ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • wp17 নং ৩ পৃষ্ঠা ৬
  • মন্দদূতেরা কি অস্তিত্বে রয়েছে?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • মন্দদূতেরা কি অস্তিত্বে রয়েছে?
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৭
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • স্বর্গদূতেরা তারা যেভাবে আমাদের প্রভাবিত করে
    ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • স্বর্গদূতেরা —“সেবাকারী আত্মা”
    ২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • মন্দ স্বর্গদূতেরা কি সত্যিই রয়েছে?
    বাইবেলের প্রশ্নের উত্তর
  • স্বর্গদূতেরা কী বা কারা?
    বাইবেলের প্রশ্নের উত্তর
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৭
wp17 নং ৩ পৃষ্ঠা ৬
মন্দদূতেরা

প্রচ্ছদ বিষয় | স্বর্গদূত​—⁠তারা কি বাস্তব? কেন তা জানা গুরুত্বপূর্ণ?

মন্দদূতেরা কি অস্তিত্বে রয়েছে?

মন্দদূতেরা যে অস্তিত্বে রয়েছে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তারা কোথা থেকে এসেছে? মনে করে দেখুন, ঈশ্বর স্বর্গদূতদের উপহার হিসেবে স্বাধীন ইচ্ছা দিয়ে সৃষ্টি করেছিলেন। প্রথম মানব-মানবী আদম ও হবাকে সৃষ্টি করার অল্প কিছু সময় পরেই এক সিদ্ধ আত্মিক প্রাণী নিজের স্বাধীন ইচ্ছার অপব্যবহার করে ও পৃথিবীতে বিদ্রোহের সূচনা করে। সে সফল হয় কারণ তার প্ররোচনায় আদম ও হবা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করে। (আদিপুস্তক ৩:১-৭; প্রকাশিত বাক্য ১২:৯) বাইবেল নির্দিষ্টভাবে এই আত্মিক প্রাণীর নাম কিংবা বিদ্রোহ করার পূর্বে স্বর্গে সে কোন শ্রেণির অন্তর্ভুক্ত ছিল, তা জানায় না। কিন্তু বিদ্রোহের পর, বাইবেল উপযুক্তভাবে তাকে শয়তান ও দিয়াবল বলে আখ্যা দেয়। শয়তান শব্দটার অর্থ হল “বিপক্ষ” এবং দিয়াবল শব্দটার অর্থ “অপবাদক।”—মথি ৪:৮-১১.

দুঃখের বিষয় হল, ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ সেখানেই শেষ হয়ে যায়নি। নোহের দিনে ঈশ্বরের স্বর্গীয় পরিবারের বেশ কিছু সংখ্যক স্বর্গদূত “নিজ বাসস্থান ত্যাগ করিয়াছিল।” যে-উদ্দেশ্য নিয়ে তাদের সৃষ্টি করা হয়েছিল, সেটার বিপরীতে তারা পৃথিবীতে নেমে আসে এবং মন্দ ও অনৈতিক পথ অনুধাবন করার জন্য মাংসিক দেহ ধারণ করে।—যিহূদা ৬; আদিপুস্তক ৬:১-৪; ১ পিতর ৩:১৯, ২০.

এই মন্দদূতদের কী পরিণতি হয়? ঈশ্বর যখন পৃথিবী থেকে দুষ্টতা দূর করার জন্য জলপ্লাবন আনেন, তখন তারা মানবদেহ ত্যাগ করে আত্মিক দেহ ধারণ করে এবং স্বর্গে ফিরে যায়। কিন্তু, ঈশ্বর এই দুষ্ট স্বর্গদূতদের ‘আপনাদের আধিপত্যে’ ফিরে যাওয়ার অনুমতি দেননি। এর পরিবর্তে, তিনি তাদের টারটারাস নামে পরিচিত ‘ঘোর [আধ্যাত্মিক] অন্ধকারে’ বন্দি করে রাখেন। (যিহূদা ৬; ২ পিতর ২:৪, NW) এই মন্দদূতেরা “ভূতগণের অধিপতি” শয়তান দিয়াবলের অধীনে যোগ দেয়, যে “আপনি দীপ্তিময় দূতের বেশ ধারণ করে।”—মথি ১২:২৪; ২ করিন্থীয় ১১:১৪.

বাইবেল শিক্ষা দেয়, ১৯১৪ সালে ঈশ্বরের মশীহ রাজ্য অর্থাৎ এক স্বর্গীয় সরকার প্রতিষ্ঠিত হয়।a সেই স্মরণীয় ঘটনার ঠিক পরেই শয়তান ও তার মন্দদূতদের স্বর্গ থেকে নিক্ষেপ করে পৃথিবীর সীমানার মধ্যে আবদ্ধ করে রাখা হয়। পৃথিবীতে ব্যাপক হারে ঘটে চলা দুষ্টতা ও চরম অনৈতিকতা তাদের প্রতিশোধপরায়ণ এবং ধ্বংসাত্মক প্রভাবের প্রমাণ।—প্রকাশিত বাক্য ১২:৯-১২.

কিন্তু, বেড়ে চলা ভ্রষ্টতা ও ভয়ানক দৌরাত্ম্য এই বিষয়টা নিশ্চিত করে, মন্দদূতদের আতঙ্কের সময় শেষ হতে চলেছে। শীঘ্র এই নৃশংস আত্মিক প্রাণীদের নিষ্ক্রিয় করে দেওয়া হবে। ঈশ্বরের রাজ্য ১,০০০ বছরের জন্য এক পরমদেশ পৃথিবীর উপর শাসন করবে আর তারপর এই মন্দদূতেরা অল্পসময়ের জন্য মানবজাতিকে পরীক্ষা করার শেষ সুযোগ পাবে। এরপর, তাদের চিরকালের জন্য ধ্বংস করে দেওয়া হবে।—মথি ২৫:৪১; প্রকাশিত বাক্য ২০:১-৩, ৭-১০.

a ঈশ্বরের রাজ্য সম্বন্ধে আরও তথ্যের জন্য যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বইয়ের ৮ অধ্যায় দেখুন। বইটা www.jw.org-এও পাওয়া যাচ্ছে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার