ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১০/৯৫ পৃষ্ঠা ৭
  • ঘোষণাবলী

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলী
  • ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১০/৯৫ পৃষ্ঠা ৭

ঘোষণাবলী

◼ সাহিত্য অর্পণ অক্টোবর: সচেতন থাক! অথবা প্রহরীদুর্গ পত্রিকার গ্রাহকভুক্তি। পাক্ষিক সংস্করণের এক বছরের গ্রাহকভুক্তি ৭০·০০ টাকা। মাসিক সংস্করণের এক বছরের এবং পাক্ষিক সংস্করণের ছয় মাসের গ্রাহকভুক্তি ৩৫·০০ টাকা। মাসিক সংস্করণের জন্য ছয় মাসের কোন গ্রাহকভুক্তি নেই। গ্রাহকভুক্তি অর্জনের সময়ে অনুগ্রহ করে মনে রাখবেন যে পাঞ্জাবী এবং উর্দু ব্যতীত (যেটি মাসিক) প্রহরীদুর্গ এখন থেকে সমস্ত ভারতীয় ও নেপালি ভাষায় পাক্ষিক হিসাবে পাওয়া যাচ্ছে। সচেতন থাক! তামিল ও মালায়ালাম ভাষায় পাক্ষিক, কিন্তু কান্নাড়া, গুজরাটি এবং তেলুগু ভাষায় মাসিক। নেপালি, বাংলা, মারাঠি অথবা হিন্দী ভাষায় সচেতন থাক! পত্রিকার ব্যক্তিগত গ্রাহকভুক্তি পাওয়া যাচ্ছে না, কিন্তু এই চারটি ভাষায় ত্রৈমাসিক বিতরণের জন্য মণ্ডলীতে পাওয়া যাচ্ছে। নভেম্বর: যেখানে সম্ভব, পবিত্র শাস্ত্রের নতুন জগৎ অনুবাদ (ইংরাজি) এর সাথে বাইবেল—ঈশ্বরের অথবা মানুষের বাক্য একসঙ্গে ৭৫·০০ টাকায় অর্পণ করা উচিত। এর বিকল্পরূপে, ঈশ্বরের জন্য মানবজাতির অন্বেষণ (ইংরাজি) বইটি ৪৫·০০ টাকা মূল্যে অর্পণ করা যেতে পারে। অন্যান্য ভাষার বিকল্প অর্পণগুলির উপর প্রস্তাবনার জন্য ১৯৯৫ সালের আগস্ট মাসের আমাদের রাজ্যের পরিচর্য্যা দেখুন। ডিসেম্বর: সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন বইটি ৪৫·০০ টাকা মূল্যে। বিকল্পরূপে, আমাদের বইবেলের গল্পের বই অথবা আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বইটি একই মূল্যে দিতে পারেন (ছোট সাইজ অনন্তকাল বই ২৫·০০ টাকা।) জানুয়ারি: আমাদের রাজ্যের পরিচর্য্যা-য় পূর্বে তালিকাভুক্ত ১৯২-পৃষ্ঠার যে কোন বই বিশেষ অর্পণ হিসাবে ৮·০০ টাকা মূল্যে অর্পণ করা যেতে পারে। কিন্তু যে ভাষাগুলিতে এগুলি পাওয়া যাবে না, ১৯৯৫ সালের নভেম্বর মাসে প্রস্তাবিত একই বিকল্প বইগুলি ব্যবহার করা যেতে পারে।

◼ আমাদের রাজ্যের পরিচর্য্যা-য় এই সংখ্যায় ইনসার্ট হল “১৯৯৬ সালের জন্য ঐশিক পরিচর্য্যা বিদ্যালয়ের তালিকা” এবং এটি পুরো ১৯৯৬ সাল ব্যাপী ব্যবহৃত হবে।

◼ ব্রুকলিনে ভারতের জন্য মাসিক ক্ষেত্র পরিচর্য্যা রিপোর্ট পাঠানোর যে তারিখ থাকে তারপরে বেশ কিছু মণ্ডলীর রিপোর্ট (S-1) কার্ড আমরা প্রতি মাসে পাচ্ছি। সেইজন্য, মণ্ডলীর প্রকাশকদের প্রতি মাসের শেষে তাদের ক্ষেত্র পরিচর্য্যা রিপোর্ট দেওয়ার ক্ষেত্রে তৎপর হতে আমরা মনে করিয়ে দিচ্ছি। তবুও, মণ্ডলীর সচিবদের মণ্ডলীর রিপোর্ট সংগ্রহ করার আগে সকল প্রকাশকদের জন্য তাদের রিপোর্ট দেওয়ার ক্ষেত্রে অপেক্ষা করা উচিত নয়। যত শীঘ্র সম্ভব তাদের ডাকযোগে S-1 কার্ড আমাদের কাছে পাঠান উচিত, কোন ভাবেই, পরবর্তী মাসের ৬ তারিকের পরে নয়। দেরির রিপোর্টগুলি একত্রীকরণ ও ভুলগুলির সংশোধন পরবর্তী মাসের মণ্ডলীর রিপোর্ট মণ্ডলীর সচিবের দ্বারা হওয়া উচিত—মণ্ডলীর রিপোর্ট পাঠানোর পর সংশোধনগুলি সমিতিকে পাঠানো উচিত নয়।

◼ নতুন যে প্রকাশনাগুলি পাওয়া যাচ্ছে:

শান্তিপূর্ণ এক নতুন জগতে জীবন (T-15)—টিবিটান ১৯৯৪ সালের প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকার বাঁধানো খণ্ড—ইংরাজি

◼ যে প্রকাশনাগুলি আবার পাওয়া যাচ্ছে:

এক সুরক্ষিত ভবিষ্যৎ—কিভাবে আপনি তা পেতে পারেন—গুজরাটি, তামিল, মারাঠি এবং মালায়ালাম

ঈশ্বরের কাছে প্রকৃত বশীভূত হওয়ার সময় (মুসলিসদের জন্য)—ইংরাজি

মৃত্যুর উপরে বিজয়লাভ—আপনার পক্ষে তা কি সম্ভব হবে?—তামিল

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার