ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৪ ৫/১ পৃষ্ঠা ৩-৮
  • পিতামাতারা, আপনাদের ছেলেমেয়েদের বিশেষ মনোযোগ প্রয়োজন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পিতামাতারা, আপনাদের ছেলেমেয়েদের বিশেষ মনোযোগ প্রয়োজন
  • ১৯৯৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • শৈশবাবস্থা থেকে দৈনিক মনোযোগ
  • বিশেষ যত্নের প্রয়োজন
  • একসঙ্গে থাকার সময়টি উপভোগ করুন
  • এক বহু মূল্য আশীর্বাদ
  • আপনার সন্তানকে শিশুকাল থেকেই প্রশিক্ষণ দিন
    পারিবারিক সুখের রহস্য
  • শৈশবাবস্থা থেকে সন্তানদের শিক্ষা দেওয়া
    আপনার পারিবারিক জীবন সুখী করা
  • পিতামাতারা, আপনাদের সন্তানদের মধ্যে আনন্দ খুঁজে নিন
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • বাবামারা—আপনাদের সন্তানদের প্রেমের সঙ্গে প্রশিক্ষণ দিন
    ২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৪ ৫/১ পৃষ্ঠা ৩-৮

পিতামাতারা, আপনাদের ছেলেমেয়েদের বিশেষ মনোযোগ প্রয়োজন

“তোমার মেজের চারিদিকে তোমার সন্তানগণ জিত বৃক্ষের চারার ন্যায় হইবে।”—গীতসংহিতা ১২৮:৩.

১. উদ্ভিদকে বৃদ্ধি করা এবং ছেলেমেয়েকে বড় করে তোলাকে কিভাবে তুলনা করা যেতে পারে?

বহু দিক দিয়ে, শিশুরা ঠিক গাছের মত বেড়ে ওঠে ও বিকশিত হয়। সুতরাং, বাইবেল একজনের স্ত্রীকে যে “ফলবতী দ্রাক্ষালতা” এবং তার ছেলেমেয়েকে “[তার] মেজের চারিদিকে জিত বৃক্ষের চারার ন্যায়” বলে, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। (গীতসংহিতা ১২৮:⁠৩) একজন কৃষক আপনাকে বলতে পারে যে কোন শস্য চাষ করা সহজ নয়, বিশেষত যখন আবহাওয়া ও মাটির অবস্থা প্রতিকূল হয়। একইভাবে, ‘শেষকালের’ এই বিষম সময়ে, সুসংযত, ঈশ্বরভীরু ব্যক্তি হিসাবে ছেলেমেয়েদের বড় করে তোলা খুবই কঠিন।​—⁠২ তীমথিয় ৩:​১-৫.

২. ভাল শস্য উৎপাদনের জন্য সাধারণত কী দরকার?

২ ভাল শস্য উৎপন্ন করার জন্য, একজন কৃষকের প্রয়োজন উর্বর জমি, সূর্যালোক এবং জল। চাষ করা এবং আগাছা উপড়ে ফেলা ছাড়া, তাকে কীটনাশক এবং অন্যান্য সুরক্ষা-ব্যবস্থা ব্যবহার করতে হয়। শস্য না কাটা পর্যন্ত, বৃদ্ধিকালে বিপদ আসতে পারে। শস্য যদি নষ্ট হয়ে যায়, তাহলে তা কতই না দুঃখের বিষয়! কিন্তু কঠিন পরিশ্রমের পর, যখন ভাল শস্য উৎপন্ন হয়, তখন কৃষক কতই না খুশি হয়!​—⁠যিশাইয় ৬০:​২০-২২; ৬১:⁠৩.

৩. গুরুত্বপূর্ণরূপে কিভাবে উদ্ভিদ ও সন্তানের তুলনা করা হয়েছে এবং কী ধরনের মনোযোগ সন্তানদের পাওয়া উচিত?

৩ একটি সফল, ফলপ্রসূ মানব জীবন নিশ্চয়ই যে কোন কৃষকের শস্যের তুলনায় বেশি মূল্যবান। সুতরাং, প্রচুর শস্য উৎপাদন করার চাইতে, সফলভাবে একটি শিশুকে বড় করে তোলায় যে আরও বেশি সময় ও প্রচেষ্টার প্রয়োজন হয়, তা আশ্চর্যের কিছু নয়। (দ্বিতীয় বিবরণ ১১:​১৮-২১) জীবনের কাননে রোপণ করা এক ছোট্ট শিশুকে যদি ভালবাসা দিয়ে সেচন ও প্রতিপালন করা হয় ও গঠনমূলক সীমানার দ্বারা বেষ্টন করা হয় তাহলে ক্ষয়প্রাপ্ত নৈতিক মূল্যে পরিপূর্ণ জগতেও সে বৃদ্ধি পেয়ে আধ্যাত্মিকভাবে প্রস্ফুটিত হতে পারবে। কিন্তু যদি তার প্রতি দুর্ব্যবহার অথবা নির্যাতন করা হয় তাহলে সে নিজেকে গুটিয়ে নেবে এবং হয়ত আধ্যাত্মিক অর্থে মারাও যেতে পারে। (কলসীয় ৩:২১; তুলনা করুন যিরমিয় ২:২১; ১২:⁠২.) বাস্তবিকই প্রত্যেকটি শিশুর বিশেষ মনোযোগের প্রয়োজন!

শৈশবাবস্থা থেকে দৈনিক মনোযোগ

৪. ‘শৈশবাবস্থা থেকে’ শিশুদের কী ধরনের মনোযোগ প্রয়োজন?

৪ একটি নবজাত শিশুর প্রতি পিতামাতাকে প্রায় সময়েই মনোযোগ দিতে হয়। কিন্তু, শিশুটির কি প্রতিদিন শুধুমাত্র শারীরিক অথবা বস্তু-সামগ্রীর প্রয়োজনই আছে? ঈশ্বরের সেবক তীমথিয়কে প্রেরিত পৌল লিখেছিলেন: “তুমি শিশুকাল অবধি পবিত্র শাস্ত্রকলাপ জ্ঞাত আছ, সে সকল খ্রীষ্ট যীশু সম্বন্ধীয় বিশ্বাস দ্বারা তোমাকে পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান্‌ করিতে পারে।” (২ তীমথিয় ৩:১৫) সুতরাং, শিশুকাল থেকে তীমথিয় পিতামাতার কাছ থেকে যে মনোযোগ পেয়েছিল, তা আধ্যাত্মিক প্রকৃতিরই ছিল। কিন্তু শৈশবাবস্থা কখন শুরু হয়?

৫, ৬. (ক) অজাত সম্বন্ধে বাইবেল কী বলে? (খ) কী নির্দেশ করে যে অজাত শিশুদের মঙ্গলের জন্য পিতামাতাদের সচেতন হওয়া উচিত?

৫ পৌল এখানে যে গ্রীক শব্দটি (ব্রী’ফস্‌) করেছেন, তা একটি অজাত শিশুর প্রতিও প্রযোজ্য। যোহন বাপ্তাইজকের মা, ইলিশাবেৎ তার আত্মীয়া মরিয়মকে বলেছিলেন: “তোমার মঙ্গলবাদের ধ্বনি আমার কর্ণে প্রবেশ করিবামাত্র শিশুটী [ব্রী’ফস্‌] আমার জঠরে উল্লাসে নাচিয়া উঠিল।” (লূক ১:৪৪) তাই, এমনকি অজাত শিশুদের বলা হয় এবং বাইবেল দেখায় যে তারা মাতৃগর্ভের বাইরে যে কোন ঘটনার প্রতি প্রতিক্রিয়া দেখাতে পারে। সুতরাং, বর্তমানে যার উপরে প্রায়ই জোর দেওয়া হয়, পিতামাতার সেই মনোযোগের মধ্যে কি অজাত শিশুটির আধ্যাত্মিক মঙ্গলও অন্তর্ভুক্ত হবে?

৬ এটি একটি বিবেচনার বিষয়, যেহেতু প্রমাণ দেখায় যে অজাত শিশুরা যা শোনে তার থেকে হয় উপকৃত অথবা প্রতিকুলভাবে প্রভাবিত হতে পারে। একজন সঙ্গীত পরিচালক দেখেছিলেন যে বিভিন্ন স্বরগ্রাম যা তিনি অভ্যাস করছিলেন সেগুলি যেন আশ্চর্যজনকভাবে তার চেনা, বিশেষ করে সেলো (cello) অংশটি। যখন তিনি তার মাকে সঙ্গীতের কাজের নামগুলি বলেন, যিনি হলেন এক পেশাধারী সঙ্গীতবাদীকা, তিনি বলেন এগুলি ছিল সেই সঙ্গীত যা তিনি সে গর্ভাবস্থায় থাকাকালীন অভ্যাস করেছিলেন। একইভাবে, অজাত শিশু মন্দভাবে প্রভাবিত হতে পারে যখন তাদের মায়েরা অভ্যাস মত ধারাবাহিক টিভি অনুষ্ঠানগুলি দেখে। তাই, এক মেডিকাল পত্রিকা বলেছিল “ভ্রূণের ধারাবাহিকের প্রতি আসক্তি।”

৭. (ক) অনেক পিতামাতারা কিভাবে তাদের অজাত শিশুদের মঙ্গলের প্রতি মনোযোগ দেন? (খ) সন্তানের কী কী সামর্থ থাকে?

৭ শিশুর প্রতি গঠনমূলক উদ্দীপনার বিষয়ে উপলব্ধি করে, অনেক পিতামাতা এমনকি শিশুরা জন্মাবার আগেই তাদের সাথে বই পড়তে, কথা বলতে এবং গান করতে শুরু করেন। আপনিও তাই করতে পারেন। যখন হয়ত আপনার শিশু কথা বুঝতে না পারলেও, সম্ভবত আপনার মিষ্ট কণ্ঠস্বর ও প্রেমময় ধ্বনি থেকে উপকৃত হবে। জন্মের পর, শিশু আপনার কথা বুঝতে আরম্ভ করবে, সম্ভবত আপনি যেরকম চিন্তা করেছিলেন তার তুলনায় অনেক তাড়াতাড়ি। মাত্র দুই অথবা তিন বছরেই শিশু এক জটিল ভাষা শিখে ফেলে শুধুমাত্র তার সংস্পর্শে আসার জন্য। এক শিশু বাইবেলের সত্যের “বিশুদ্ধ ওষ্ঠ”-ও শিখতে আরম্ভ করতে পারে।​—⁠সফনিয় ৩:⁠৯.

৮. (ক) “শিশুকাল অবধি” তীমথিয় পবিত্র শাস্ত্রকলাপ জানে এটি বলার দ্বারা বাইবেল স্পষ্টত কী বুঝাতে চেয়েছে? (খ) তীমথিয়ের ক্ষেত্রে কী সত্য বলে প্রমাণিত?

৮ পৌল কী বুঝাতে চেয়েছিলেন যখন তিনি বলেন যে তীমথিয় ‘শিশুকাল অবধি পবিত্র শাস্ত্রকলাপ জ্ঞাত আছে’? স্পষ্টভাবে তিনি বুঝাতে চেয়েছিলেন যে তীমথিয় আধ্যাত্মিক শিক্ষা শৈশব থেকেই লাভ করেছিলেন, কেবলমাত্র যখন তিনি বালক ছিলেন, তখন থেকে নয়। এটি গ্রীক শব্দ ব্রি’ফোস্‌ এর অর্থের সাথে সঙ্গতিপূর্ণ, যা সাধারণত এক নবজাত শিশুকে নির্দেশ করে। (লূক ২:​১২, ১৬; প্রেরিত ৭:১৯) তীমথিয়ের যতদূর পর্যন্ত স্মরণে আছে তিনি তার মাতা উনীকী ও মাতামহী লয়ীর কাছ থেকে আধ্যাত্মিক নির্দেশনা পেয়েছিলেন। (২ তীমথিয় ১:⁠৫) প্রবাদবাক্য বলে: ‘যেভাবে গাছকে নোয়াবে সেইভাবে তা নুইয়ে পড়বে’ তা তীমথিয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। তাকে ‘তাহার গন্তব্য পথানুসারে শিক্ষা দেওয়া হয়’ এবং এর ফলে তিনি ঈশ্বরের এক উত্তম সেবক হয়েছিলেন।​—⁠হিতোপদেশ ২২:৬; ফিলিপীয় ২:​১৯-২২.

বিশেষ যত্নের প্রয়োজন

৯. (ক) পিতামাতাদের কী করা এড়িয়ে চলা দরকার এবং কেন? (খ) শিশু বেড়ে ওঠার সাথে সাথে পিতামাতাদের কী করা দরকার এবং কোন্‌ উদাহরণের প্রতি তাদের মনোযোগ দেওয়া উচিত?

৯ গাছপালার মত শিশুরা ও সকলে একই চরিত্রের হয় না, অথবা যত্নের পদ্ধতিগুলিতে তারা সকলে একইভাবে সাড়া দেয় না। বিজ্ঞ পিতামাতার ব্যক্তিত্বের পার্থক্যকে সম্মান করবেন এবং একটি সন্তানকে অন্যের সাথে তুলনা করা এড়িয়ে চলবেন। (তুলনা করুন গালাতীয় ৬:⁠৪.) যদি আপনি চান যে আপনার সন্তানেরা এক উত্তম পূর্ণবয়স্কে পরিণত হোক, তাহলে আপনাকে তাদের স্বতন্ত্র চারিত্রিক বৈশিষ্ট্যগুলির প্রতি লক্ষ্য রাখতে হবে, উত্তমগুলিকে বৃদ্ধি করতে হবে এবং মন্দগুলিকে উপড়ে ফেলতে হবে। যদি আপনি কোন দুর্বলতা অথবা অশোভন প্রবণতা দেখতে পান, হয়ত তা অসাধুতা, বস্তুবাদী কিম্বা স্বার্থপরতা, তাহলে কি? দয়ার সাথে সেটিকে সংশোধন করুন, এমনকি যেমন যীশু তাঁর প্রেরিতদের দুর্বলতাকে সংশোধন করেছিলেন। (মার্ক ৯:​৩৩-৩৭) বিশেষকরে, প্রতিটি সন্তানকে নিয়মিতভাবে তার গঠনমূলক কাজ ও ভাল গুণগুলির জন্য প্রশংসা করুন।

১০. সন্তানদের জন্য বিশেষভাবে কী প্রয়োজন এবং তা কিভাবে প্রদান করা যেতে পারে?

১০ সন্তানদের বিশেষভাবে যা প্রয়োজন তা হল ব্যক্তিগত প্রেমময় মনোযোগ। এমনকি তাঁর পরিচর্যার শেষ দিনগুলিতে ব্যস্ত থাকার সত্ত্বেও যীশু সন্তানদের প্রতি সেইরূপ বিশেষ মনোযোগ দিতে সময় করে নিয়েছিলেন। (মার্ক ১০:​১৩-১৬, ৩২) পিতামাতারা সেই উদাহরণটি অনুসরণ করুন! নিস্বার্থপরভাবে আপনার সন্তানের সাথে থাকার জন্য সময় করে নিন। আর তাদের আন্তরিক প্রেম দেখাতে লজ্জিত হবেন না। যীশুর মত আপনার সন্তানদের জড়িয়ে ধরুন। আন্তরিক, স্নেহের সাথে তাদের বুকে জড়িয়ে ধরুন ও চুমু দিন। যখন সুসংযত যুবক-যুবতীদের পিতামাতাদের জিজ্ঞাসা করা হয়েছিল যে তারা অন্যান্য পিতামাতাদের কী উপদেশ দিতে পারেন, সবচেয়ে বেশি যে উত্তরগুলি এসেছি তার হল: ‘প্রচুরভাবে ভালবাসুন,’ ‘একত্রে সময় ব্যয় করুন,’ ‘পারস্পরিক সম্মান গড়ে তুলুন,’ প্রকৃতভাবে তাদের কথা শুনুন,’ ‘বলার চাইতে পরিচালনা দিন’ এবং ‘বাস্তবধর্মী হোন।’

১১. (ক) তাদের সন্তানদের প্রতি বিশেষ মনোযোগ দিতে পিতামাতাদের কিরূপ দৃষ্টিভঙ্গি রাখা উচিত? (খ) কখন পিতামাতারা সন্তানদের সাথে মূল্যবান ভাববিনিময় উপভোগ করতে পারে?

১১ এইধরনের বিশেষ মনোযোগ আনন্দ আনে। এক সফল পিতা লিখেছিলেন: “যখন আমাদের দুটি ছেলে ছোট ছিল তাদের জন্য শুতে যাওয়ার প্রস্তুতি করা তাদের জন্য পড়া, বিছানায় শুইয়ে ঢেকে দেওয়া এবং তাদের সাথে প্রার্থনা করা ছিল এক আনন্দের বিষয়।” একত্রে এই সময়গুলির ভাববিনিময়ের সুযোগ করে দেয় যা পিতামাতা ও শিশু উভয়ের জন্য উৎসাহের কারণ হতে পারে। (তুলনা করুন রোমীয় ১:​১১, ১২.) এক দম্পতি তাদের তিন বছর বয়সের শিশুকে ঈশ্বরের কাছে “ওয়ালীকে” আশীর্বাদ করতে প্রার্থনা করতে শুনেছিলেন। সে রোজ রাত্রে “ওয়ালীর” জন্য প্রার্থনা করত আর পিতামাতারা ভীষণভাবে উৎসাহিত হয়েছিলেন যখন তারা উপলব্ধি করেন যে সে মালাউই-এর ভাইদের জন্য প্রার্থনা করত, যারা সেই সময় তাড়িত হচ্ছিল। একজন মহিলা বলেন: ‘যখন আমার বয়স মাত্র চার বছর, আমার মা আমাকে শাস্ত্রপদগুলি মনে রাখতে ও রাজ্যের গানগুলি গাইতে সাহায্য করেন যখন আমি চেয়ারে দাঁড়িয়ে তার ধুয়ে রাখা পাত্রগুলি মুছে দিতাম।’ আপনিও কি এমন সময় সম্বন্ধে চিন্তা করতে পারেন যখন আপনি আপনার সন্তানের সাথে মূল্যবান ভাববিনিময় উপভোগ করতে পারেন?

১২. খ্রীষ্টীয় পিতামাতারা বিজ্ঞতার সাথে তাদের সন্তানদের জন্য কী প্রদান করবে এবং কোন্‌ পদ্ধতিগুলি ব্যবহার করা যেতে পারে?

১২ বিজ্ঞ খ্রীষ্টীয় পিতামাতার নিয়মিত অধ্যয়নের ব্যবস্থা করেন। যদিও হয়ত নিয়মিত প্রশ্ন এবং উত্তরের পদ্ধতি আপনি ব্যবহার করেন, তবুও, বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য উপযোগী অধ্যয়ন ব্যবস্থা করে আপনি কি আনন্দজনক ভাববিনিময় পরিবেশন করতে পারেন? আপনি হয়ত বাইবেলের ঘটনা সম্পর্কীয় ছবিগুলি আঁকা, বাইবেল গল্পগুলি বলা অথবা আপনার সন্তানকে যে রিপোর্ট প্রস্তুত করতে বলেছেন তা শোনা এর অন্তর্ভুক্ত করতে পারেন। যতটা পারেন ঈশ্বরের বাক্যকে ছেলেমেয়েদের কাছে রুচিকর করে তুলুন যাতে তারা এর জন্য আকুল আকাঙ্ক্ষী হয়। (১ পিতর ২:​২, ৩) এক পিতা বলেন: ‘যখন ছেলেমেয়েরা ছোট ছিল, তাদের সাথে মেঝেতে হামাগুঁড়ি দিতাম আর ঐতিহাসিক ঘটনার বিখ্যাত বাইবেল চরিত্রগুলি অভিনয় করতাম। ছেলেমেয়েরা তা খুবই ভালবাসত।’

১৩. অভ্যাস-পর্বের কী মূল্য আছে এবং তা করার সময়ে কোন্‌টি আপনি হয়ত মহড়া দিতে পারেন?

১৩ অভ্যাস-পর্বের ফলে মূল্যবান ভাববিনিময় হয় কারণ সেগুলি জীবনের বাস্তব পরিস্থিতির জন্য প্রস্তুত করতে ছোটদের সাহায্য করে। কুসারো পরিবারের ছেলেমেয়েদের মধ্যে একজন-তাদের ১১ জনই যারা নাৎসি তাড়নার সময়ে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিল​—⁠তার পিতামাতার সম্পর্কে বলেছিল: “তারা আমাদের দেখিয়েছেন কিভাবে প্রতিক্রিয়া দেখাতে হবে ও বাইবেলের সাহায্যে নিজেদের রক্ষা করতে হবে। [১ পিতর ৩:১৫] প্রশ্ন জিজ্ঞাসা করে ও উত্তর দেওয়ার মাধ্যমে প্রায়ই আমরা অভ্যাস পর্ব করতাম।” আপনিও একই জিনিস করুন না কেন? আপনিও গৃহকর্তার ভূমিকাটি করে ক্ষেত্র পরিচর্যার জন্য উপস্থাপনা অভ্যাস করতে পারেন। অথবা অভ্যাস-পর্ব বাস্তব-জীবনের প্রলোভনকে কেন্দ্র করে হতে পারে। (হিতোপদেশ ১:​১০-১৫) একজন ব্যক্তি ব্যাখ্যা করেন, “কষ্টকর পরিস্থিতির জন্য মহড়া, শিশুর দক্ষতা ও দৃঢ় বিশ্বাস গড়ে তুলতে পারে।” “অভ্যাসের সময়ে এক বন্ধুর ভূমিকা গ্রহণ করতে হতে পারে যেখানে সে আপনার সন্তানকে একটি সিগারেট, মদ অথবা ড্রাগ দিচ্ছে।” এই পর্বগুলি আপনাকে উপলব্ধি করতে সাহায্য করতে পারে কিভাবে আপনার সন্তান সেই ধরনের পরিস্থিতিতে সাড়া দেবে।

১৪. আপনার সন্তানের সাথে প্রেমময় ও সহানুভূতি সম্পন্ন আলোচনা করা কেন গুরুত্বপূর্ণ?

১৪ আপনারা সন্তানের সাথে ভাববিনিময়ের সময়ে তাকে সহানুভূতি দেখিয়ে কথা বলুন ঠিক যেমন এই বাক্যগুলির লেখক বলেন: “বৎস, তুমি আমার ব্যবস্থা ভুলিও না; তোমার চিত্ত আমার আজ্ঞা সকল পালন করুক। কারণ তদ্দ্বারা তুমি আয়ুর দীর্ঘতা, জীবনের বৎসর-বাহুল্যে, এবং শান্তি, প্রাপ্ত হইবে।” (হিতোপদেশ ৩:​১, ২) আপনি যদি প্রেমের সাথে ব্যাখ্যা করেন যে আপনি বাধ্যতা আশা করেন কারণ এর ফল হবে শান্তি ও দীর্ঘ-জীবন-বাস্তবিকই, ঈশ্বরের শান্তিপূর্ণ নতুন জগতে অনন্ত জীবন, তাহলে তা কি আপনার সন্তানের হৃদয় স্পর্শ করবে না? ঈশ্বরের বাক্য থেকে যুক্তি করার সময়ে আপনার সন্তানের ব্যক্তিত্বকে বিবেচনা করুন। প্রার্থনা সহকারে তা করুন এবং যিহোবা আপনার প্রচেষ্টাকে আশীর্বাদ করবেন। এই ধরনের প্রেমপূর্ণ ও সহানুভূতি সম্পন্ন বাইবেল ভিত্তিক আলোচনার উত্তম ফল হয় ও দীর্ঘস্থায়ী উপকার আনে।​—⁠হিতোপদেশ ২২:⁠৬.

১৫. সন্তানদের সমস্যা সমাধান করতে পিতামাতারা কিভাবে সাহায্য করতে পারেন?

১৫ এমনকি যদি এইরকম একটি ভাববিনিময় আপনার পরিকল্পিত অধ্যয়নের সময়ে নাও হয়, তবুও অন্য বিষয়ের দ্বারা বিক্ষিপ্ত হবেন না। শুধুমাত্র আপনার সন্তান কী বলে তা নয় কিন্তু কিভাবে সে তার চিন্তাধারা প্রকাশ করে তা মনোযোগসহকারে শুনুন। “আপনার সন্তানের প্রতি তাকান,” একজন বিশেষজ্ঞ বলেন। “তার প্রতি আপনার পূর্ণ মনোযোগ দিন। শুধুমাত্র শোনা নয়, কিন্তু আপনার বোঝাও প্রয়োজন। যে পিতামাতারা অতিরিক্ত প্রচেষ্টা করেন তারা তাদের সন্তানদের জীবনের এক বিরাট পার্থক্য আনেন।” বর্তমানে ছেলেমেয়েরা বিদ্যালয় ও অন্যত্র প্রায়ই গুরুতর সমস্যাগুলির সম্মুখীন হয়। পিতামাতা হিসাবে সন্তানের মনের কথা জানুন এবং ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতে তাকে বিষয়গুলিকে দেখতে সাহায্য করুন। কিভাবে সমস্যার সমাধান করবেন সেই সম্পর্কে যদি আপনি নিশ্চিত না হন, তাহলে শাস্ত্র এবং “বিশ্বস্ত ও বুদ্ধিমান দাসের” দ্বারা যোগান সমাধান করবেন সেই সম্পর্কে যদি আপনি নিশ্চিত না হন, তাহলে শাস্ত্র এবং বিশ্বস্ত ও বুদ্ধিমান দাসের” দ্বারা যোগান সাহিত্যাদি গবেষণা করুন। (মথি ২৪:৪৫) সমস্যা সমাধান করতে যেভাবেই হোক প্রয়োজনীয় সকল বিশেষ মনোযোগ আপনার সন্তানের প্রতি দিন।

একসঙ্গে থাকার সময়টি উপভোগ করুন

১৬, ১৭. (ক) কেন বর্তমানে বিশেষ করে যুবক-যুবতীদের বিশেষ মনোযোগ ও নির্দেশের প্রয়োজন? (খ) যখন পিতামাতাদের দ্বারা শাসিত হয় তখন সন্তানদের কী জানা প্রয়োজন?

১৬ আগের থেকে আজকের দিনে যুবক-যুবতীদের বেশি করে বিশেষ মনোযোগের প্রয়োজন কারণ আমরা “শেষ কালে” বাস করছি আর এটি হল “বিষম সময়।” (২ তীমথিয় ৩:​১-৫; মথি ২৪:​৩-১৪) পিতামাতা ও সন্তান, উভয়েরই সমভাবে সত্য প্রজ্ঞার সুরক্ষার প্রয়োজন যা “অধিকারীর জীবন রক্ষা করে”। (উপদেশক ৭:১২) যেহেতু ঈশ্বরীয় প্রজ্ঞা হল বাইবেল-ভিত্তিক জ্ঞানের সঠিক প্রয়োগ, তাই ছেলেমেয়েদের ঈশ্বরের বাক্যের নিয়মিত নির্দেশনার প্রয়োজন। তাই, আপনার সন্তানের সাথে শাস্ত্র অধ্যয়ন করুন। যিহোবা সম্বন্ধে তাদেরকে বলুন, তাঁর আজ্ঞাগুলিকে ভালভাবে ব্যাখ্যা করুন আর তাঁর মহান প্রতিজ্ঞার পরিপূর্ণতার প্রতি আনন্দপূর্ণ প্রত্যাশা গড়ে তুলুন। বাড়িতে, রাস্তায় যখন তাদের সাথে চলবেন​—⁠বাস্তবিকই, প্রত্যেকটি সঠিক মুহূর্তে এইধরনের কথাবার্তা বলুন।​—⁠দ্বিতীয় বিবরণ ৬:​৪-৭.

১৭ কৃষকেরা জানে যে সব উদ্ভিদ একই পরিবেশে বৃদ্ধি পায় না। উদ্ভিদের জন্য দরকার বিশেষ যত্ন। একইভাবে, প্রত্যেকটি শিশুই বিভিন্ন ধরনের হয় আর তাই প্রয়োজন বিশেষ মনোযোগ, নির্দেশনা ও শাসন। উদাহরণস্বরূপ, পিতামাতার অসম্মতিসূচক দৃষ্টি একটি সন্তানকে ভুল পথে যাওয়া থেকে বিরত করতে পারে কিন্তু অন্য সন্তানের ক্ষেত্রে হয়ত কড়া শাসনের প্রয়োজন হতে পারে। কিন্তু আপনার সন্তানের জানা প্রয়োজন যে কেন আপনি নির্দিষ্ট বাক্যে অথবা কার্যে অসন্তুষ্ট হয়েছেন এবং পিতামাতাদের মধ্যে উভয়েরই সহযোগিতা করা দরকার যাতে শাসন সঙ্গতিপূর্ণ হয়। (ইফিষীয় ৬:⁠৪) এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ যে খ্রীষ্টীয় পিতামাতারা যেন শাস্ত্রের সাথে মিল রেখে সন্তানদের স্পষ্ট পরিচালনা দেন।

১৮, ১৯. সন্তানদের প্রতি খ্রীষ্টীয় পিতামাতাদের কী দায়িত্ব আছে এবং যদি সেই কাজ ভালভাবে করা হয় সম্ভবত তার ফল কী হয়?

১৮ একজন কৃষকের শস্য রোপন ও ছেদনের কাজ ঠিক সময় করা দরকার। যদি সে দেরি করে অথবা অবহেলা করে, তাহলে সে খুব অল্পই শস্য কাটবে অথবা কিছুই পাবে না। তাই, আপনার শিশু বৃদ্ধিরত “উদ্ভিদের” মত যাদের এখনই বিশেষ মনোযোগ দেওয়া দরকার, পরের বছরে নয়। ঈশ্বরের বাক্যের সাথে মিল রেখে তাদের আত্মিক বৃদ্ধি করতে ও জাগতিক চিন্তাধারার যা তাদের ক্ষীণ করে আধ্যাত্মিকভাবে মৃত্যু ঘটাতে পারে তা উপড়ে দেওয়ার সুযোগগুলি হাত ছাড়া হতে দেবেন না। আপনার সন্তানদের সাথে সময় কাটানোর দিন ও ক্ষণগুলি উপভোগ করুন, কারণ এই সময়গুলি দ্রুতই অতিবাহিত হয়। যিহোবার বিশ্বস্ত দাস হিসাবে এক সুখী জীবনের প্রয়োজনীয় ঈশ্বরীয় গুণাবলী আপনার সন্তানদের মধ্যে গড়ে তুলতে পরিশ্রম করুন। (গালাতীয় ৫:​২২, ২৩; কলসীয় ৩:​১২-১৪) এটি অন্যের কাজ নয়; এটি আপনার কাজ আর ঈশ্বর আপনাকে তা করতে সাহায্য করবেন।

১৯ আপনার সন্তানকে এক উৎকৃষ্ট আধ্যাত্মিক অধিকার দিন। তাদের সাথে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করুন এবং একত্রে রুচিকর আমোদপ্রমোদ উপভোগ করুন। আপনার সন্তানকে সভাগুলিতে নিয়ে যান এবং রাজ্যের-প্রচার কাজেও তাদেরকে আপনার সঙ্গে রাখুন। আপনার প্রিয় সন্তানের মধ্যে এমন প্রকৃতির ব্যক্তিত্ব গড়ে তুলুন যা যিহোবার অনুমোদন লাভ করবে এবং খুব সম্ভবত পরবর্তীকালে তারা আপনার জন্য প্রচুর আনন্দ আনবে। বাস্তবিকই, “ধার্ম্মিকের পিতা মহা উল্লাসিত হন, জ্ঞানবানের জন্মদাতা তাহাতে আনন্দ করেন। তোমার পিতামাতা আহ্লাদিত হউক, তোমার জননী উল্লাসিতা হউন।”​—⁠হিতোপদেশ ২৩:​২৪, ২৫.

এক বহু মূল্য আশীর্বাদ

২০. কিশোর-কিশোরীর সফল পিতামাতা হওয়ার চাবিকাঠি কী?

২০ সন্তানকে গড়ে তোলা এক জটিল দীর্ঘ-স্থায়ী কাজ। “তোমার মেজের চারিদিকে . . . জিতবৃক্ষের চারার” মত সন্তানদের, যারা ঈশ্বর-ভীরু ব্যক্তিতে পরিণত হয়ে রাজ্য ফল উৎপাদন করবে তাদের মানুষ করে তোলাকে বলা হয় কুড়ি বছরের প্রকল্প। (গীতসংহিতা ১২৮:৩; যোহন ১৫:⁠৮) যখন ছেলেমেয়েরা কৈশরাবস্থায় পৌঁছায়, যখন প্রায়ই তাদের উপর চাপ বৃদ্ধি পায় এবং পিতামাতারা তাদের সাহায্য করতে আরও বেশি করে প্রচেষ্টা করে তখন এই প্রকল্প সাধারণত কষ্টকর হয়ে ওঠে। কিন্তু সফলতার চাবিকাঠি হল একই​—⁠মনোযোগী, আন্তরিক ও বোধগম্য হওয়া। মনে রাখবেন যে আপনার সন্তানের সত্যই ব্যক্তিগত মনোযোগের প্রয়োজন। তাদের মঙ্গলের জন্য প্রকৃত প্রেম দেখানোর দ্বারা আপনি সেই মনোযোগ প্রদর্শন করতে পারেন। তাদের সাহায্য করতে, আপনাকে অবশ্যই সময়, প্রেম এবং বিবেচনা দেখাতে নিজেকে প্রসারিত করতে হবে যা তাদের বাস্তবিকই দরকার।

২১. সন্তানদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার পুরস্কার কী হতে পারে?

২১ যিহোবা আপনাকে যে মূল্যবান পুরস্কার দিয়েছেন তার যত্ন নেওয়ার প্রচেষ্টার পুরস্কার যে কোন কৃষকের প্রচুর শস্য উৎপাদনের তুলনায় অনেকে বেশি সন্তুষ্টিজনক। (গীতসংহিতা ১২৭:​৩-৫) তাই পিতামাতারা, নিয়মিত আপনার সন্তানের প্রতি বিশেষ মনোযোগ দিন। তাদের মঙ্গলের জন্য এবং আমাদের স্বর্গীয় পিতা, যিহোবার গৌরবের জন্য সেইগুলি করুন।

আপনি কিভাবে উত্তর দেবেন?

▫ উদ্ভিদ বৃদ্ধি করা এবং শিশু মানুষ করে তোলাকে কিভাবে তুলনা করা যেতে পারে?

▫ শিশুকাল থেকে প্রতিদিন শিশুর কী ধরনের যত্নের প্রয়োজন?

▫ সন্তানের কি ধরনের বিশেষ যত্নের প্রয়োজন এবং কিভাবে তা দেওয়া যেতে পারে?

▫ কেন আপনার সন্তানের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার