জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে তা ছড়িয়ে দেওয়া
১ যিহোবা হলেন সেই ব্যক্তি যিনি “মনুষ্যকে জ্ঞান শিক্ষা দেন।” (গীত. ৯৪:১০) সেই সব ব্যক্তিদের কাছে যারা কিভাবে গ্রহণযোগ্য উপায়ে তাঁকে সেবা করতে হয় তা জানে না, তাঁর সম্বন্ধে জীবন রক্ষাকারী জ্ঞান প্রসারিত করতে তিনি আমাদের ব্যবহার করেন। জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে এই বইটি হল এক উত্তম শিক্ষার উপকরণ যার দ্বারা সহৃদয় ব্যক্তিরা ঈশ্বর সম্বন্ধে তাঁর লিখিত বাক্য, বাইবেল থেকে যথার্থ বোধগম্যতা অর্জন করতে পারে। (১ তীম. ২:৩, ৪) জ্ঞান বইয়ের এই স্পষ্ট ও যুক্তিপূর্ণ সত্যের ব্যাখ্যা লোকেদের সাহায্য করবে যিহোবা তাদের যা শেখাতে চাইছেন তা উপলব্ধি করতে। সুতরাং, পরিচর্যায় অংশ নেওয়ার সময় আমাদের উচিত বিভিন্ন ভাষায় এই বইটিকে আমাদের সাথে রাখা। এই মাসে আমরা লোকেদের এমন আলোচনার মধ্যে অন্তর্ভুক্ত করতে চাই যা তাদের উদ্বুদ্ধ করবে এই বইটি পড়তে। এখানে কয়েকটি প্রস্তাব দেওয়া হল। এগুলি কন্ঠস্থ করার পরিবর্তে, এর মূল বিষয়গুলিকে নিজের ভাষায় প্রকাশ করার এবং সাধারণভঙ্গিতে কথা বলার চেষ্টা করুন।
২ যেহেতু অধিকাংশ লোক তাদের প্রিয়জনকে মৃত্যুতে হারিয়েছে, আপনি পুনরুত্থানের আশাকে আপনার আলোচনার মধ্যে জাগিয়ে তুলতে পারেন প্রথমে এই রকম কিছু বলার দ্বারা:
◼“আমাদের মধ্যে অধিকাংশই প্রিয়জনকে মৃত্যুতে হারিয়েছে। আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে তার সাথে আবার আপনার দেখা হওয়া সম্ভব কি না? [উত্তরের জন্য সময় দিন।] মানুষের জন্য ঈশ্বরের আদি উদ্দেশ্যে মৃত্যুর কোন স্থান ছিল না। যীশু প্রমাণ করেছিলেন যে আমাদের প্রিয়জনদের মৃত্যু থেকে উদ্ধার করা সম্ভব। [যোহন ১১:১১, ২৫, ৪৪ পদ পড়ুন।] এমনকি যদিও এটি বহু শতাব্দী আগে ঘটেছিল, কিন্তু এটি দেখায় যে ঈশ্বর আমাদের জন্য কী করার প্রতিজ্ঞা করেছেন। [জ্ঞান বইয়ের ৮৫ পৃষ্ঠায় চিত্রটি খুলুন ও চিত্রশিরোনামটি পড়ুন। এরপর ৮৬ পৃষ্ঠার চিত্রটি দেখান ও তার উপর মন্তব্য করুন।] পুনরুত্থানের এই সান্ত্বনামূলক আশা সম্বন্ধে আপনি যদি আরও কিছু পড়তে চান, তাহলে এই বইটি আপনার কাছে ছেড়ে যেতে আমি খুব খুশি হব।”
৩ প্রথমে পুনরুত্থান সম্বন্ধে আলোচনা করার পর আপনি সেই একই ব্যক্তির সাথে পরবর্তী আলোচনাটি এইভাবে শুরু করতে পারেন:
◼“আপনার হয়তো মনে আছে যে আমি বলেছিলাম মানুষের সম্বন্ধে ঈশ্বরের আদি উদ্দেশ্যের মধ্যে মৃত্যুর কোন অংশ ছিল না। সেটাই যদি সত্যি হবে, তাহলে আমরা কেন বৃদ্ধ হই ও মারা যাই? কিছু কচ্ছপ আছে যারা ১০০ বছরেরও বেশি বাঁচে এবং এমন কিছু গাছ আছে যারা হাজার হাজার বছর বেঁচে থাকে। মানুষ তাহলে কেন ৭০ বা ৮০ বছর বাঁচে? [উত্তরের সময় দিন।] আমরা মারা যাই কারণ প্রথম মনুষ্য দম্পতি ঈশ্বরের অবাধ্য হয়েছিল।” রোমীয় ৫:১২ পদ পড়ুন। জ্ঞান বইয়ের ৫৩ পৃষ্ঠাটি খুলুন এবং অধ্যায়ের শিরোনামটি পড়ুন। প্রথম তিনটি অনুচ্ছেদ বিবেচনা করুন এবং মুদ্রিত প্রশ্নগুলির উত্তরের প্রতি দৃষ্টি আরোপ করান। অধ্যায়ের বাদবাকি অংশটি পরে আলোচনা করার জন্য ফিরে আসার ব্যবস্থা করুন। ব্যক্তিটিকে উৎসাহ দিন এই সময়ের মধ্যে অধ্যায়টি সম্পূর্ণ পড়ে ফেলতে।
৪ একজন ব্যক্তি যাকে ধর্মীয় মনোভাবাপন্ন বলে মনে হতে পারে তার সাথে যদি আপনি কথা বলেন, তাহলে আপনি এইরকম কিছু বলতে পারেন:
◼“আজকে আক্ষরিক অর্থে প্রায় শতাধিক বিভিন্ন ধরনের ধর্ম রয়েছে। তারা নানা ধরনের বিভ্রান্তিকর বিশ্বাসের শিক্ষা দিয়ে থাকে। কিছু ব্যক্তি বলে যে সব ধর্মই ভাল আর আপনি যাই বিশ্বাস করুন না কেন তাতে কিছু এসে যায় না। আপনার কী ধারণা? [উত্তরের জন্য সময় দিন।] যীশু বলেছিলেন যে একটাই মাত্র সত্য ধর্ম আছে এবং দেখিয়েছিলেন বিভিন্ন রকমের উপাসনা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য নয়। [মথি ৭:২১-২৩ পড়ুন।] যদি আমরা ঈশ্বরকে খুশি করতে চাই তাহলে আমাদের অবশ্যই তাঁর ইচ্ছার সাথে মিল রেখে উপাসনা করতে হবে।” জ্ঞান বইয়ের ৫ম অধ্যায়টি খুলুন, শিরোনামটি পড়ুন এবং কয়েকটি উপশিরোনামের প্রতি দৃষ্টি আরোপ করান। ব্যাখ্যা করুন যে এই তথ্যটি একজনকে সাহায্য করতে পারে এটা শিখতে যে কিভাবে ঈশ্বরকে খুশি করা যায়। বইটি ১৫ টাকার বিনিময়ে অর্পন করুন।
৫ নানা ধরনের ধর্ম থাকার দরুন যে সব লোকেরা বিভ্রান্ত তারা হয়ত আপনার পুনর্সাক্ষাতের সময় এই প্রশ্নের উত্তরটি পেতে খুশি হবে:
◼“যেহেতু আজকে এত ধরনের ধর্ম আছে, তাই কী করে আমরা বলতে পারি যে কোন্টি ঠিক? আপনি কিসের প্রতি তাকাবেন? [উত্তরের জন্য সময় দিন।] যীশু বলেছিলেন যে কিভাবে তাঁর সত্য অনুগামীদের শনাক্ত করা যায়।” যোহন ১৩:৩৫ পদটি পড়ুন। জ্ঞান বইয়ের ৫ম অধ্যায়ের ১৮ ও ১৯ অনুচ্ছেদটি বিবেচনা করুন। বুঝিয়ে দিন যে এই শাস্ত্রীয় উপদেশগুলি এবং পরিহার করার পদ্ধতিটি ব্যবহার করার মাধ্যমে একজন ব্যক্তি সত্য ধর্মকে চিনতে পারবে। বর্ণনা করুন যে কিভাবে যিহোবার সাক্ষীরা সারা জগতে তাদের প্রকৃত প্রেম ও উচ্চ নৈতিক মানের জন্য পরিচিত। ব্যাখ্যা করুন যে কিভাবে জ্ঞান বইয়ের সাহায্যে বাইবেলের অধ্যয়ন স্পষ্টভাবে সেই উপাসনাকে শনাক্ত করবে যা ঈশ্বর অনুমোদন করেন।
৬ আপনার যদি কোন বাবামায়ের সাথে দেখা হয়, তাহলে এইধরনের উপস্থাপনা হয়ত কার্যকারী হতে পারে:
◼“প্রতিদিন, আমরা যুবকদের অনিয়ন্ত্রিত আচরণ সম্বন্ধে শুনে থাকি যাদের কোন নৈতিক মূল্যবোধ নেই। কিছু প্রাপ্তবয়স্কেরা শিশুদের উত্তম ও মন্দের পার্থক্য না শেখানোর জন্য স্কুলের ব্যবস্থাকে দায়ী করতে চায়। কাদের এই প্রশিক্ষণ দেওয়া উচিত বলে আপনি মনে করেন? [উত্তরের জন্য অপেক্ষা করুন।] এই প্রশ্ন সম্বন্ধে বাইবেল কী বলে তা শুনুন। [ইফিষীয় ৬:৪ পড়ুন।] এটি আমাদের জানায় যে সন্তানদের মধ্যে নৈতিক মূল্যবোধ প্রবিষ্ট করানো হল বাবামায়ের দায়িত্ব।” জ্ঞান বইয়ে ১৪৫ পৃষ্ঠাটি খুলুন এবং ১৬ অনুচ্ছেদটি পড়ুন এবং ১৪৭ পৃষ্ঠায় দেওয়া চিত্রগুলির উপর মন্তব্য করুন। ব্যাখ্যা করুন যে এই বইটি এমনভাবে লেখা হয়েছে যাতে করে সমগ্র পরিবার এটি অধ্যয়ন করতে পারে। ১৪৬ পৃষ্ঠার ১৭ ও ১৮ অনুচ্ছেদটি ব্যবহার করার মাধ্যমে দেখিয়ে দিন যে কিভাবে আমরা পরিবারগুলির সাথে অধ্যয়ন করি।
৭ আপনি যদি প্রথম সাক্ষাতেই চিন্তিত কোন মাতা বা পিতার সাথে অধ্যয়ন শুরু করেন, তাহলে হয়ত পুনর্সাক্ষাৎ করার সময় এইরকম কিছু বলতে পারেন:
◼“আজকের জগৎ যুবকদের সামনে অনেক প্রলোভন দেখিয়ে থাকে। এর ফলে বড় হওয়ার সাথে সাথে তাদের পক্ষে ঈশ্বর ভীরু হওয়া খুবই মুশকিল হয়ে পড়ে। হয়তো আপনার মনে আছে যে আমাদের গতবারের আলোচনায় আমরা দুটি নীতিকে আলাদা করে আলোকপাত করেছিলাম। ধার্মিক বাবামা হিসাবে আমাদের প্রয়োজন সন্তানদের জন্য এক উত্তম আদর্শ স্থাপন করা এবং আমাদের সর্বসময় তাদের প্রতি প্রেম প্রদর্শন করা উচিত। আরেকটি বিষয় আছে যা বাইবেল বলে যে বাবামায়েদের কাছ থেকে সন্তানদের পাওয়া প্রয়োজন।” হিতোপদেশ ১:৮ পদ পড়ুন। জ্ঞান বইয়ের ১৪৮ পৃষ্ঠাটি খুলুন এবং ১৯-২৩ অনুচ্ছেদের উপর অধ্যয়ন করে চলুন। প্রস্তাব দিন যে আপনি আবার ফিরে এসে সমগ্র পরিবারের সাথে, ১ম অধ্যায়ের থেকে শুরু করে অধ্যয়ন করবেন।