ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৫/৯৬ পৃষ্ঠা ১
  • পূর্ণ-হৃদয় হোন!

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পূর্ণ-হৃদয় হোন!
  • ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিহোবা আপনার পূর্ণ হৃদয়ের সেবাকে উপলব্ধি করেন
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • সমস্ত কিছু দিয়ে যিহোবার সেবা করি
    আনন্দের সঙ্গে যিহোবার উদ্দেশে গান করুন
  • আপনি রীতিবহির্ভূতভাবে সাক্ষ্যদান করতে পারেন!
    ২০১০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • প্রতিদিন যিহোবার প্রশংসা করুন
    ২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৫/৯৬ পৃষ্ঠা ১

পূর্ণ-হৃদয় হোন!

১ যিহোবার প্রতি কৃতজ্ঞ হওয়ার জন্য আমাদের অসংখ্য কারণ রয়েছে। এগুলি সেই সমস্ত বিষয়কে অন্তর্ভুক্ত করে যা তিনি অতীতে করেছেন, বর্তমানে করছেন ও ভবিষ্যতেও আমাদের জন্য করবেন। তাই আমাদের কৃতজ্ঞতাবোধ আমাদের কী করতে পরিচালিত করা উচিত? দায়ূদের একটি গীত উত্তর দেয়: “আমি সর্ব্বসময়ে সদাপ্রভুর ধন্যবাদ করিব; তাঁহার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে।”—গীত. ৩৪:১.

২ বাইবেল পরিষ্কারভাবে দেখায় যে আমাদের প্রচার করতে আদেশ দেওয়া হয়েছে। এটি হল একটি কাজ যা আমরা “প্রাণের সহিত . . . প্রভুরই কর্ম্ম বলিয়া” সম্পন্ন করি। (কল. ৩:২৩) যদি আমরা সত্যই পূর্ণ-হৃদয় হই, তাহলে আমরা আমাদের পরিচর্যায় কতখানি করব? আমাদের প্রতি যিহোবার প্রেমকে যখন আমরা বিবেচনা করি, নিশ্চয়ই আমাদের হৃদয় আমাদের পরিচালিত করে অন্যদের তাঁর সম্বন্ধে ও তাঁর মহামূল্যবান উদ্দেশ্যগুলি সম্পর্কে বলায় একান্তভাবে অংশ গ্রহণ করতে! আমরা যতখানি পারি ততটাই করতে পরিচালিত হব।

৩ এটি প্রত্যাশা করা যুক্তিপূর্ণ যে, একজন ব্যক্তি যিনি পূর্ণ-হৃদয়, তিনি তার মনোযোগ পবিত্র সেবার প্রতি কেন্দ্রীভূত করতে চাইবেন। গীতরচক যিনি সুস্পষ্টভাবে এইরকম অনুভব করেছিলেন, ঘোষণা করেন: “আমি দিনে সাত বার তোমার স্তব করি।” (গীত. ১১৯:১৬৪) যারা গীতরচকের অনুভূতিতে অংশ নিতে চায় তারা যিহোবার প্রশংসায় সুযোগগুলি থেকে লাভ নেওয়ার জন্য অন্বেষণ করে থাকে। যতখানি তাদের পরিস্থিতি অনুমোদন করে, তারা সম্ভাব্য প্রসারিতভাবে উদ্যোগের সাথে সেবা করেন।

৪ আমরা যিহোবার প্রশংসা করার জন্য সুযোগসমূহের দ্বারা পরিবৃত: আমাদের সুসমাচার প্রচার করার জন্য, যতক্ষণ না গৃহ থেকে গৃহের কাজে অংশ নিতে পারছি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আমাদের সহকর্মী, সহপাঠী, আত্মীয় এবং পরিচিতজনেরা, সকলেরই রাজ্যের বার্তা শোনার প্রয়োজন আছে। যখন ভ্রমণ করছি আমরা কথোপকথন শুরু করতে পারি যা হয়ত হোটেল অধিকর্তা, রেঁস্তরার কর্মী, গ্যারেজ ও পেট্রল স্টেশনের কর্মী অথবা রিক্সা ও ট্যাক্সি চালককে সাক্ষ্য দিতে পরিচালিত করতে পারে। যখন ঘরেতে আছি, আমরা হয়ত প্রতিবাসী ও পণ্য বিক্রেতা যারা গৃহের দরজায় আসে তাদের সাক্ষ্য দিতে পারি। যদি আমরা হাসপাতালে থাকি সেখানেও নার্স, ডাক্তার ও অন্যান্য রোগীরা থাকেন যাদের কাছে আমরা রীতিবহির্ভূতভাবে প্রচার করতে পারি।

৫ রীতিবহির্ভূত সাক্ষ্যদান ফল উৎপন্ন করে: একদিন দুই সাক্ষী যখন একটি পার্কে হাঁটছিলেন, এক যুবক ব্যক্তির সাথে কথোপকথন শুরু করেন যিনি তার সন্তানের সাথে বেড়াচ্ছিলেন। পরে তিনি ও তার স্ত্রী সত্য গ্রহণ করেন। সেই যুবক ব্যক্তিটি পরবর্তী সময়ে প্রকাশ করেন যে সেই দুই সাক্ষীর সাথে প্রথম সাক্ষাৎ হওয়ার অল্প কিছু আগে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন এই বলে যে ‘যদি তুমি থাক, দয়া করে আমাকে তোমার সম্বন্ধে জানতে দাও।’ পার্কের সেই সাক্ষাৎকে তিনি তার প্রার্থনার প্রতি যিহোবার উত্তর হিসাবে বিবেচনা করেন।

৬ অন্যদের আধ্যাত্মিকভাবে সাহায্য করার ইচ্ছায় যারা পূর্ণ-হৃদয়, তারা প্রচুর আনন্দ উপভোগ করেন। তারা জানেন যে “একাগ্র অন্তঃকরণে” এই প্রকার সেবা যিহোবাকে সন্তুষ্ট করে।—১ বংশা. ২৮:৯.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার