১৯৯৬ সালের জন্য ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের তালিকা নির্দেশাবলী
১৯৯৬ সালে ঐশিক পরিচর্যা বিদ্যালয় পরিচালনা করার সময় নিম্নোক্ত ব্যবস্থাগুলি করা হয়েছে।
পাঠ্যপুস্তকগুলি: পবিত্র শাস্ত্রের নতুন জগৎ অনুবাদ (ইংরাজি) [bi12], একমাত্র সত্যময় ঈশ্বরেরই উপাসনার ঐকাবদ্ধ (ইংরাজি) [uw], “অল স্ক্রিপচার্স ইজ ইন্সপায়ার্ড অফ গড অ্যাণ্ড বেনিফিশিয়াল” (১৯৯০ সংকরণ) [si], যে জ্ঞান অনন্ত জীবনের দিকে পরিচালিত করে [kl], এবং শাস্ত্র থেকে যুক্তি করা [rs], এইগুলির উপর ভিত্তি করে পাঠ দেওয়া হবে।
গান, প্রার্থনা ও সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে বিদ্যালয় সঠিক সময়ে আরম্ভ হবে আর তারপর নিম্নোক্ত বিষয়গুলি অনুযায়ী করুন:
বক্তৃতা নং. ১: ১৫ মিনিট। এটি হয় একজন প্রাচীন অথবা পরিচারক দাস পরিচালনা করবেন এবং এই বক্তৃতার বিষয়বস্তু নেওয়া হবে একমাত্র সত্যময় ঈশ্বরেরই উপাসনায় ঐক্যবদ্ধ অথবা “অল স্ক্রিপচার্স ইজ ইন্সপায়ার্ড অফ গড অ্যাণ্ড বেনিফিশিয়াল” থেকে। এই বক্তৃতা দেওয়া হবে ১০- থেকে ১২-মিনিটের উপদেশমূলক বক্তৃতা হিসাবে এবং মৌখিক পুনরালোচনার জন্য বইতে যে ছাপান প্রশ্নগুলি আছে ৩- থেকে ৫-মিনিট ব্যবহার করা হবে। উদ্দেশ্য শুধুমাত্র যে বিষয়বস্তু আছে তা বলে যাওয়া নয় কিন্তু যে বিষয়টি আলোচিত হচ্ছে তার ব্যবহারিক মুল্যের উপরে দৃষ্টি আকর্ষণ করা, যে তথ্য মণ্ডলীর জন্য সর্বাধিক সাহায্যকারী হবে তা তুলে ধরা। প্রদর্শিত মুখ্য বিষয়টি ব্যবহার করতে হবে। বিষয়বস্তু থেকে পূর্ণরূপে উপকৃত হওয়ার জন্য সকলকে উৎসাহ দেওয়া হচ্ছে যেন আগে থেকে ভালভাবে প্রস্তুত হয়ে আসেন।
যে ভাইদের এই বক্তৃতা দিতে দেওয়া হয়েছে তারা বক্তৃতাকে সময়সীমার মধ্যে রাখতে, সচেতন হবেন। যদি প্রয়োজন হয় তবে আলাদা করে তাকে পরামর্শ দেওয়া যেতে পারে অথবা বক্তা যদি আগে থেকে তার জন্য অনুরোধ করে থাকেন।
বাইবেল পাঠ থেকে প্রধান বিষয়গুলি তুলে ধরা: ৬ মিনিট। এটি হয় কোন প্রাচীন বা পরিচারক দাস দেবেন, যিনি বিষয়বস্তুটি স্থানীয় প্রয়োজনের জন্য কার্যকারীরূপে প্রয়োগ করবেন। এটি কেবলমাত্র নির্বাচিত পাঠের সারাংশ নয়। নির্বাচিত অধ্যায়গুলির সামগ্রিক বিবেচনা ৩০- থেকে ৬০-সেকেণ্ডের মধ্যে সীমিত রাখুন। কিন্তু, প্রধান উদ্দেশ্য হল শ্রোতাদের উপলব্ধি করতে সাহায্য করা যে, কেন এবং কিভাবে এই তথ্যগুলি আমাদের কাছে মূল্যবান। এরপর বিদ্যালয় অধ্যক্ষ ছাত্রদের বিভিন্ন ক্লাসরুমে পাঠিয়ে দেবেন।
বক্তৃতা নং. ২: ৫ মিনিট। এটি বাইবেলের নির্বাচিত পাঠ যা একজন ভাই দেবেন। প্রধান স্কুলে এবং অন্য হলে যদি স্কুল হয় সেখানেও তা প্রযোজ্য হবে। পাঠগুলি ছোট রাখা হয় যাতে ছাত্র প্রথমে এবং উপসংহারে কিছু ব্যাখ্যামূলক তথ্য উপস্থাপন করতে পারেন। ঐতিহাসিক দৃশ্যপট, ভাববাণীমূলক অথবা মতবাদসংক্রান্ত বৈশিষ্ট্য এবং কোন নীতির প্রয়োগকে অনর্ভুক্ত করা যেতে পারে। মাঝখানে না থেমে যে পদগুলি নির্বাচিত হয়েছে তা সব পড়া দরকার। অবশ্যই, পড়ার জন্য যে পদগুলি ধারাবাহিকভাবে থাকে না, সেই ক্ষেত্রে ছাত্র পাঠ করার সময় পদটি উল্লেখ করতে পারেন।
বক্তৃতা নং. ৩: ৫ মিনিট। এই বক্তৃতা ভগ্নীদের দেওয়া হবে। এই বক্তৃতার বিষয়বস্তু নেওয়া হবে নতুন জগৎ অনুবাদ-এ দেওয়া “আলোচনা জন্য বাইবেল প্রসঙ্গ” অথবা যে জ্ঞান অনন্ত জীবনের দিকে পরিচালিত করে বই থেকে। যে ছাত্রীকে বক্তৃতা দিতে দেওয়া হবে তিনি যেন পড়তে পারেন। বক্তৃতা দেওয়ার সময়, ছাত্রী বসে অথবা দাঁড়িয়ে থাকতে পারেন। এই বক্তৃতার জন্য যে ভগ্নীরা নির্ধারিত, তাদের বিষয়বস্তু ও বক্তৃতার ব্যবহারিক উপস্থাপনা করা দরকার যা ক্ষেত্র পরিচর্যা অথবা রীতিবহির্ভূত সাক্ষ্যদানের জন্য ভাল হবে। বিদ্যালয় অধ্যক্ষ একজন সাহায্যকারীকে নির্ধারিত করে দেবেন, কিন্তু আরও সাহায্যকারী ব্যবহার করা যেতে পারে। দৃশ্যপটের উপর নয় কিন্তু বিষয়বস্তুর ব্যবহারের কার্যকারিতার উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত।
বক্তৃতা নং. ৪: ৫ মিনিট। এটি একজন ভাই অথবা ভগ্নীকে দেওয়া যেতে পারে। এটি দেওয়া হবে শাস্ত্র থেকে যুক্তি করা বই থেকে। যখন কোন ভাইকে এই বক্তৃতা দিতে দেওয়া হয়, তা যেন সমস্ত মণ্ডলীর কাছে বক্তৃতাস্বরূপ দেওয়া হয়। সাধারণত যদি সেই ভাই তার বক্তৃতা কিংডম হলের ভাইদের স্মরণে রেখে প্রস্তুত করেন তাহলে খুব ভাল হবে, ফলে আসলে যারা শুনছে তাদের কাছে তা প্রকৃতই তথ্যপূর্ণ এবং উপকারী হবে। যখন কোন ভগ্নীকে এই অংশটি দেওয়া হবে, ৩ নং. বক্তৃতার মত বিষয়বস্তুটি উপস্থাপনা করা উচিত।
পরামর্শ এবং মন্তব্য: প্রত্যেক বক্তৃতার পর বিদ্যালয় অধ্যক্ষ বিশেষ পরামর্শ দেবেন, পরামর্শ স্লিপে যে বিষয়গুলি পরপর তালিকাভুক্ত করা আছে তা মেনে চলার প্রয়োজন নেই। বরং যে বিষয়ে ছাত্রের উন্নতি করার দরকার আছে তিনি সেই বিষয়গুলির প্রতি মনোযোগ দেবেন। যদি ছাত্র “G” পায় এবং অন্য কোন বিষয়ে তার “I” বা “W” না থাকে তা হলে ছাত্র পরবর্তী বার যে কথা বলার গুণের উপরে কাজ করবেন, সেই বাক্সটিতে পরামর্শদাতা গোল চিহ্ন দেবেন, যেখানে “G,” “I,” বা “W” সাধারণত আসবে। এই সম্বন্ধে তিনি সেই সন্ধ্যায় ছাত্রকে উপদেশ দেবেন এবং তার পরবর্তী ঐশিক পরিচর্যা বিদ্যালয় কার্যভার স্লিপে (S-89) এই কথা বলার গুণ চিহ্নিত করে রাখবেন। যারা বক্তৃতা দেবেন তারা যেন হলের সামনের দিকে বসেন। তাহলে সময় বাঁচবে এবং বিদ্যালয় অধ্যক্ষ সরাসরি ছাত্রকে পরামর্শ দিতে পারবেন। মৌখিক প্রয়োজনীয় পরামর্শ দেবার পর, যদি সময় থাকে পরামর্শদাতা ব্যবহারিক ও তথ্যপূর্ণ বিষয়ের উপর মন্তব্য করতে পারেন যা ছাত্র হয়ত বলেননি। বিদ্যালয় অধ্যক্ষ সতর্ক থাকবেন প্রত্যেক ছাত্রের বক্তৃতার পরে পরামর্শ ও অন্যান্য মন্তব্য করতে তিনি যেন দুই মিনিটের বেশি না নেন। বাইবেল পাঠ থেকে প্রধান বিষয়গুলির উপস্থাপনা যদি আশানুরূপ না হয় তাহলে তাকে আলাদা পরামর্শ দেওয়া যেতে পারে।
বক্তৃতার জন্য প্রস্তুতি: নিরূপিত বক্তৃতা প্রস্তুত করার আগে ছাত্রের উচিত বিদ্যালয় নির্দেশ পুস্তক থেকে সেই বিষয়টি সযত্নে পড়া, যে বক্তৃতা দেওয়ার গুণাবলির উপর তিনি কাজ করছেন। যে ছাত্রকে দ্বিতীয় বক্তৃতা দেওয়ার ভার দেওয়া হয়, তাকে বাইবেলের যে অংশ পড়তে দেওয়া হয়েছে সেই অনুসারে উপযুক্ত মুখ্য বিষয় বেছে নিতে হবে। অন্যান্য বক্তৃতাগুলি ছাপানো কর্মসূচীতে দেওয়া মুখ্য বিষয় অনুসারে দেওয়া হবে।
সময়সীমা: কোন বক্তৃতা যেন সময়সীমা পার হয়ে না যায়, পরামর্শদাতার পরামর্শ ও মন্তব্যও নয়। বক্তৃতা নং. ২ থেকে ৪ এর মধ্যে যে কোন বক্তৃতার সময়সীমা অতিক্রম করে গেলে কৌশলে বন্ধ করতে হবে। যাকে এই “বন্ধ করার সিগন্যাল” দিতে দেওয়া হয়েছে তিনি তা যেন তৎপরতার সাথে করেন। যে ভাইয়েরা বক্তৃতা নং. ১ দেন ও বাইবেলের উপর আলোকপাত করেন তারা যদি সময়সীমা অতিক্রম করেন, তখন তাদের আলাদা করে পরামর্শ দিতে হবে। সকলে সময়ের উপর যেন বিশেষ মনোযোগ দেন। সম্পূর্ণ কার্যক্রম: ৪৫ মিনিট, গান ও প্রার্থনা বাদ দিয়ে।
লিখিত পুনরালোচনা: নির্দিষ্ট সময় অন্তর লিখিত পুনরালোচনা দেওয়া হবে। প্রস্তুতিপর্বে, যে তালিকাভুক্ত বিষয়গুলি আলোচনা হয়েছে তা পুনরালোচনা করুন এবং নির্ধারিত বাইবেল পাঠের অংশ সম্পূর্ণ পড়ুন। এই ২৫-মিনিট পুনরালোচনার সময় শুধুমাত্র বাইবেল ব্যবহার করতে পারেন। বাকি সময় শ্রোতাদের সাথে প্রশ্ন এবং উত্তর আলোচনায় ব্যয় করা হবে। প্রত্যেক ছাত্র তার নিজের কাগজ পরীক্ষা করবেন। বিদ্যালয় অধ্যক্ষ শ্রোতাদের সাথে পুনরালোচনার প্রশ্নের উত্তরগুলি আলোচনা করবেন এবং যে প্রশ্নগুলি কঠিন তার উপর বেশি মনোযোগ দেবেন, যাতে সকলে উত্তর পরিষ্করভাবে বুঝতে পারে। কোন কারণে, স্থানীয় পরিস্থিতির জন্য যদি প্রয়োজন হয়, তাহলে পুনরালোচনা যে সপ্তাহে হওয়ার কথা তার এক সপ্তাহ পরে করা যেতে পারে।
বড় মণ্ডলীগুলি: যে মণ্ডলীগুলিতে ৫০ বা তার বেশি ছাত্র আছে তারা ব্যবস্থা করতে পারে যাতে আরও ছাত্রের দল করে অন্য পরামর্শদাতাদের সামনে ছাত্ররা একই বক্তৃতা দিতে পারেন। অবশ্যই, যে ব্যক্তিরা বাপ্তাইজিত নন, কিন্তু খ্রীষ্টীয় নীতি অনুযায়ী জীবন-যাপন করেন তারাও এই বিদ্যালয়ে নাম লেখাতে পারেন এবং বক্তৃতা দেওয়ার ভার পেতে পারেন।
অনুপস্থিত বক্তারা: সমস্ত মণ্ডলী এই বিদ্যালয়ের জন্য উপলব্ধি দেখাতে পারে প্রত্যেক সপ্তাহ সেখানে উপস্থিত থেকে, তাদের কার্যভার উত্তমরূপে প্রস্তুত করে এবং প্রশ্নোত্তরের সময় অংশ নিয়ে। আশা করা যায় যে প্রত্যেক ছাত্র তাদের কার্যভার সম্বন্ধে সচেতন থাকবে। যদি কোন ছাত্র তার নির্ধারিত পাঠের জন্য উপস্থিত না থাকে, তাহলে অন্য কেউ সেই পাঠের জন্য স্বেচ্ছায় এগিয়ে আসতে পারেন এবং সেই অল্প সময়ের মধ্যে তিনি যে বিষয়টি কাজে লাগানো যায় বলে মনে করেন তা বলতে পারেন। অথবা বিদ্যালয় অধ্যক্ষ শ্রোতাদের সাথে উপযুক্তরূপে বিষয়টি আলোচনা করতে পারেন।
তালিকা
*td - নতুন জগৎ অনুবাদ-এ দেওয়া “আলোচনার জন্য বাইবেল প্রসঙ্গ”
জানুয়ারি ১ বাইবেল পাঠ: যিরমিয় ১৩ থেকে ১৫
গান সংখ্যা ২১৩ (৩৬)
নং. ১: কিভাবে সত্য খ্রীষ্টীয় একতা লাভ করা যায় (uw পৃ. ৫-৭ অনু. ১-৭)
নং. ২: যিরমিয় ১৪:১০-২২
নং. ৩: *td 23A ঈশ্বরের রাজ্য মানবজাতির জন্য কী করবে
নং. ৪: দৈহিক শরীরে যীশু স্বর্গে যাননি (rs পৃ. ৩৩৩ অনু. ৩-পৃ. ৩৩৪ অনু. ৩)
জানুয়ারি ৮ বাইবেল পাঠ: যিরমিয় ১৬ থেকে ১৯
গান সংখ্যা ১৬৩ (৯৪)
নং. ১: খ্রীষ্টীয় একতার জন্য অত্যাবশ্যকীয় বিষয়গুলি (uw পৃ. ৮ অনু. ৮ থেকে ৮[৩])
নং. ২: যিরমিয় ১৮:১-১৭
নং. ৩: *td 23B খ্রীষ্টের শত্রুরা সক্রিয় থাকতেই রাজ্য থাকতেই রাজ্য শুরু হবে
নং. ৪: দৈহিক শরীরে কেন যীশু দেখা দিয়েছিলেন (rs পৃ. ৩৩৪ অনু. ৪-পৃ. ৩৩৫ অনু. ২)
জানুয়ারি ১৫ বাইবেল পাঠ: যিরমিয় ২০ থেকে ২২
গান সংখ্যা ১৮৬ (১০১)
নং. ১: খ্রীষ্টীয়দের একত্রিত করার অতিরুক্ত কারণগুলি (uw পৃ. ৯ অনু. ৮[৪] থেকে ৯)
নং. ২: যিরমিয় ২০:১-১৩
নং. ৩: *td 23C মানুষের প্রচেষ্টার মাধ্যমে ঈশ্বরের রাজ্য আসে না
নং. ৪: খ্রীষ্টের সাথে শাসন করার জন্য যারা পুনরুত্থিত তারা তাঁর মত হবে (rs পৃ. ৩৩৫ অনু. ৪-পৃ. ৩৩৬ অনু. ২)
জানুয়ারি ২২ বাইবেল পাঠ: যিরমিয় ২৩ থেকে ২৫
গান সংখ্যা ৮৯ (৪৯)
নং. ১: বিবাদ সৃষ্টিকারী প্রভাবগুলি এড়িয়ে চলুন (uw পৃ. ১০-১১ অনু. ১০-১২)
নং. ২: যিরমিয় ২৩:১৬-৩২
নং. ৩: *td 24A “জগতের শেষ” বলতে কী বুঝায়
নং. ৪: সাধারণ অর্থে মানবজাতির জন্য পুনরুত্থানের অর্থ কী (rs পৃ. ৩৩৬ অনু. ৩-পৃ. ৩৩৭ অনু. ৩)
জানুয়ারি ২৯ বাইবেল পাঠ: যিরমিয় ২৬ থেকে ২৮
গান সংখ্যা ৯৭ (৫০)
নং. ১: যিহোবা কী ধরনের ব্যক্তি (uw পৃ. ১২-১৩ অনু. ১-৪)
নং. ২: যিরমিয় ২৬:১-১৬
নং. ৩: *td 24B শেষকালের প্রমাণের প্রতি সজাগ থাকুন
নং. ৪: পুনরুত্থিত ব্যক্তিরা তাদের বিগত কাজের জন্য কেন নিন্দিত হবে না (rs পৃ. ৩৩৮ অনু. ১)
ফেব্রুয়ারি ৫ বাইবেল পাঠ: যিরমিয় ২৯ থেকে ৩১
গান সংখ্যা ৩৫ (১৫)
নং. ১: যিহোবার প্রেমের উদাহরণকে অনুকরণ করুন (uw পৃ. ১৪-১৫ অনু. ৫-৭)
নং. ২: যিরমিয় ৩১:২৭-৪০
নং. ৩: *td 25A বাধ্য মানবজাতির জন্য ঈশ্বর অনন্ত জীবনের প্রতিজ্ঞা করেন
নং. ৪: কিভাবে “মৃতদের অবশিষ্ট” পৃথিবীতে জীবনে ফিরে আসবে (rs পৃ. ৩৩৮ অনু. ২-পৃ. ৩৩৯ অনু. ২)
ফেব্রুয়ারি ১২ বাইবেল পাঠ: যিরমিয় ৩২ থেকে ৩৩
গান সংখ্যা ১৬৬ (৯০)
নং. ১: ঈশ্বর সম্বন্ধে লোকেদের সত্য শেখান (uw পৃ. ১৫-১৭ অনু. ৮-১১[২])
নং. ২: যিরমিয় ৩৩:১-৩, ১৪-২৬
নং. ৩: *td 25B যারা খ্রীষ্টারে দেহ তারাই কেবল স্বর্গে যাবে
নং. ৪: যারা পার্থিব পুনরুত্থানের অন্তর্ভুক্ত (rs পৃ. ৩৩৯ অনু. ৩-পৃ. ৩৪০ অনু. ৩)
ফেব্রুয়ারি ১৯ বাইবেল পাঠ: যিরমিয় ৩৪ থেকে ৩৭
গান সংখ্যা ৮৫ (৪৪)
নং. ১: একমাত্র একজনই যোহোবা আছেন (uw পৃ. ১৭-১৮ অনু. ১১[৩] থেকে ১২)
নং. ২: যিরমিয় ৩৫:১-১১, ১৭-১৯
নং. ৩: *td 25C অসংখ্য “অপর মেষ” এর জন্য অনন্ত জীবনের প্রতিজ্ঞা করা হয়েছে
নং. ৪: খ্রীষ্টের উপস্থিতির সাথে জড়িত ঘটনাগুলি বহু বছর ধরে ঘটে চলবে (rs পৃ. ৩৪১ অনু. ১, ২)
ফেব্রুয়ারি ২৬ বাইবেল পাঠ: যিরমিয় ৩৮ থেকে ৪১
গান সংখ্যা ১১৭ (৭৫)
নং. ১: ঈশ্বরের নামে চলার অর্থ কী (uw পৃ. ১৮-১৯ অনু. ১৩-১৫)
নং. ২: যিরমিয় ৩৮:১-১৩
নং. ৩: *td 26A বিবাহ বন্ধন অবশ্যই পবিত্র থাকবে
নং. ৪: খ্রীষ্টের পুনরাগমন হবে অদৃশ্য (rs পৃ. ৩৪১ অনু. ৩-পৃ. ৩৪২ অনু. ২)
মার্চ ৪ বাইবেল পাঠ: যিরমিয় ৪২ থেকে ৪৫
গান সংখ্যা ৪৪ (৭৮)
নং. ১: বাইবেলকে ঈশ্বরের বাক্যরূপে গ্রহণ করতে অন্যদের সাহায্য করুন (uw পৃ. ২০-২ অনু. ১-৬)
নং. ২: যিরমিয় ৪৩:১-১৩
নং. ৩: *td 26B মস্তকব্যবস্থার নীতিকে খ্রীষ্টানেরা অবশ্যই সমাদর করবে
নং. ৪: যীশুর আগমনের প্রকৃতি কী এবং কিভাবে প্রত্যেক চক্ষু তাঁকে দেখবে (rs পৃ. ৩৪২ অনু. ৪-পৃ. ৩৪৩ অনু. ৫)
মার্চ ১১ বাইবেল পাঠ: যিরমিয় ৪৬ থেকে ৪৮
গান সংখ্যা ৪৬ (২০)
নং. ১: প্রতিদিন বাইবেল পড়ুন (uw পৃ. ২৩-৫ অনু. ৭-১১)
নং. ২: যিরমিয় ৪৮:১-১৫
নং. ৩: *td 26C সন্তানদের প্রতি খ্রীষ্টীয় পিতামাতাদের দায়িত্ব
নং. ৪: খ্রীষ্টের উপস্থিতির সাথে জড়িত ঘটনাগুলি (rs পৃ. ৩৪৪ অনু. ১-৫)
মার্চ ১৮ বাইবেল পাঠ: যিরমিয় ৪৯ এবং ৫০
গান সংখ্যা ১৭৫ (১০৪)
নং. ১: যিহোবার সম্বন্ধে শেখার জন্য অধ্যয়ন করুন (uw পৃ. ২৫-৬ অনু. ১২ থেকে ১২[১])
নং. ২: যিরমিয় ৪৯:১-১১, ১৫-১৮
নং. ৩: *td 26D খ্রীষ্টানদের একমাত্র সহখ্রীষ্টানদের বিবাহ করা উচিত
নং. ৪: খ্রীষ্টানদের বিশ্রামবার পালন করার প্রয়োজন নেই (rs পৃ. ৩৪৫ অনু. ২-পৃ. ৩৪৬ অনু. ৩)
মার্চ ২৫ বাইবেল পাঠ: যিরমিয় ৫১ এবং ৫২
গান সংখ্যা ৭০ (৩৯)
নং. ১: যিরমিয়ের পুস্তক—কেন উপকারী (si পৃ. ১২৯ অনু. ৩৬-৩৯)
নং. ২: যিরমিয় ৫১:৪১-৫৭
নং. ৩: *td 26E সত্য খ্রীষ্টানেরা বহুগামী নয়
নং. ৪: আদমের বিশ্রামবার পালন করার কোন বিবরণ বাইবেলে নেই (rs পৃ. ৩৪৬ অনু. ৪-পৃ. ৩৪৭ অনু. ২)
এপ্রিল ১ বাইবেল পাঠ: বিলাপ ১ এবং ২
গান সংখ্যা ১৭০ (৯৫)
নং. ১: বিলাপ পুস্তকের ভূমিকা (si পৃ. ১৩০-১ অনু. ১-৭)
নং. ২: বিলাপ ২:১৩-২২
নং. ৩: *td 27A মরিয়ম “ঈশ্বরের মা” ছিলেন না
নং. ৪: যীশু মোশির নিয়মকে “আনুষ্ঠানিক” এবং “নৈতিক” অংশে ভাগ করেননি (rs পৃ. ৩৪৭ অনু. ৩-পৃ. ৩৪৮ অনু. ১)
এপ্রিল ৮ বাইবেল পাঠ: বিলাপ ৩ থেকে ৫
গান সংখ্যা ১৪০ (৭৭)
নং. ১: বিলাপের পুস্তক—কেন উপকারী (si পৃ. ১৩২ অনু. ১৩-১৫)
নং. ২: বিলাপ ৫:১-২২
নং. ৩: *td 27B বাইবেল দেখায় যে মরিয়ম “চির কুমারী” ছিলেন না
নং. ৪: মোশির নিয়মের সাথে সাথে দশ আজ্ঞার অবসান ঘটে (rs পৃ. ৩৪৮ অনু. ২, ৩)
এপ্রিল ১৫ বাইবেল পাঠ: যিহিষ্কেল ১ থেকে ৪
গান সংখ্যা ১১২ (৫৯)
নং. ১: যিহিষ্কেল পুস্তকের ভূমিকা (si পৃ. ১৩২-৩ অনু. ১-৬)
নং. ২: যিহিষ্কেল ৩:১৬-২৭
নং. ৩: *td 28A স্মরণার্থক সভা সম্বন্ধে শাস্ত্র কী বলে
নং. ৪: যখন দশ আজ্ঞার অবসান ঘটে তখন নৈতিক বাধানিষেধকে কেন সরিয়ে দেওয়া হয়নি (rs পৃ. ৩৪৯ অনু. ১, ২)
এপ্রিল ২২ বাইবেল পাঠ: যিহিষ্কেল ৫ থেকে ৮
গান সংখ্যা ১৮০ (১০০)
নং. ১: বাইবেলের মূল বিষয় এবং শাস্ত্রের প্রসঙ্গটি বিবেচনা করুন (uw পৃ. ২৬ অনু. ১২[২] এবং ১২[৩])
নং. ২: যিহিষ্কেল ৫:১-১৫
নং. ৩: *td 28B মাস্ উদ্যাপন অশাস্ত্রীয়
নং. ৪: খ্রীষ্টানদের কাছে বিশ্রামবারের অর্থ কী বুঝায় (rs পৃ. ৩৪৯ অনু. ৩-পৃ. ৩৫১ অনু. ২)
এপ্রিল ২৯ লিখিত পুনরালোচনা। সম্পূর্ণ যিরমিয় ১৩ থেকে যিহিষ্কেল ৮
গান সংখ্যা ১১৩ (৬২)
মে ৬ বাইবেল পাঠ: যিহিষ্কেল ৯ থেকে ১১
গান সংখ্যা ১২৪ (৭৫)
নং. ১: আপনি যা শিখেছেন তা ব্যক্তিগতভাবে প্রয়োগ ও অন্যদের সাথে বন্টন করুন (uw পৃ. ২৬-৮ অনু. ১২[৪] থেকে ১৩)
নং. ২: যিহিষ্কেল ৯:১-১১
নং. ৩: ঈশ্বর চান আপনার এক সুখী ভবিষ্যৎ থাকুক (kl পৃ. ৬-৭ অনু. ১-৫)
নং. ৪: পবিত্রগণ (সাধু) হিসাবে বাইবেল কাদের ইঙ্গিত করে (rs পৃ. ৩৫২ অনু. ১-পৃ. ৩৫৩ অনু. ১)
মে ১৩ বাইবেল পাঠ: যিহিষ্কেল ১২ থেকে ১৪
গান সংখ্যা ১০৫ (৪৬)
নং. ১: যীশু সম্বন্ধে ভাববাদীরা কী বলেন (uw পৃ. ২৯-৩১ অনু. ১-৬)
নং. ২: যিহিষ্কেল ১৪:১-১৪
নং. ৩: পরমদেশে অনন্ত জীবন—একটি স্বপ্ন নয় (kl পৃ. ৭-৯ অনু. ৬-১০)
নং. ৪: কেন আমরা “পবিত্রগণের” কাছে প্রার্থনা করি না (rs পৃ. ৩৫৩ অনু. ২-৪)
মে ২০ বাইবেল পাঠ: যিহিষ্কেল ১৫ এবং ১৬
গান সংখ্যা ১৪৯ (৬৯)
নং. ১: ভাববাদীদের নমুনার প্রতি মনোযোগ দিন (uw পৃ. ৩২-৩ অনু. ৭ থেকে ৮[২])
নং. ২: যিহিষ্কেল ১৬:৪৬-৬৩
নং. ৩: পরমদেশে জীবন কিরূপ হবে (kl পৃ. ৯-১০ অনু. ১১-১৬)
নং. ৪: স্মৃতিচিহ্ন এবং “পবিত্রগণের” মূর্তি সম্বন্ধে সত্যটি (rs পৃ. ৩৫৪ অনু. ১-পৃ. ৩৫৫ অনু ১)
মে ২৭ বাইবেল পাঠ: যিহিষ্কেল ১৭ থেকে ১৯
গান সংখ্যা ১২০ (২৬)
নং. ১: আমাদের পূর্বাভাষিত মহাযাজক (uw পৃ. ৩৩ অনু. ৮[৩] এবং ৮[৪])
নং. ২: যিহিষ্কেল ১৮:২১-৩২
নং. ৩: ঈশ্বর বিষয়ক জ্ঞান কেন অত্যাবশ্যকীয় (kl পৃ. ১০-১১ অনু. ১৭-১৯)
নং. ৪: সত্য খ্রীষ্টীয় পবিত্রগণেরা পাপ থেকে মুক্ত নন (rs পৃ. ৩৫৫ অনু. ২)
জুন ৩ বাইবেল পাঠ: যিহিষ্কেল ২০ এবং ২১
গান সংখ্যা ১৪৪ (৭৮)
নং. ১: খ্রীষ্টের প্রতি আমাদের বিশ্বাস কিভাবে আমরা দেখাতে পারি (uw পৃ. ৩৩-৭ অনু. ৯-১৪)
নং. ২: যিহিষ্কেল ২১:১৮-৩২
নং. ৩: যে বই ঈশ্বরবিষয়ক জ্ঞান প্রকাশ করে (kl পৃ. ১২-১৩ অনু. ১-৬)
নং. ৪: সর্বজনীন পরিত্রাণ বাইবেল সংক্রান্ত নয় (rs পৃ. ৩৫৬ অনু. ৩)
জুন ১০ বাইবেল পাঠ: যিহিষ্কেল ২২ এবং ২৩
গান সংখ্যা ২২২ (১১৯)
নং. ১: ঈশ্বরের প্রতি বাধ্যতা প্রকৃত স্বাধীনতা নিয়ে আসে (uw পৃ. ৩৮-৪০ অনু. ১-৫)
নং. ২: যিহিষ্কেল ২২:১৭-৩১
নং. ৩: ঈশ্বর সম্বন্ধে বাইবেল কী প্রকাশ করে (kl পৃ. ১৪-১৫ অনু. ৭-৯)
নং. ৪: পরিশেষে সকল মনুষ্যই কি রক্ষা পাবে? (rs পৃ. ৩৫৭ অনু. ১)
জুন ১৭ বাইবেল পাঠ: যিহিষ্কেল ২৪ থেকে ২৬
গান সংখ্যা ১৬০ (৮৮)
নং. ১: আজকের দিনে কোথায় প্রকৃত স্বাধীনতা পাওয়া যেতে পারে (uw পৃ. ৪০-২ অনু. ৬-৯)
নং. ২: যিহিষ্কেল ২৬:১-১৪
নং. ৩: কেন আপনি বাইবেলকে বিশ্বাস করতে পারেন (kl পৃ. ১৫-১৬ অনু. ১০-১৩)
নং. ৪: ‘সমুদয় মনুষ্য’ রক্ষা পাবে (rs পৃ. ৩৫৭ অনু. ২)
জুন ২৪ বাইবেল পাঠ: যিহিষ্কেল ২৭ থেকে ২৯
গান সংখ্যা ১৫৯ (৬৭)
নং. ১: জাগতিক স্বাধীনতা আসলে দাসত্ব (uw পৃ. ৪২-৩ অনু. ১০-১২)
নং. ২: যিহিষ্কেল ২৯:১-১৬
নং. ৩: বাইবেল হল সঠিক এবং বিশ্বাসযোগ্য (kl পৃ. ১৭ অনু. ১৪, ১৫)
নং. ৪: বাইবেল বলে যে কিছুজন কখনও রক্ষা পাবে না (rs পৃ. ৩৫৮ অনু. ১-৩)
জুলাই ১ বাইবেল পাঠ: যিহিষ্কেল ৩০ থেকে ৩২
গান সংখ্যা ১৩২ (৭০)
নং. ১: কুসংসর্গ কিভাবে শনাক্ত করা যায় (uw পৃ. ৪৪-৫ অনু. ১৩, ১৪)
নং. ২: যিহিষ্কেল ৩১:১-১৪
নং. ৩: বাইবেল হল ভাববাণীর এক পুস্তক (kl পৃ. ১৭-১৮ অনু. ১৬-১৮)
নং. ৪: একবার রক্ষা পাওয়ার অর্থ এই নয় যে সব সময়ের জন্য রক্ষা পাওয়া (rs পৃ. ৩৫৮ অনু. ৪-পৃ. ৩৫৯ অনু. ১)
জুলাই ৮ বাইবেল পাঠ: যিহিষ্কেল ৩৩ এবং ৩৪
গান সংখ্যা ৮৪ (৩০)
নং. ১: মহান বিচার্য বিষয় প্রত্যেকেই সম্মুখীন হতে হবে (uw পৃ. ৪৬-৭ অনু. ১-৩)
নং. ২: যিহিষ্কেল ৩৪:১৭-৩০
নং. ৩: যীশু সম্বন্ধে বাইবেলের ভবিষ্যদ্বাণীগুলি (kl পৃ. ১৯-২১ অনু. ১৯, ২০)
নং. ৪: কেন বিশ্বাসের সাথে কাজ থাকা প্রয়োজন (rs পৃ. ৩৫৯ অনু. ২-৫)
জুলাই ১৫ বাইবেল পাঠ: যিহিষ্কেল ৩৫ থেকে ৩৭
গান সংখ্যা ৩৮ (৬৫)
নং. ১: বিশ্বস্ত ব্যক্তিদের বিশ্বাসকে অনুকরণ করুন (uw পৃ. ৪৭-৫২ অনু. ৪-১১)
নং. ২: যিহিষ্কেল ৩৫:১-১৫
নং. ৩: ঈশ্বরবিষয়ক জ্ঞানের জন্য লালসা কর (kl পৃ. ২১-২ অনু. ২১-৩)
নং. ৪: কী করে আমরা জানতে পারি যে সত্যই এক দিয়াবল রয়েছে (rs পৃ. ৩৬১ অনু. ২-পৃ. ৩৬২ অনু. ২)
জুলাই ২২ বাইবেল পাঠ: যিহিষ্কেল ৩৮ এবং ৩৯
গান সংখ্যা ২৬ (৯)
নং. ১: আমাদের আচরণের দ্বারা যিহোবাকে সম্মান করা (uw পৃ. ৫২-৪ অনু. ১২-১৫)
নং. ২: যিহিষ্কেল ৩৮:১-৪, ১০-১২, ১৮-২৩
নং. ৩: সত্য ঈশ্বর এবং তাঁর নাম (kl পৃ. ২৩-৪ অনু. ১-৫)
নং. ৪: লোকেদের মধ্যে শয়তান শুধুমাত্র মন্দ গুণ নয় (rs পৃ. ৩৬২ অনু. ৩-পৃ. ৩৬৩ অনু. ১)
জুলাই ২৯ বাইবেল পাঠ: যিহিষ্কেল ৪০ থেকে ৪৪
গান সংখ্যা ৬৭ (৩৮)
নং. ১: ঈশ্বর মন্দতকে অনুমতি দেওয়া আমাদের কী শিক্ষা দেয় (uw পৃ. ৫৫-৭ অনু. ১-৭)
নং. ২: যিহিষ্কেল ৪০:১-১৫
নং. ৩: ঈশ্বরের নাম কেন আপনার ব্যবহার করা উচিত (kl পৃ. ২৪-৫ অনু. ৬-৮)
নং. ৪: ঈশ্বর দিয়াবলকে সৃষ্টি করেননি (rs পৃ. ৩৬৩ অনু. ২)
আগস্ট ৫ বাইবেল পাঠ: যিহিষ্কেল ৪৫ থেকে ৪৮
গান সংখ্যা ৬৩ (৩২)
নং. ১: যিহিষ্কেলের পুস্তক—কেন উপকারী (si পৃ. ১৩৭ অনু. ২৯-৩৩)
নং. ২: যিহিষ্কেল ৪৭:১-১২
নং. ৩: যিহোবা কিভাবে তাঁর নাম মহান করেছিলেন (kl পৃ. ২৫-৭ অনু. ৯-১৩)
নং. ৪: শয়তানের বিদ্রোহের পর কেন ঈশ্বর তাকে তৎক্ষণাৎ ধ্বংস করেননি (rs পৃ. ৩৬৩ অনু. ৩-পৃ. ৩৬৪ অনু. ১)
আগস্ট ১২ বাইবেল পাঠ: দানিয়েল ১ এবং ২
গান সংখ্যা ১০২ (৫৩)
নং. ১: দানিয়েল পুস্তকের ভূমিকা (si পৃ. ১৩৮-৯ অনু. ১-৬)
নং. ২: দানিয়েল ২:৩১-৪৫
নং. ৩: সত্য ঈশ্বরের গুণাবলিগুলি (kl পৃ. ২৭-৮ অনু. ১৪-১৬)
নং. ৪: দিয়াবলের শক্তিকে কম বলে মনে করবেন না (rs পৃ. ৩৬৪ অনু. ২-পৃ. ৩৬৫ অনু. ২)
আগস্ট ১৯ বাইবেল পাঠ: দানিয়েল ৩ এবং ৪
গান সংখ্যা ৪১ (২২)
নং. ১: ঈশ্বরের কাছে কখনও অন্যায় নেই (uw পৃ. ৫৮-৬১ অনু. ৮-১৬)
নং. ২: দানিয়েল ৩:১৬-৩০
নং. ৩: যিহোবা ঈশ্বর হলেন স্নেহশীল ও কৃপাময় (kl পৃ. ২৮-৯ অনু. ১৭-১৯)
নং. ৪: শয়তানের মন্দ প্রভাবগুলি থেকে মুক্তি লাভ সন্নিকট (rs পৃ. ৩৬৫ অনু. ৪-পৃ ৩৬৬ অনু. ৩)
আগস্ট ২৬ লিখিত পুনরালোচনা। সম্পূর্ণ যিহিষ্কেল ৯ থেকে দানিয়েল ৪
গান সংখ্যা ১১৪ (৬১)
সেপ্টেম্বর ২ বাইবেল পাঠ: দানিয়েল ৫ এবং ৬
গান সংখ্যা ৫৬ (৩৩)
নং. ১: মন্দ আত্মার শক্তিগুলিকে প্রতিরোধ করুন (uw পৃ. ৬২-৪ অনু. ১-৫)
নং. ২: দানিয়েল ৬:৪-১১, ১৬, ১৯-২৩
নং. ৩: যিহোবা হলেন ক্রোধে ধীর, পক্ষপাতহীন এবং ধার্মিক (kl পৃ. ৩০ অনু. ২০, ২১)
নং. ৪: সবরকমের যৌন সম্পর্ক কি পাপপূর্ণ? (rs পৃ. ৩৬৭ অনু. ১-পৃ. ৩৬৮ অনু. ২)
সেপ্টেম্বর ৯ বাইবেল পাঠ: দানিয়েল ৭ এবং ৮
গান সংখ্যা ১৩৮ (৭১)
নং. ১: দিয়াবলের কৌশলী ফাঁদগুলি সম্পর্কে সাবধান হোন (uw পৃ. ৬৪-৭ অনু. ৬-১২)
নং. ২: দানিয়েল ৭:২-১৪
নং. ৩: যেহোবা ঈশ্বর হলেন এক (kl পৃ. ৩০-১ অনু. ২২, ২৩)
নং. ৪: সমকামিতা সম্বন্ধে বাইবেল কী বলে (rs পৃ. ৩৬৮ অনু. ৪-পৃ. ৩৬৯ অনু. ২)
সেপ্টেম্বর ১৬ বাইবেল পাঠ: দানিয়েল ৯ এবং ১০
গান সংখ্যা ১২৩ (৬৩)
নং. ১: ঈশ্বর থেকে সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করুন (uw পৃ. ৬৭-৯ অনু. ১৩-১৫)
নং. ২: দানিয়েল ৯:২০-২৭
নং. ৩: যীশু খ্রীষ্ট হলেন ঈশ্বরবিষয়ক জ্ঞানের চাবি (kl পৃ. ৩২-৩ অনু. ১-৩)
নং. ৪: ঈশ্বরকে সন্তুষ্ট করতে যে পরিবর্তনগুলি অবশ্যই করতে হবে (rs পৃ. ৩৬৯ অনু. ৩-পৃ. ৩৭০ অনু. ১)
সেপ্টেম্বর ২৩ বাইবেল পাঠ: দানিয়েল ১১ এবং ১২
গান সংখ্যা ৮৮ (৪২)
নং. ১: দানিয়েলের পুস্তক—কেন উপকারী (si পৃ. ১৪১-২ অনু. ১৯-২৩)
নং. ২: দানিয়েল ১২:১-১৩
নং. ৩: সেই প্রতিজ্ঞাত মশীহ (kl পৃ. ৩৩ অনু. ৪, ৫)
নং. ৪: কেন একজন সিদ্ধ মানুষ পাপ করতে পারে (rs পৃ. ৩৭১ অনু. ২-পৃ. ৩৭২ অনু. ৩)
সেপ্টেম্বর ৩০ বাইবেল পাঠ: হোশেয়া ১ থেকে ৫
গান সংখ্যা ৫০ (২৩)
নং. ১: হোশেয়া পুস্তকের ভূমিকা (si পৃ. ১৪৩-৪ অনু. ১-৮)
নং. ২: হোশেয়া ৫:১-১৫
নং. ৩: যীশুর বংশাবলিই তাঁকে মশীহ হিসাবে শনাক্ত করে (kl পৃ. ৩৪ অনু. ৬)
নং. ৪: পাপ যা তার জন্য এটিকে কেন আমরা শনাক্ত করি (rs পৃ. ৩৭৩ অনু. ১-পৃ. ৩৭৪ অনু. ১)
অক্টোবর ৭ বাইবেল পাঠ: হোশেয়া ৬ থেকে ১০
গান সংখ্যা ১৮৫ (৯৮)
নং. ১: জ্ঞান, বিশ্বাস ও পুনরুত্থান (uw পৃ. ৭০-৩ অনু. ১-৭)
নং. ২: হোশেয়া ৮:১-১৪
নং. ৩: পরিপূর্ণ ভাববানী যীশুকে মশীহ হিসাবে শনাক্ত করে (kl পৃ. ৩৪-৬ অনু. ৭, ৮)
নং. ৪: ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কের উপর পাপের প্রভাব (rs পৃ. ৩৭৪ অনু. ২-পৃ. ৩৭৫ অনু. ২)
অক্টোবর ১৪ বাইবেল পাঠ: হোশেয়া ১১ থকে ১৪
গান সংখ্যা ১৪৬ (৮০)
নং. ১: হোশেয়ার পুস্তক—কেন উপকারী (si পৃ. ১৪৫ অনু. ১৪-১৭)
নং. ২: হোশেয়া ১১:১-১২
নং. ৩: যীশু যে সেই মশীহ ছিলেন তার আরও প্রমাণ (kl পৃ. ৩৬ অনু. ৯)
নং. ৪: প্রাণ সম্বন্ধে বাইবেল কী বলে (rs পৃ. ৩৭৫ অনু. ৪-পৃ. ৩৭৬ অনু. ৪)
অক্টোবর ২১ বাইবেল পাঠ: যোয়েল ১ থেকে ৩
গান সংখ্যা ১৪৩ (৭৬)
নং. ১: যোয়েল পুস্তকের ভুমিকা এবং কেন উপকারী (si পৃ. ১৪৬-৮ অনু. ১-৫, ১২-১৪)
নং. ২: যোয়েল ২:১-১১, ২৮-৩২
নং. ৩: তাঁর পুত্র সম্বন্ধে যিহোবা সাক্ষ্য দেন (kl পৃ. ৩৮ অনু. ১০, ১১)
নং. ৪: বাইবেল বলে যে জীবজন্তু হল প্রাণ (rs পৃ. ৩৭৬ অনু. ৫-পৃ. ৩৭৭ অনু. ৩)
অক্টোবর ২৮ বাইবেল পাঠ: আমোষ ১ থেকে ৫
গান সংখ্যা ১৫১ (২৫)
নং. ১: আমোষ পুস্তকের ভুমিকা (si পৃ. ১৪৮-৯ অনু. ১-৬)
নং. ২: আমোষ ৩:১-১৫
নং. ৩: যীশুর মনুষ্যপূর্ব অস্তিত্ব (kl পৃ. ৩৯ অনু. ১২-১৪)
নং. ৪: মৃত্যুতে প্রাণ কিংবা আত্মা সচেতন জীবনের সাথে বেঁচে থাকে না (rs পৃ. ৩৭৭ অনু. ৪-পৃ. ৩৭৯ অনু. ৬)
নভেম্বর ৪ বাইবেল পাঠ: আমোষ ৬ থেকে ৯
গান সংখ্যা ২১২ (১১০)
নং. ১: আমোষের পুস্তক—কেন উপকারী (si পৃ. ১৫০ অনু. ১৩-১৭)
নং. ২: আমোষ ৮:১-১৪
নং. ৩: পৃথিবীতে যীশুর জীবনকাল (kl পৃ. ৪০-১ অনু. ১৫-১৭)
নং. ৪: পবিত্র আত্মাকে বাইবেল কিভাবে বর্ণনা করে (rs পৃ. ৩৮০ অনু. ২-পৃ. ৩৮১ অনু. ১)
নভেম্বর ১১ বাইবেল পাঠ: ওবদিয় থেকে যোনা ৪
গান সংখ্যা ২১৫ (১১৭)
নং. ১: ওবদিয় ও যোনার পুস্তকের ভূমিকা এবং কেন উপকারী (si পৃ. ১৫১-৩ অনু. ১-৫, ১০-১৪; পৃ. ১৫৩-৫ অনু. ১-৪, ৯-১২)
নং. ২: যোনা ৩:১০; ৪: ৯-১১
নং. ৩: যীশু জীবিত এবং রাজা রূপে শাসন করছেন (kl পৃ. ৪১-২ অনু. ১৮-২০)
নং. ৪: একজন ব্যক্তির মধ্যে যে পরিত্র আত্মা রয়েছে তার প্রমাণ (rs পৃ. ৩৮১ অনু. ৩-পৃ. ৩৮২ অনু. ১)
নভেম্বর ১৮ বাইবেল পাঠ: মীখা ১ থেকে ৪
গান সংখ্যা ২৩৯ (৭৪)
নং. ১: মীখা পুস্তকের ভূমিকা (si পৃ. ১৫৫-৬ অনু. ১-৮)
নং. ২: মীখা ৪:১-১২
নং. ৩: যে উপাসনা ঈশ্বর গ্রহণ করেন (kl পৃ. ৪৩-৫ অনু. ১-৫)
নং. ৪: দেহের মৃত্যুর পর মানুষের আত্মিক অংশ বেঁচে থাকে না (rs পৃ. ৩৮২ অনু. ৫-পৃ. ৩৮৩ অনু. ২)
নভেম্বর ২৫ বাইবেল পাঠ: মীখা ৫ থেকে ৭
গান সংখ্যা ১৬২ (৮৯)
নং. ১: মীখার পুস্তক—কেন উপকারী (si পৃ. ১৫৭-৮ অনু. ১৬-১৯)
নং. ২: মীখা ৬:১-১৬
নং. ৩: ঈশ্বরের ইচ্ছা পালন করা (kl পৃ. ৪৬-৭ অনু. ৬-১০)
নং. ৪: মৃত ব্যক্তির “আত্মার” সাথে যোগাযোগ করার কোন পথ নেই (rs পৃ. ৩৮৪ অনু. ৩-পৃ. ৩৮৫ অনু. ৪)
ডিসেম্বর ২ বাইবেল পাঠ: নহূম ১ থেকে ৩
গান সংখ্যা ১৬৮ (৮৪)
নং. ১: নহূম পুস্তকের ভূমিকা এবং কেন উপকারী (si পৃ. ১৫৮-৬০ অনু. ১-৭, ১১, ১২)
নং. ২: নহূম ১:২-১৪
নং. ৩: তাঁর পথে ঈশ্বরের উপাসনা করুন (kl পৃ. ৪৮ অনু. ১১-১৩)
নং. ৪: সত্য খ্রীষ্টানেরা কেন প্রেতচর্চা সংক্রান্ত যাবতীয় অভ্যাস পরিত্যাগ করে (rs পৃ. ৩৮৫ অনু. ৫)
ডিসেম্বর ৯ বাইবেল পাঠ: হবক্কূক ১ থেকে ৩
গান সংখ্যা ৪৭ (২১)
নং. ১: হবক্কূক পুস্তকের ভূমিকা এবং কেন উপকারী (si পৃ. ১৬১-৩ অনু. ১-৫, ১২-১৪)
নং. ২: হবক্কূক ১:১২–২:৮
নং. ৩: ঈশ্বরকে অসন্তুষ্ট করা থেকে সতর্ক থাকুন (kl পৃ. ৪৯-৫০ অনু. ১৪-১৭)
নং. ৪: প্রেতচর্চা সংক্রান্ত অভ্যাসগুলিকে এড়িয়ে চলুন (rs পৃ. ৩৮৬ অনু. ১-পৃ. ৩৮৭ অনু. ৩)
ডিসেম্বর ১৬ বাইবেল পাঠ: সফনিয় ১ থেকে ৩
গান সংখ্যা ১৭২ (৯২)
নং. ১: সফনিয় পুস্তকের ভূমিকা এবং কেন উপকারী (si পৃ. ১৬৩-৬ অনু. ১-৬, ১০-১২)
নং. ২: সফনিয় ১:৭-১৮
নং. ৩: ঈশ্বরের উচ্চ মানগুলি রক্ষা করুন (kl পৃ. ৫০-১ অনু. ১৮, ১৯)
নং. ৪: মন্দ আত্মাদের শক্তিগুলি সম্বন্ধে কৌতুহলী হবেন না (rs পৃ. ৩৮৭ অনু. ৪-পৃ. ৩৮৮ অনু. ২)
ডিসেম্বর ২৩ বাইবেল পাঠ: হগয় ১ এবং ২
গান সংখ্যা ১৫২ (৮২)
নং. ১: হগয় পুস্তকের ভূমিকা এবং কেন উপকারী (si পৃ. ১৬৬-৮ অনু. ১-৭, ১৩-১৬)
নং. ২: হগয় ২:৬-১৯
নং. ৩: যিহোবাকে পূর্ণ-হৃদয়ে উপাসনা করুন (kl পৃ. ৫১-২ অনু. ২০-২)
নং. ৪: মন্দ আত্মাদের প্রভাবে থেকে কিভাবে মুক্ত থাকা যায় (rs পৃ. ৩৮৮ অনু. ৩-পৃ. ৩৮৯ অনু. ৪)
ডিসেম্বর ৩০ লিখিত পুনরালোচনা। সম্পূর্ণ দানিয়েল ৫ থেকে হগয় ২
গান সংখ্যা ৩৪ (৮)