ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৬ ৫/১ পৃষ্ঠা ২৫-২৯
  • যিহোবার প্রেমময় হস্তের অধীনে সেবা করা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিহোবার প্রেমময় হস্তের অধীনে সেবা করা
  • ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • অসুস্থতা এক আশীর্বাদস্বরূপ হয়
  • অল্পের জন্য রক্ষা পাওয়া
  • আধ্যাত্মিক অগ্রগতি
  • গ্রেপ্তার এবং কারাবরণ
  • একটি ভিন্ন ধরনের পরীক্ষা
  • সাবধানতা অবলম্বন করা
  • একজন বিশ্বস্ত সঙ্গী লাভ করা
  • বেথেল পরিচর্যা
  • ৫০ বছরেরও অধিক সময় ধরে ‘পার হওয়া’
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “স্বর্ণের পরিবর্তে, আমি হীরেগুলি খুঁজে পেয়েছি”
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবা যা কিছু চান তাঁকে তাই-ই দেওয়া
    ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবাকে সন্তুষ্ট করাই আমার প্রধান চিন্তা
    ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৬ ৫/১ পৃষ্ঠা ২৫-২৯

যিহোবার প্রেমময় হস্তের অধীনে সেবা করা

লামপ্রস জুমপোস্‌ দ্বারা কথিত

আমি একটি কঠিন বিষয় বেছে নেওয়ার মুখোমুখি হয়েছিলাম: আমার ধনি কাকার বৃহৎ স্থাবর সম্পত্তির ম্যানেজার হওয়ার প্রস্তাব গ্রহণ করা—যাতে করে আমার পরিবারের অর্থনৈতিক সমস্যাগুলি সমাধান করা যায়—অথবা যিহোবা ঈশ্বরের একজন পূর্ণ-সময়ের পরিচারক হওয়া। শেষ পর্যন্ত আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম তাতে যে বিষয়গুলি প্রেরণা যুগিয়েছিল আসুন তা আমি ব্যাখ্যা করি।

১৯১৯ সালে, গ্রীসের ভোলোস শহরে আমি জন্মগ্রহণ করি। আমার বাবা পুরুষদের পোশাক বিক্রেতা ছিলেন আর আমরা বস্তুগত সাফল্য উপভোগ করতাম। কিন্তু ১৯২০-র দশকের শেষের দিকে অর্থনৈতিক মন্দার ফলে বাবা দেউলিয়া হয়ে যান এবং তার ব্যবসা হারান। প্রতিটি মুহূর্তে যখনই আমি আমার বাবার শোচনীয় মুখের দিকে তাকাতাম, আমি দুঃখবোধ করতাম।

কিছুসময়ের জন্য আমার পরিবারকে অত্যন্ত দারিদ্রের মধ্যে কাটাতে হয়। প্রতিদিন আমি এক ঘন্টা আগে স্কুল ছেড়ে চলে আসতাম যাতে রেশনের মাধ্যমে খাদ্যদ্রব্য সংগ্রহ করার জন্য লাইনে অপেক্ষা করতে পারি। তবুও, আমাদের দরিদ্র অবস্থা সত্ত্বেও আমরা শান্ত পারিবারিক জীবন উপভোগ করি। আমার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, কিন্তু আমার কিশোর বয়সে আমাকে স্কুল পরিত্যাগ করতে এবং আমার পরিবারকে বাঁচিয়ে রাখতে সাহায্য করার জন্য কাজ আরম্ভ করতে হয়।

তারপর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে, জার্মান ও ইতালীরা গ্রীস দখল করে আর সেখানে নিদারুন দুর্ভিক্ষ দেখা দেয়। আমি প্রায়ই বন্ধুবান্ধব ও পরিচিতদের ক্ষুধায় রাস্তায় মরতে দেখি—এক ভয়ানক দৃশ্য যা আমি কখনও ভুলব না! একবার, আমাদের পরিবারকে ৪০ দিন রুটি ছাড়া জীবিকা নির্বাহ করতে হয়েছিল, যা ছিল গ্রীসের প্রধান খাদ্য। বাঁচার জন্য, আমার বড় ভাই এবং আমি নিকটবর্তী গ্রামে যাই ও বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের কাছ থেকে আলু সংগ্রহ করি।

অসুস্থতা এক আশীর্বাদস্বরূপ হয়

১৯৪৪ সালের প্রথমদিকে, প্লুরিসি নামক এক রোগের দ্বারা আমি খুব অসুস্থ হয়ে পড়ি। তিন মাস আমি হাসপাতালে থাকার সময়ে, এক খুড়তুতো ভাই আমাকে দুটি পুস্তিকা দিয়ে বলে: “এগুলি পড়; আমি নিশ্চিত তুমিও তাদের মত হবে।” পুস্তিকাগুলি ছিল, “ঈশ্বর কে? এবং সুরক্ষা, ওয়াচ টাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটির দ্বারা প্রকাশিত। সেগুলিকে পড়ার পর, আমি তার সুচিপত্রগুলি অন্যান্য রোগীদের সাথে বন্টন করি।

হাসপাতাল ছাড়ার পর, আমি যিহোবার সাক্ষীদের ভোলোস মণ্ডলীর সাথে মেলামেশা করতে আরম্ভ করি। কিন্তু, এক মাসের জন্য হাসপাতালের এক বহির্বিভাগীয় রোগী হিসাবে আমি আমার ঘরেতে আটক থাকি আর প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা প্রহরীদুর্গ এর পুরনো সংখ্যাগুলি ও সেই সাথে ওয়াচ টাওয়ার সোসাইটির দ্বারা প্রকাশিত অন্যান্য প্রকাশনাদি পড়ি। ফলস্বরূপ, আমার আধ্যাত্মিক বৃদ্ধি দ্রুত হয়।

অল্পের জন্য রক্ষা পাওয়া

১৯৪৪ সালের মাঝামাঝি একদিন, ভোলোসের পার্কের একটি বেঞ্চে আমি বসে ছিলাম। হঠাৎ আধা-সামরিক বাহিনীর একটি দল যারা জার্মান দখলকারী সৈন্যদের সমর্থন করছিল তারা জায়গাটি ঘিরে ফেলে ও উপস্থিত সকলকে গ্রেপ্তার করে। আমাদের মধ্যে প্রায় ২৪ জনকে রাস্তা দিয়ে গ্যাসটোপো প্রধান কার্যালয়ের দিকে পরিচালিত করা হয় যা তামাকের গুদাম ঘরের মধ্যে অবস্থিত ছিল।

কয়েক মিনিট পরে শুনতে পাই কেউ আমার নাম ধরে ডাকছে এবং সেই ব্যক্তিটির নাম হল পার্কে যার সাথে আমি কথা বলেছি। এক গ্রীক জেনারেল আমাদের ডেকে পাঠান এবং আমাদের বলেন যে যখন আমার একজন আত্মীয় সৈনিকদের আমাদের ধরতে দেখে, সে তাকে বলেছিল যে আমরা হলাম যিহোবার সাক্ষী। তখন গ্রীক সেনাপতিটি বলেন আমরা বাড়ি যাওয়ার জন্য মুক্ত আর তিনি আমাদের তার সরকারি কার্ড দেন যাতে করে যদি পুনরায় আমরা গ্রেপ্তার হই তখন ব্যবহার করতে পারি।

পরের দিন আমরা জানতে পারি যে জার্মানরা যাদের গ্রেপ্তার করেছিল তাদের অধিকাংশকেই গ্রীক যোদ্ধাদের দ্বারা দুইজন জার্মান সৈনিককে হত্যা করার জন্য হত্যা করে। সম্ভাব্য মৃত্যু থেকে উদ্ধার পাওয়া ছাড়াও, আমি শিখেছিলাম সেই ক্ষেত্রে খ্রীষ্টীয় নিরপেক্ষতার মূল্যটি।

১৯৪৪ সালের শরৎকালে, জলে বাপ্তিস্ম গ্রহণের দ্বারা যিহোবার কাছে আমি আমার উৎসর্গীকরণকে চিত্রিত করি। পরের গ্রীষ্মের সময়, সাক্ষীরা পর্বতের উপরে অবস্থিত স্কিলথ্রো মণ্ডলীর সাথে যোগাযোগ করিয়ে দিতে আমার জন্য ব্যবস্থা করে, যেখানে পূর্ণরূপে আমি আমার স্বাস্থ্য ফিরে পাই। জার্মান ক্ষমতায় আসার পরে গৃহযুদ্ধ, তখনও গ্রীসে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছিল। আমি যে গ্রামে থাকতাম সেটি গেরিলা বাহিনীর মুখ্য কেন্দ্র ছিল। স্থানীয় যাজক এবং অন্য একজন অসৎ লোক আমাকে সরকারি বাহিনীর চর বলে অভিযুক্ত করে আর স্ব-নিযুক্ত গেরিলা সামরিক আদালতের দ্বারা আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

নকল আদালতে সেই এলাকার গেরিলা বাহিনীর নেতা উপস্থিত ছিল। কেন আমি গ্রামে ছিলাম তার কারণ ব্যাখ্যা করা যখন আমি শেষ করি এবং দেখাই যে একজন খ্রীষ্টান হিসাবে আমি সম্পূর্ণরূপে গৃহযুদ্ধে নিরপেক্ষ ছিলাম, তখন নেতাটি অন্যান্যদের বলে: “যদি কেউ এই ব্যক্তির কোন ক্ষতি করে, তাহলে আমার সাথে তার বোঝাপড়া হবে!”

পরে ভোলোসের যে শহরে আমি বাস করতাম সেখানে ফিরে যাই আর এমনকি আমার দৈহিক স্বাস্থ্যের চেয়ে আমার বিশ্বাস আরও দৃঢ় হয়।

আধ্যাত্মিক অগ্রগতি

এর পরে শীঘ্রই স্থানীয় মণ্ডলীতে আমি হিসাব সেবক হিসাবে নিযুক্ত হই। গৃহযুদ্ধের দ্বারা সৃষ্ট কঠিন পরিস্থিতি সত্ত্বেও—যার অন্তর্ভুক্ত যাজক-অনুপ্রাণিত ধর্মান্তরিতকরণের অভিযোগের কারণে অসংখ্য ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়—খ্রীষ্টীয় পরিচর্যায় অংশগ্রহণ আমার এবং আমাদের মণ্ডলীর বাকি সকলের জন্য অভূতপূর্ব আনন্দ এনেছিল।

তারপর, ১৯৪৭ সালের প্রথম দিকে, যিহোবার সাক্ষীদের ভ্রমণ অধ্যক্ষ আমাদের পরিদর্শন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, এইধরনের পররিদর্শন ছিল প্রথম। এই সময়ে ভোলোসে আমাদের বর্ধিষ্ণু মণ্ডলীকে দুভাগে বিভক্ত করা হয় আর আমি তার একটি মণ্ডলীতে পরিচালক অধ্যক্ষ নিযুক্ত হই। আধা-সামরিক বাহিনী এবং জাতীয় সংগঠন তখন লোকেদের মধ্যে ভীতি ছড়াচ্ছিল। যাজকেরা পরিস্থিতির সুযোগ নেয়। তারা আমরা কমিউনিস্ট অথবা বামপন্থী দলের সমর্থক এই বলে যিহোবার সাক্ষীদের বিরুদ্ধে মিথ্যা রটনা ছড়ানোর দ্বারা কর্তৃপক্ষদের শরণাপন্ন হয়।

গ্রেপ্তার এবং কারাবরণ

১৯৪৭ সালে, প্রায় দশ বার আমি গ্রেপ্তার বরণ করি এবং তিন বার আদালতের বিচারের সম্মুখীন হই। প্রত্যেক বারেই আমি নিরপরাধ বলে ঘোষিত হই। ১৯৪৮ সালের বসন্তকালে, ধর্মান্তকরণের জন্য আমাকে চার মাসের জন্য কারাদণ্ড দেওয়া হয়। ভোলোসের কারাগারে থাকার সময়ে আমি সেবা করি। মধ্যবর্তী সময়ে, আমাদের মণ্ডলীতে রাজ্যের ঘোষণাকারীদের সংখ্যা দ্বিগুণ হয় আর আনন্দ ও সুখ আমাদের ভাইয়েদের হৃদয় পূর্ণ করে।

১৯৪৮ সালে অক্টোবরে, যখন অন্য ছয়জনের সাথে আমাদের সভা চলছিল যারা আমাদের মণ্ডলীতে নেতৃত্ব নিচ্ছিলেন, তখন পাঁচ জন পুলিশ ঘরের মধ্যে ঢুকে বন্দুক দেখিয়ে আমাদের গ্রেপ্তার করে। কেন আমাদের গ্রেপ্তার করা হয়েছে তা না জানিয়ে আমাদের থানায় নিয়ে যাওয়া হয় আর সেখানে আমাদের মারধোর করা হয়। একজন পুলিশ যে মুষ্টিযোদ্ধা ছিল আমার মুখে তরবারির হাতল দিয়ে প্রহার করে। তারপর আমাদের কারাগারের একটি কক্ষে নিক্ষেপ করা হয়।

পরে, ভারপ্রাপ্ত অফিসারটি আমাকে তার অফিসে ডেকে পাঠান। যখন আমি দরজাটি খুলি, তিনি আমার দিকে কালির একটি বোতল ছুড়ে মারেন যেটি লক্ষ্যভ্রষ্ট হয় ও দেওয়ালে ধাক্কা খেয়ে ভেঙে যায়। আমাকে ভয় দেখানোর চেষ্টা করার জন্যই তিনি এটি করেছিলেন। তারপর তিনি আমার সামনে একটি কাগজের টুকরো ও পেন তুলে ধরে আদেশ করেন: “ভোলোসে সমস্ত যিহোবার সাক্ষীদের নাম লিখে সকালে তালিকাটি আমার কাছে নিয়ে এসো। যদি তুমি না কর, তাহলে তুমি জান তোমার প্রতি কী ঘটবে!”

আমি কোন উত্তর দিইনি, কিন্তু আমার কারাগার কক্ষে ফিরে গিয়ে বাকি ভাইয়েরা এবং আমি যিহোবার কাছে প্রার্থনা করি। কাগজটির উপর আমি কেবল আমার নিজের নাম লিখি এবং অফিসারটি কখন আমাকে ডাকবেন তার অপেক্ষা করি। কিন্তু অফিসারটির কাছ থেকে আমি আর কিছুই শুনতে পেলাম না। সেই রাতে, বিরোধী সামরিক বাহিনী আসে আর অফিসারটি তার লোকেদের তাদের বিরুদ্ধে পরিচালিত করেন। যে লড়াইটি হয়েছিল তাতে সে গুরুতরভাবে আহত হয় এবং তার একটি পা কেটে বাদ দিতে হয়। ফলস্বরূপ, আমাদের বিষয়টি আদালতে আসে আর আমাদের অবৈধ সভা করার অভিযোগে অভিযুক্ত করা হয়। আমাদের সকলকে পাঁচ বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়।

যেহেতু কারাগারে আমি রবিবারের মাসে যোগদান করতে অস্বীকার করি, তাই আমাকে নির্জন কারাবাসে পাঠান হয়। তৃতীয় দিনে, কারা অধিকর্তার সাথে কথা বলার জন্য আমি জিজ্ঞাসা করি। “সম্মানের সাথে,” আমি তাকে বলি, “যে তার বিশ্বাসের জন্য পাঁচ বছর কারাগারে থাকতে ইচ্ছুক এমন কাউকে শাস্তি দেওয়া মূর্খতা বলে মনে হয়।” এই সম্বন্ধে তিনি গম্ভীরভাবে চিন্তা করেন ও পরিশেষে তিনি বলেন: “আগামীকাল থেকে তুমি আমার অফিসে আমার পরের স্থানে কাজ করবে।”

ফলস্বরূপ, কারাগারে ডাক্তারের সহকারী হিসাবে আমি কাজ পাই। ফলস্বরূপ, আমি স্বাস্থ্য সংক্রান্ত বহু বিষয় জানতে পারি, পরবর্তী বছরগুলিতে যার কিছু খুবই উপকারী বলে প্রমাণিত হয়েছিল। কারাগারে থাকার সময়ে, প্রচার করার আমার অনেক সুযোগ ছিল আর তিন ব্যক্তি সাড়া দেয় ও যিহোবার সাক্ষী হয়।

কারাগারে প্রায় চার বছর সেবার করার পর, অবশেষে ১৯৫২ সালে পরীক্ষা করার পর আমাকে অবশেষ মুক্ত করা হয়। পরে, নিরপেক্ষতার কারণে করিন্থে আমাকে আদালতে উপস্থিত হতে হয়। (যিশাইয় ২:৪) সেখানে অল্প সময়ের জন্য আমাকে সামরিক কারাগারে রাখা হয় আর আবার অপব্যবহার শুরু হয়ে যায়। তাদের ভয় দেখানোর ব্যাপারে, কয়েকজন অফিসার অত্যন্ত পরিবরর্তনশীল ছিল, বলা হয়: “আমি ছুরি দিয়ে তোমার হৃদপিণ্ড টুকরো টুকরো করে বার করব,” অথবা “কেবলমাত্র ছটি বুলেটের দ্বারা শীঘ্রই মৃত্যুর আশা কর না।”

একটি ভিন্ন ধরনের পরীক্ষা

যাইহোক, শীঘ্রই আমি বাড়ি ফিরে যাই ও ভোলোস মণ্ডলীর সাথে পুনরায় পরিচর্যা এবং জাগতিকভাবে পার্ট-টাইম কাজ করি। একদিন, এথেন্সে ওয়াচ টাওয়ার সোসাইটির শাখা অফিস থেকে আমি একটি চিঠি পাই, তাতে আমাকে আমন্ত্রণ জানানো হয় দুই সপ্তাহের একটি প্রশিক্ষণ নিতে আর তারপর সীমা অধ্যক্ষ হিসাবে যিহোবার সাক্ষীদের মণ্ডলীগুলিতে পরিদর্শন আরম্ভ করতে। ঠিক একই সময়ে, এক কাকা যিনি ছিলেন সন্তানহীন ও বৃহৎ স্থাবর সম্পত্তির মালিক, আমাকে তার সম্পত্তি দেখাশোনা করার জন্য বলেন। আমার পরিবার তখনও দারিদ্রের মধ্যে বসবাস করছিল আর এই কাজ তাদের অর্থনৈতিক সমস্যাগুলির সমাধান করত।

তার এই প্রস্তাবের জন্য আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে আমি আমার কাকার সাথে দেখা করি, কিন্তু, তাকে আমি জানিয়ে দিই যে খ্রীষ্টীয় পরিচর্যায় একটি বিশেষ কাজ গ্রহণ করতে আমি সিদ্ধান্ত নিয়েছি। সেই সময়ে তিনি উঠে দাঁড়ালেন, আমার দিকে শান্তভাবে তাকালেন আর তারপর দ্রুতভাবে হঠাৎ ঘর ছেড়ে চলে গেলেন। তিনি অর্থের এক উদার উপহার নিয়ে ফিরে আসেন যা কিছু মাসের জন্য আমার পরিবারকে সাহায্য করতে পেরেছিল। তিনি বলেছিলেন: “এটি নাও আর তুমি যেমন চাও সেইভাবে এই অর্থকে ব্যবহার কর।” আজ পর্যন্ত, সেই মুহূর্তে যে অনুভূতি আমার হয়েছিল তা বর্ণনা করতে পারব না। এটি ছিল ঠিক যেন আমি যিহোবার কণ্ঠস্বর শুনেছিলাম, যিনি আমাকে বলছেন, ‘তুমি সঠিক নির্বাচনটি করেছো। আমি তোমার সঙ্গে সঙ্গে আছি।’

আমার পরিবারের আশীর্বাদ নিয়ে ১৯৫৩ সালে ডিসেম্বরে আমি এথেন্সের উদ্দেশ্য যাই। যদিও কেবলমাত্র আমার মা সাক্ষী হন, কিন্তু আমার পরিবারের অন্যান্য সদস্যেরা আমার খ্রীষ্টীয় কাজের বিরোধিতা করেনি। যখন আমি এথেন্সের শাখা অফিসে যাই, আর একটি আশ্চর্য বিষয় সেখানে আমার জন্য অপেক্ষা করেছিল। সেখানে আমি আমার ছোট বোনের কাছে থেকে একটি টেলিগ্রাম পাই, তাতে জানানো হয় যে পেনশন পাওয়ার জন্য বাবার দু-বছরের সংগ্রাম সেই দিনে এক সাফল্যময় পরিণতিতে পৌঁছায়। এর চেয়ে বেশি আর কী বা আমি চাইতে পারতাম? আমার মনে হয়েছিল আমার যেন ডানা রয়েছে, যা যিহোবার পরিচর্যায় উঁচুতে উড়তে প্রস্তুত!

সাবধানতা অবলম্বন করা

আমার সীমার কাজের প্রথম বছরগুলিতে, আমাকে খুব সতর্ক হতে হয়েছিল কারণ যিহোবার সাক্ষীরা ধর্মীয় ও রাজনৈতিক কর্তৃপক্ষদের দ্বারা নিদারুনভাবে উৎপীড়িত হচ্ছিল। আমার খ্রীষ্টীয় ভাইদের দেখার জন্য, বিশেষত যারা ছোট শহর ও গ্রামগুলিতে বসবাস করত, আমি রাতের অন্ধকারে বহু ঘন্টা হেঁটেছি। ভাইয়েরা, যাদের গ্রেপ্তার হওয়ার ঝুঁকি ছিল, তারা জমায়েত হয়ে এবং ধৈর্যের সাথে আমার পৌছানোর জন্য একটি গৃহেতে অপেক্ষা করে। যারা পরিদর্শন করে তাদের উৎসাহদানের কী উত্তম পারস্পরিক বিনিময় আমাদের সকলের জন্য প্রদান করে!—রোমীয় ১:১১, ১২.

গোয়েন্দাগিরি এড়াতে, আমি কখনও কখনও ছদ্মবেশী পোশাক ব্যবহার করি। একবার, আমি মেষপালকের পোশাক পরি যাতে করে রাস্তার বাধাকে অতিক্রম করে জমায়েত ভাইদের কাছে পৌঁছাতে পারি যাদের অত্যন্ত আধ্যাত্মিক পালনের প্রয়োজন ছিল। আর একবার, ১৯৫৫ সালে, এক সহসাক্ষী ও আমি রসুন বিক্রেতার ভান করি যাতে করে পুলিশের সন্দেহ জাগার কারণ এড়াতে পারি। আমাদের কাজ ছিল কিছু খ্রীষ্টীয় ভাইদের সাথে যোগাযোগ করা যারা অরগস ওরেসটিকনের ছোট শহরে নিষ্ক্রিয় হয়ে পড়েছিল।

শহরের জনসাধারণের বাজারে আমরা আমাদের পণ্যদ্রব্য প্রদর্শন করি। কিন্তু, একজন অল্পবয়স্ক পুলিশ সন্দেহবশতঃ এলাকাটি পাহারা দেয় এবং পাশ করার প্রতিটি সময়ে সে আমাদের প্রতি অদ্ভুতভাবে তাকাত। অবশেষে, সে আমাকে বলে: “তোমাকে তো রসুন বিক্রেতা বলে মনে হয় না।” সেই মুহূর্তে, তিনজন অল্পবয়স্ক স্ত্রীলোক এগিয়ে এসে কিছু রসুন কেনার আগ্রহ প্রকাশ করে। আমার দ্রব্য সম্বন্ধে উল্লেখ করে, আমি অবাক হয়ে বলি: “এই যুবক পুলিশটি এই মত রসুন খায় আর দেখ কত কর্মঠ ও সুপুরুষ সে!” স্ত্রীলোকটি পুলিশটির দিকে তাকায় এবং হাসে। সেও হাসে আর তারপর সেখান থেকে চলে যায়।

যখন সে স্থানটি পরিত্যাগ করে আমি সুযোগ খুঁজতে থাকি দোকানে যেতে যেখানে আমাদের আধ্যাত্মিক ভাইয়েরা দর্জি হিসাবে কাজ করে। আমি তাদের একজনকে একটি বোতাম সেলাই করতে বলি যেটি আমি আমার জ্যাকেট থেকে ছিঁড়ি। যখন সে এটি করে, আমি ঝুঁকে ফিসফিস করে বলি: “আমি শাখা অফিস থেকে তোমাদের দেখতে এসেছি।” প্রথমে ভাইয়েরা ভয় পেয়ে যায়, যেহেতু অনেক বছর ধরে সহসাক্ষীদের সাথে তাদের কোন যোগাযোগ ছিল না। যতটা ভালভাবে পারি আমি তাদের উৎসাহিত করি আর পরে তাদের সাথে আরও কথাবার্তা বলার জন্য শহরের কবরস্থানে মিলিত হওয়ার ব্যবস্থা করি। আনন্দের বিষয় যে, পরিদর্শনটি উৎসাহজনক ছিল আর তারা পুনরায় খ্রীষ্টীয় পরিচর্যায় উদ্যোগী হয়।

একজন বিশ্বস্ত সঙ্গী লাভ করা

ভ্রমণ কাজ আরম্ভ করার তিন বছর পরে, ১৯৫৬ সালে, আমার সাথে নিকির সাক্ষাৎ হয়, একজন খ্রীষ্টীয় স্ত্রীলোক যার প্রচার কাজের প্রতি মহৎ ভালবাসা ছিল আর যে তার জীবন পূর্ণ-সময়ের পরিচর্যার কাজে ব্যয় করার জন্য প্রস্তুত করেছিল। আমরা প্রেমে পড়ে যাই এবং ১৯৫৭ সালে জুন মাসে বিবাহ করি। আমি চিন্তা করছিলাম নিকি বিরোধী পরিস্থিতির মধ্যে ভ্রমণের কাজ করার চাহিদা পূরণ করতে সমর্থ হবে কি না যা তখন গ্রীসে যিহোবার সাক্ষীদের জন্য অধিকতর শক্তিশালী ছিল। যিহোবার সাহায্যে সে নির্বাহ করে নেয়, আর এইভাবে সে হয় প্রথম স্ত্রীলোক যে গ্রীসে সীমার কাজে তার স্বামীকে সঙ্গ দেয়।

আমরা ক্রমাগত একত্রে দশ বছর ভ্রমণের কাজ করে যাই, গ্রীসের অধিকাংশ মণ্ডলীগুলিতে পরিচর্যা করি। প্রায়ই আমাদের ছদ্মবেশী পোশাক পরতে হত আর হাতে আমাদের সুটকেশ নিয়ে রাতের অন্ধকারের মধ্যে দিয়ে অনেক ঘন্টা হাঁটতে হত মণ্ডলীতে পৌঁছানোর জন্য। প্রায়ই আমরা যার মুখোমুখি হতাম এরূপ বিরাট বিরোধিতার সত্ত্বেও সাক্ষীদের সংখ্যার সরাসরি সাধারণভাবে আকর্ষণীয় বৃদ্ধি দেখে আমরা শিহরিত হয়েছিলাম।

বেথেল পরিচর্যা

১৯৬৭ সালে নিকি এবং আমাকে বেথেলে পরিচর্যা করার জন্য আমন্ত্রণ জানানো হয়, যা যিহোবার সাক্ষীদের শাখা অফিসকে বলা হয়ে থাকে। এই আমন্ত্রণটি আমাদের উভয়কে অবাক করে দেয়, কিন্তু আমরা এটি গ্রহণ করি ও আস্থা রাখি যে যিহোবা বিষয়গুলিকে পরিচালনা করছিলেন। সময় যত অতিবাহিত হতে থাকে, আমরা উপলব্ধি করতে পারি যে ঐশিক কার্যের এই কেন্দ্রে পরিচর্যা করতে পারা কতই না এক মহান সুযোগ!

বেথেল পরিচর্যায় প্রবেশ করার তিন মাস পরে, এক সামরিক চক্রিদল ক্ষমতায় আসে এবং ফলে যিহোবার সাক্ষীদের গোপনে তাদের কাজকে চালিয়ে যেতে হয়। আমরা ছোট ছোট দলের মধ্যে সভা আরম্ভ করি, বনের মধ্যে অধিবেশনগুলি করি, গোপনে প্রচার এবং বাইবেল সাহিত্যাদি বিতরণ করি। এই পরিস্থিতিকে গ্রহণ করা কোন সমস্যা ছিল না, কারণ আমরা কেবলমাত্র আমাদের কাজগুলিকে চালিয়ে নিয়ে যেতে সেই পদ্ধতিগুলিকে পুনরায় অবলম্বন করেছিলাম যা আমরা বিগত বছরগুলিতে ব্যবহার করেছিলাম। বাধানিষেধ থাকা সত্ত্বেও, সাক্ষীদের সংখ্যা বৃদ্ধি পায়, ১৯৬৭ সালে ১১,০০০ এর কম থেকে ১৯৭৪ সালে ১৭,০০০ এর বেশিতে।

বেথেল পরিচর্যার প্রায় ৩০ বছর পরে, নিকি এবং আমি ক্রমাগত স্বাস্থ্য ও বয়সের দিক দিয়ে সীমিত হয়ে যাওয়া সত্ত্বেও আমাদের আধ্যাত্মিক আশীর্বাদগুলি উপভোগ করি। দশ বছরেরও বেশি, আমরা শাখার গৃহ ও তার লাগোয়া জমিতে বসবাস করি যেটি এথেন্সে কারটালি রাস্তার উপর অবস্থিত। ১৯৭৯ সালে মারোসিতে একটি নতুন শাখায় উৎসর্গীকরণ হয়, যেটি এথেন্সের এক শহরতলি। কিন্তু ১৯৯১ সালের পর থেকে আমরা ইলিওনাতে, এথেন্সের উত্তরে ৬০ কিলোমিটার দূরে, বিস্তৃত নতুন শাখার সুযোগসুবিধাগুলি উপভোগ করি। এখানে আমি আমাদের বেথেল হাসপাতালে পরিচর্যা করি, কারাগারের ডাক্তারের কাছে থেকে সহকারী হিসাবে আমি যে প্রশিক্ষণ পেয়েছিলাম তা খুবই উপকারী বলে প্রমাণিত হয়।

আমার পূর্ণ-সময়ের পরিচর্যার চার দশকের বেশি সময়ে যিরমিয়ের মত আমি যিহোবার প্রতিজ্ঞার সত্যকে উপলব্ধি করি: “তাহারা তোমার সহিত যুদ্ধ করিবে, কিন্তু তোমাকে পরাজয় করিতে পারিবে না, কারণ তোমার উদ্ধারার্থে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ইহা সদাপ্রভু কহেন।” (যিরমিয় ১:১৯) হ্যাঁ, যিহোবার কাছ থেকে উপচেপড়া আশীর্বাদ নিকি ও আমি উপভোগ করি। আমরা অবিরতভাবে তাঁর অফুরন্ত প্রেমময় চিন্তা ও অযাচিত করুণায় আনন্দিত।

যিহোবার সংগঠনে অল্পবয়স্কদের উদ্দেশে আমার উৎসাহদান হল পূর্ণ-সময়ের পরিচর্যা কাজকে অনুধাবন কর। ‘আকাশের দ্বার সকল মুক্ত করিয়া অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করা’ সম্বন্ধে তাঁর প্রতিজ্ঞা তিনি সত্য বলে প্রমাণ করবেন কি না তা পরীক্ষা করতে এইভাবে তারা যিহোবার আমন্ত্রণকে গ্রহণ করতে পারে। (মালাখি ৩:১০) আমার নিজের অভিজ্ঞতা থেকে, অল্পবয়স্কেরা তোমাদের আমি আশ্বস্ত করতে পারি যে তোমাদের সকলকে যিহোবা অবশ্যই আশীর্বাদ করবেন যারা এইভাবে তাঁর উপর পূর্ণভাবে আস্থা রাখে।

[২৬ পৃষ্ঠার চিত্র]

লামপ্রস জুমপোস্‌ এবং তার স্ত্রী, নিকি

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার