ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৬ ৮/১৫ পৃষ্ঠা ১৫-২০
  • ঈশ্বর যখন কার্যকারী হবেন তখন আপনি কি রক্ষা পাবেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঈশ্বর যখন কার্যকারী হবেন তখন আপনি কি রক্ষা পাবেন?
  • ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যীশু কী ভাববাণী করেছিলেন এবং কী ঘটেছিল?
  • প্রাণী রক্ষা পেয়েছিল—কিভাবে?
  • আপনার ভবিষ্যৎ কী বলে?
  • “এ সকল অবশ্যই ঘটিবে”
    ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • মহাক্লেশ থেকে জীবন্ত রক্ষা পাওয়া
    ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “আপনার উপস্থিতির চিহ্ন কি?”
    ১৯৯৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • পাঠকদের থেকে প্রশ্নসকল
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৬ ৮/১৫ পৃষ্ঠা ১৫-২০

ঈশ্বর যখন কার্যকারী হবেন তখন আপনি কি রক্ষা পাবেন?

“সেই দিনের সংখ্যা যদি কমাইয়া দেওয়া না যাইত, তবে কোন প্রাণীই রক্ষা পাইত না; কিন্তু মনোনীতদের জন্য সেই দিনের সংখ্যা কমাইয়া দেওয়া যাইবে।”—মথি ২৪:২২.

১, ২. (ক) কেন আমাদের ভবিষ্যৎ সম্পর্কে আগ্রহী হওয়া স্বাভাবিক? (খ) স্বাভাবিক আগ্রহ হয়ত কোন্‌ জরুরি প্রশ্নগুলিকে জড়িত করতে পারে?

আপনি নিজের সম্পর্কে কতখানি আগ্রহী? আজকে অনেকে আত্মকেন্দ্রিক হয়ে অতিমাত্রায় আত্মপ্রিয় হয়ে থাকে। তবুও, বাইবেল উপযুক্ত আগ্রহকে অগ্রাহ্য করে না যা আমাদের প্রভাবিত করে। (ইফিষীয় ৫:৩৩) এর অন্তর্ভুক্ত হল আমাদের ভবিষ্যৎ সম্পর্কে আমাদের আগ্রহী হওয়া। সুতরাং আপনার ভবিষ্যৎ কী সে বিষয়ে জানতে চাওয়া আপনার জন্য স্বাভাবিক। আপনি কি আগ্রহী?

২ আমরা নিশ্চিত হতে পারি যে যীশুর প্রেরিতদের তাদের ভবিষ্যৎ সম্পর্কে এইপ্রকার আগ্রহ ছিল। (মথি ১৯:২৭) সম্ভবত এটিই ছিল একটি কারণ, যার জন্য তাদের মধ্যে চারজন জৈতুন পর্বতে যীশুর সাথে ছিল। তারা জিজ্ঞাসা করেছিল: “এই সকল ঘটনা কখন্‌ হইবে? আর এই সমস্তের সিদ্ধি নিকটবর্ত্তী হইবার চিহ্নই বা কি?” (মার্ক ১৩:৪) ভবিষ্যৎ সমপর্কে এই স্বাভাবিক আগ্রহকে যীশু উপেক্ষা করেননি—তাদের আগ্রহ ও আমাদের। বারংবার তিনি আলোকপাত করেছিলেন কিভাবে তাঁর অনুগামীরা প্রভাবিত হবে এবং এর শেষ পরিণতি কী হবে।

৩. কেন আমরা যীশুর উত্তরকে আমাদের সময়ের সাথে সম্পর্কযুক্ত করি?

৩ যীশুর উত্তর এক ভবিষ্যদ্বাণীকে প্রকাশ করে আমাদের দিনে যার এক বৃহৎ পরিপূর্ণতা আছে। আমরা এটি দেখতে পাই আমাদের শতাব্দীর বিশ্বযুদ্ধগুলি ও অন্যান্য সংঘাতের মধ্যে, ভূমিকম্প যা অগণিত জীবন নিঃশেষ করেছে, খাদ্যাভাব যা অসুস্থতা ও মৃত্যু নিয়ে এসেছে এবং মহামারী—যা ১৯১৮ সালের পৃথিবীব্যাপী স্পেনীশ ইনফ্লুয়েঞ্জা থেকে শুরু করে সাম্প্রতিককালের এইডস পর্যন্ত প্রসারিত। কিন্তু যীশুর উত্তরের অধিকাংশ অংশই সা.শ. ৭০ সালে রোমীয়দের দ্বারা যিরূশালেমের ধ্বংসের প্রতি পরিচালিত হয়েছিল ও এর প্রকৃত ধ্বংস হওয়ার ক্ষেত্রেও পরিপূর্ণতা লাভ করে। যীশু তাঁর শিষ্যদের সতর্ক করেছিলেন: “তোমরা আপনাদের বিষয়ে সাবধান। লোকে তোমাদিগকে বিচার-সভায় সমর্পণ করিবে, এবং তোমরা সমাজ-গৃহে প্রহারিত হইবে; আর আমার জন্য তোমরা দেশাধ্যক্ষ ও রাজাদের কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত তাহাদের সম্মুখে দাঁড়াইবে।”—মার্ক ১৩:৯.

যীশু কী ভাববাণী করেছিলেন এবং কী ঘটেছিল?

৪. যীশুর উত্তরের সাথে কোন্‌ সাবধানবাণীগুলি অন্তর্ভুক্ত ছিল?

৪ তাঁর শিষ্যদের সাথে অন্যেরা কিরূপ আচরণ করবে কেবলমাত্র সেই বিষয়ে ভাববাণী করা ছাড়াও যীশু আরও অতিরিক্ত কিছু বলেছিলেন। তিনি তাদের সতর্ক করে দিয়েছিলেন যে কিভাবে তাদের কাজ করা উচিত। উদাহরণস্বরূপ: “যখন তোমরা দেখিবে, ধ্বংসের সেই ঘৃণার্হ বস্তু যেখানে দাঁড়াইবার নয়, সেইখানে দাঁড়াইয়া আছে—যে পাঠ করে, সে বুঝুক,—তখন যাহারা যিহূদিয়াতে থাকে, তাহারা পাহাড় অঞ্চলে পলায়ন করুক।” (মার্ক ১৩:১৪) লূক ২১:২০ পদে বর্ণিত সমরূপ বিবরণ বলে: “যখন তোমরা যিরূশালেমকে সৈন্যসামন্ত দ্বারা বেষ্ঠিত দেখিবে।” প্রথম পরিপূর্ণতার ক্ষেত্রে এটি কিভাবে যথার্থ প্রমাণিত হয়েছিল?

৫. যিহূদার যিহূদীদের মধ্যে সা.শ. ৬৬ সালে কী ঘটেছিল?

৫ দি ইনটারন্যাশন্যাল স্ট্যানডার্ড বাইবেল এনসাইক্লোপিডিয়া (১৯৮২) আমাদের বলে: “রোমীয় নিয়ন্ত্রণের অধীনে যিহূদীরা ক্রমবর্ধমানভাবে অস্থির অবস্থার মধ্যে ছিল এবং রোমীয় প্রতিনিধিরা ছিল বর্ধিতভাবে হিংস্র, নিষ্ঠুর ও অসৎ। প্রকাশ্য বিদ্রোহ শুরু হয় সা.শ. ৬৬ সালে। . . . যুদ্ধ শুরু হয়েছিল যখন ধর্মান্ধ যিহূদীরা মাসাদা অধিকার করে এবং তারপর মেনেকেমের অধীনে যিরূশালেম প্রদক্ষিণ করেছিল। সেই একই সময়ে সিজ্যারিয়ার শাসকপ্রধান শহরে যিহূদীদের নির্দয়ভাবে হত্যা করা হয়েছিল এবং সেই বর্বরতার সংবাদ সমস্ত দেশে ছড়িয়ে পড়েছিল। নতুন মুদ্রায় বিদ্রোহের ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত খোদাই করা হয়েছিল।”

৬. কোন্‌ রোমীয় প্রতিক্রিয়া যিহূদী বিদ্রোহ উৎপন্ন করেছিল?

৬ সেসটিয়াস গ্যালাসের অধীনে দ্বাদশ রোমীয় বাহিনী সিরিয়া থেকে প্রদক্ষিণ শুরু করে গালীল ও যিহূদা বিধ্বস্ত করেছিল এবং তারপর রাজধানী আক্রমণ করেছিল এমনকি “পবিত্র নগর যিরূশালেম” এর উপরের অংশটিও দখল করেছিল। (নহিমিয় ১১:১; মথি ৪:৫; ৫:৩৫; ২৭:৫৩) ক্রমবর্ধমান ঘটনাগুলিকে সংক্ষিপ্তাকারে প্রকাশ করে যিরূশালেমে রোমীয় অবরোধ (ইংরাজি) এর একটি খণ্ড বলে: “বার বার প্রতিহত হওয়ায় পাঁচদিন ধরে রোমীয়রা প্রাচীর আক্রমণ করার চেষ্টা করেছিল। পরিশেষে আত্মরক্ষাকারীরা ক্ষেপণাস্ত্র বর্ষণের ফলে সেই প্রবলতর শক্তিদ্বারা পরাজিত হয়ে হাল ছেড়ে দেয়। কচ্ছপের আকৃতির মত—নিজেদের রক্ষা করার জন্য তাদের মাথার উপর তাদের ঢালগুলি দৃঢ়ভাবে বন্ধ করার পদ্ধতি প্রয়োগ করে—রোমীয় সৈন্যরা প্রাচীর ধ্বংসের জন্য সুরঙ্গ খুঁড়েছিল এবং প্রবেশদ্বারে আগুন লাগাবার চেষ্টা করেছিল। আত্মরক্ষাকারীদের মধ্যে এটি এক ভয়ঙ্কর আতঙ্কের সৃষ্টি করেছিল।” শহরের অভ্যন্তরের খ্রীষ্টানেরা যীশুর বাক্যগুলি স্মরণ করেছিল এবং উপলব্ধি করেছিল যে ঘৃণার্হ বস্তু পবিত্র স্থানে দাঁড়িয়ে আছে।a কিন্তু শহর পরিবেষ্টিত থাকা সত্ত্বেও, যীশু তাদের যেমন পরামর্শ দিয়েছিলেন, সেই অনুযায়ী কিভাবে এই খ্রীষ্টানেরা পালাতে পারত?

৭. সা.শ. ৬৬ সালে যখন জয় প্রায় নিশ্চিত ছিল, রোমীয়রা কী করেছিল?

৭ ইতিহাসবেত্তা ফ্লেভিয়াস যোসেফাস বর্ণনা করেন: সেসটিয়াস [গ্যালাস] অবরোধকারীদের হতাশা অথবা লোকেদের মনোভাব সম্বন্ধে সচেতন না হয়েই হঠাৎই তার লোকেদের আক্রমণ অপসারণ করতে বলেছিলেন, যদিও কোনরকম পরাজয় ভোগ করেননি তবুও তিনি জয়ের আশা পরিত্যাগ করেছিলেন এবং সমস্ত যৌক্তিকতার বিপরীতে নগর থেকে অবরোধ অপসরণ করেছিলেন।” “কেন গ্যালাস পশ্চাদপসারণ করেছিলেন? কারণ যাই হোক না কেন, তার পশ্চাদপসারণ খ্রীষ্টানদের যীশুর আদেশের বাধ্য হতে এবং পর্বত অঞ্চলে পালাতে ও সুরক্ষা পেতে সুযোগ দিয়েছিল।

৮. যিরূশালেমের বিরুদ্ধে রোমীয় শক্তিপ্রয়োগের দ্বিতীয় পর্যায় কিরূপ ছিল এবং রক্ষাপ্রাপ্তেরা কী অভিজ্ঞতা করেছিল?

৮ বাধ্যতা জীবন রক্ষাকারী হয়েছিল। শীঘ্রই রোমীয়রা বিদ্রোহ দমন করার জন্য ফিরে এসেছিল। সেনাপতি টাইটাসের অধীনে সামরিক অভিযান চরম পরিণতিতে পৌঁছেছিল সা.শ. ৭০ সালের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত যিরূশালেম অবরোধের মাধ্যমে। যিহূদীরা যেভাবে কষ্টভোগ করেছিল সেবিষয়ে যোসেফাসের বর্ণনা পড়লে একজন ব্যক্তির রক্ত ঠাণ্ডা হয়ে যায়। রোমীয়দের সাথে যুদ্ধে যারা হত হয়েছিল তারা ছাড়া অন্যান্য যিহূদীদের, যিহূদীদের প্রতিদ্বন্দ্বী দল দ্বারা হত্যা করা হয়েছিল এবং খাদ্যাভাব নরমাংস ভক্ষণের প্রতি পরিচালিত করেছিল। রোমীয়দের বিজয়ের সময় ১১,০০,০০০ জন যিহূদী মারা গিয়েছিল।b ৯৭,০০০ জন রক্ষাপ্রাপ্তদের মধ্যে কিছুজনকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড ভোগ করতে হয়, অন্যদের দাস হিসাবে বন্দী করা হয়েছিল। যোসেফাস বলেন: “সতেরো বছরের বেশি বয়স্কদের লোহার শিকলে বেঁধে মিশরে পাঠান হয়েছিল কঠোর শ্রম করানোর জন্য, আর এক বৃহৎ সংখ্যক লোকেদের টাইটাস একত্রিত করেছিলেন রঙ্গমঞ্চে তরবারি অথবা বন্য পশু দ্বারা ধ্বংস করার জন্য।” এমনকি তাদের শেষ পরিণতির পরিপ্রেক্ষিতে, ১১,০০০ জন যুদ্ধবন্দী ক্ষুধায় মারা গিয়েছিল।

৯. কেন খ্রীষ্টানদের যিহূদীরা যে পরিণতি ভোগ করেছিল তার অভিজ্ঞতা করতে হয়নি, কিন্তু কোন্‌ প্রশ্নগুলি থেকে যায়?

৯ খ্রীষ্টানেরা কৃতজ্ঞ হয়েছিল যে তারা প্রভুর সতর্কবার্তার বাধ্য হয়ে রোমীয় সৈন্যবাহিনী ফিরে আসার আগেই নগর ছেড়ে পালাতে পেরেছিল। এইভাবে তারা যিরূশালেমের উপর আসা সেই ঘটনার থেকে রক্ষা পেয়েছিল যাকে যীশু এইভাবে সংজ্ঞায়িত করেছিলেন “এরূপ ‘মহাক্লেশ উপস্থিত হইবে, যেরূপ জগতের আরম্ভ অবধি এ পর্য্যন্ত কখনও হয় নাই, কখনও হইবেও না।’” (মথি ২৪:২১) যীশু আরও বলেছিলেন: “আর সেই দিনের সংখ্যা যদি কমাইয়া দেওয়া না যাইত, তবে কোন প্রাণীই রক্ষা পাইত না; কিন্তু মনোনীতদের জন্য সেই দিনের সংখ্যা কমাইয়া দেওয়া যাইবে।” (মথি ২৪:২২) সেই সময়ে এর অর্থ কী ছিল এবং এখন এটি কোন্‌ অর্থ বহন করে?

১০. মথি ২৪:২২ পদকে আমরা পূর্বে কিভাবে ব্যাখ্যা করতাম?

১০ অতীতে ব্যাখ্যা করা হয়েছিল যে ‘প্রাণী রক্ষা পাইবে’ এই বিষয়টি যিহূদীদের প্রতি প্রযোজ্য যারা সা.শ. ৭০ সালে যিরূশালেমের ক্লেশ থেকে রক্ষা পেয়েছিল। খ্রীষ্টানেরা পলায়ন করেছিল, সুতরাং ঈশ্বর রোমীয়দের দ্বারা এক দ্রুত ধ্বংস এনেছিলেন। আর এক কথায় এই বিষয়ের জন্য যে ‘মনোনীতেরা’ যাতে বিপন্মুক্ত থাকতে পারে, ক্লেশের দিন সংক্ষিপ্ত করা হয়েছিল, যাতে করে কিছু যিহূদী “প্রাণী” রক্ষা পাওয়ার সুযোগ পেতে পারে। এটি মনে করা হয়েছিল যে রক্ষাপ্রাপ্ত যিহূদীরা আমাদের দিনে আগত মহাক্লেশ থেকে যারা রক্ষা পাবে তাদের চিত্রিত করছে।—প্রকাশিত বাক্য ৭:১৪.

১১. কেন এটি মনে হয় যে মথি ২৪:২২ পদের ব্যাখ্যা পুনরায় বিবেচিত হওয়া উচিত?

১১ কিন্তু এই ব্যাখ্যাটি কী সা.শ. ৭০ সালে যা ঘটেছিল তার সাথে সঙ্গতিপূর্ণ? যীশু বলেছিলেন যে সেই ক্লেশ থেকে মনুষ্য “প্রাণী” রক্ষা পাবে। আপনি কি ৯৭,০০০ জন রক্ষাপ্রাপ্তদের বর্ণনা করতে “রক্ষা” এই শব্দটি ব্যবহার করবেন এই বিষয়টির পরিপ্রেক্ষিতে যে শীঘ্রই তাদের সহস্রাধিক ক্ষুধায় অথবা রঙ্গমঞ্চে হত হয়েছিল? যোসেফাস সিজ্যারিয়ার একটি রঙ্গমঞ্চ সম্পর্কে উল্লেখ করেন: “বন্য পশুদের সাথে লড়াইয়ে বা একে অপরের সাথে যুদ্ধে অথবা যাদের জীবন্ত দগ্ধ করে মারা হয়েছিল তাদের সংখ্যা ২,৫০০ ছাড়িয়ে গিয়েছিল।” যদিও তারা অবরোধের সময় মারা যায়নি, তবুও তারা নিশ্চিতভাবেই “রক্ষা” পায়নি। আর যীশু কি তাদের আগত “মহাক্লেশ” থেকে সুখী রক্ষাপ্রাপ্তদের সমরূপ হিসাবে বিবেচনা করবেন?

প্রাণী রক্ষা পেয়েছিল—কিভাবে?

১২. কারা সেই প্রথম-শতাব্দীর “মনোনীত” ছিল যাদের প্রতি ঈশ্বর আগ্রহী ছিলেন?

১২ সা.শ. ৭০ সাল থেকে ঈশ্বর আর স্বাভাবিক যিহূদীদের তার মনোনীত জাতি হিসাবে গণ্য করেননি। যীশু দেখিয়েছিলেন যে ঈশ্বর ওই জাতিকে পরিত্যাগ করেছিলেন এবং এর রাজধানী শহর, মন্দির ও উপাসনার পদ্ধতির শেষ আসতে অনুমতি দিয়েছিলেন। (মথি ২৩:৩৭–২৪:২) ঈশ্বর এক নতুন জাতি, আত্মিক ইস্রায়েলকে মনোনীত করেন। (প্রেরিত ১৫:১৪; রোমীয় ২:২৮, ২৯; গালাতীয় ৬:১৬) এর অন্তর্ভুক্ত ছিল পুরুষ ও নারী যাদের সমস্ত জাতি থেকে নির্বাচিত করা হয়েছিল এবং পবিত্র আত্মা দ্বারা অভিষিক্ত করা হয়েছিল। (মথি ২২:১৪; যোহন ১৫:১৯; প্রেরিত ১০:১, ২, ৩৪, ৩৫, ৪৪, ৪৫) সেসটিয়াস গ্যালাসের আক্রমণের কিছু বছর পূর্বে, পিতর তাদের উদ্দেশ্যে লিখেছিলেন যারা “পিতা ঈশ্বরের পূর্ব্বজ্ঞান অনুসারে আত্মার পবিত্রীকরণে . . . মনোনীত হইয়াছেন।” সেই আত্মায় অভিষিক্ত ব্যক্তিরা ছিলেন “মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি।” (বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।) (১ পিতর ১:১, ২; ২:৯) ঈশ্বর সেই মনোনীত ব্যক্তিদের স্বর্গে যীশুর সাথে রাজত্ব করার জন্য গ্রহণ করেছিলেন।—কলসীয় ১:১, ২; ৩:১২; তীত ১:১; প্রকাশিত বাক্য ১৭:১৪.

১৩. মথি ২৪:২২ পদে উল্লেখিত যীশুর বাক্যগুলির হয়ত কী অর্থ ছিল?

১৩ মনোনীতদের এই শনাক্তিকরণ সাহায্যকারী, কারণ যীশু ভাববাণী করেছিলেন ক্লেশের দিনগুলি “মনোনীতদের জন্য” কমিয়ে দেওয়া হবে। যে গ্রীক শব্দটি “জন্য” হিসাবে অনুবাদিত হয়েছে সেটি “নিমিত্ত” অথবা “কারণ” হিসাবেও বর্ণনা করা যেতে পারে। (মার্ক ২:২৭; যোহন ১২:৩০, [NW]; ১ করিন্থীয় ৮:১১; ৯:১০, ২৩; ১১:৯; ২ তীমথিয় ২:১০; প্রকাশিত বাক্য ২:৩) সুতরাং যীশু সম্ভবত বলছিলেন, ‘সেই দিনের সংখ্যা যদি কমাইয়া দেওয়া না যাইত, তবে কোন প্রাণীই রক্ষা পাইত না; কিন্তু মনোনীতদের নিমিত্ত সেই দিনের সংখ্যা কমাইয়া দেওয়া যাইবে।’c (বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।) (মথি ২৪:২২) এমন কিছু কি ঘটেছিল যা উপকারজনক ছিল অথবা খ্রীষ্টীয় মনোনীতদের ‘নিমিত্ত’ যারা যিরূশালেমে আটকে পড়েছিল?

১৪. সা.শ. ৬৬ সালে যখন রোমীয় সৈন্যবাহিনী অপ্রত্যাশিতভাবে পশ্চাদপসরণ করেছিল তখন কিভাবে “প্রাণী” রক্ষা পেয়েছিল?

১৪ স্মরণ করুন, সা.শ. ৬৬ খ্রীষ্টাব্দে রোমীয়রা দেশের মধ্যে অগ্রসর হয়েছিল, যিরূশালেমের উপরের অংশটি অধিকার করেছিল এবং প্রাচীরের কাছে সুরঙ্গ খুঁড়তে শুরু করেছিল। যোসেফাস মন্তব্য করেন: “যদি তিনি আরও অল্প কিছুক্ষণ অবরোধ করে থাকতেন, তিনি শীঘ্রই নগর অধিকার করতেন।” নিজেকে জিজ্ঞাসা করুন ‘কেন শক্তিশালী রোমীয় সৈন্যবাহিনী হঠাৎ সামরিক অভিযান পরিত্যাগ করবে এবং “সমস্ত যৌক্তিকতার বিপরীতে নগর থেকে অবরোধ অপসারণ করে” পশ্চাদপসারণ করবে?’ রূপার্ট ফার্নো সামরিক ইতিহাস ভাষান্তরকরণের এক বিশেষজ্ঞ মন্তব্য করেন: “কোন ইতিহাসবেত্তা গ্যালাসের এই আশ্চর্য এবং আকস্মিক দুর্দশামূলক সিদ্ধান্তের পশ্চাতে কোন পর্যাপ্ত কারণ প্রদান করতে সফল হননি।” কারণ যাই হোক না কেন, ফল ছিল এই যে ক্লেশের সময় সংক্ষিপ্ত হয়েছিল। রোমীয়রা পশ্চাদপসারণ করেছিল, আর যখন তারা গিয়েছিল যিহূদীরা তাদের আক্রমণ করেছিল। অভিষিক্ত খ্রীষ্টান “মনোনীতদের” সম্বন্ধে কী বলা যায় যারা আটকে পড়েছিল? অবরোধ তুলে নেওয়ার অর্থ ছিল যে তারা, ক্লেশের সময় আঘাত এনেছিল এমন সমস্ত প্রকার হত্যা থেকে রক্ষা পেয়েছিল। সুতরাং, সেই সব খ্রীষ্টানেরা যারা সা.শ. ৬৬ সালে ক্লেশের সময় কমানোর ফলে উপকৃত হয়েছিল, তারাই ছিল মথি ২৪:২২ পদে উল্লেখিত রক্ষিত “প্রাণী।”

আপনার ভবিষ্যৎ কী বলে?

১৫. কেন আপনি বলবেন যে মথি ২৪ অধ্যায়টির উপর আমাদের দিনে নির্দিষ্টভাবে আগ্রহ দেওয়া উচিত?

১৫ কেউ হয়ত জিজ্ঞাসা করতে পারে, ‘বিশেষভাবে আমার কেন যীশুর এই বাক্যগুলির সংশোধিত বোধগম্যতায় আগ্রহী হওয়া উচিত? হ্যাঁ, এইভাবে উপসংহার করার প্রচুর কারণ রয়েছে যে যীশুর ভবিষ্যদ্বাণীর এক বৃহৎ পরিপূর্ণতা আছে যা সা.শ. ৭০ সাল পর্যন্ত ও সেই সময়ে যা ঘটেছিল তা অতিক্রম করে।d (তুলনা করুন মথি ২৪:৭; লূক ২১:১০,১১; প্রকাশিত বাক্য ৬:২-৮.) বহু দশক ধরে যিহোবার সাক্ষীরা প্রচার করে এসেছে যে বৃহৎ পূর্ণতা যা আমাদের সময়ে ঘটছে প্রমাণ করে যে আমরা খুব নিকটবর্তী এক বৃহদাকার “মহাক্লেশ” এর প্রত্যাশা করতে পারি। এই সময়ে কিভাবে মথি ২৪:২২ পদের ভবিষ্যদ্বাণীমূলক বাক্যগুলি পরিপূর্ণ হবে?

১৬. মহাক্লেশের সমীপবর্তী হওয়া সম্বন্ধে প্রকাশিত বাক্য কোন্‌ আগ্রহজনক তথ্য সরবরাহ করবে?

১৬ যিরূশালেমের ক্লেশের প্রায় দুই দশক পরে, প্রেরিত যোহন প্রকাশিত বাক্য পুস্তকটি লিখেছিলেন। এটি নিশ্চিত করেছিল যে মহাক্লেশ সম্মুখবর্তী। আর ব্যক্তিগতভাবে কী আমাদের প্রভাবিত করে তার প্রতি আগ্রহ আমাদের আশ্বস্ত করে যে প্রকাশিত বাক্য ভবিষ্যদ্বাণীমূলকভাবে আমাদের নিশ্চয়তা দেয় মনুষ্য প্রাণী এই আগত মহাক্লেশের মধ্যে থেকে রক্ষা পাবে। যোহন ভাববাণী করেছিলেন: “প্রত্যেক জাতির ও বংশের ও প্রজাবৃন্দের ও ভাষার বিস্তর লোক।” তারা কারা? স্বর্গ থেকে একটি কণ্ঠস্বর উত্তর দেয়: “ইহারা সেই লোক, যাহারা সেই মহাক্লেশের মধ্য হইতে আসিয়াছে।” (প্রকাশিত বাক্য ৭:৯, ১৪) হ্যাঁ, তারা রক্ষাপ্রাপ্ত ব্যক্তি হবে! প্রকাশিত বাক্য আমাদের এই বিষয়েও অন্তর্দৃষ্টি দেয় যে কিভাবে আগত মহাক্লেশে ঘটনাগুলি পরিণতি লাভ করবে এবং কিভাবে মথি ২৪:২২ পদ পরিপূর্ণ হবে।

১৭. মহাক্লেশের প্রারম্ভিক পর্যায় কী অন্তর্ভুক্ত করবে?

১৭ এই ক্লেশের প্রারম্ভিক পর্যায়ে রূপক বেশ্যা যা “মহতী বাবিল” নামে পরিচিত তার উপর আক্রমণ আনা হবে। (প্রকাশিত বাক্য ১৪:৮; ১৭:১, ২) সে প্রতিনিধিত্ব করে মিথ্যা ধর্মের বিশ্ব সাম্রাজ্যকে যার অন্তর্ভুক্ত সর্বাপেক্ষা নিন্দনীয় খ্রীষ্টীয়জগৎ। প্রকাশিত বাক্য ১৭:১৬-১৮ পদের বাক্যগুলি অনুসারে ঈশ্বর এই রূপক বেশ্যাকে আক্রমণ করার জন্য রাজনৈতিক সংগঠনগুলিকে প্রবৃত্ত করবেন।e চিন্তা করুন কিভাবে এই আক্রমণ ঈশ্বরের অভিষিক্ত “মনোনীত” এবং তাদের সহযোগী “বিরাট জনতা”-র সামনে উপস্থিত হতে পারে। যেহেতু ধর্মের উপর এই ধ্বংসাত্মক আক্রমণ ক্রমাগ্রসর হবে তাই হয়ত মনে হতে পারে যে এটি সমস্ত ধর্মীয় সংগঠনগুলিকে মুছে ফেলবে, যার অন্তর্ভুক্ত যিহোবার লোকেরাও।

১৮. কেন হয়ত এটি মনে হতে পারে যে মহাক্লেশের প্রারম্ভিক পর্যায়ে কোন “প্রাণী” রক্ষা পাবে না?

১৮ এটিই হচ্ছে সেই সময় যখন মথি ২৪:২২ পদে উল্লেখিত যীশুর বাক্যগুলি এক বৃহৎ মাত্রায় পরিপূর্ণ হবে। ঠিক যেমন যিরূশালেমে মনোনীত ব্যক্তিরা বিপদের সম্মুখীন হয়েছিলেন, যখন ধর্মের উপর আক্রমণ করা হবে সেইসময় যিহোবার দাসেদের জন্যও হয়ত এই আক্রমণ এড়ানো বিপদজনক বলে মনে হতে পারে, মনে হবে যেন ওই আক্রমণ ঈশ্বরের লোকেদের সমস্ত “প্রাণী”-কে মুছে ফেলবে। তবুও, আসুন আমরা স্মরণে আনি সা.শ. ৬৬ সালে কী ঘটেছিল। রোমীয়দের দ্বারা সংঘটিত ক্লেশকে সংক্ষিপ্ত করা হয়েছিল যা ঈশ্বরের অভিষিক্ত মনোনীত ব্যক্তিদের পালানোর এবং জীবিত থাকার প্রচুর সুযোগ দিয়েছিল। সুতরাং, আমরা নিশ্চিত হতে পারি ধর্মের উপর সেই ধ্বংসাত্মক আক্রমণকে সত্য উপাসকদের পৃথিবীব্যাপী মণ্ডলীকে হত্যা করার অনুমতি দেওয়া হবে না। এটি খুব ত্বরিৎ গতিতে সম্পন্ন হবে যেন “একই দিনে।” যে কোন ভাবেই হোক যেহেতু এটিকে সংক্ষিপ্ত করা হবে, তাই এর লক্ষ্যকে সম্পূর্ণ হতে অনুমোদন করা হবে না, যাতে করে ঈশ্বরের লোকেরা “রক্ষা” পেতে পারে।—প্রকাশিত বাক্য ১৮:৮.

১৯. (ক) মহাক্লেশের প্রথম পর্যায়ের পর কোন্‌ বিষয়টি স্পষ্টভাবে প্রতীয়মান হবে? (খ) এর পরিণতি কী হবে?

১৯ শয়তান দিয়াবলের পার্থিব সংগঠনের অন্যান্য উপাদানগুলি এরপরেও কিছু সময়ের জন্য চলতে থাকবে ও তাদের পুরনো ধর্মীয় বেশ্যার সাথে তাদের আদানপ্রদানের ক্ষতি হওয়ায় শোক করবে। (প্রকাশিত বাক্য ১৮:৯-১৯) এক সময়ে তারা লক্ষ্য করবে যে ঈশ্বরের সত্য দাসেরা অবশিষ্ট আছে, “নির্ভয়ে বাস করিতেছে, তাহারা সকলে প্রাচীরহীন স্থানে বাস করিতেছে” এবং সহজ শিকার হিসাবে দেখা যাবে। আক্রমণকারীদের জন্য কী ভীষণ আশ্চর্যের বিষয়! তাঁর সেবকদের বিরুদ্ধে এক প্রকৃত অথবা আঘাতজনক আক্রমণের প্রতি প্রতিক্রিয়াস্বরূপ ঈশ্বর মহাক্লেশের চূড়ান্ত পর্যায়ে তাঁর শত্রুদের বিচার করবেন।—যিহিষ্কেল ৩৮:১০-১২, ১৪, ১৮-২৩.

২০. কেন মহাক্লেশের দ্বিতীয় পর্যায় ঈশ্বরের লোকেদের বিপদগ্রস্ত করবে না?

২০ মহাক্লেশের এই দ্বিতীয় পর্যায় যিরূশালেম ও তার অধিবাসীদের প্রতি সা.শ. ৭০ সালে রোমীয়দের দ্বিতীয় আক্রমণে যা ঘটেছিল তার সাথে সমান্তরালভাবে সামঞ্জস্যপূর্ণ। এটি প্রমাণ করবে যে এমন “‘মহাক্লেশ উপস্থিত হইবে, যেরূপ জগতের আরম্ভ অবধি এ পর্য্যন্ত কখনও হয় নাই, কখনও হইবেও না।’” (মথি ২৪:২১) কিন্তু, আমরা নিশ্চিত হতে পারি যে ঈশ্বরের মনোনীতেরা এবং তাদের সঙ্গীরা নিহত হওয়ার সম্ভবনাযুক্ত বিপদজনক এলাকায় থাকবে না। তাদের নির্দিষ্ট কোন ভৌগলিক অঞ্চলেও পালাতে হবে না। প্রথম-শতাব্দীর যিরূশালেমের খ্রীষ্টানদের নগর ছেড়ে পাহাড়াঞ্চলে পালাতে হয়েছিল যেমন যর্দনের অপর পারে পেল্লায়। কিন্তু, ভবিষ্যতে, ঈশ্বরের বিশ্বস্ত সাক্ষীরা সমগ্র পৃথিবীতে অবস্থিতি করবে, সুতরাং নিরাপত্তা ও সুরক্ষা ভৌগলিক স্থানভিত্তিক হবে না।

২১. শেষ যুদ্ধে কে যুদ্ধ করবে এবং তার ফল কী হবে?

২১ এই ধ্বংস রোমীয় বাহিনী দ্বারা অথবা অন্য কোন মানব প্রতিষ্ঠানের দ্বারা সংঘটিত হবে না। পরিবর্তে, প্রকাশিত বাক্যের পুস্তক স্বর্গের দণ্ডাজ্ঞামূলক বাহিনীর বিষয় বর্ণনা করে। হ্যাঁ, মহাক্লেশের এই চূড়ান্ত পর্যায় কোন মনুষ্য সৈন্য দ্বারা পরিচালিত হবে না, কিন্তু “ঈশ্বরের বাক্য,” রাজা যীশু খ্রীষ্ট, যাকে সাহায্য করবে ‘স্বর্গীয় বাহিনী’ যার অন্তর্ভুক্ত পুনরুত্থিত অভিষিক্ত খ্রীষ্টানেরা, তাদের দ্বারা সম্পন্ন হবে। “রাজাদের রাজা ও প্রভুদের প্রভু” সা.শ. ৭০ সালে রোমীয়রা যা করেছিল তার চেয়েও অনেক বেশি ব্যাপক বিচারদণ্ডাজ্ঞা প্রয়োগ করবেন। এটি ঈশ্বরের সমস্ত মানব বিপক্ষদের—রাজগণ, সৈন্যপ্রধান, স্বাধীন ও দাস, ক্ষুদ্র ও বৃহৎ সকলকে দূরীভূত করবে। এমনকি শয়তানের জগতের মানব সংগঠনগুলিও নিঃশেষ হবে।—প্রকাশিত বাক্য ২:২৬, ২৭; ১৭:১৪; ১৯:১১-২১; ১ যোহন ৫:১৯.

২২. অতিরিক্ত আর কোন্‌ অর্থে “প্রাণী” রক্ষা পাবে?

২২ স্মরণ করুন যে “প্রাণী” যার অন্তর্ভুক্ত অভিষিক্ত অবশিষ্টাংশ ও “বিস্তর লোক” উভয়েই, ইতিমধ্যেই রক্ষা পেয়ে যাবে যখন মহতী বাবিল ত্বরিৎগতিতে ও সম্পূর্ণভাবে ক্লেশের প্রাথমিক পর্যায়ে প্রবেশ করবে। অনুরূপভাবে ক্লেশের শেষ পর্যায়ে “প্রাণী” যারা যিহোবার পক্ষে পলায়ন করেছে তারা রক্ষা পাবে। এটি সা.শ. ৭০ সালের বিদ্রোহী যিহূদীদের পরিণতির থেকে কতই না ভিন্ন হবে!

২৩. রক্ষাপ্রাপ্ত “প্রাণী” কী প্রত্যাশা করতে পারে?

২৩ আপনার নিজের এবং আপনার প্রিয়জনদের ভবিষ্যৎ সম্ভাবনার বিষয় চিন্তা করে প্রকাশিত বাক্য ৭:১৬, ১৭ পদে যা প্রতিজ্ঞা করা হয়েছে তা লক্ষ্য করুন: “ইহারা আর কখনও ক্ষুধিত হইবে না, আর কখনও তৃষ্ণার্ত্তও হইবে না, এবং ইহাদিগেতে রৌদ্র বা কোন উত্তাপ লাগিবে না; কারণ সিংহাসনের মধ্যস্থিত মেষশাবক ইহাদিগকে পালন করিবেন, এবং জীবন-জলের উনুইয়ের নিকটে গমন করাইবেন, আর ঈশ্বর ইহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন।” নিশ্চিতভাবে, তা হবে প্রকৃতই এক অপূর্ব, স্থায়ী অর্থে “রক্ষা”।

[পাদটীকাগুলো]

a প্রহরীদুর্গ জুন ১, ১৯৯৬, পৃষ্ঠা ১৪-১৯ দেখুন।

b যোসেফাস বলেন: “যখন টাইটাস প্রবেশ করেছিলেন, তিনি নগরের শক্তিতে বিস্মিত হয়েছিলেন . . . তিনি বিস্ময় প্রকাশ করে উচ্চস্বরে বলেছিলেন: ‘ঈশ্বর আমাদের পক্ষে আছেন; ঈশ্বরই যিহূদীদের এই সুরক্ষিত দুর্গ থেকে অপসৃত করেছেন; তা না হলে, মনুষ্য হস্ত অথবা যন্ত্রাদি এইপ্রকার দুর্গের বিপক্ষে কী করতে পারত?’”

c আগ্রহজনকভাবে, সেম-টবের মথি ২৪:২২ পদের পাঠ্যাংশ ইব্রীয় শব্দ আ-ভুর ব্যবহার করে, যার অর্থ “নিমিত্ত, জন্য, সেইহেতু।”—পূর্ববর্তী প্রবন্ধের পৃষ্ঠা ১৩ দেখুন।

d প্রহরীদুর্গ ফেব্রুয়ারি ১৫, ১৯৯৪, পৃষ্ঠা ১১ এবং ১২ দেখুন এবং পৃষ্ঠা ১৪ ও ১৫-র তালিকা যেখানে মথি ২৪ অধ্যায়, মার্ক ১৩ অধ্যায় ও লূক ২১ অধ্যায়ে পাওয়া যীশুর ভবিষ্যদ্বাণীমূলক উত্তর সমান্তরাল বিভাগে বর্ণিত আছে।

e ১৯৮৮ সালে ওয়াচটাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি দ্বারা প্রকাশিত, প্রকাশিত বাক্য—তার মহান পরিপূর্ণতা সন্নিকট! (ইংরাজি) নামক পুস্তকটির পৃষ্ঠা ২৩৫-৫৮ দেখুন।

আপনি কিভাবে উত্তর দেবেন?

◻ কোন্‌ দুই পর্যায়ে রোমীয় সৈন্য যিরূশালেম আক্রমণ করেছিল?

◻ কেন এটি অসঙ্গত যে সা.শ. ৭০ সালের ৯৭,০০০ জন রক্ষাপ্রাপ্ত যিহূদীরা মথি ২৪:২২ পদে উল্লেখিত “প্রাণী”?

◻ কিভাবে যিরূশালেমের ক্লেশের দিন কমিয়ে দেওয়া হয়েছিল এবং তাই কিভাবে “প্রাণী” রক্ষা পেয়েছিল?

◻ আগত মহাক্লেশে কিভাবে দিন কমিয়ে দেওয়া হবে এবং “প্রাণী” রক্ষা পাবে?

[১৬ পৃষ্ঠার চিত্র]

বিদ্রোহের পরে তৈরি যিহূদী মুদ্রা। ইব্রীয় বর্ণের বিবরণ বলে “বছর দুই,” যার অর্থ সা.শ. ৬৭ সাল, তাদের স্বায়ত্তশাসনের দ্বিতীয় বছর

[সজন্যে]

Pictorial Archive (Near Eastern History) Est.

[১৭ পৃষ্ঠার চিত্র]

সা.শ. ৭১ সালে তৈরি রোমীয় মুদ্রা। বাঁদিকে এক সশস্ত্র রোমীয়; ডানদিকে এক শোকগ্রস্ত যিহূদী স্ত্রীলোক। “ইউডিয়ে ক্যাপটে” শব্দগুলির অর্থ “বন্দী যিহূদা”

[সজন্যে]

Pictorial Archive (Near Eastern History) Est.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার