ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৫ ১/১ পৃষ্ঠা ১০-১৯
  • বিশ্বস্ত রক্ষাকারী জাতি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • বিশ্বস্ত রক্ষাকারী জাতি
  • ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • সেই জাতির জন্ম
  • প্রকাশকদের এক নতুন শিখর
  • “ইহা করিও”
  • “আপনারা সমাজে সভাস্থ হওয়া পরিত্যাগ না করি”
  • “কার্য্যে অনুরক্ত হও”
  • শেষ পর্যন্ত বিশ্বস্ততা রক্ষা করা
  • সদাচরণের পক্ষে উদ্যোগী হোন!
    ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৫ ১/১ পৃষ্ঠা ১০-১৯

বিশ্বস্ত রক্ষাকারী জাতি

“পুরদ্বার সকল মুক্ত কর, বিশ্বস্ততা-পালনকারী ধার্ম্মিক জাতি প্রবেশ করিবে।”—যিশাইয় ২৬:২.

১. “ধার্ম্মিক জাতি” সম্বন্ধীয় যিশাইয়ের উক্তি কেন অবাক করার বিষয় হতে পারে?

বর্তমানে, বিভিন্ন ধরনের জাতি আছে। কিছু গণতন্ত্র জাতি, কিছু একনায়কত্ব সরকার। কিছু ধনী, কিছু দরিদ্র। কিন্তু তাদের মধ্যে একটি জিনিস এক এবং তা হল: তারা সবাই জগতের অংশ যার ঈশ্বর হল শয়তান। (২ করিন্থীয় ৪:৪) এর পরিপ্রেক্ষিতে, যিশাইয়ের কথাগুলি কিছু লোককে তা অবাক করে দিতে পারে যখন তিনি বলেন: “তোমরা পুরদ্বার সকল মুক্ত কর, বিশ্বস্ততা-পালনকারী ধার্ম্মিক জাতি প্রবেশ করিবে।” (যিশাইয় ২৬:২) এক ধার্মিক জাতি? হ্যাঁ, একটি ধার্মিক জাতি আছে কারণ ভাববাণী দেখায় যে আমাদের দিনে তার অস্তিত্ব আছে। কিভাবে এই অসাধারণ জাতিকে শনাক্ত করা যেতে পারে?

২. “ধার্ম্মিক জাতি” কী? আমরা তা কিভাবে জানতে পারি?

২ নিউ ওয়ার্ল্ড ট্রান্সলেশন যিশাইয় ২৬:২ পদকে এইভাবে অনুবাদ করে যে এক জাতি “বিশ্বস্ত আচরণ বজায় রাখছে।” কিং জেমস্‌ ভারশন (মার্জিন) এই পদটিকে এইভাবে অনুবাদ করে, “ধার্মিক জাতি যারা সত্য বজায় রাখে।” দুটিই যথার্থ বর্ণনা। বস্তুত, ধার্মিক জাতিকে সহজেই শনাক্ত করা যায় কারণ তারা হল পৃথিবীতে একটি জাতি যারা খ্রীষ্ট রাজার বশ্যতা স্বীকার করেছে, ফলত তারা শয়তানের জগতের অংশ নয়। (যোহন ১৭:১৬) প্রকৃতই, তাদের সদস্যরা ‘পরজাতীয়দের মধ্যে আপন আপন আচার ব্যবহার উত্তম রাখার’ জন্য পরিচিত। তারা এমন জীবন-ধারা অনুসরণ করে যা ঈশ্বরের গৌরব আনে। (১ পিতর ২:১২) এছাড়াও, জগতে যেখানেই তারা থাকুক না কেন ‘জীবন্ত ঈশ্বরের মণ্ডলী, সত্যের স্তম্ভ ও দৃঢ় ভিত্তির’ তারা অংশ। (১ তীমথিয় ৩:১৫) সত্যের সমর্থনে, তারা খ্রীষ্টীয় জগৎ দ্বারা শিক্ষিত পৌত্তলিক দশর্নগুলি পরিত্যাগ করে এবং তারা সমর্থন করে “পারমার্থিক অমিশ্রিত দুগ্ধের”—ঈশ্বরের বাক্য, বাইবেলকে। (১ পিতর ২:২) আরও, “আকাশমণ্ডলের অধঃস্থিত সমস্ত সৃষ্টির কাছে” তারা উদ্যোগের সাথে রাজ্যের সুসমাচার প্রচার করে। (কলসীয় ১:২৩) তাহলে, এই জাতি “ঈশ্বরের ইস্রায়েলের” অবশিষ্টাংশ অর্থাৎ অভিষিক্ত খ্রীষ্টীয় মণ্ডলী দ্বারা গঠিত সেই বিষয়ে কি কোন সন্দেহ থাকতে পারে? কখনই না!—গালাতীয় ৬:১৬.

সেই জাতির জন্ম

৩. বর্ণনা করুন কিভাবে “ধার্ম্মিক জাতি” অস্তিত্বে আসে।

৩ কখন এই “ধার্ম্মিক জাতি” জন্মায়? এর সূচনা সম্বন্ধে যিশাইয়ের পুস্তকে ভাববাণী করা হয়েছিল। যিশাইয় ৬৬:৭, ৮ পদে আমরা পড়ি: “ব্যথা উঠিবার পূর্ব্বে [সিয়োন] প্রসব করিল; তাহার গর্ব্ভযন্ত্রণার পূর্ব্বে পুত্ত্রসন্তান ভূমিষ্ট হইল। . . . গর্ব্ভযন্ত্রণা হইবামাত্র সিয়োন আপন সন্তানগণকে প্রসব করিল।” অত্যন্ত লক্ষণীয়, গর্ভ ব্যথা হওয়ার আগে সিয়োন, ঈশ্বরের স্বর্গীয় সংগঠন, “পুত্ত্রসন্তান” জন্ম দেবে। ১৯১৪ সালে মশীহ রাজ্য স্বর্গেতে স্থাপিত হয়। (প্রকাশিত বাক্য ১২:৫.) তার পরে, প্রথম বিশ্ব যুদ্ধেতে আরও দেশ যোগ দিতে শুরু করে এবং অভিষিক্ত খ্রীষ্টানেরা অত্যন্ত দুর্দশা ও নির্যাতন ভোগ করতে শুরু করে। অবশেষে, ১৯১৯ সালে, আত্মিক জাতি, “পুত্রসন্তান” পৃথিবীতে উৎপাদিত হয়। এইভাবে, সিয়োন “আপন সন্তানগণকে প্রসব করিল,”—নতুন “ধার্ম্মিক জাতি”-র অভিষিক্ত সদস্যেরা—এবং তাদের ক্রমাগত সাক্ষ্যদানের কাজের প্রসারের জন্য সংগঠিত করা হয়।—মথি ২৪:৩, ৭, ৮, ১৪; ১ পিতর ২:৯.

৪. বিশ্বস্ততা বজায় রাখতে কেন ঈশ্বরের ধার্মিক জাতিকে সংঘর্ষ করতে হয়েছে?.

৪ সূচনার সাথে সাথে এই জাতিকে বিশ্বস্ততার কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। কেন? যখন স্বর্গীয় রাজ্য জন্ম নেয়, শয়তান এবং তার মন্দ দূতেদের স্বর্গ থেকে পৃথিবীতে নিক্ষিপ্ত করা হয়। এক উচ্চ রব ঘোষণা করে: “এখন পরিত্রাণ ও পরাক্রম ও রাজত্ব আমাদের ঈশ্বরের, এবং কর্ত্তৃত্ব তাঁহার খ্রীষ্টের অধিকার হইল; কেননা যে আমাদের ভ্রাতৃগণের উপরে দোষারোপকারী, যে দিবারাত্র আমাদের ঈশ্বরের সম্মুখে তাহাদের নামে দোষারোপ করে, সে নিপাতিত হইল। আর মেষশাবকের রক্তপ্রযুক্ত, এবং আপন আপন সাক্ষের বাক্য প্রযুক্ত, তাহারা তাহাকে জয় করিয়াছে; আর তাহারা মৃত্যু পর্য্যন্ত আপন আপন প্রাণও প্রিয় জ্ঞান করে নাই।” শয়তান এই ঘটনাগুলির পরিবর্তনে অত্যন্ত ক্রোধের সাথে প্রতিক্রিয়া দেখায় “আর তাহার [স্ত্রীলোকটির] বংশের সেই অবশিষ্ট লোকদের সহিত, যাহারা ঈশ্বরের আজ্ঞা পালন ও যীশুর সাক্ষ্য ধারণ করে, তাহাদের সহিত যুদ্ধ করিতে গেল।” শয়তানের এই আক্রমণের সম্মুখীন হয়ে অভিষিক্ত খ্রীষ্টানেরা দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকে। বর্তমান দিন পর্যন্ত, ঈশ্বরের ধার্মিক জাতির উদ্যোগী সদস্যেরা যীশুর মুক্তির মূল্যরূপ রক্তে বিশ্বাস রাখে এবং “মৃত্যু পর্য্যন্ত” বিশ্বস্ততা বজায় রেখে তারা যিহোবাকে সাহায্য করে মহান উপহাসককে সমোচিত জবাব দিতে।—প্রকাশিত বাক্য ১২:১, ৫, ৯-১২, ১৭; হিতোপদেশ ২৭:১১.

৫. বিশ্বস্ততা রক্ষা করতে আধুনিক-দিনের সাক্ষীদের কোন্‌ উত্তম মনোভাব তাদের সাহায্য করেছে?

৫ ১৯১৯ সালে ঈশ্বরের রাজ্যের আধুনিক-দিনের সাক্ষ্যের কাজ যখন শুরু হয়, বাইবেলের ছাত্রগণ, যিহোবার সাক্ষীদের যে নামে তখন ডাকা হত, যদিও খুব কম ছিল, কিন্তু তাদের বিশ্বাস ছিল খুব দৃঢ়। তারা ‘এক দৃঢ় নগর, পরিত্রাণের প্রাচীর ও পরিখাস্বরূপ’ ভিত্তিমূল সদস্য হয়। তাদের আস্থা “সদাপ্রভু যিহোবাতেই [যিনি] যুগসমূহের শৈল” তাঁর উপর কেন্দ্রীভূত ছিল। (যিশাইয় ২৬:১, ৩, ৪) তারা প্রাচীন কালের মোশির মত ঘোষণা করে: “আমি সদাপ্রভুর নাম প্রচার করিব; তোমরা আমাদের ঈশ্বরের মহিমা কীর্ত্তন কর। তিনি শৈল, তাঁহার কর্ম্ম সিদ্ধ, কেননা তাঁহার সমস্ত পথ ন্যায্য; তিনি বিশ্বাস্য ঈশ্বর, তাঁহাতে অন্যায় নাই; তিনিই ধর্ম্মময় ও সরল।”—দ্বিতীয় বিবরণ ৩২:৩, ৪.

৬. এই শেষকালে যিহোবা তাঁর লোকেদের কিভাবে আশীর্বাদ করেছেন?

৬ তখন থেকে, ঈশ্বরের রাজ্যের ব্যবস্থা খোলা রয়েছে, প্রথমে ১৪৪,০০০ জনের অভিষিক্ত খ্রীষ্টীয় অবশিষ্টাংশকে একত্রিত করার জন্য এবং এখন যিহোবার রাজ্যের উদ্দেশ্য ঘোষণা করার জন্য “অপর মেষ” বিস্তর লোকেরা যোগ দিচ্ছে। (যোহন ১০:১৬) তাই, আনন্দের সাথে ঘোষণা করা যেতে পারে যে: “তুমি এই জাতির বৃদ্ধি করিয়াছ, হে সদাপ্রভু, তুমি এই জাতির বৃদ্ধি করিয়াছ; তুমি গৌরবান্বিত হইয়াছ, তুমি দেশের সকল সীমা বিস্তার করিয়াছ।” (যিশাইয় ২৬:১৫) যখন আমরা জগতের ক্ষেত্র পরিক্রমা করি, তখন আমরা দেখি ঐ কথাগুলি কতই না সত্য! পবিত্র আত্মার শক্তিতে, খ্রীষ্টের আসন্ন রাজ্য সম্বন্ধে “পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত” সাক্ষ্য দেওয়া হয়েছে। (প্রেরিত ১:৮) তাদের বৃদ্ধির পরিমাপ বিশ্বব্যাপী যিহোবার সাক্ষীদের ১৯৯৪ পরিচর্যা বছরের রিপোর্ট, থেকে পাওয়া যেতে পারে যা পৃষ্ঠা ১২ থেকে ১৫ মধ্যে দেওয়া রয়েছে।

প্রকাশকদের এক নতুন শিখর

৭, ৮. (ক) ঈশ্বরের লোকেরা ‘রজ্জু সকল দীর্ঘ করেছে’ তার কী প্রমাণ রয়েছে? (খ) ১৯৯৪ পরিচর্যা বছরের রিপোর্ট দেখলে কোন্‌ কোন্‌ ক্ষেত্রে বিশেষ করে ‘সীমান্ত প্রসারিত হচ্ছে’ বলে আপনি মনে করেন?

৭ এই রিপোর্টের কয়েকটি উল্লেখযোগ্য বিষয় বিবেচনা করুন। ক্ষেত্রে রাজ্যের প্রকাশকদের সংখ্যার শিখর ৪৯,১৪,০৯৪ পৌঁছায়! “প্রত্যেক জাতির ও বংশের ও প্রজাবৃন্দের ও ভাষার বিস্তর লোক, . . . সিংহাসনের সম্মুখে ও মেষশাবকের সম্মুখে দাঁড়াইয়া আছে; তাহারা শুক্লবস্ত্র পরিহিত” এই লোকেদের একত্রিকরণ হতে দেখা কতই না রোমাঞ্চকর! হ্যাঁ, এরাও বিশ্বস্ত রক্ষাকারী হিসাবে নিজেদের প্রমাণ করেছে। এরা “মেষশাবকের রক্তে আপন আপন বস্ত্র ধৌত করিয়াছে, ও শুক্লবর্ণ করিয়াছে,” তারা ধার্মিক গণিত হয়েছে কারণ তারা যীশুর প্রায়শ্চিত্তমূলক মুক্তির মূল্যে বিশ্বাস প্রদর্শন করেছে।—প্রকাশিত বাক্য ৭:৯, ১৪.

৮ বিশেষ করে ১৯১৯ সাল থেকে যিহোবার সংগঠনকে আদেশ করা হয়েছে: “তুমি আপন তাম্বুর স্থান পরিসর কর, তোমরা শিবিরের যবনিকা বিস্তারিত হউক, ব্যয়শঙ্কা করিও না; তোমার রজ্জু সকল দীর্ঘ কর, তোমার গোঁজ সকল দৃঢ় কর।” (যিশাইয় ৫৪:২) এর প্রত্যুত্তরে, প্রচার কাজ বন্ধ না হয়ে এগিয়ে চলছে, এমনকি ঠাণ্ডা ইউকোনে, আলাস্কা সীমান্তে, যেখানে একদল কষ্টসহিষ্ণু অগ্রগামীরা এমন তাপ মাত্রা সহ্য করে যা সপ্তাহ পর সপ্তাহের ৪৫ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াসের নিচে হতে পারে। সম্প্রতি বছরগুলিতে যিহোবার বিশ্বস্ততা রক্ষাকারী জাতির লোকেরা আরও দ্রুত একত্রিত হচ্ছে। খ্রীষ্টীয় জগতের বাইরে এশিয়ার দেশগুলি, প্রাক্তন সাম্যবাদ যেখানে শক্তি ছিল, আফ্রিকার অনেক দেশগুলি এবং ক্যাথলিক এলাকাগুলি থেকে যেমন ইতালি, স্পেন, পোর্তুগাল ও দক্ষিণ আমেরিকাতে এদের গ্রহণ করার জন্য দরজা আরও বড় করে খুলে যায়। দেশচ্যুত ব্যক্তিরা আরও একটি ক্ষেত্র খুলেছে। উদাহরণস্বরূপ ইংল্যান্ডে, সাক্ষীরা ১৩টি বিদেশীয়-ভাষা বলে এমন সম্প্রদায় দলগুলির যত্ন নিচ্ছে।

“ইহা করিও”

৯. (ক) ১৯৯৪ সালের স্মরণার্থক সভার উপস্থিতি কী ইঙ্গিত করে? (খ) কোন্‌ কোন্‌ দেশগুলিতে বিশেষ করে লক্ষণীয়ভাবে খুব বেশি স্মরণার্থক সভায় উপস্থিতি হয়?

৯ এই বার্ষিক রিপোর্টের আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল স্মরণার্থক সভার উপস্থিতি। মৃত্যুর কিছু দিন আগে, যীশু তাঁর মৃত্যুর স্মরণার্থক সভা উদ্‌যাপন করেন এবং তাঁর অনুগামীদের বলেন: “আমার স্মরণার্থে ইহা করিও।” (১ করিন্থীয় ১১:২৪) এটি দেখা কতই না রোমাঞ্চকর যে ১৯৯৪ সালে উপস্থিতি ১,২২,৮৮,৯১৭—যা সক্রিয় প্রকাশকদের দুই গুণের বেশি—একসঙ্গে এসে সেই আদেশ পালন করে, অংশগ্রহণকারী অথবা দর্শক হিসাবে। কয়েকটি দেশে স্মরণার্থক সভায় উপস্থিতি, প্রকাশকদের থেকে অনেক বেশি ছিল। এসটোনিয়া, লাটভিয়া ও লিথুয়েনিয়ার প্রকাশকদের সংখ্যা যেখানে ৪,০৪৯ জন সেখানে ১২,৮৭৬ জনকে স্মরণার্থক সভায় উপস্থিত হতে দেখে খুব খুশি হয়, যা প্রকাশকদের সংখ্যার তিন গুণ। আর বেনিনে স্মরণার্থক সভায় উপস্থিতি ১৬,৭৮৬ জন ছিল যা প্রকাশকদের সংখ্যার প্রায় পাঁচ গুণ। একটি মণ্ডলী যেখানে শুধু ৪৫ জন প্রকাশক, সেখানে উপস্থিতির সংখ্যা ছিল ৮৩১ জন!

১০. (ক) এই উচ্চ স্মরণার্থক সভার উপস্থিতি আমাদের উপর কোন্‌ দায়িত্ব নিয়ে আসে? (খ) বর্ণনা করুন একজন ব্যক্তি যে স্মরণার্থক সভায় উপস্থিত থাকার পর আরও তাকে সাহায্য করলে কী হতে পারে।

১০ এত আগ্রহী ব্যক্তিরা তাদের সাথে এই মঙ্গলজনক অনুষ্ঠানে যোগ দিয়েছে দেখে যিহোবার সাক্ষীরা খুব খুশি। এখন তারা এই ব্যক্তিদের তাদের বোঝার ক্ষমতা ও সত্যের প্রতি প্রেম বৃদ্ধি করার ক্ষেত্রে সাহায্য করতে চায়। কয়েকজন হয়ত যেমন রাশিয়ার আলা দেখিয়েছিল সেইরকম প্রতিক্রিয়া দেখাতে পারে। আলা একজন বিশেষ অগ্রগামী বোনের সাথে অধ্যয়ন করছিল, কিন্তু কম উন্নতি করার ফলে অধ্যয়ন বন্ধ হয়ে যায়। তবুও, আলা স্মরণার্থক সভায় উপস্থিতি থাকার জন্য আমন্ত্রণ গ্রহণ করে। সেই সভা, যা খুব গুরুত্বপূর্ণ তার উপর গভীরভাবে প্রভাব ফেলে। বাড়িতে ফিরে আসার পর সে তার সমস্ত মূর্তি ফেলে দেয় এবং যিহোবার কাছে সাহায্যের জন্য প্রার্থনা করে। দুই দিন পরে সেই অগ্রগামী বোনটি আবার তার কাছে ফিরে আসে জানবার জন্য যে স্মরণার্থক সভা সে কেমন উপভোগ করেছে। একটি ফলপ্রসূ অলোচনা শুরু হয়। আলার বাইবেল অধ্যয়ন আবার শুরু হয়। শীঘ্রই সে সাক্ষ্যদানের কাজে অংশ নিতে আরম্ভ করে। এই অভিজ্ঞতা যারা স্মরণার্থক সভায় উপস্থিত থাকে তাদের কাছে পুনর্সাক্ষাৎ করার মূল্য দেখায়। অনেকে হয়ত আলার মত প্রতিক্রিয়া দেখাবে।

“আপনারা সমাজে সভাস্থ হওয়া পরিত্যাগ না করি”

১১-১৩. (ক) ধার্মিক জাতির বিশ্বস্ত আচরণের অংশ কী? (খ) কেন সত্য খ্রীষ্টানদের সভাগুলিতে উপস্থিত থাকার প্রয়োজন রয়েছে?

১১ যিহোবার সাক্ষীদের ক্যালেণ্ডারে স্মরণার্থক সভা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ সভা, কিন্তু এই একটি সভাই শুধু গুরুত্বপূর্ণ নয়। প্রতি সপ্তাহে যিহোবার সাক্ষীরা প্রেরিত পৌলের কথাগুলির বাধ্য হয়ে একত্রে মিলিত হয়: “আইস, আমরা প্রেম ও সৎক্রিয়ার সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করিয়া তুলিতে পারি; এবং আপনারা সমাজে সভাস্থ হওয়া পরিত্যাগ না করি—যেমন কাহারও কাহারও অভ্যাস—বরং পরস্পরকে চেতনা দিই; আর তোমরা সেই দিন যত অধিক সন্নিকট হইতে দেখিতেছ, ততই যেন অধিক এ বিষয়ে তৎপর হই।” (ইব্রীয় ১০:২৪, ২৫) তারা যিহোবার ধার্মিক জাতির সঙ্গে যুক্ত যা বিশ্বস্ত আচরণের দ্বারা শনাক্ত করা যায়। বিশ্বস্ত আচরণের অন্তর্ভুক্ত বিশ্বস্তভাবে সভাগুলিতে উপস্থিত থাকা।

১২ ফিলিপাইনসে এর প্রমাণ ভালভাবে পাওয়া যায়, কারণ দেশব্যাপী রবিবার সভার উপস্থিতির গড় প্রকাশকদের সংখ্যার ১২৫ শতাংশ। আর্জেন্টিনাতে একটি সাক্ষীদের দল ও আগ্রহী ব্যক্তিরাও এটি বুঝতে পেরেছিল। তারা কিংডম হল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে বাস করে। তবুও, সীমা অধ্যক্ষ রিপোর্ট করেন যে শুধু অসুস্থ না হলে তাদের একজনও সভায় অনুপস্থিত থাকে না। তারা ঘোড়ার গাড়ি অথবা ঘোড়ার পিঠে চার ঘন্টা চড়ে আসে এবং শীতের সময়ে রাত্রের ঘন অন্ধকারের মধ্যে দিয়ে বাড়ি ফিরে যায়।

১৩ যতই এই ব্যবস্থার শেষ কাছে এগিয়ে আসছে, জীবন আরও কঠিন হয়ে উঠছে, সমস্যা বাড়ছে এবং নিয়মিতভাবে সভাগুলিতে যোগদান করা হয়ত চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। কিন্তু এই পরিস্থিতির মধ্যে, আধ্যাত্মিক খাদ্য এবং আন্তরিক ভ্রাতৃত্বের আগের চেয়ে আরও বেশি প্রয়োজন যা শুধু এইধরনের সমাবেশগুলিতে পাওয়া যেতে পারে।

“কার্য্যে অনুরক্ত হও”

১৪. তাদের পরিচর্যায় কেন যিহোবার সাক্ষীদের মধ্যে জরুরি মনোভাব রয়েছে এবং কী ফল এর প্রমাণ দেয়?

১৪ গত বছর, ইতালির ক্যাথলিক গির্জা যিহোবা সাক্ষীদের কাজকে “রূঢ় ধর্মান্তিকরণ” বলে নির্দেশ করে। কিন্তু সত্যই, সাক্ষীরা যা করে তাতে কোন রূঢ়তা নেই। বরং, তাদের পরিচর্যা হল প্রতিবেশীদের প্রতি প্রেমের প্রকাশ। এটি পৌলের বাক্যের বাধ্যতারও এক প্রমাণ: “তুমি বাক্য প্রচার কর, সময়ে অসময়ে কার্য্যে অনুরক্ত হও।” (২ তীমথিয় ৪:২) জরুরির মনোভাব পরিচর্যায় উদ্যোগী হতে যিহোবার সাক্ষীদের প্ররোচিত করে, যা আমরা তাদের প্রতিবেশির কাছে প্রচার কাজে, পূর্ণসাক্ষাতে এবং ৪৭,০১,৩৫৭টি বাইবেল অধ্যয়ন পরিচালনায় ১৯৯৪ সালে মোট ১,০৯,৬০,৬৫,৩৫৪ ঘন্টা ব্যয়ের মধ্যে দেখতে পাই। অনেকে অগ্রগামীর পরিচর্যায় অংশ নিতে সক্ষম হয় যা দেখায় যে অগ্রগামীর মনোভাব জীবিত ও সক্রিয় আছে। জগদ্ব্যাপী ৬,৩৬,২০২ অগ্রগামীর গড় তা প্রমাণ করে।

১৫, ১৬. কিভাবে অল্পবয়স্ক বৃদ্ধ উভয়ই অগ্রগামীর আত্মা প্রদর্শন করেছে? (খ) ১৯৯৪ পরিচর্যা বছরের রিপোর্টে প্রত্যেকটি দেশ দেখলে, কোথায় আপনি উল্লেখযোগ্য অগ্রগামীর সংখ্যা দেখেছেন?

১৫ এই অগ্রগামীর মধ্যে অনেকে অল্পবয়স্ক। যুক্তরাষ্ট্রে কিছু জন উচ্চ বিদ্যালয় পড়ার সাথে নিয়মিত অগ্রগামীর কাজ করছে তাদের সহপাঠীরাই হল তাদের মুখ্য এলাকা। এই যুবক-যুবতীরা দেখেছে যে অগ্রগামীর কাজ নেষাকর ওষুধ, অনৈতিকতা এবং দৌরাত্ম্য যা সেই দেশের অনেক স্কুলেতে পরিব্যাপ্ত, তার থেকে নিজেকে সুরক্ষা করার সবচেয়ে উত্তম উপায়। অনেক অল্পবয়স্কেরা অগ্রগামী কাজ স্কুল ছাড়ার পর তাদের লক্ষ্য হিসাবে রেখেছে। ইরিনা, ইউক্রেনবাসী, সম্পূর্ণ উচ্চ স্কুল শিক্ষা নেওয়ার সময়ে সাময়িক অগ্রগামীর কাজ করে, যাতে করে সে নিজেকে প্রস্তুত করে উচ্চ বিদ্যালয়ে স্নাতক হওয়ার পর অগ্রগামীর কাজ করতে পারে। যখন সে স্কুল শেষ করে, তার পরিবার জাগতিক কাজের বিষয়ে সহযোগিতা করার প্রস্তাব দেয় যাতে করে সে নিয়মিত অগ্রগামীর কাজে তার পরিবারকে প্রতিনিধিত্ব করতে পারে। ইউক্রেনে আর্থিক দিক দিয়ে পরিস্থিতি খুব ভাল নয়। কিন্তু ইরিনা বলে: “আমি জানি যে, যে কাজ আমি করছি তা শুধু আমাকে জীবন দেবে না কিন্তু যাদের কাছে আমি প্রচার করছি তাদেরও জীবন দেবে।” এটি সত্যই খুব আনন্দের বিষয় যে আজকে ইরিনার মত অনেক অল্প বয়স্কেরা এই একই চিন্তা করছে। ‘যুবক ও যুবতী বয়সে নিজের সৃষ্টিকর্তাকে স্মরণ করার’ থেকে আর কী উত্তম হতে পারে?—উপদেশক ১২:১.

১৬ অনেক অগ্রগামীরা বয়স্ক। একজন রিপোর্ট করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে, তার পিতা এবং ভাই যুদ্ধ করতে করতে মারা যায়, তার বোন এবং মাকে ঘেটোতে গুলি করে মারা হয়। পরে তিনি তার ছেলেকে হারান। এখন সেই বোন জীবনের শেষের দিকে এবং খারাপ স্বাস্থ্য ভোগ করছে, যিহোবা তাকে মণ্ডলীর মধ্যে তার হারান পরিবারের থেকে আরও বড় পরিবার দিয়েছেন। আর তিনি নিয়মিত অগ্রগামীর কাজ করে অপরকে সাহায্য করে আনন্দ পান।

১৭, ১৮. অগ্রগামী হই বা না হই কিভাবে আমরা প্রত্যেকে অগ্রগামীর আত্মা দেখাতে পারি?

১৭ অবশ্যই, সকলে অগ্রগামী হতে পারে না। যিহোবা আমাদের দেওয়া সম্পূর্ণ দশমাংশ গ্রহণ করতে খুশি হন, সর্বোৎকৃষ্ট যা আমরা দিতে পারি, তা আমাদের পরিস্থিতি যাই হোক না কেন। (মালাখি ৩:১০ NW, পাদটীকা) অবশ্যই, আমরা সকলে এই উদ্যোগী অগ্রগামীদের আত্মা গড়ে তুলতে এবং আমাদের পরিস্থিতি অনুযায়ী সুসমাচার প্রচার বৃদ্ধি করতে পারি।

১৮ উদাহরণস্বরূপ, অস্ট্রেলিয়াতে এপ্রিল মাসের ১৬ তারিখ রাস্তায় সাক্ষ্যদানের জন্য বিশেষ দিন হিসাবে আলাদা করা হয়। এটি প্রকাশক এবং অগ্রগামী দুইয়ের দ্বারা উত্তমভাবে সমর্থিত হয়, যা আমরা সেই মাসের ৫৮,৭৮০ জন নতুন প্রকাশকের শিখর সংখ্যা থেকে প্রমাণ পাই। এছাড়াও, গত বছরে সেই একই মাসের তুলনায় ৯০,০০০ এর বেশি পত্রিকা বিতরণ করা হয়। সেই বিশেষ দিনে, এক বোন একটি ভদ্রলোককে পত্রিকা দেন এবং আগ্রহ বৃদ্ধি করার জন্য যখন তিনি তার নাম ও ঠিকানা নিচ্ছিলেন, তখন তিনি বুঝতে পারলেন যে তারা আত্মীয়! তারা আসলে মাসতুত ভাই ও বোন যারা একে অপরকে ৩০ বছর ধরে দেখেননি। তা অবশ্যই আনন্দের পুনর্সাক্ষাৎ সৃষ্টি করে!

শেষ পর্যন্ত বিশ্বস্ততা রক্ষা করা

১৯. কেন এটি জরুরি যে যিহোবার ধার্মিক জাতি শেষ পর্যন্ত বিশ্বস্ততা বজায় রাখবে?

১৯ শয়তানের জগৎ যখন শেষ পর্যায়ের দিকে যাচ্ছে তখন এটি খুব জরুরি যে যারা ঈশ্বরের ধার্মিক জাতির মধ্যে আছে তারা যেন বিশ্বস্ততা রক্ষা করে। শীঘ্রই, যিহোবার পবিত্র জাতি এই আদেশটি শুনবে: “হে আমার জাতি, চল, তোমার অন্তরাগারে প্রবেশ কর, তোমার দ্বার সকল রুদ্ধ কর; অল্পক্ষণ মাত্র লুক্কায়িত থাক, যে পর্য্যন্ত ক্রোধ অতীত না হয়।” রক্তের দায়ে দায়ী এই জগৎ অবশেষে ঐশিক ন্যায়বিচারের সম্মুখীন হবে। “কেননা দেখ, সদাপ্রভু আপন স্থান হইতে নির্গমন করিতেছেন, পৃথিবী-নিবাসীদের অপরাধের প্রতিফল দিবার নিমিত্ত; পৃথিবী আপনার [উপরে পাতিত] রক্ত প্রকাশ করিবে, আপনার নিহতদিগকে আর আচ্ছাদিত রাখিবে না।” (যিশাইয় ২৬:২০, ২১) যিহোবার ধার্মিক জাতির সঙ্গে সংযুক্ত থেকে আসুন আমরা বিশ্বস্ত রক্ষাকারী খ্রীষ্টান হিসাবে দাঁড়িয়ে থাকি। তখন খ্রীষ্টের রাজ্যে অনন্ত জীবন পৃথিবীতে বা স্বর্গে পেতে আমরা খুশি হব।

আপনার কি মনে আছে?

◻ কখন “ধার্ম্মিক জাতি” জন্ম নেয়?

◻ কেন ঈশ্বরের লোকেদের এই শেষ কালে সহ্যের প্রয়োজন রয়েছে?

◻ ১৯৯৪ পরিচর্যা বছরের রিপোর্টে বেশি প্রকাশক এবং পরিচর্যায় বেশি ঘন্টা ব্যয় থেকে কী প্রকাশ পায়?

◻ যত জগৎ শেষের দিকে যাচ্ছে কেন সভাগুলিতে যোগদান করা গুরুত্বপূর্ণ?

◻ সকলে যারা ঈশ্বরের ধার্মিক জাতির সঙ্গে যুক্ত তাদের বিশ্বস্ততা বজায় রাখা কেন গুরুত্বপূর্ণ?

[১২-১৫ পৃষ্ঠার তালিকা]

বিশ্বব্যাপী যিহোবার সাক্ষীদের ১৯৯৪ পরিচর্যা বছরের রিপোর্ট

(পুরোপুরি ফরম্যাট করা টেক্সটের জন্য এই প্রকাশনা দেখুন)

[১৮ পৃষ্ঠার চিত্র]

যিহোবার ধার্মিক জাতির মধ্যে বিশ্বস্ততা রক্ষাকারীরা সিদ্ধতায় অনন্ত জীবন পাবে

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার