ঈশ্বরের চাহিদাগুলি জানতে—লোকেদের সাহায্য করার জন্য একটি নতুন হাতিয়ার
“এটির সহজ, সরাসরি এবং সদয় প্রস্তাব আশাতীত ফল উৎপন্ন করবে। বিষয়বস্তুগুলি এমন সহজবোধ্য এবং মনোরমভাবে উপস্থাপিত হয়েছে যা যে কোন আন্তরিক এবং অনুসন্ধিৎসু ব্যক্তিকে বলতে পরিচালিত করবে, ‘ঈশ্বর বাস্তবিকই তোমাদের মধ্যবর্ত্তী।’” (১ করিন্থীয় ১৪:২৫) থাইল্যাণ্ডের একজন যিহোবার সাক্ষী নতুন ব্রোশার ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? সম্পর্কে বর্ণনা করতে গিয়ে এটি বলেছিলেন। এটি ১৯৯৬/৯৭ সালে “ঈশ্বরীয় শান্তির বার্তাবাহকগণ” জেলা সম্মেলনে ওয়াচ টাওয়ার সোসাইটির দ্বারা প্রকাশিত হয়েছিল।
এই ৩২ পৃষ্ঠার রঙীন ব্রোশারটি, বাইবেল অধ্যয়ন পর্ব হিসাবে প্রস্তুত করা হয়েছে। এটি বাইবেলের মৌলিক শিক্ষাগুলিকে অন্তর্ভুক্ত করে। শব্দগত রচনাশৈলী সহজ এবং সংক্ষিপ্ত, যেটি ঈশ্বর আমাদের কাছে কী চান তা স্পষ্টভাবে ব্যাখ্যা করে। এটি বুঝতে পাঠকদের কোন অসুবিধা হওয়া উচিত নয়। আপনি কিভাবে এই নতুন ব্রোশারটি দিয়ে একটি বাইবেল অধ্যয়ন পরিচালনা করতে পারেন?
প্রশ্নগুলি ব্যবহার করুন। প্রত্যেকটি পাঠের শুরুতে প্রশ্নগুলি রয়েছে। প্রত্যেক প্রশ্নের পরে বন্ধনীর মধ্যে, সেই অনুচ্ছেদগুলির সংখ্যা আপনি দেখতে পাবেন যেখানে এর উত্তরগুলি পাওয়া যায়। এই প্রশ্নগুলি হয়ত পূর্বালোচনা এবং পুনরালোচনা উভয় ক্ষেত্রে শিক্ষা সহায়করূপে ব্যবহৃত হতে পারে। উদাহরণস্বরূপ, গৃহ বাইবেল অধ্যয়নের শুরুতে, আপনি হয়ত ছাত্রের মন্তব্য শোনার জন্য প্রশ্নগুলি জিজ্ঞাসা করতে পারেন। তৎক্ষণাৎ কোন ভুল উত্তর সংশোধন করার পরিবর্তে বরঞ্চ, আপনি অধ্যয়ন শুরু করতে পারেন। পাঠটির শেষে, আপনি প্রশ্নগুলিতে ফিরে যেতে পারেন এটি দেখার জন্য যে এখন ছাত্র বাইবেলের সাথে সামঞ্জস্য রেখে সেগুলির উত্তর দিতে সক্ষম হচ্ছে কি না।
শাস্ত্রপদগুলি দেখুন। প্রত্যেকটি পাঠে, সমর্থনকারী শাস্ত্রপদগুলি দ্বারা বাইবেল সত্যের সংক্ষিপ্ত উক্তিগুলি সংযুক্তভাবে রয়েছে। যেহেতু অধিকাংশ শাস্ত্রপদগুলি উদ্ধৃত নয়, কিন্তু উল্লেখিত তাই ছাত্রকে তার নিজস্ব বাইবেল থেকে এই সমস্ত পদগুলি দেখতে উৎসাহিত করা গুরুত্বপূর্ণ। এটি জীবনে প্রয়োগ করার পূর্বে তার ঈশ্বরের বাক্য পড়া এবং ধ্যান করা প্রয়োজন।—যিহোশূয় ১:৮.
ছবিগুলি তুলে ধরুন। সর্বমোট ৫০টিরও বেশি চিত্রকর্ম—আলোকচিত্র এবং চিত্রাঙ্কন দিয়ে ব্রোশারটি পর্যাপ্তরূপে চিত্রায়িত হয়েছে। এইগুলি শুধুমাত্র দৃশ্যগত আবেদনই রাখে না, কিন্তু অতিরিক্ত শিক্ষা সহায়ক হিসাবেও প্রস্তুত করা হয়েছে। উদাহরণস্বরূপ, শেষ দুটি পাঠের (প্রত্যেকটি এক পৃষ্ঠা, অপর পৃষ্ঠার মুখোমুখি) শিরোনাম হল “ঈশ্বরের ইচ্ছা পালন করতে অন্যদের সাহায্য করা” এবং “ঈশ্বরের পরিচর্যা করতে আপনার সিদ্ধান্ত।” আলোকচিত্রগুলি যা দুই পৃষ্ঠা জুড়ে বিস্তৃত রয়েছে তা একই ব্যক্তির আধ্যাত্মিক উন্নতি বর্ণনা করে, যেখানে তাকে রীতিবহির্ভূতভাবে সাক্ষ্য প্রদানে, গৃহ থেকে গৃহের কাজে অংশগ্রহণ করতে, নিজেকে উৎসর্গীকৃত করতে এবং পরিশেষে, বাপ্তাইজিত হতে দেখানো হচ্ছে। এই ছবিগুলির প্রতি ছাত্রের মনোযোগ পরিচালিত করার দ্বারা, আপনি তাকে পদক্ষেপটি সম্বন্ধে বুঝতে সাহায্য করুন যা ঈশ্বরকে সেবা করতে হলে প্রয়োজন রয়েছে।
যদি একজন আগ্রহী ব্যক্তি ভালভাবে পড়তে না পারে অথবা একেবারেই পড়তে অক্ষম সেক্ষেত্রে কী? সোসাইটি অনেকগুলি ভাষায় এই নতুন ব্রোশারটিকে অডিও ক্যাসেটে প্রাপ্তিসাধ্য করছে। ক্যাসেটটিতে ব্রোশারের মূল পাঠ ছাড়াও উল্লেখিত পদের অনেকগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি এইভাবে রেকর্ড করা হয়েছে: প্রথম প্রশ্নটি পড়ার পরে, অনুচ্ছেদটি (অথবা অনুচ্ছেদগুলি) যেটি এর উত্তর দেয়, তার সাথে কিছু উল্লেখিত শাস্ত্রপদ পড়া হয়েছে। তারপর পরবর্তী প্রশ্নটি পড়া হয়েছে, তারপর যেটি এর উত্তর দেয় সেই অংশটি ও শাস্ত্রপদগুলি পড়া হয়েছে এবং এইরকম ভাবে। ছাত্রটি অধ্যয়নের জন্য প্রস্তুত হওয়ার সময় রেকর্ডটি শুনতে পারে। ক্যাসেটটি অধ্যয়ন পরিচালনার সময়ও ব্যবহৃত হতে পারে।
সম্মেলনে যারা উপস্থিত হয় তারা এই নতুন ব্রোশারটি তাদের ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহারের জন্য উৎসুক ছিল। উদাহরণস্বরূপ, ব্রোশারটি পাওয়ার ঠিক কয়েকদিন পরেই, যুক্তরাষ্টের দুই জন অগ্রগামী (পূর্ণ-সময়ের সুসমাচার-প্রচারক) এটিকে এক অল্পবয়স্ক দম্পতির কাছে অর্পণ করেন যাদের সাথে তারা সাক্ষাৎ করেছিলেন। যখন এই দম্পতি সূচীপত্রের দিকে তাকিয়েছিলেন, তখন “অভ্যাসগুলি যা ঈশ্বর ঘৃণা করেন” এই পাঠটি তাদের মনোযোগ কেড়ে নিয়েছিল। যুবতী স্ত্রীলোকটি বলেছিলেন “আমাকে সর্বদাই শেখান হয়েছিল যে ঈশ্বর কখনও ঘৃণা করতে পারেন না—তিনি সবকিছুকেই ভালবাসেন। এটিই আমি প্রথমে পড়ব।” যখন এই দুই জন অগ্রগামী পরের সপ্তাহে ফিরে গিয়েছিলেন, সেই যুবতী স্ত্রীলোকটি বলেছিলেন: “আমি এই নতুন ব্রোশারটি পড়ছিলাম। আমাদের যা করা উচিত তার সবকিছু করা খুবই কঠিন। যিহোবা আমাদের প্রতি সন্তুষ্ট নন—আমরা বিবাহিত নই। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা আগামী শুক্রবারে বিবাহ করার ব্যবস্থা করেছি।” সেই অগ্রগামী দম্পতিকে আলিঙ্গন করে, তারা আরও বলেছিলেন: “আমরা নিয়মিত অধ্যয়ন না করার জন্য ক্ষমা চাইছি, কিন্তু এটি আমাদের একটি বড় ভার থেকে মুক্ত করেছে।”
অবশ্যই, এই নতুন চান ব্রোশারটি ব্যবহার করুন। ঈশ্বরের চাহিদাগুলি জানতে অন্যদের সাহায্য করার জন্য এটি একটি চমৎকার হাতিয়ার।
[১৭ পৃষ্ঠার চিত্র]
এই নতুন ব্রোশারটি আপনি কিভাবে ব্যবহার করবেন?