ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৬/৯৭ পৃষ্ঠা ৪
  • ঈশ্বরের কাছ থেকে আগত জ্ঞান অনেক প্রশ্নের উত্তর দেয়

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঈশ্বরের কাছ থেকে আগত জ্ঞান অনেক প্রশ্নের উত্তর দেয়
  • ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • “আর ইহাই অনন্ত জীবন”
    ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • সত্য ঈশ্বরবিষয়ক জ্ঞান জীবনে পরিচালিত করে
    ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ক্ষেত্রের পরিচর্যার জন্য প্রস্তাবিত উপস্থাপনাগুলো
    ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে তা ছড়িয়ে দেওয়া
    ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৬/৯৭ পৃষ্ঠা ৪

ঈশ্বরের কাছ থেকে আগত জ্ঞান অনেক প্রশ্নের উত্তর দেয়

১ সত্য সম্বন্ধে যথার্থ জ্ঞানে পৌঁছানোর পূর্বে, সম্ভবত জীবন সম্বন্ধে আপনার অনেক প্রশ্ন ছিল যেগুলির উত্তর দিতে আপনি অসমর্থ ছিলেন। আপনি সেই প্রশ্নগুলির বাইবেল-ভিত্তিক উত্তর পেয়ে কতই না খুশি হয়েছিলেন! এখন আপনি সেই একই উত্তরগুলি খুঁজে পেতে অন্যদের সাহায্য করতে সক্ষম। (তুলনা করুন ২ তীমথিয় ২:২ পদ।) আপনি ঈশ্বরবিষয়ক জ্ঞান তাদের সাথে বন্টন করে নিতে পারেন যা অনন্ত জীবনে পরিচালিত করে। (যোহন ১৭:⁠৩) কিন্তু এই জ্ঞানের মূল্যকে উপলব্ধি করার জন্য কিভাবে আপনি কাউকে সাহায্য করতে পারেন? হ্যাঁ, সেই প্রশ্নগুলি সম্বন্ধে চিন্তা করুন যেগুলির উত্তর সত্য আপনাকে দিয়েছিল। এটি কী যা সত্য-অন্বেষণকারীরা জানতে ইচ্ছুক? এইভাবে চিন্তা করা আপনাকে জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে নামক বইটি অর্পণ করতে সাহায্য করতে পারে। জুন মাসে যখন আপনি সাক্ষ্যদানের জন্য প্রস্তুত হচ্ছেন তখন নিম্নোক্ত প্রস্তাবনাগুলি হয়ত আপনাকে সাহায্য করতে পারে।

২ যেহেতু অনেক লোকেরা চিন্তা করে থাকে যে কেন জগতে এত কষ্ট রয়েছে, তাই এই উপস্থাপনাটিতে হয়ত উত্তম সাড়া পাওয়া যেতে পারে:

◼ “যখন প্রাকৃতিক দুর্যোগ আঘাত করে অথবা যখন অপরাধ এবং দৌরাত্ম্যমূলক কাজগুলি বৃদ্ধি পেতে থাকে, তখন লোকেরা প্রায়ই জিজ্ঞাসা করে থাকে কেন এইধরনের ভয়ঙ্কর বিষয়গুলি ঘটে। আপনার উত্তর কী হবে?” ব্যক্তিটিকে উত্তর দেওয়ার সুযোগ দিন এবং উত্তরটিকে স্বীকার করুন। তারপর জ্ঞান বইয়ের ৮ অধ্যায়টি খুলুন এবং ২ অনুচ্ছেদে কী বলা হয়েছে তার প্রতি মনোযোগ আকর্ষণ করান। বর্ণনা করুন যে কেন মন্দ বিষয়গুলি ঘটে এই বইটি বাইবেল থেকে তার ব্যাখ্যা উপস্থাপন করে। বইটি অর্পণ করুন, কিন্তু ব্যাখ্যা করুন যে আপনি কেবলমাত্র বইগুলি বিতরণ করাতেই নন, কিন্তু সেগুলিকে বুঝতে লোকেদের সাহায্য করার জন্যও আগ্রহী। ফিরে যাওয়ার ব্যবস্থা করুন।

৩ যেখানে আপনি “জ্ঞান” বইটি অর্পণ করেছিলেন সেখানে পুনরায় সাক্ষাৎ করতে যাওয়ার সময়ে আপনি হয়ত বলতে পারেন:

◼ “জগতে কেন এত কষ্ট, সেই বিষয়ে আপনি যে উপসংহারে পৌঁছেছিলেন আমি তাতে আগ্রহী। বইটিতে যেমন উল্লেখ করা হয়েছে, আপনি কি বাইবেলের উত্তরের সাথে একমত?” উত্তর দেওয়ার সুযোগ দিন। জ্ঞান বইটির ৭৭ পৃষ্ঠায় ১৭ অনুচ্ছেদটি পড়ুন এবং গৃহকর্তার বাইবেল থেকে রোমীয় ৯:​১৪ পদটি পড়ার জন্য প্রস্তাব করুন। তারপর বলুন: “সুসমাচারটি হল এই যে ঈশ্বর অন্যায়ভাবে আমাদের যন্ত্রণা এবং কষ্ট দেন না। তিনি শান্তি এবং সুখের অনন্ত জীবন দেওয়ার প্রতিজ্ঞা করেছেন। এই বইটির প্রথম অধ্যায়ের শিরোনাম হল ‘আপনার এক সুখী ভবিষ্যৎ হতে পারে!’ এটি কিভাবে আপনার এবং আপনার প্রিয়জনদের জন্য সত্য হতে পারে তা আমি ব্যাখ্যা করতে চাই।” ১ অধ্যায়টি খুলুন এবং আমাদের অধ্যয়ন পদ্ধতিটি প্রদর্শন করুন। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অধ্যায়টি থেকে যতটা উপযুক্ত ততটা আলোচনা করুন।

৪ “যুক্তি” (ইংরাজি) বইয়ের ১৪ পৃষ্ঠায় “বৃদ্ধাবস্থা/মৃত্যু” নামক শিরোনামের নিচে প্রকাশিত ভূমিকাটি হয়ত ব্যবহার করার জন্য আপনি বেছে নিতে পারেন:

◼ “আপনি কি কখনও জিজ্ঞাসা করেছেন: ‘মৃত্যুই কি সমস্ত কিছুর শেষ? অথবা মৃত্যুর পরে কি কোন কিছু আছে?’ [উত্তর দেওয়ার সুযোগ দিন।] মৃত্যু সম্বন্ধে আমাদের যে কোন প্রশ্নের স্পষ্ট উত্তর বাইবেল দেয়। [উপদেশক ৯:​৫, ১০ পদ পড়ুন।] এটি এও দেখায় যে যাদের বিশ্বাস আছে তাদের জন্য একটি প্রকৃত আশা রয়েছে। [জ্ঞান বইয়ের ৮৪ পৃষ্ঠায় ১৩ অনুচ্ছেদটি খুলুন; যোহন ১১:২৫ পদে পাওয়া যীশুর বাক্যগুলি পড়ুন এবং ব্যাখ্যা করুন।] সম্পূর্ণ অধ্যায়টি এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্যই আলোচিত হয়েছে, আমাদের মৃত প্রিয়জনদের প্রতি কী ঘটে? আর এই বইটির অন্যান্য অধ্যায়গুলি জীবন ও ভবিষ্যৎ সম্বন্ধে লোকেদের অনেক প্রশ্নের উত্তর দেয়।” বইটি অর্পণ করুন।

৫ পুনর্সাক্ষাৎ করার সময়ে আপনি পরিচিতিকে পুনরাবৃত্ত করতে এবং তারপর বলতে পারেন:

◼ “গতবারে আমরা একজন ব্যক্তি যখন মারা যায় তখন তার কী হয় সেই সম্বন্ধে কথা বলেছিলাম। অনেক লোকেরা পুনর্জন্মে অথবা মৃত্যুর পরে জীবন স্বর্গে কিংবা নরকে বেঁচে থাকে বলে বিশ্বাস করে। কিন্তু এই পৃথিবীতে মৃতদের পুনরায় জীবিত হওয়ার সম্ভাবনা সম্বন্ধে কি আপনি কখনও চিন্তা করেছেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] বাইবেল অনুসারে, পুনরুত্থিত ব্যক্তিরা সেই সমস্ত মৃদুশীল ব্যক্তিদের মধ্যে হবে যারা পৃথিবীর অধিকারী হবে। [গীতসংহিতা ৩৭:​১১, ২৯ পদ পড়ুন এবং তারপর জ্ঞান বইয়ের ৮৮ পৃষ্ঠায় ২০ অনুচ্ছেদটি আলোচনা করুন।] এই আশা সেই সমস্ত লক্ষ লক্ষ ব্যক্তিদের যারা মৃতদের ভয়ে বাস করত, সান্ত্বনা প্রদান করেছে। এই বইটি বিষয়টিকে আরও ভালভাবে বুঝতে আপনাকে সাহায্য করবে। কিভাবে, তা কি আমি প্রদর্শন করতে পারি?”

৬ যদি আপনি একটি সহজ উপস্থাপনা পছন্দ করেন, তাহলে আপনি এটি চেষ্টা করতে পারেন:

◼ “আমি আপনাকে জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে নামক বইটি থেকে একটি চিত্র দেখাতে চাই। এটি কি একটি সুন্দর চিত্র নয়?” বইটি খুলুন যাতে করে গৃহকর্তা ৪-৫ পৃষ্ঠাগুলি দেখতে পারেন। তাকে উত্তর দেওয়ার সুযোগ দিন। তারপর ৫ পৃষ্ঠার বাক্যগুলি পড়ুন। এটি বলে উপসংহার করুন: “নিজে পড়ার জন্য আপনি এই বইটি রাখতে পারেন। আমরা এক সামান্য মূল্যে, প্রতি কপি ২০·০০ টাকায় এটি বিতরণ করছি।” যে কোন আগ্রহ দেখা গেছে তা অনুসরণ করতে ফিরে যাওয়ার জন্য কোন্‌টি উত্তম সময় হবে তা বিবেচনা করুন।

৭ আমাদের ঈশ্বরের কাছ থেকে আগত সেই জ্ঞান রয়েছে যা জীবনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর দেয়। অধ্যবসায়ের সাথে প্রস্তুত হোন আর যিহোবা, যারা সত্যের অন্বেষণ করছে তাদের সাথে এই জীবন-দানকারী তথ্যটি বন্টন করে নেওয়ার জন্য আপনার প্রচেষ্টাকে আশীর্বাদ করবেন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার