ভারতে প্রথম পরিচারক প্রশিক্ষণ স্কুল
১ সিকিম ও নেপালসহ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তেইশ জন ছাত্র এবং দুই জন পর্যবেক্ষণকারী লোনাভালায় অনুষ্ঠিত প্রথম পরিচারক প্রশিক্ষণ স্কুলে যোগদান করেন। ছাত্রদের দুই জন ছিলেন প্রাচীন এবং বাকি সকলে ছিলেন পরিচারক দাস। তাদের মধ্যে সাত জন ছিলেন বিশেষ অগ্রগামী, নয় জন নিয়মিত অগ্রগামী এবং অন্যান্যেরা ছিলেন মণ্ডলীর প্রকাশক। ১৯৯৫ সালের ২২শে মে থেকে ১৬ই জুলাই পর্যন্ত আট সপ্তাহ যাবৎ দুই জন শিক্ষক এই শিক্ষাদানে যুক্ত থাকেন। সর্বসমেত, প্রায় ২৭০ ঘন্টা স্কুলে শিক্ষা দেওয়া হয় এবং ছাত্রেরা হোমওয়ার্ক ও অধ্যয়ন সংক্রান্ত বিষয় প্রস্তুতিতে আরও অধিক সময় ব্যয় করেন। বেথেলে কাজ করার সময়ে তারা কিছু বাস্তবধর্মী অভিজ্ঞতাও লাভ করেন।
২ রবিবার, ১৬ই জুলাই বেথেল কিংডম হলে অতি উত্তমরূপে সংগঠিত স্নাতক কার্যক্রম অনুষ্ঠিত হয়। কার্যক্রমের শেষ ভাগে ছাত্রদের তাদের কর্মভার অর্পণ করা হয়। ছাত্রদের ছয় জনকে, যাদের পরিস্থিতি তাদের অন্যত্র যাওয়ার পক্ষে অনুকূল ছিল, তাদের বিশেষ অগ্রগামী রূপে নতুন জায়গায় পাঠানো হয়। বাকিরা তাদের নিজেদের মণ্ডলীতে ফিরে যান যেখানে তারা নিয়মিত অগ্রগামী হিসাবে অথবা মণ্ডলীর প্রকাশক হিসাবে নিয়মিত পরিচর্যা করবেন।
৩ ছাত্রেরা যে শিক্ষা লাভ করেন তার জন্য ভীষণভাবে কৃতজ্ঞতা জানানো হয়। আমরা নিশ্চিত যে এইধরনের শিক্ষা কেবলমাত্র তাদের নিজেদেরই সজ্জীভূত করতে সাহায্য করবে না, কিন্তু যে মণ্ডলীগুলির সাথে তারা সংযুক্ত সেই মণ্ডলীগুলিকেও সাহায্য করবে। এইধরনের প্রশিক্ষণের জন্য অনেক প্রয়োজনীয়তা রয়েছে এবং আশা করা হয় যে ২৩ থেকে ৫০ বছর বয়সের মধ্যে আরও অনেক ভাইয়েরা যারা অন্ততপক্ষে দুই বছর যাবৎ পরিচারক দাসরূপে পরিচর্যা করছেন তারা এই প্রশিক্ষণের জন্য নিজেদের প্রাপ্তিসাধ্য করতে সমর্থ হবেন।
৪ এখন থেকে আমরা প্রতি বছর ভারতে একটি করে পরিচারক প্রশিক্ষণ স্কুল হওয়ার পরিকল্পনা করছি। তাই পরের বছরের জন্য যোগ্য হওয়ার দিকে ভাইয়েরা কাজ করতে পারেন। উদাহরণস্বরূপ, যেহেতু ইংরাজিতে জ্ঞান থাকা অত্যাবশ্যক, তাই যারা অন্যান্য ক্ষেত্রে যোগ্য অথচ ভাল ইংরাজি জানেন না তারা ইংরাজিতে তাদের উন্নতি করার জন্য প্রশিক্ষণ নিতে পারেন। যে ভাইয়েদের পরবর্তী ক্লাসে নাম লেখানোর ইচ্ছা রয়েছে তাদের জেলা অধ্যক্ষের সাথে যোগাযোগ এবং পরবর্তী সীমা অধিবেশনে ভবিষ্যৎ ছাত্রদের জন্য অনুষ্ঠিত সভায় যোগদান করতে অনুরোধ করা হচ্ছে। সেই সভাতে তাদের প্রস্তুতিমূলক আবেদন ফর্ম নেওয়া, তৎক্ষণাৎ তা ভর্তি করা এবং তারপর তা জেলা অধ্যক্ষের কাছে ফেরত দেওয়া উচিত, যিনি আমাদের কাছে তা পাঠিয়ে দেবেন। যোগ্যতাসম্পন্ন ছাত্রদের সাথে সমিতি যোগাযোগ করবেন।