ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৫ ৮/১৫ পৃষ্ঠা ১৭-২২
  • ‘আমার যোঁয়ালি সহজ ও আমার বোঝা লঘু’

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ‘আমার যোঁয়ালি সহজ ও আমার বোঝা লঘু’
  • ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • এক সহজ যোঁয়ালি
  • এক লঘু বোঝা
  • “আপন আপন প্রাণের জন্য সতেজতা পাইবে”
  • যিশু সতেজতা প্রদান করেন
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০১৮
  • চাপ থেকে স্বস্তি এক কার্যকারী প্রতিকার
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “আমার নিকটে আইস, আমি তোমাদিগকে বিশ্রাম দিব”
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৯
  • “আমার যোঁয়ালি আপনাদের উপরে তুলিয়া লও”
    ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৫ ৮/১৫ পৃষ্ঠা ১৭-২২

‘আমার যোঁয়ালি সহজ ও আমার বোঝা লঘু’

“আমার যোঁয়ালি আপনাদের উপরে তুলিয়া লও, এবং আমার কাছে শিক্ষা কর।”—মথি ১১:২৯.

১, ২. (ক) আপনার জীবনে কী অভিজ্ঞতা হয়েছে যা আপনাকে সতেজতা এনে দিয়েছে? (খ) যীশুর প্রতিজ্ঞাত সতেজতা পেতে হলে একজনকে অবশ্যই কী করতে হবে?

গরম ও আদ্র দিনে স্নান অথবা দীর্ঘ এবং ক্লান্তিকর ভ্রমণের পর ভাল ঘুম—কতই না সতেজতাদায়ক! এটি ঠিক সেইরকম যখন ভারি ভার উঠিয়ে নেওয়া হয় অথবা আমাদের পাপ ও ভুলত্রুটি ক্ষমা করা হয়। (হিতোপদেশ ২৫:২৫; প্রেরিত ৩:১৯) এইধরনের প্রাণবন্ত অভিজ্ঞতার দরুন যে সতেজতা আসে তা আমাদের জাগিয়ে তোলে এবং আমরা আরও কিছু করতে শক্তি পাই।

২ যারা বোঝাগ্রস্ত এবং ক্লান্তি বোধ করে, তারা যীশুর কাছে আসতে পারে, কারণ তিনি তাদের একই জিনিস প্রতিজ্ঞা করেছেন—সতেজতা। কিন্তু, আকাঙ্ক্ষিত সতেজতা পাওয়ার জন্য এক ব্যক্তিকে কিছু করতে ইচ্ছুক হতে হবে। “আমার যোঁয়ালি আপনাদের উপরে তুলিয়া লও এবং আমার কাছে শিক্ষা কর,” যীশু বলেছিলেন, “তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে।” (মথি ১১:২৯) এই যোঁয়ালি কী? কিভাবে এটি সতেজতা নিয়ে আসে?

এক সহজ যোঁয়ালি

৩. (ক) বাইবেলের সময়কালে কিধরনের যোঁয়ালি ব্যবহার করা হত? (খ) কোন্‌ রূপক অর্থ যোঁয়ালির সাথে যুক্ত রয়েছে?

৩ কৃষি কাজের সাথে যুক্ত সমাজে বাস করার জন্য, যীশু এবং তাঁর শ্রোতারা যোঁয়ালির সাথে খুব ভালভাবে পরিচিত ছিল। সাধারণত, যোঁয়ালি হল এক লম্বা কাঠ, যার নিচের দিক কাটা থাকে যাতে করে তা ঠিক করে কাজ করা পশু, সাধারণত ষাঁড়ের গলাতে বসে যায়, একত্রে কর্ষণ, গাড়ি টানতে অথবা অন্য কোন বোঝা বহন করার জন্য ব্যবহার করা যেতে পারে। (১ শমূয়েল ৬:৭) মানুষের ক্ষেত্রেও যোঁয়ালি ব্যবহার করা হত। এটি ছিল সাধারণ লম্বা কাঠ বা দন্ড যা কাঁধে বহন করা হত ও তার দুই প্রান্তে বোঝা থাকত। এর সাহায্যে কর্মীরা ভারি বোঝা বহন করতে পারত। (যিরমিয় ২৭:২; ২৮:১০, ১৩) ভার এবং কর্মের সাথে এর সংযোগ থাকার ফলে, আধিপত্য এবং নিয়ন্ত্রণকে চিহ্নিত করতে বাইবেলে প্রায়ই রূপকভাবে যোঁয়ালি ব্যবহৃত হত।—দ্বিতীয় বিবরণ ২৮:৪৮; ১ রাজাবলি ১২:৪; প্রেরিত ১৫:১০.

৪. যারা তাঁর কাছে আসে তাদের যীশু যে যোঁয়ালি দেন তা কী চিত্রিত করে?

৪ তাহলে, সেই যোঁয়ালিটি কী যা যীশু আমন্ত্রণ করেন, তাদের নিজেদের উপর তুলে নিতে যারা তাঁর কাছে সতেজতার জন্য আসে? স্মরণ করুন যে তিনি বলেছিলেন: “আমার যোঁয়ালি আপনাদের উপরে তুলিয়া লও, এবং আমার কাছে শিক্ষা কর।” (মথি ১১:২৯) শিক্ষা গ্রহণকারী হল শিষ্য। তাই, যীশুর যোঁয়ালি তুলে নেওয়ার অর্থ হল তাঁর শিষ্য হওয়া। (ফিলিপীয় ৪:৩) এটি কিন্তু, তাঁর শিক্ষাগুলিকে মানসিক স্বীকৃতি দেওয়ার থেকে আরও বেশি কিছু দাবি করে। সেগুলির সাথে সামঞ্জস্য রেখে কাজ করার দাবি জানায়—যে কাজ তিনি করেছিলেন তা করা এবং যেভাবে তিনি জীবনযাপন করেছিলেন সেইভাবে জীবনযাপন করা। (১ করিন্থীয় ১১:১; ১ পিতর ২:২১) তাঁর অধিকার এবং তিনি যাদের সেই অধিকার দিয়েছিলেন তাদের প্রতি স্বেচ্ছায় বশীভূত হওয়ার দাবি করে। (ইফিষীয় ৫:২১; ইব্রীয় ১৩:১৭) এর অর্থ হল উৎসর্গীকৃত, বাপ্তাইজিত খ্রীষ্টান হওয়া এবং এই উৎসর্গীকরণের সাথে যে সুযোগ এবং দায়িত্বগুলি আসে তা গ্রহণ করা। যারা সান্ত্বনা এবং সতেজতা পাওয়ার জন্য তাঁর কাছে আসে এটিই হল সেই যোঁয়ালি যা যীশু তাদের সকলকে প্রদান করেন। আপনি কি তা গ্রহণ করতে ইচ্ছুক?—যোহন ৮:৩১, ৩২.

৫. যীশুর যোঁয়ালি তুলে নেওয়া কেন কঠিন অভিজ্ঞতা হবে না?

৫ যোঁয়ালি তুলে নেওয়ার দ্বারা সতেজতা পাওয়া—এটি কি পরস্পর বিরোধী শব্দ নয়? আসলে এটি তা নয়, কারণ যীশু বলেছিলেন যে তাঁর যোঁয়ালি “সহজ।” এই শব্দটির অর্থ হল মৃদু, আরামদায়ক এবং উপযোগী। (মথি ১১:৩০; লূক ৫:৩৯; রোমীয় ২:৪; ১ পিতর ২:৩) এক পেশাধারী সূত্রধর হিসাবে সম্ভবত যীশু লাঙল এবং যোঁয়ালি তৈরি করেছিলেন এবং তিনি জানতেন কিভাবে মানানসই যোঁয়ালির আকার তৈরি করা যায় যাতে করে অধিক কাজ যতটা সম্ভব সর্বাধিক সুষ্ঠুভাবে করা যেতে পারে। তিনি হয়ত যোঁয়ালিগুলির নিচের অংশে কাপড় বা চামড়া লাগিয়ে দিতেন। অনেকগুলি এরকম করা হয় যাতে করে ঘাড়ে বেশি ঘষা না লাগে। ঠিক একইভাবে, যীশু যে রূপক যোঁয়ালি আমাদের দেন তা “সহজ।” এমনকি যদিও তাঁর শিষ্য হওয়ার অন্তর্ভুক্ত হল বিশেষ কিছু বাধ্যবাধকতা এবং দায়িত্ব, তবুও তা কঠোর অথবা পীড়াদায়ক নয় বরং সতেজতাদায়ক। তাঁর স্বর্গীয় পিতা, যিহোবার আদেশগুলিও ভারগ্রস্ত নয়।—দ্বিতীয় বিবরণ ৩০:১১; ১ যোহন ৫:৩.

৬. যখন তিনি বলেছিলেন: “আমার যোঁয়ালি আপনাদের উপরে তুলিয়া লও,” সম্ভবত তখন যীশু কী বুঝাতে চেয়েছিলেন?

৬ যীশুর যোঁয়ালিকে “সহজ” অথবা বহন করতে সহজ করে তোলার ক্ষেত্রে আরও কিছু রয়েছে। যখন তিনি বলেছিলেন: “আমার যোঁয়ালি আপনাদের উপরে তুলিয়া লও,” তিনি এর দুটি অর্থের মধ্যে একটিকে বোঝাতে চাইছিলেন। যদি তাঁর মনে যুগল যোঁয়ালির কথা থাকত, যা হল, সেইধরনের যা দুই কর্ম করে এমন পশু দুটিকে যোগ করে যাতে করে তারা একত্রে বোঝা বহন করতে পারে, তাহলে তিনি তাঁর সঙ্গে একই যোঁয়ালিতে আসতে আমন্ত্রণ জানাচ্ছিলেন। এটি কতই না আশীর্বাদস্বরূপ হবে—যীশু আমাদের পাশে থেকে আমাদের সাথে বোঝা বহন করছেন! অপরপক্ষে, যদি যীশুর মনে এমন যোঁয়ালির কথা ছিল যা সাধারণ কর্মী ব্যবহার করত, তাহলে তিনি আমাদের কার্যকারী জিনিস দিচ্ছিলেন যা যে কোন বোঝা আমরা বহন করি তা যেন সহজ অথবা আরও নিয়ন্ত্রণযোগ্য হয়। যে কোন অর্থেই হোক না কেন যোঁয়ালিটি প্রকৃত সতেজতার উৎস ছিল, কারণ তিনি আমাদের আশ্বাস দেন: “কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত।”

৭, ৮. যখন তারা চাপগ্রস্ত মনে করে তখন কেউ কেউ কী ভুল করে থাকে?

৭ তাহলে যা আমরা বহন করছি যদি সেই জীবনের সমস্যাগুলি আমরা বোঝা বলে মনে করি এবং তা অসহনীয় হয়ে ওঠে আর ভেঙে পড়ার মত চাপগ্রস্ত হতে থাকি তাহলে আমাদের কী করা উচিত? কেউ কেউ ভুলবশত মনে করতে পারে যে যীশুর শিষ্য হওয়ার যোঁয়ালি খুব কঠিন অথবা অতিরিক্ত দাবিকর, এমনকি যদিও বা দৈনন্দিন জীবনের বিষয়গুলি আসলে তাদের ভারগ্রস্ত করে তুলছে। সেই পরিস্থিতিতে কিছু ব্যক্তি খ্রীষ্টীয় সভাগুলিতে যোগদান করা অথবা পরিচর্যায় যাওয়া বন্ধ করে দেয়, এই মনে করে যে তারা হয়ত কিছুটা স্বস্তি পাবে। কিন্তু, তা করা এক মারাত্মক ভুল।

৮ আমরা উপলব্ধি করি যে যোঁয়ালি যীশু প্রদান করেন তা “সহজ।” যদি আমরা তা ভাল করে না পরি, তাহলে তা কষ্টকর হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের ঘাড়ের উপর যে যোঁয়ালি আছে তা নিবিড়ভাবে পরীক্ষা করা দরকার। যদি কোন কারণে, যোঁয়ালির খারাপ পরিস্থিতি হয়ে থাকে অথবা তা ঠিকভাবে বসানো না থাকে, তাহলে তা ব্যবহার করার জন্য আমাদের আরও প্রচেষ্টা করতে হবে এবং ফলে ব্যথাও হতে পারে। আর এক কথায় বলতে গেলে, যদি ঐশিক কাজগুলি আমাদের কাছে ভার বলে মনে হতে শুরু করে, তাহলে আমাদের অবশ্যই পরীক্ষা করে দেখতে হবে যে তা আমরা সঠিকভাবে পরিচালনা করছি কি না। আমরা যা করি তার পিছনে আমাদের কী উদ্দ্যেশ্য রয়েছে? যখন আমরা সভাগুলিতে যাই আমরা কি যথাযথভাবে প্রস্তুত থাকি? যখন আমরা ক্ষেত্রের পরিচর্যা করি আমরা কি দৈহিক এবং মানসিক দিক দিয়ে প্রস্তুত থাকি? মণ্ডলীর অন্যদের সাথে আমাদের কি ঘনিষ্ঠ এবং স্বাস্থ্যকর সম্পর্ক রয়েছে? আর, সর্বোপরি যিহোবা এবং তাঁর পুত্র যীশু খ্রীষ্টের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক কিরকম?

৯. কেন খ্রীষ্টীয় যোঁয়ালি কখনও অসহনীয় ভার হতে পারে না?

৯ যখন আমরা সম্পূর্ণ হৃদয়ে যীশু যে যোঁয়ালি দেন তা গ্রহণ করি এবং তা সঠিকভাবে বহন করতে শিখি, তখন তা কখনও অসহনীয় বোঝা হওয়ার কোন কারণ থাকতে পারে না। প্রকৃতপক্ষে, আমরা যদি এই পরিস্থিতিকে মনশ্চক্ষুতে দেখতে পাই—যীশু আমাদের সাথে একই যোঁয়ালির নিচে—এটি আমাদের বুঝতে কষ্ট হয় না যে প্রকৃতপক্ষে কে ভারের বেশির ভাগ ভার বহন করছে। এটি ঠিক সেরকম যখন এক শিশু তার ছোট ঠেলে নিয়ে যাওয়া গাড়ির হাতলে ভর দেয়, এই ভেবে যে সে আসলে সেটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে, এটি পিতা অথবা মাতা তা করছে। আমাদের প্রেমময় পিতারূপে, যিহোবা ঈশ্বর আমাদের সীমাবদ্ধতা এবং ত্রুটি সম্বন্ধে ভালভাবে অবগত আছেন এবং আমাদের প্রয়োজনাদির প্রতি যীশুর খ্রীষ্টের মাধ্যমে তিনি সাড়া দেন। “ঈশ্বর গৌরবে খ্রীষ্ট যীশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন,” পৌল বলেন।—ফিলিপীয় ৪:১৯; তুলনা করুন যিশাইয় ৬৫:২৪.

১০. একজন ব্যক্তি যে শিষ্য হওয়াকে গম্ভীররূপে নেয় তার কী অভিজ্ঞতা হয়?

১০ অনেক উৎসর্গীকৃত খ্রীষ্টানেরা ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে এই বিষয়টি উপলব্ধি করেছে। উদাহরণস্বরূপ, জেনি, যিনি প্রতি মাসে সাময়িক অগ্রগামীর কাজ এবং পূর্ণ-সময়ের জগতের কাজ করা, তার উপর অত্যন্ত চাপ নিয়ে আসে বলে মনে করেন। কিন্তু, তিনি মনে করেন যে অগ্রগামীর কাজ প্রকৃতপক্ষে তার মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করেছে। বাইবেলের সত্য সম্বন্ধে লোকেদের সাহায্য করা এবং ঈশ্বরের অনুগ্রহ পেতে তাদের জীবনকে পরিবর্তন করা সেই বিষয়টি দেখা—এটি তার ব্যস্ত জীবনে সবচেয়ে বেশি আনন্দ নিয়ে আসে। তিনি সম্পূর্ণ হৃদয়ে প্রবাদবাক্যটির সাথে একমত যা বলে: “সদাপ্রভুর আশীর্ব্বাদই ধনবান করে, এবং তিনি তাহার সহিত মনোদুঃখ দেন না।”—হিতোপদেশ ১০:২২.

এক লঘু বোঝা

১১, ১২. যখন তিনি বলেছিলেন: ‘আমার বোঝা লঘু,’ তখন যীশু কী বুঝাতে চাইছিলেন?

১১ যোঁয়ালি যে “সহজ” তা প্রতিজ্ঞা করা ছাড়াও, যীশু আমাদের নিশ্চয়তা দেন: ‘আমার বোঝা লঘু।’ এক “সহজ” যোঁয়ালি কাজকে ইতিমধ্যেই সহজতর করে তোলে, আর যদি বোঝা কমিয়ে দেওয়া হয়, তাহলে সেই কাজ সত্যই আনন্দদায়ক হয়ে ওঠে। কিন্তু, এই উক্তি করার দ্বারা যীশুর মনে কী ছিল?

১২ চিন্তা করুন এক কৃষক কী করবেন যখন তিনি তার পশুদের কাজ কর্ষণ করা থেকে গাড়ি টানাতে পরিবর্তন করাতে চান। প্রথমে তিনি লাঙল সরিয়ে দেবেন এবং তারপরে গাড়ি লাগিয়ে দেবেন। লাঙল এবং গাড়ি একই সঙ্গে পশুগুলির সাথে লাগানো তার পক্ষে অযৌক্তিক হবে। একইভাবে, যীশু লোকেদের যা তারা ইতিমধ্যেই বহন করছিল তার উপর তাঁর বোঝাকে তুলে নিতে বলছিলেন না। তিনি তাঁর অনুগামীদের বলেছিলেন: “কোন ভৃত্য দুই কর্ত্তার দাসত্ব করিতে পারে না।” (লূক ১৬:১৩) এইভাবে যীশু লোকেদের সামনে একটি মনোনয়ন প্রদান করেছিলেন। তারা কি তাদের ভারি বোঝা বহন করেই চলবে অথবা তা রেখে দিয়ে তিনি যা তাদের দিচ্ছেন তা তারা গ্রহণ করবে? যীশু তাদের এই প্রেমপূর্ণ প্রেরণা দেন: ‘আমার বোঝা লঘু।’

১৩. যীশুর দিনে লোকেরা কী বোঝা বহন করছিল এবং এর ফল কী হয়?

১৩ যীশুর দিনে উৎপীড়নকারী রোমীয় শাসকদের ও বাহ্যিক আচার অবলম্বনকারী, ভন্ড ধর্মীয় নেতাদের দ্বারা আরোপিত ভারি বোঝার নিচে লোকেরা কষ্ট পাচ্ছিল। (মথি ২৩:২৩) রোমীয় বোঝা সরানোর চেষ্টাতে কিছু ব্যক্তি বিষয়টি নিজের হাতে নেওয়ার চেষ্টা করে। তারা রাজনৈতিক সংগ্রামে জড়িয়ে পড়ে যার ফল হয় মারাত্মক। (প্রেরিত ৫:৩৬, ৩৭) বস্তুবাদী বিষয়গুলিতে গভীরভাবে জড়িয়ে পড়ে অন্যেরা তাদের পরিস্থিতি পরিবর্তন করার আপ্রাণ চেষ্টা করে। (মথি ১৯:২১, ২২; লূক ১৪:১৮-২০) যখন যীশু তাঁর শিষ্যদের আমন্ত্রণ জানানোর দ্বারা উপশমের পথটির প্রস্তাব দেন, সকলে তা গ্রহণ করতে প্রস্তুত ছিল না। যে বোঝা তারা বহন করছিল তা নামিয়ে দিতে, যদিও তা ভারি ছিল এবং যীশুর বোঝা তুলে নিতে তারা ইতস্ততবোধ করছিল। (লূক ৯:৫৯-৬২) কতই না মারাত্মক ভুল!

১৪. কিভাবে জীবিকার চিন্তা এবং বস্তুগত অভিলাষগুলি আমাদের চাপগ্রস্ত করতে পারে?

১৪ আমরা যদি সতর্ক না থাকি, তাহলে আজকে আমরাও এই ভুল করতে পারি। যীশুর শিষ্য হওয়া জগতের লোকেরা যে লক্ষ্য এবং যে মূল্যবোধের পিছনে দৌড়াচ্ছে তার প্রতি প্রচেষ্টা করার থেকে আমাদের মুক্ত করে দিয়েছে। যদিও আমাদের দৈনন্দিন চাহিদা মিটানোর জন্য কঠোর পরিশ্রম করতে হয়, কিন্তু এই বিষয়গুলিকে আমরা আমাদের জীবনের মুখ্য বিষয় করে তুলি না। তবুও, জীবিকার চিন্তা এবং দৈহিক আরাম আমাদের শক্তিশালীরূপে আকর্ষণ করতে পারে। যদি আমরা তা হতে দিই, তাহলে অধীর আগ্রহের সাথে যে সত্য আমরা গ্রহণ করেছিলাম তা মুছে ফেলতে পারে। (মথি ১৩:২২) এইধরনের ইচ্ছাগুলিকে পূর্ণ করতে আমরা এতই ব্যগ্র হয়ে উঠতে পারি যে আমাদের খ্রীষ্টীয় দায়িত্বগুলি ক্লান্তিকর বাধ্যবাধকতা হয়ে উঠতে পারে যা আমরা তাড়াতাড়ি ও ঔদাসীন্য সহকারে সম্পন্ন করতে চাই। যদি ঈশ্বরের পরিচর্যা এই মনোভাব নিয়ে করি, তাহলে অবশ্যই তা থেকে আমরা কোন সতেজতা আশা করতে পারি না।

১৫. বস্তুগত অভিলাষগুলি সম্বন্ধে যীশু কী সতর্কবাণী দিয়েছিলেন?

১৫ যীশু দেখিয়েছিলেন যে জীবনে সন্তোষ, আমাদের চাহিদাকে পূর্ণ করার চেষ্টা থেকে আসে না বরং জীবনের আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্বন্ধে নিশ্চিত হওয়ার থেকেই আসে। “‘কি ভোজন করিব, কি পান করিব’ বলিয়া প্রাণের বিষয়ে, কিম্বা ‘কি পরিব’ বলিয়া শরীরের বিষয়ে ভাবিত হইও না,” তিনি উপদেশ দিয়েছিলেন। “ভক্ষ্য হইতে প্রাণ ও বস্ত্র হইতে শরীর কি বড় বিষয় নয়?” তারপর তিনি আকাশের পাখিদের উপর দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন: “তাহারা বুনেও না, কাটেও না, গোলাঘরে সঞ্চয়ও করে না, তথাপি তোমাদের স্বর্গীয় পিতা তাহাদিগকে আহার দিয়া থাকেন।” ক্ষেত্রের কানুড় পুষ্পের দিকে ইঙ্গিত করে তিনি বলেছিলেন: “সে সকল শ্রম করে না, সূতাও কাটে না; তথাপি আমি তোমাদিগকে বলিতেছি, শলোমনও আপনার সমস্ত প্রতাপে ইহার একটীর ন্যায় সুসজ্জিত ছিলেন না।”—মথি ৬:২৫-২৯.

১৬. বস্তুগত অনুধাবনগুলির প্রভাব সম্বন্ধে অভিজ্ঞতা কী দেখায়?

১৬ এই উদ্দেশ্যমূলক শিক্ষাগুলি থেকে আমরা কি কিছু শিখতে পারি? এটি সাধারণ অভিজ্ঞতা যে, একজন ব্যক্তি যত বেশি তার আর্থিক পরিস্থিতির উন্নতি করার চেষ্টা করে তত বেশি সে জাগতিক অনুধাবনগুলিতে জড়িয়ে পড়ে এবং তার কাঁধের উপর যে ভার তা আরও বেশি বেড়ে যায়। এই জগৎ এমন অনেক ব্যবসায়ীদের দ্বারা পূর্ণ রয়েছে যারা তাদের পরিবারে ভাঙন, বিবাহে ভাঙন, স্বাস্থ্যের অবনতি ও আরও কিছু দিয়ে সাফল্যের মূল্য দিয়েছে। (লূক ৯:২৫; ১ তীমথিয় ৬:৯, ১০) নোবেল পুরস্কারপ্রাপ্ত অ্যালবার্ট আইনস্টাইন একবার বলেছিলেন: “সম্পত্তি, বাহ্যিক সাফল্য, খ্যাতি, বিলাস—আমার কাছে এগুলি সবসময় ঘৃণার পাত্র ছিল। আমি মনে করি সাধারণ এবং নম্র জীবনধারা সকলের জন্য উত্তম।” এটি শুধুমাত্র প্রেরিত পৌলের সাধারণ উপদেশকে পুনরাবৃত্তি করে: “আত্ম-নির্ভরতার সাথে ঈশ্বরীয় ভক্তি হল, মহালাভের উপায়।”—১ তীমথিয় ৬:৬, NW.

১৭. কিধরনের জীবন বাইবেল সুপারিশ করে?

১৭ একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা আমাদের উপেক্ষা করা উচিত নয়। যদিও “সাধারণ এবং নম্র জীবনধারার” অনেক সুবিধা রয়েছে, কিন্তু শুধুমাত্র এটি সন্তোষ নিয়ে আসতে পারে না। অনেকে আছে যাদের পরিস্থিতি সাধারণ জীবনযাপন করতে বাধ্য করায়, কিন্তু তারা সন্তোষ অথবা সুখী নয়। বাইবেল বস্তুবাদী আনন্দ ত্যাগ করে সাধুর মত জীবনযাপন করতে উৎসাহ দিচ্ছে না। ঈশ্বরীয় ভক্তির উপর জোর দেওয়া হচ্ছে, আত্ম-নির্ভরতার উপর নয়। আর যখন এই দুটিকে আমরা এক করি তখনই আমাদের “মহালাভের উপায়” হয়। কী লাভ? সেই একই পত্রে পৌল আরও নির্দেশ দেন যে যারা “ধনের অস্থিরতার উপরে নয়, . . . ঈশ্বরেরই উপরে প্রত্যাশা রাখে . . . তাহারা আপনাদের নিমিত্ত ভাবীকালের জন্য উত্তম ভিত্তিমূলস্বরূপ নিধি প্রস্তুত করিবে, যেন, যাহা প্রকৃতরূপে জীবন, তাহাই ধরিয়া রাখিতে পারে।”—১ তীমথিয় ৬:১৭-১৯.

১৮. (ক) একজন প্রকৃত সতেজতা কিভাবে পেতে পারে? (খ) যে পরিবর্তন আমাদের হয়ত করতে হয় সেটি আমাদের কোন্‌ দৃষ্টিতে দেখা উচিত?

১৮ যদি আমরা আমাদের ব্যক্তিগত বোঝা নামিয়ে দিয়ে যীশু যে হাল্কা বোঝা দেন তা তুলতে শিখি তাহলে আমরা সতেজতা পাব। অনেকে যারা তাদের জীবনকে পুনর্সংগঠিত করেছে যাতে করে তারা আরও বেশি করে রাজ্যের পরিচর্যায় অংশ নিতে পারে তারা সুখের এবং সন্তোষের পথ খুঁজে পেয়েছে। অবশ্যই, একজনের পক্ষে এর জন্য প্রয়োজন বিশ্বাস এবং সাহসের আর এই পথে বাধাও থাকতে পারে। কিন্তু বাইবেল আমাদের মনে করিয়ে দেয়: “যে জন বায়ু মানে, সে বীজ বপন করিবে না; এবং যে জন মেঘ দেখে, সে শস্য কাটিবে না।” (উপদেশক ১১:৪) যদি আমরা সেগুলি করতে একবার সঙ্কল্পবদ্ধ হই তাহলে অনেক বিষয় রয়েছে যা সত্যই করা কঠিন নয়। সবচেয়ে কঠিন বিষয় হল আমাদের মনকে ঠিক করা। আমরা হয়ত এই বিষয়টির বিরুদ্ধে লড়াই অথবা প্রতিরোধ করতে গিয়ে পরিশ্রান্ত হয়ে পড়তে পারি। আমরা যদি আমাদের মনকে দৃঢ় করি এবং চ্যালেঞ্জ গ্রহণ করি, আমরা হয়ত অবাক হতে পারি এই জেনে এটি কত বড় আশীর্বাদস্বরূপ। গীতরচক উৎসাহ দেন: “আস্বাদন করিয়া দেখ, সদাপ্রভু মঙ্গলময়।”—গীতসংহিতা ৩৪:৮; ১ পিতর১:১৩.

“আপন আপন প্রাণের জন্য সতেজতা পাইবে”

১৯. (ক) জগতের পরিস্থিতি যেহেতু ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে, আমরা কী আশা করতে পারি? (খ) যীশুর যোঁয়ালির নিচে থেকে কোন্‌ বিষয়ে আমরা নিশ্চিত হতে পারি?

১৯ প্রেরিত পৌল প্রথম শতাব্দীর শিষ্যদের মনে করিয়ে দিয়েছিলেন: “অনেক ক্লেশের মধ্য দিয়া আমাদিগকে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে হইবে।” (প্রেরিত ১৪:২২) এখনও তা প্রযোজ্য। যেহেতু জগৎ পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে, তাই যারা ধার্মিকতা এবং ঈশ্বরীয় ভক্তিতে জীবনযাপন করতে সঙ্কল্পবদ্ধ তাদের সকলের উপর চাপ আরও বাড়বে। (২ তীমথিয় ৩:১২; প্রকাশিত বাক্য ১৩:১৬, ১৭) তবুও, আমরা পৌলের মত অনুভব করি যখন তিনি বলেছিলেন: “আমরা সর্ব্বপ্রকারে ক্লিষ্ট হইতেছি, কিন্তু সঙ্কটাপন্ন হই না; হতবুদ্ধি হইতেছি, কিন্তু নিরাশ হই না, তাড়িত হইতেছি, কিন্তু পরিত্যক্ত হই না; অধঃক্ষিপ্ত হইতেছি, কিন্তু বিনষ্ট হই না।” সাধারণ শক্তির অতিরিক্ত শক্তি দেওয়ার জন্য যীশু খ্রীষ্টের উপরে আমরা ভরসা করতে পারি। (২ করিন্থীয় ৪:৭-৯) পূর্ণ হৃদয়ে শিষ্য হওয়ার যোঁয়ালি গ্রহণ করার দ্বারা, আমরা যীশুর প্রতিজ্ঞার পূর্ণতা উপভোগ করব: “তোমরা আপন আপন প্রাণের জন্য সতেজতা পাইবে।”—মথি ১১:২৯.

আপনি কি ব্যাখ্যা করতে পারবেন?

◻ যীশু যে সহজ যোঁয়ালি প্রদান করেন তা কী?

◻ আমরা যদি মনে করি যে আমাদের যোঁয়ালি ভারি হয়ে উঠছে, তাহলে আমাদের কী করা উচিত?

◻ যখন যীশু বলেছিলেন: ‘আমার বোঝা লঘু,’ তখন যীশু কী বুঝিয়েছিলেন?

◻ আমাদের বোঝা লঘু রাখার বিষয়টি কিভাবে আমরা নিশ্চিত করতে পারি?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার