্তকালীন রাজার প্রশংসা করুন!,” এই প্রবন্ধটি আলোচনা করেছিলেন সেখানে যখন পুনর্সাক্ষাৎ করছেন, আপনি এইভাবে শুরু করতে পারেন:
◼“গতবার যখন আমরা কথা বলেছিলাম, আমরা কিছু অপরিমেয় নজির পুনরালোচনা করেছিলাম যা প্রমাণ করে যে একজন সর্বশক্তিমান ঈশ্বর আছেন। কিন্তু, কেবলমাত্র তাঁর অস্তিত্ব সম্পর্কে সচেতন হওয়াই যথেষ্ট নয়। আমাদের তাঁর নাম জানার প্রয়োজন রয়েছে। কী নামে আপনি ঈশ্বরকে ডাকবেন? [উত্তরের জন্য সময় দিন।] অনেক লোকেরা সাধারণভাবে তাঁকে ‘প্রভু’ অথবা ‘ঈশ্বর’ বলে সম্বোধন করে থাকে যা একটি নৈব্যক্তিক উপাধি মাত্র। অন্যেরা আবার বিভিন্ন প্রকার নাম ব্যবহার করে থাকে। লক্ষ্য করুন তিনি নিজে বাইবেলে কী নাম দিয়েছেন। [যাত্রাপুস্তক ৩:১৫ পদ পড়ুন।] বাইবেল আমাদের যিহোবা ঈশ্বর সম্বন্ধে আরও অনেক কিছু বলে যেমন এই বইটিতে ব্যাখ্যা করা হয়েছে।” জ্ঞান বইয়ের ২৯ পৃষ্ঠার ছবিটি দেখান ও চিত্র পরিচিতিটি পড়ুন। ৩য় অধ্যায়ের প্রথম তিনটি অনুচ্ছেদ আলোচনা করার পর, আপনি একটি অধ্যয়ন শুরু করতে পারেন!
৩ যাদের সঙ্গে আপনি “জাগতিক ধর্ম কেন শেষ হবে,” প্রবন্ধটি বিবেচনা করেছিলেন, আপনি হয়ত এই বলে আগ্রহকে পুনরায় জাগিয়ে তুলতে চাইবেন:
◼“এই প্রবন্ধটি পড়ার পর, আপনি হয়ত এই তথ্যের দ্বারা প্রভাবিত হয়েছেন যে আমরা সমস্ত ধর্মকে একই দৃষ্টিতে দেখতে পারি না। সত্য ধর্ম ও মিথ্যা ধর্ম উভয়েরই অস্তিত্ব আছে। তাই এটি এক যুক্তিপূর্ণ প্রশ্ন উত্থাপন করে, কার উপাসনা ঈশ্বর অনুমোদন করেন? এর উত্তর যীশু যুগিয়েছিলেন আর এটি এই বইতে আলোকপাত করা হয়েছে।” জ্ঞান বইয়ের ৫ অধ্যায় খুলুন ও যোহন ৪:২৩, ২৪ এই শাস্ত্রপদ সহ ৪ অনুচ্ছেদটি পড়ুন। তারপর জিজ্ঞাসা করুন, “আপনি কি একটি বিনামূল্যে গৃহ বাইবেল অধ্যয়ন গ্রহণ করতে ইচ্ছুক?” যদি ইতিবাচক সাড়া পাওয়া যায়, ১ অধ্যায় খুলুন ও অধ্যয়ন শুরু করুন।
৪ এপ্রিল ২২ “সচেতন থাক!” (ইংরাজি) পত্রিকার প্রতি আগ্রহ দেখান হয়েছিল এমন ক্ষেত্রে যখন আপনি ফিরে যান, আপনি হয়ত “জ্ঞান” বইটি থেকে অধ্যয়ন শুরু করার জন্য এই উপস্থাপনাটি তুলে ধরতে পারেন:
◼“আপনি হয়ত স্মরণ করতে পারছেন যে অবশেষে এক যুদ্ধবিহীন জগৎ দেখার আমাদের যে প্রত্যাশা সে সম্বন্ধে আমাদের কথোপকথন হয়েছিল। এটি কল্পনা করা কঠিন যে সেটি প্রকৃতই কেমন হবে। এখানে এক চিত্রকরের ধারণা দেওয়া হয়েদুছ। [জ্ঞান বইয়ের ১৮৮-৯ পৃষ্ঠার ছবিটি দেখান।] এই পারিপার্শ্বিক পরিবেশ উপভোগ করতে পারা কি আনন্দের নয়? [৪-৫ পৃষ্ঠা খুলুন, ছবিটি দেখান ও বাক্সটি পড়ুন।] এই বইটির নামকরণ যোহন ১৭:৩ পদে বর্ণিত যীশুর বাক্যগুলির সাথে মিলযুক্ত। [পড়ুন।] কিভাবে এই বইটি জীবন রক্ষাকারী জ্ঞান খুঁজে পেতে ব্যবহৃত হতে পারে, আমি তা দেখাতে খুশি হব।” যদি গৃহকর্তা ইচ্ছুক হন, প্রথম অধ্যায় থেকে অধ্যয়ন শুরু করুন।
৫ প্রাথমিক সাক্ষাতের সময় ব্যস্ত ছিল এমন এক ব্যক্তির কাছে যখন ফিরে যাচ্ছেন, তখন হয়ত আপনি বলতে পারেন:
◼“আমি সম্প্রতি আপনার সাথে সাক্ষাৎ করেছিলাম ও প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকার কপিগুলি ছেড়ে গিয়েছিলাম। এই পত্রিকাগুলি জীবন-দানকারী জ্ঞান প্রদান করে, তাই আমি চাই আপনি এগুলি নিয়মিতভাবে গ্রহণ করুন।” তারপর একটি গ্রাহকভুক্তি অর্পণ করুন। অথবা বলুন, “যেহেতু আমি মনে করি যে প্রত্যেকের জন্য বাইবেল বোঝা অত্যন্ত জরুরি তাই আমি আপনাকে এমন কিছু বিষয় দেখাতে ফিরে এসেছি যা আপনাকে তা করতে সাহায্য করবে।” জ্ঞান বইটি দেখান ও ৩ পৃষ্ঠার সূচিপত্র নির্দেশ করুন। জিজ্ঞাসা করুন কোন অধ্যায়টি সবচেয়ে আগ্রহজনক মনে হচ্ছে, সেটি খুলুন ও অধ্যয়ন শুরু করুন।
৬ যদি আমরা ‘অন্যদের নিমিত্তে বিশ্বাসদ্বার খুলে’ দিতে পারি যা অনন্ত জীবনে পরিচালিত করে, তাহলে আমাদের আনন্দ হবে অপরিসীম।—প্রেরিত ১৪:২৭; যোহন ১৭:৩.