ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৭ ১/১৫ পৃষ্ঠা ১৮-২২
  • ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান?
  • ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • “তাঁহার আজ্ঞা সকল দুর্ব্বহ নয়”
  • ঈশ্বরবিষয়ক জ্ঞান নিন
  • ঈশ্বরের মানগুলির উপযোগী হওয়া
  • জীবন ও রক্তের প্রতি সম্মান প্রদর্শন করুন
  • যিহোবার সংগঠিত লোকেদের সাথে সেবা করা
  • “ঈশ্বরের প্রতি প্রেম এই”
    “ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা কর”
  • জীবন সম্বন্ধে এক ঈশ্বরীয় দৃষ্টিভঙ্গি
    বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়?
  • আপনি কি জীবনকে ঈশ্বরের মতো করে মূল্যবান বলে গণ্য করেন?
    “ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা কর”
  • মানবজাতির ঈশ্বরবিষয়ক জ্ঞানের প্রয়োজন
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৭ ১/১৫ পৃষ্ঠা ১৮-২২

ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান?

“ঈশ্বরের প্রতি প্রেম এই, যেন আমরা তাঁহার আজ্ঞা সকল পালন করি; আর তাঁহার আজ্ঞা সকল দুর্ব্বহ নয়।”—১ যোহন ৫:৩.

১, ২. এটি কেন অবাক হওয়ার বিষয় নয় যে তাদের জন্য ঈশ্বরের চাহিদাগুলি আছে যারা তাঁকে গ্রহণযোগ্যভাবে উপাসনা করতে চায়?

“আমার কাছে আমার ধর্ম যথেষ্ট ভাল!” এটাই কি লোকেরা প্রায় বলে থাকে না? যদিও, প্রকৃতপক্ষে প্রশ্নটি হওয়া উচিত, “আমার ধর্ম কি ঈশ্বরকে সন্তুষ্ট করে?” হ্যাঁ, তাদের কাছে ঈশ্বরের চাহিদাগুলি রয়েছে যারা তাঁকে গ্রহণযোগ্যভাবে উপাসনা করতে চায়। এই বিষয়টির কি আমাদের অবাক করা উচিত? প্রকৃতপক্ষে না। ধরুন আপনি একটি সুন্দর বাড়ির মালিক যেটিকে আপনি সম্প্রতি প্রচুর টাকার বিনিময়ে পুনরায় নতুন করেছেন। আপনি কি যে কোন ব্যক্তিকে সেখানে থাকতে অনুমতি দেবেন? অবশ্যই না! যে কোন সম্ভাব্য ভাড়াটিয়াকে আপনার চাহিদাগুলি পূরণ করতে হবে।

২ একইভাবে, যিহোবা ঈশ্বর মানব পরিবারের জন্য এই পার্থিব গৃহকে প্রদান করেছেন। তাঁর রাজ্যের শাসনের অধীনে, পৃথিবী শীঘ্রই “পুনরায় নতুন” হবে—একটি সুন্দর পরমদেশে রূপান্তরিত হবে। যিহোবা এটি সম্পন্ন করবেন। নিজের চরম মূল্যের বিনিময়ে, তিনি এটি সম্ভবপর করার জন্য তাঁর একজাত পুত্রকে দান করেছিলেন। নিশ্চিতভাবে, যারা সেখানে বসবাস করবে তাদের কাছে অবশ্যই ঈশ্বরের চাহিদাগুলি থাকবে!—গীতসংহিতা ১১৫:১৬; মথি ৬:৯, ১০; যোহন ৩:১৬.

৩. ঈশ্বর আমাদের কাছ থেকে কী প্রত্যাশা করেন সেই বিষয়টিকে শলোমন কিভাবে সংক্ষেপে বর্ণনা করেছিলেন?

৩ ঈশ্বরের চাহিদাগুলি কী তা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? তিনি আমাদের কাছ থেকে কী প্রত্যাশা করেন সেই বিষয়ে সংক্ষেপে বর্ণনা করার জন্য যিহোবা জ্ঞানী রাজা শলোমনকে অনুপ্রাণিত করেছিলেন। তিনি যে সমস্ত বিষয়গুলির প্রতি ধাবিত হয়েছিলেন—যার অন্তর্ভুক্ত সম্পদ, নির্মাণ প্রকল্প, সংগীত অনুরাগ এবং কল্পনাপ্রসূত প্রেম—বিবেচনা করার পর শলোমন এই উপলব্ধিতে পৌঁছেছিলেন: “আইস, আমরা সমস্ত বিষয়ের উপসংহার শুনি; ঈশ্বরকে ভয় কর, ও তাঁহার আজ্ঞা সকল পালন কর, কেননা ইহাই সকল মনুষ্যের কর্ত্তব্য।” (বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।)—উপদেশক ১২:১৩.

“তাঁহার আজ্ঞা সকল দুর্ব্বহ নয়”

৪-৬. (ক) গ্রীক শব্দ যা “দুর্ব্বহ” হিসাবে অনুবাদ করা হয়েছে তার আক্ষরিক অর্থ কী? (খ) আমরা কেন বলতে পারি যে ঈশ্বরের আজ্ঞাগুলি দুর্বহ নয়?

৪ “তাঁহার আজ্ঞা সকল পালন কর।” মূলতঃ, ঈশ্বর আমাদের কাছ থেকে এটাই প্রত্যাশা করেন। তার পক্ষে এটি চাওয়া কি অতিরিক্ত কিছু? একেবারেই না। প্রেরিত যোহন আমাদের ঈশ্বরের আজ্ঞা অথবা চাহিদাগুলি সম্বন্ধে অত্যন্ত আশ্বাসজনক কিছু বিষয় বলেন। তিনি লিখেছিলেন: “ঈশ্বরের প্রতি প্রেম এই, যেন আমরা তাঁহার আজ্ঞা সকল পালন করি; আর তাঁহার আজ্ঞা সকল দুর্ব্বহ নয়।” (বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।)—১ যোহন ৫:৩.

৫ যে গ্রীক শব্দটি “দুর্ব্বহ” হিসাবে অনুবাদ করা হয়েছে, আক্ষরিকভাবে তার অর্থ “ভারী।” এটি এমন কিছু নির্দেশ করতে পারে যা মেনে চলা কষ্টকর অথবা পূর্ণ করা কঠিন। মথি ২৩:৪ পদে, এটি “ভারী দুর্ব্বহ বোঝা”-কে ব্যাখ্যা করার জন্য ব্যবহৃত হয়েছে, যা হল মনুষ্য-নির্মিত আইন এবং পরম্পরাগত বিধিগুলি, যা অধ্যাপকেরা এবং ফরীশীরা লোকেদের উপর চাপিয়ে দিয়েছিল। বৃদ্ধ প্রেরিত যোহন যেভাবে উপসংহার করছেন আপনি কি তার অর্থ বুঝতে পারেন? ঈশ্বরের আজ্ঞাগুলি ভারী বোঝা নয় অথবা তা পালন করা আমাদের পক্ষে খুব কঠিন নয়। (তুলনা করুন দ্বিতীয় বিবরণ ৩০:১১.) বিপরীতে, যখন আমরা ঈশ্বরকে প্রেম করি, তখন তাঁর চাহিদাগুলিকে পূরণ করা আমাদের সুখী করে। এটি যিহোবার প্রতি আমাদের প্রেম প্রদর্শন করার জন্য এক মহামূল্যবান সুযোগ দেয়।

৬ ঈশ্বরের প্রতি আমাদের প্রেম প্রদর্শন করার জন্য, আমাদের জানা প্রয়োজন যে নির্দিষ্টভাবে তিনি আমাদের কাছ থেকে কী প্রত্যাশা করেন। আসুন এখন আমরা ঈশ্বরের পাঁচটি চাহিদার বিষয়ে আলোচনা করি। এটি করার সময়ে, যোহন যা লিখেছিলেন তা মনে রাখুন: ‘ঈশ্বরের আজ্ঞা সকল দুর্ব্বহ নয়।’

ঈশ্বরবিষয়ক জ্ঞান নিন

৭. কিসের উপর আমাদের পরিত্রাণ নির্ভর করে?

৭ প্রথম চাহিদাটি হল ঈশ্বরবিষয়ক জ্ঞান নেওয়া। যোহন ১৭ অধ্যায়ে লিপিবদ্ধ যীশুর বাক্যগুলির কথা বিবেচনা করুন। পটভূমিকাটি ছিল মনুষ্য হিসাবে যীশুর জীবনের শেষ রাত্রি। যীশু সন্ধ্যার অধিকাংশ সময়ই তাঁর প্রস্থানের জন্য তাঁর প্রেরিতদের প্রস্তুত করতে অতিবাহিত করেছিলেন। তিনি তাদের ভবিষ্যৎ, তাদের অনন্তকালীন ভবিষ্যতের বিষয়ে চিন্তিত ছিলেন। স্বর্গের দিকে তাঁর চক্ষু তুলে, তিনি তাদের জন্য প্রার্থনা করেছিলেন। ৩ পদে (NW) আমরা পড়ি: “এটিই অনন্ত জীবন যে, তারা তোমার, একমাত্র সত্যময় ঈশ্বর সম্বন্ধে এবং সেই ব্যক্তি যাঁকে তুমি পাঠিয়েছ অর্থাৎ যীশু খ্রীষ্ট সম্বন্ধে জ্ঞান নেয়।” হ্যাঁ, তাদের পরিত্রাণ ঈশ্বর এবং খ্রীষ্ট উভয়ের সম্পর্কে তাদের ‘জ্ঞান নেওয়ার’ উপর নির্ভরশীল ছিল। এটি আমাদের প্রতিও প্রযোজ্য। পরিত্রাণ লাভের জন্য, আমাদের অবশ্যই এইরূপ জ্ঞান নিতে হবে।

৮. ঈশ্বরবিষয়ক ‘জ্ঞান নেওয়ার’ অর্থ কী?

৮ ঈশ্বরবিষয়ক ‘জ্ঞান নেওয়ার’ অর্থ কী? যে গ্রীক শব্দটি এখানে ‘জ্ঞান নেওয়া’ হিসাবে অনুবাদিত হয়েছে সেটি সূচিত করে “জানা, শনাক্ত করা” অথবা “সম্পূর্ণরূপে বুঝতে পারা।” এছাড়াও, লক্ষ্য করুন, ‘জ্ঞান নেওয়া’ অনুবাদটি ইঙ্গিত করে যে এটি একটি চলমান প্রক্রিয়া। তাই ঈশ্বরবিষয়ক জ্ঞান নেওয়ার অর্থ তাঁকে ভাসা-ভাসা জানা নয়, বরঞ্চ ঘনিষ্ঠভাবে জানা, তাঁর সাথে এক বোধগম্য বন্ধুত্ব গড়ে তোলা। ঈশ্বরের সাথে এক ক্রমাগত সম্পর্ক তাঁর বিষয়ে ক্রমবর্ধনশীল জ্ঞান প্রদান করে। এই প্রক্রিয়া চিরকাল চলতে পারে, কারণ যিহোবার বিষয়ে যা জানা যায় সেই সম্বন্ধে আমরা কখনই সমস্ত কিছু জানতে পারব না।—রোমীয় ১১:৩৩.

৯. সৃষ্টি সম্বন্ধীয় পুস্তক থেকে আমরা যিহোবা সম্পর্কে কী জানতে পারি?

৯ কিভাবে আমরা ঈশ্বরবিষয়ক জ্ঞান নিতে পারি? এই বিষয়ে দুটি পুস্তক রয়েছে যা আমাদের সাহায্য করতে পারে। একটি হল সৃষ্টি সম্বন্ধীয় পুস্তক। যিহোবা যা সৃষ্টি করেছেন—সজীব অথবা জড় উভয়ই—তিনি কিধরনের ব্যক্তি সেই সম্বন্ধে আমাদের কিছু অন্তর্দৃষ্টি দিয়ে থাকে। (রোমীয় ১:২০) কয়েকটি উদাহরণ সম্বন্ধে বিবেচনা করুন। বিশাল জলপ্রপাতের গর্জন, ঝড়ের সময়ে সমুদ্রতীরে আছড়ে পড়া ঢেউয়ের ফেনার ভারী শব্দ, এক পরিষ্কার রাতে নক্ষত্রখচিত আকাশের দৃশ্য—এইরূপ বিষয়গুলি কি আমাদের শিক্ষা দেয় না যে যিহোবা হলেন “শক্তির প্রাবল্য প্রযুক্ত” এক ঈশ্বর? (যিশাইয় ৪০:২৬) একটি কুকুরছানা তার লেজের পিছনে ছুটছে অথবা একটি বিড়ালছানা উলের বল নিয়ে খেলা করছে এটি দেখে একটি শিশু যখন হাসে—তখন এটি কি ইঙ্গিত করে না যে “সুখী ঈশ্বর” যিহোবার কৌতুকরসবোধ আছে? (১ তীমথিয় ১:১১, NW) সুস্বাদু খাদ্যের স্বাদ, তৃণভূমিতে ফুলগুলির মিষ্টি গন্ধ, সুন্দর প্রজাপতির বিচিত্র বর্ণ, বসন্তকালে পাখির গানের কলরব, প্রিয়জনের কাছ থেকে একটি উষ্ণ আলিঙ্গন—এই বিষয়গুলি থেকে আমরা কি উপলব্ধি করি না যে আমাদের সৃষ্টিকর্তা হলেন প্রেমের ঈশ্বর, যিনি চান আমরা যেন জীবন উপভোগ করি?—১ যোহন ৪:৮.

১০, ১১. (ক) সৃষ্টি সম্বন্ধীয় পুস্তক থেকে যিহোবা এবং তাঁর উদ্দেশ্যগুলি সম্পর্কে কোন্‌ বিষয়গুলি আমরা জানতে পারি না? (খ) কোন্‌ প্রশ্নগুলির উত্তর কেবলমাত্র বাইবেলে পাওয়া যায়?

১০ কিন্তু, সৃষ্টি সম্বন্ধীয় পুস্তক থেকে আমরা যিহোবা সম্পর্কে যা কিছু জানতে পারি তার একটি সীমাবদ্ধতা রয়েছে। উদাহরণস্বরূপ: ঈশ্বরের নাম কী? কেন তিনি পৃথিবী সৃষ্টি করেছিলেন এবং মানজাতিকে সেখানে রাখেন? কেন ঈশ্বর দুষ্টতা থাকতে অনুমতি দেন? ভবিষ্যতে আমাদের জন্য কী রয়েছে? এইরূপ প্রশ্নগুলির উত্তরের জন্য, আমাদের অবশ্যই অন্য একটি পুস্তকে যেতে হবে যা ঈশ্বরবিষয়ক জ্ঞান প্রদান করে—বাইবেল। এর পৃষ্ঠাগুলিতে, যিহোবা নিজের সম্পর্কে বিষয়গুলি প্রকাশ করেন, যার অন্তর্ভুক্ত তাঁর নাম, ব্যক্তিত্ব এবং তাঁর উদ্দেশ্যগুলি—এমন সব তথ্য যা আমরা অন্য কোন উৎস থেকে অর্জন করতে পারি না।—যাত্রাপুস্তক ৩৪:৬, ৭; গীতসংহিতা ৮৩:১৮; আমোষ ৩:৭.

১১ শাস্ত্রগুলিতে, যিহোবা অন্যান্য ব্যক্তিদের সম্পর্কেও অতীব গুরুত্বপূর্ণ জ্ঞান প্রদান করেন যাদের বিষয়ে আমাদের জানা প্রয়োজন। উদাহরণস্বরূপ, যীশু খ্রীষ্ট কে এবং যিহোবার উদ্দেশ্যগুলি পরিপূর্ণ করতে তিনি কী ভূমিকা পালন করেন? (প্রেরিত ৪:১২) শয়তান দিয়াবল কে? কোন্‌ উপায়গুলির মাধ্যমে সে লোকেদের বিপথে পরিচালিত করে? তার দ্বারা বিপথে পরিচালিত হওয়া আমরা কিভাবে এড়াতে পারি? (১ পিতর ৫:৮) এই প্রশ্নগুলির জীবনরক্ষাকারী উত্তর কেবলমাত্র বাইবেলে পাওয়া যায়।

১২. ঈশ্বর এবং তাঁর উদ্দেশ্যগুলি সম্পর্কে জ্ঞান নেওয়া কেন বোঝাস্বরূপ নয় তা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন?

১২ ঈশ্বর এবং তাঁর উদ্দেশ্যগুলি সম্বন্ধে এইরূপ জ্ঞান নেওয়া কি এক বোঝাস্বরূপ? কোনক্রমেই নয়! আপনি কি মনে করতে পারেন যে আপনি কেমন বোধ করেছিলেন যখন আপনি প্রথম শিখেছিলেন যে ঈশ্বরের নাম যিহোবা, তাঁর রাজ্য এই পৃথিবীতে পরমদেশ পুনঃস্থাপন করবে, তিনি আমাদের পাপের জন্য মুক্তির মূল্য হিসাবে তাঁর একজাত পুত্রকে দান করেছেন এবং সেইসাথে আরও অন্যান্য মহামূল্যবান সত্যগুলি? এটি কি অজ্ঞানতার আবরণ সরিয়ে দেওয়া এবং প্রথমবারের জন্য বিষয়গুলিকে পরিষ্কারভাবে দেখার মত নয়? ঈশ্বরবিষয়ক জ্ঞান নেওয়া এক বোঝাস্বরূপ নয়। এটি আনন্দদায়ক!—গীতসংহিতা ১:১-৩; ১১৯:৯৭.

ঈশ্বরের মানগুলির উপযোগী হওয়া

১৩, ১৪. (ক) যখন আমরা ঈশ্বরবিষয়ক জ্ঞান নিই, তখন কোন্‌ পরিবর্তনগুলি আমাদের জীবনে করা প্রয়োজন? (খ) ঈশ্বর চান আমরা কোন্‌ অপরিচ্ছন্ন অভ্যাসগুলি থেকে বিরত থাকি?

১৩ যতই আমরা ঈশ্বরবিষয়ক জ্ঞান নিই, আমরা এই উপলব্ধিতে আসতে পারি যে আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসা প্রয়োজনীয়। এটি আমাদের দ্বিতীয় চাহিদার সম্মুখীন করে। আমরা অবশ্যই সঠিক আচরণ এবং তাঁর সত্যকে গ্রহণ করার জন্য ঈশ্বরের মানগুলির উপযোগী হব। সত্য কী? আমরা যা বিশ্বাস করি এবং যা করে থাকি তা কি প্রকৃতই ঈশ্বরের কাছে গুরুত্বপূর্ণ বিষয়? আজকে অনেক লোকেরা স্পষ্টতই তা মনে করে না। ১৯৯৫ সালে চার্চ অফ ইংল্যান্ড দ্বারা প্রকাশিত একটি বিবরণ প্রস্তাব করেছিল যে বিবাহিত না হয়েও একত্রে বসবাস করাকে পাপ হিসাবে দেখা উচিত নয়। চার্চের একজন বিশপ বলেছিলেন, “‘পাপে বসবাস করা’ বাক্যাংশটি কলঙ্কের ছাপ নিয়ে আসে এবং তা সাহায্যকারী নয়।”

১৪ তাহলে, “পাপে বসবাস করা” কি কোন পাপ নয়? এইরূপ আচরণের বিষয়ে তিনি কী মনে করেন সেবিষয়ে যিহোবা কোন অনিশ্চিত উক্তি করেননি। তাঁর বাক্য, বাইবেল বলে: “সকলের মধ্যে বিবাহ আদরণীয় ও সেই শয্যা বিমল [হউক]; কেননা ব্যভিচারীদের ও বেশ্যাগামীদের বিচার ঈশ্বর করিবেন।” (ইব্রীয় ১৩:৪) সহনশীল যাজকবর্গ এবং গির্জাগামীদের দৃষ্টিতে বিবাহ-পূর্ব যৌনতা হয়ত কোন পাপ নয়, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে এটি একটি গুরুতর পাপ! আর পারদারিকতা, অজাচার এবং সমকামীতার ক্ষেত্রেও তা একইরকম। (লেবীয় পুস্তক ১৮:৬; ১ করিন্থীয় ৬:৯, ১০) ঈশ্বর চান আমরা যেন এইরূপ অভ্যাসগুলি থেকে বিরত থাকি, যেগুলিকে তিনি অপরিচ্ছন্ন হিসাবে দেখেন থাকেন।

১৫. ঈশ্বরের চাহিদাগুলি কিভাবে আমরা যেভাবে অন্যদের সাথে আচরণ করি এবং যা বিশ্বাস করি উভয় বিষয়কে জড়িত করে?

১৫ কিন্তু, ঈশ্বর যা পাপপূর্ণ হিসাবে দেখে থাকেন তা থেকে কেবলমাত্র বিরত থাকাই যথেষ্ট নয়। আমরা অন্যদের সাথে কিভাবে আচরণ করি ঈশ্বরের চাহিদাগুলি সেই বিষয়টিকেও জড়িত করে। তিনি প্রত্যাশা করেন, পরিবারে স্বামী এবং স্ত্রীর একে অপরের প্রতি প্রেম ও সম্মান থাকবে। ঈশ্বর চান যে পিতামাতারা যেন তাদের সন্তানদের বস্তুগত, আধ্যাত্মিক এবং আবেগসংক্রান্ত প্রয়োজনগুলির যত্ন নেন। তিনি সন্তানদের বলেন তারা যেন তাদের পিতামাতার বাধ্য হয়। (হিতোপদেশ ২২:৬; কলসীয় ৩:১৮-২১) আর আমাদের বিশ্বাস সম্পর্কে কী বলা যায়? যিহোবা ঈশ্বর চান আমরা যেন সেই সমস্ত বিশ্বাস এবং প্রথাগুলি পরিহার করি যা মিথ্যা উপাসনা থেকে আসে অথবা যেগুলি বাইবেলে শেখানো বিশুদ্ধ সত্যের বিপরীত।—দ্বিতীয় বিবরণ ১৮:৯-১৩; ২ করিন্থীয় ৬:১৪-১৭.

১৬. সঠিক আচরণ এবং তাঁর সত্য গ্রহণ করার ক্ষেত্রে ঈশ্বরের মানগুলির উপযোগী হওয়া কেন এক বোঝাস্বরূপ নয় ব্যাখ্যা করুন।

১৬ সঠিক আচরণ এবং তাঁর সত্য গ্রহণ করার জন্য ঈশ্বরের মানগুলির উপযোগী হওয়া কি আমাদের জন্য এক বোঝাস্বরূপ? এমন নয় যখন আমরা উপকারগুলি বিবেচনা করি—যে বিবাহগুলি বিশ্বাসঘাতকতার কারণে বিচ্ছিন্ন হয়ে যায় সেগুলির পরিবর্তে এমন বিবাহগুলি যেখানে স্বামী ও স্ত্রী একে অপরকে ভালবাসে এবং নির্ভর করে; পরিবারগুলি যেখানে সন্তানেরা অনুভব করে যে তাদের ভালবাসা হয় না, অবহেলিত এবং অবাঞ্ছিত সেগুলির পরিবর্তে এমন গৃহগুলি যেখানে তারা অনুভব করে যে তাদের পিতামাতারা তাদের ভালবাসে এবং তারা বাঞ্ছিত; দোষী বিবেক এবং এইডস ও অন্যান্য যৌন সংক্রামক রোগের দ্বারা ক্ষয়কৃত একটি দেহের পরিবর্তে এক শুদ্ধ বিবেক ও উত্তম স্বাস্থ্য। নিশ্চিতভাবে, যিহোবার চাহিদাগুলি জীবন উপভোগ করার জন্য আমাদের যা কিছু প্রয়োজন সেই সমস্ত বিষয়গুলির কোনকিছু থেকেই বঞ্চিত করে না!—দ্বিতীয় বিবরণ ১০:১২, ১৩.

জীবন ও রক্তের প্রতি সম্মান প্রদর্শন করুন

১৭. যিহোবা কিভাবে জীবন এবং রক্তকে দেখেন?

১৭ যখন আপনি আপনার জীবনকে ঈশ্বরের মানগুলির সাথে সামঞ্জস্যে নিয়ে আসেন, তখন জীবন যে সত্যিই কতটা মহামূল্যবান তা আপনি উপলব্ধি করতে পারেন। আসুন এখন আমরা ঈশ্বরের তৃতীয় চাহিদাটি সম্বন্ধে আলোচনা করি। আমরা অবশ্যই জীবন এবং রক্তের প্রতি সম্মান প্রদর্শন করব। জীবন যিহোবার কাছে পবিত্র। এটি হওয়া উচিত, কারণ তিনি হলেন জীবনের উৎস। (গীতসংহিতা ৩৬:৯) যে কারণে, এমনকি মায়ের গর্ভে একটি অজাত শিশুর জীবনও যিহোবার চোখে মহামূল্যবান! (যাত্রাপুস্তক ২১:২২, ২৩) রক্ত জীবনকে প্রতিনিধিত্ব করে। অতএব, রক্তও ঈশ্বরের দৃষ্টিতে পবিত্র। (লেবীয় পুস্তক ১৭:১৪) সুতরাং, এতে অবাক হওয়া উচিত নয় যে ঈশ্বর আমাদের কাছে প্রত্যাশা করেন যে, তিনি যেভাবে দেখেন আমরাও যেন জীবন এবং রক্তকে সেইভাবে দেখি।

১৮. জীবন এবং রক্তের প্রতি যিহোবার দৃষ্টিভঙ্গি আমাদের কাছ থেকে কী চায়?

১৮ জীবন এবং রক্তের প্রতি সম্মান, আমাদের কাছ থেকে কী চায়? খ্রীষ্টান হিসাবে, কেবলমাত্র রোমাঞ্চিত হওয়ার জন্য আমরা আমাদের জীবনের অপ্রয়োজনীয় ঝুঁকি নিতে পারি না। আমরা আমাদের নিরাপত্তার বিষয়ে সচেতন আর সেইজন্য আমরা নিশ্চিত হই যে আমাদের গাড়ি ও গৃহগুলি নিরাপদ। (দ্বিতীয় বিবরণ ২২:৮) আমরা তামাক ব্যবহার করি না, সুপারি চিবাই না অথবা আনন্দের জন্য নেশাকর বা মন-বিকৃতকারী ওষুধ গ্রহণ করি না। (২ করিন্থীয় ৭:১) যেহেতু আমরা ঈশ্বরের সেই কথায় মনোযোগ দিই যখন তিনি ‘রক্ত থেকে পৃথক’ থাকতে বলেন, তখন আমরা আমাদের শরীরে রক্ত গ্রহণ করাকে অনুমোদন করি না। (প্রেরিত ১৫:২৮, ২৯) যদিও আমরা জীবন ভালবাসি, তবুও ঈশ্বরের আইন ভঙ্গ এবং এইভাবে আমাদের অনন্ত জীবনের প্রত্যাশাকে বিপন্ন করার দ্বারা আমাদের বর্তমান জীবন রক্ষা করতে চেষ্টা করব না!—মথি ১৬:২৫.

১৯. জীবন এবং রক্তের প্রতি সম্মান প্রদর্শন করা থেকে আমরা কিভাবে উপকৃত হই ব্যাখ্যা করুন।

১৯ জীবন এবং রক্তকে পবিত্র হিসাবে বিবেচনা করা কি আমাদের জন্য এক বোঝাস্বরূপ? কোনক্রমেই নয়! এই বিষয়টি সম্পর্কে চিন্তা করুন। ফুসফুস ক্যানসার যা তামাক সেবনের ফলে হয় তা থেকে মুক্ত থাকা কি এক বোঝাস্বরূপ? ক্ষতিকারক নেশাকর ওষুধগুলির মানসিক ও শারীরিক আসক্তি থেকে মুক্ত থাকা কি এক বোঝাস্বরূপ? এইডস, হেপাটাইটিস ও অন্যান্য রোগগুলির দ্বারা সংক্রামিত হওয়া থেকে দূরে থাকা কি এক বোঝাস্বরূপ যা রক্ত গ্রহণের ফলে হয়ে থাকে? স্পষ্টতই যে, আমাদের ক্ষতিকর অভ্যাস ও অনুশীলনগুলি পরিহার করা আমাদের জন্য সর্বোত্তমভাবে উপকারজনক।—যিশাইয় ৪৮:১৭.

২০. জীবনের প্রতি ঈশ্বরের দৃষ্টিভঙ্গি থাকার ফলে একটি পরিবার কিভাবে উপকৃত হয়েছিল?

২০ এই অভিজ্ঞতাটি বিবেচনা করুন। বেশ কয়েক বছর পূর্বে, এক সাক্ষী মহিলা যিনি সাড়ে তিন মাসের গর্ভবতী ছিলেন, এক সন্ধ্যায় তার অত্যধিক রক্তক্ষরণ শুরু হয় এবং তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজন ডাক্তার তাকে পরীক্ষা করার পর, তিনি তাকে নার্সদের একজনকে বলতে শোনেন যে তাদের এই গর্ভাবস্থাকে রোধ করতে হবে। অজাত জীবনকে যিহোবা কিভাবে দেখেন তা জানার ফলে, তিনি ডাক্তারকে এই বলে গর্ভপাতকে দৃঢ়ভাবে প্রত্যাখান করেন: “যদি এটি জীবিত থাকে, তবে এটিকে এভাবেই রাখুন!” মাঝে মাঝে তিনি কিছু রক্তক্ষরণ ভোগ করতে থাকেন, কিন্তু কিছু মাস পরে তিনি যথাকালের পূর্বেই এক স্বাস্থ্যবান পুত্রসন্তানের জন্ম দেন যার বয়স এখন ১৭ বছর। তিনি ব্যাখ্যা করেছিলেন: “এই সব বিষয় আমাদের ছেলেকে বলা হয় এবং সে বলেছিল যে তাকে জঞ্জালে ফেলে দেওয়া হয়নি বলে সে আনন্দিত। সে জানে যে যিহোবাকে আমাদের সেবা করাই হল একমাত্র কারণ যার ফলে সে বেঁচে আছে।” নিশ্চিতভাবে, জীবনের প্রতি ঈশ্বরের দৃষ্টিভঙ্গি থাকা এই পরিবারের জন্য এক বোঝাস্বরূপ ছিল না!

যিহোবার সংগঠিত লোকেদের সাথে সেবা করা

২১, ২২. (ক) কাদের সাথে তাঁর সেবা করি বলে যিহোবা আমাদের কাছে প্রত্যাশা করেন? (খ) ঈশ্বরের সংগঠিত লোকেদের কিভাবে শনাক্ত করা যেতে পারে?

২১ ঈশ্বরের মানগুলির সাথে সামঞ্জস্যে চলার জন্য জীবনে প্রয়োজনীয় পরিবর্তনগুলি নিয়ে আসার ক্ষেত্রে আমরা একা নই। এই পৃথিবীতে যিহোবার লোকেরা আছে এবং তিনি প্রত্যাশা করেন যেন আমরা তাদের সাথে তাঁকে সেবা করি। এটি আমাদের চতুর্থ চাহিদাটির সম্মুখীন করে। আমরা অবশ্যই তাঁর আত্মায়-নির্দেশিত সংগঠনের সাথে যিহোবার সেবা করব।

২২ তাহলে, কিভাবে ঈশ্বরের সংগঠিত লোকেদের শনাক্ত করা যেতে পারে? শাস্ত্রে স্থাপিত মানগুলি অনুসারে, তাদের নিজেদের মধ্যে প্রকৃত প্রেম রয়েছে, বাইবেলের প্রতি তাদের গভীর শ্রদ্ধা আছে, তারা ঈশ্বরের নামকে সম্মান করে, তারা তাঁর রাজ্য সম্পর্কে প্রচার করে এবং তারা এই দুষ্ট জগতের কোন অংশ নয়। (মথি ৬:৯; ২৪:১৪; যোহন ১৩:৩৪, ৩৫; ১৭:১৬, ১৭) এই পৃথিবীতে কেবল একটিমাত্র ধর্মীয় সংগঠন রয়েছে যার মধ্যে সত্য খ্রীষ্টতত্ত্বের এই সমস্ত চিহ্নগুলি আছে—যিহোবার সাক্ষীবৃন্দ!

২৩, ২৪. আমরা কিভাবে উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করতে পারি যে তাঁর সংগঠিত লোকেদের সাথে যিহোবাকে সেবা করা এক বোঝাস্বরূপ নয়?

২৩ তাঁর সংগঠিত লোকেদের সাথে যিহোবার সেবা করা কি এক বোঝাস্বরূপ? অবশ্যই, নয়! বিপরীতে, খ্রীষ্টীয় ভাই এবং বোনেদের বিশ্বব্যাপী পরিবারের প্রেম এবং সমর্থন লাভ করা এক মহামূল্যবান সুযোগ। (১ পিতর ২:১৭) কল্পনা করুন এক জাহাজডুবি থেকে বেঁচে আপনি জলে ভেসে থাকার জন্য কঠোরভাবে চেষ্টা করছেন। যখন আপনি মনে করেন যে আপনি আর ভেসে থাকতে পারছেন না, সেইসময় এক জীবন রক্ষাকারী নৌকা থেকে একটি হাত আপনার কাছে পৌঁছায়। হ্যাঁ, সেখানে অন্যান্য রক্ষাপ্রাপ্তেরাও রয়েছে! জীবন রক্ষাকারী নৌকাতে, আপনি এবং অন্যেরা ক্রমান্বয়ে তীরের অভিমুখে দাঁড় টানছেন, পথিমধ্যে অন্যান্য রক্ষাপ্রাপ্তদের নৌকায় তুলছেন।

২৪ আমরা কি এইরকমই একটি পরিস্থিতির মধ্যে নেই? এই দুষ্ট জগতের বিপজ্জনক “জল” থেকে আমাদের যিহোবার পার্থিব সংগঠনের “জীবন রক্ষাকারী নৌকায়” টেনে তোলা হয়েছে। এর মধ্যে, আমরা পাশাপাশি সেবা করি যখন ধার্মিক নতুন জগতের “তীরের” দিকে এগোতে থাকি। জীবনের চাপগুলি যদি পথিমধ্যে আমাদের পরিশ্রান্ত করার কারণস্বরূপ হয়, তবে সত্য খ্রীষ্টীয় সংসর্গের সহযোগিতা ও সান্ত্বনার জন্য আমরা কতই না কৃতজ্ঞ!—হিতোপদেশ ১৭:১৭.

২৫. (ক) এই দুষ্ট জগতের “জল” এর মধ্যে এখনও যারা আছে তাদের প্রতি আমাদের কোন্‌ বাধ্যবাধকতা রয়েছে? (খ) পরবর্তী প্রবন্ধটিতে ঈশ্বরের কোন্‌ চাহিদার বিষয়ে আলোচনা করা হবে?

২৫ অন্যান্যদের বিষয়ে কী বলা যায়—সেই সমস্ত সৎহৃদয়বান ব্যক্তিরা যারা এখনও “জল” এর মধ্যে আছে? যিহোবার সংগঠনভুক্ত করতে তাদের সাহায্য করার এক বাধ্যবাধকতা আমাদের রয়েছে, তাই নয় কি? (১ তীমথিয় ২:৩, ৪) ঈশ্বর কী চান তা জানার জন্য তাদের সাহায্যের প্রয়োজন। এটি আমাদের ঈশ্বরের পঞ্চম চাহিদাটির সম্মুখীন করে। আমাদের অবশ্যই ঈশ্বরের রাজ্যের নিষ্ঠাবান ঘোষণাকারী হতে হবে। এটি কোন্‌ বিষয়গুলিকে জড়িত করে তা পরবর্তী প্রবন্ধটিতে আলোচনা করা হবে।

আপনি কি স্মরণ করতে পারেন?

◻ ঈশ্বরের আজ্ঞাগুলি কেন দুর্বহ নয়?

◻ আমরা কিভাবে ঈশ্বরবিষয়ক জ্ঞান নিতে পারি?

◻ সঠিক আচরণ এবং তাঁর সত্য গ্রহণের ক্ষেত্রে ঈশ্বরের মানগুলির উপযোগী হওয়া কেন এক বোঝাস্বরূপ নয়?

◻ জীবন এবং রক্ত সম্বন্ধে ঈশ্বরের দৃষ্টিভঙ্গি আমাদের কাছ থেকে কী চায়?

◻ কাদের সাথে তাঁর সেবা করি বলে ঈশ্বর আমাদের কাছে প্রত্যাশা করেন এবং কিভাবে তাদের শনাক্ত করা যেতে পারে?

[১৮ পৃষ্ঠার চিত্র]

সৃষ্টি সম্বন্ধীয় পুস্তক এবং বাইবেল থেকে আমরা যিহোবা সম্পর্কে জানতে পারি

[Credit Lines]

কুমির: By courtesy of Australian International Public Relations; ভাল্লুক: Safari-Zoo of Ramat-Gan, Tel Aviv

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার