ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৬ ৮/১৫ পৃষ্ঠা ২১
  • আপনার কি স্মরণে আছে?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনার কি স্মরণে আছে?
  • ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • পাঠকদের থেকে প্রশ্নসকল
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “পরস্পর ক্ষমা কর”
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “সর্ব্বজাতির প্রার্থনা-গৃহ”
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবার মহান আত্মিক মন্দির
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৬ ৮/১৫ পৃষ্ঠা ২১

আপনার কি স্মরণে আছে?

আপনি কি প্রহরীদুর্গ এর সাম্প্রতিক সংখ্যাগুলি পড়া উপলব্ধি করেছেন? তাহলে, আপনি নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে পারেন কি না দেখুন:

◻ “তোমরা যাহাদের পাপ মোচন করিবে, তাহাদের মোচিত হইল,” যীশুর এই কথাগুলির অর্থ কি এই যে খ্রীষ্টানেরা পাপ সকল ক্ষমা করতে পারে? (যোহন ২০:২৩)

সাধারণভাবে খ্রীষ্টানদের অথবা এমনকি মণ্ডলীতে নিযুক্ত প্রাচীনদের পাপ সকল ক্ষমা করার ঐশিক অধিকার রয়েছে, এমন উপসংহারে আসার কোন শাস্ত্রীয় ভিত্তি নেই। মনে হয় যীশুর কথাগুলির প্রসঙ্গটি দেখায় যে পাপ ক্ষমা করতে অথবা ধরে রাখতে প্রেরিতদের আত্মার কাজের মাধ্যমে এক বিশেষ অধিকার প্রদান করা হয়েছিল। (দেখুন প্রেরিত ৫:১-১১; ২ করিন্থীয় ১২:১২.)—৪/১৫, পৃষ্ঠা ২৮.

◻ ১৮৬৪ সালে জে. জে. স্টুয়ার্ট প্যারোনের প্রথম প্রকাশিত গীতসংহিতা পুস্তকটি অনুবাদ করা সম্বন্ধে উল্লেখযোগ্য বিষয়টি কী?

তার অনুবাদে, প্যারোন চেষ্টা করেছিলেন “ইব্রীয় শব্দটিতে, এর ইডিয়ম এবং কাঠামোর ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে” লেগে থাকতে। এটি করে তিনি “যিহোবা” আকারে ঐশিক নামের পুনর্স্থাপনকে অনুমোদন করেছিলেন।—৪/১৫, পৃষ্ঠা ৩১.

◻ জগতের সরকারগুলির সাথে ব্যবহার করা সম্বন্ধে যীশু তাঁর অনুগামীদের কোন্‌ নির্দেশ দিয়েছিলেন?

যীশু বলেছিলেন: “তবে কৈসরের যাহা যাহা, কৈসরকে দেও, আর ঈশ্বরের যাহা যাহা, ঈশ্বরকে দেও।” (মথি ২২:২১) তিনি এও বলেছিলেন: “যে কেহ এক ক্রোশ যাইতে তোমাকে পীড়াপীড়ি করে, তাহার সঙ্গে দুই ক্রোশ যাও।” (মথি ৫:৪১) যীশু এখানে বৈধ দাবিগুলির প্রতি ইচ্ছাকৃত বশীভূত হওয়ার নীতিটিকে তুলে ধরেছিলেন, তা মনুষ্য সম্পর্কের ক্ষেত্রে অথবা সরকারি দাবিগুলির ক্ষেত্রে যাই হোক না কেন, ঈশ্বরের আইনের সাথে সেগুলির মিল রয়েছে। (লূক ৬:২৭-৩১; যোহন ১৭:১৪, ১৫)—৫/১, পৃষ্ঠা ১২.

◻ ‘সত্যে চলা’ বলতে কী বোঝায়? (গীতসংহিতা ৮৬:১১)

এর অন্তর্ভুক্ত হল ঈশ্বরের চাহিদাগুলির প্রতি বাধ্য হওয়া এবং বিশ্বস্ততা ও আন্তরিকতা সহকারে তাঁর সেবা করা। (গীতসংহিতা ২৫:৪, ৫; যোহন ৪:২৩, ২৪)—৫/১৫, পৃষ্ঠা ১৮.

◻ যিহোবার দ্বারা যোনাকে নীনবীতে পাঠানোর ফলে কী সম্পাদিত হয়েছিল?

বিষয়গুলি যতই প্রকাশ পেতে থাকে, নীনবীতে যোনার প্রচার অনুতপ্ত নীনবীয় ও শক্ত-গ্রীব ইস্রায়েলীয়দের মধ্যে পার্থক্য স্পষ্টভাবে দেখাতে থাকে, যাদের মধ্যে নিদারুণভাবে বিশ্বাস ও নম্রতার অভাব ছিল। (তুলনা করুন দ্বিতীয় বিবরণ ৯:৬, ১৩; যোনা ৩:৪-১০.)—৫/১৫, পৃষ্ঠা ২৮.

◻ আদিপুস্তক ৩:১৫ পদে উল্লেখিত, কে সেই সর্প আর কে সেই নারী?

সেই সর্প—বুকে হাঁটা কোন সর্প নয়, কিন্তু এমন একজন যে এটিকে ব্যবহার করেছিল, সে হল শয়তান দিয়াবল। (প্রকাশিত বাক্য ১২:৯) ‘নারী’ হবা নয়, কিন্তু যিহোবার স্বর্গীয় সংগঠন, পৃথিবীতে তাঁর আত্মায়-অভিষিক্ত দাসেদের মাতা। (গালাতীয় ৪:২৬)—৬/১, পৃষ্ঠা ৯.

◻ কিভাবে একজন ব্যক্তি মহতী বাবিল থেকে বেরিয়ে আসতে এবং সুরক্ষা খুঁজে পেতে পারে? (প্রকাশিত বাক্য ১৮:৪)

তাকে অবশ্যই সম্পূর্ণরূপে মিথ্যা ধর্মীয় সংগঠনগুলি থেকে এবং তাদের প্রথা এবং বিশেষ ধরনের মনোভাবের থেকেও পৃথক থাকতে হবে আর তারপর যিহোবার ঐশিক সংগঠনের মধ্যে তাকে সুরক্ষা খুঁজে নিতে হবে। (ইফিষীয় ৫:৭-১১)—৬/১, পৃষ্ঠা ১৮.

◻ শাস্ত্রে কেন বারংবার ঈগল সম্বন্ধে উল্লেখ করা হয়েছে?

বাইবেল লেখকেরা ঈগলের চারিত্রিক বৈশিষ্ট্যগুলিকে উল্লেখ করেছেন প্রজ্ঞা, ঐশিক সুরক্ষা এবং ক্ষিপ্রতা এই প্রকার বিষয়গুলি চিত্রিত করতে।—৬/১৫, পৃষ্ঠা ৮.

◻ আজকের পার্থিব আশাসম্পন্ন ঈশ্বরের সেবকদের কি আত্মায় অভিষিক্ত খ্রীষ্টানদের মত সমমাত্রায় ঈশ্বরের আত্মা আছে?

প্রাথমিকভাবে, উত্তর হল হ্যাঁ। উভয় শ্রেণীর জন্যই ঈশ্বরের আত্মা সমভাবে প্রাপ্তিসাধ্য আর উভয়ের দ্বারাই জ্ঞান এবং বোধগম্যতা সমভাবে অর্জন করা সম্ভব।—৬/১৫, পৃষ্ঠা ৩১.

◻ যিরূশালেমের মন্দিরে ইস্রায়েলের যাজকদের দ্বারা সম্পাদিত পবিত্র উপাসনা পরীক্ষা করা আজকের দিনে আমাদের জন্য কেন উপকারী?

এটি করার দ্বারা আমরা দয়াপূর্ণ ব্যবস্থাকে আরও পূর্ণভাবে উপলদ্ধি করতে পারি যার দ্বারা আজকে পাপপূর্ণ মানুষ ঈশ্বরের সাথে পুনর্মিলিত হয়েছে। (ইব্রীয় ১০:১-৭)—৭/১, পৃষ্ঠা ৮.

◻ কিভাবে যিরূশালেমে নির্মিত দ্বিতীয় মন্দিরটি শলোমনের দ্বারা নির্মিত মন্দিরটির চাইতেও বেশি প্রতাপ অর্জন করেছিল?

দ্বিতীয় মন্দিরটি শলোমনের মন্দিরের চাইতে ১৬৪ বছর বেশি স্থায়ী ছিল। বিভিন্ন দেশ থেকে বহু উপাসকেরা এর প্রাঙ্গণে একত্রিত হত। আরও গুরুত্বপূর্ণ, ঈশ্বরের পুত্র, যীশু খ্রীষ্ট এর প্রাঙ্গণের মধ্যে শিক্ষা দেওয়ায় এই দ্বিতীয় মন্দিরটি বিরাট পার্থক্য উপভোগ করেছিল।—৭/১, পৃষ্ঠা ১২, ১৩.

◻ কখন ঈশ্বর তাঁর আত্মিক মন্দির অস্তিত্বে আনেন?

এটি ছিল সা.শ. ২৯ সাল, যখন ঈশ্বর যীশুর বাপ্তিস্মের প্রার্থনার প্রতি অনুমোদন দেখিয়েছিলেন। (মথি ৩:১৬, ১৭) যীশুর দেহের উপস্থাপনটি ঈশ্বরের অনুমোদন করা বুঝিয়েছিল যে, আধ্যাত্মিক অর্থে, যিরূশালেমের চাইতে আরও মহান একটি বেদী কাজ শুরু করে।—৭/১, পৃষ্ঠা ১৪, ১৫.

◻ কেন আমাদের ক্ষমাশীল হওয়া উচিত?

খ্রীষ্টীয় একতা রক্ষা করতে চাইলে অপরাধ স্বীকারকারী এক দোষী ব্যক্তিকে ক্ষমা করা অত্যন্ত জরুরি। অসন্তোষ ও বিদ্বেষ পোষণ করা আমাদের মানসিক শান্তিকে হরণ করবে। যদি আমরা ক্ষমাশীল না হই, তাহলে আমরা সেই ঝুঁকি নেব যে এমন এক দিন আসবে যখন যিহোবা আর আমাদের পাপ ক্ষমা করবেন না। (মথি ৬:১৪, ১৫)—৭/১৫, পৃষ্ঠা ১৮.

◻ ইস্রায়েলীয়া কিভাবে পবিত্র হতে পারত?

পবিত্র ঈশ্বর, যিহোবার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক এবং তাঁর প্রতি তাদের বিশুদ্ধ উপাসনা করার মাধ্যমে। তাঁকে পবিত্রতায়, দৈহিক এবং আধ্যাত্মিক বিশুদ্ধতায় উপাসনা করার জন্য তাদের “পবিত্রতম-বিষয়ক” সঠিক জ্ঞানের প্রয়োজন ছিল। (হিতোপদেশ ২:১-৬; ৯:১০)—৮/১, পৃষ্ঠা ১১.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার