ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ijwbq প্রবন্ধ ১১৭
  • স্বর্গদূতেরা কী বা কারা?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • স্বর্গদূতেরা কী বা কারা?
  • বাইবেলের প্রশ্নের উত্তর
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • বাইবেলের উত্তর
  • স্বর্গদূতেরা —“সেবাকারী আত্মা”
    ২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • স্বর্গদূতেরা তারা যেভাবে আমাদের প্রভাবিত করে
    ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • দূতেরা যেভাবে আপনাকে সাহায্য করেন
    ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • স্বর্গদূতেরা তারা কারা
    ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
বাইবেলের প্রশ্নের উত্তর
ijwbq প্রবন্ধ ১১৭
স্বর্গদূতেরা যিহোবার উদ্দেশে গান গাইছে

স্বর্গদূতেরা কী বা কারা?

বাইবেলের উত্তর

স্বর্গদূতেরা হল অদৃশ্য প্রাণী, যারা মানুষের চেয়ে বেশি শক্তিশালী ও ক্ষমতাশালী। (২ পিতর ২:১১) তারা স্বর্গে থাকে, যেটা আমাদের পৃথিবীর চেয়ে একেবারে আলাদা। আর আমরা নিজেদের চোখে স্বর্গ দেখতে পাই না। (১ রাজাবলি ৮:২৭; যোহন ৬:৩৮) তাই, তাদের স্বর্গদূত বলা হয়।—১ রাজাবলি ২২:২১; গীতসংহিতা ১৮:১০.

স্বর্গদূতেরা কীভাবে অস্তিত্বে এসেছে?

ঈশ্বর স্বর্গদূতদের সৃষ্টি করেছেন। তিনি যিশুর সাহায্যে তা করেছেন, যাঁকে বাইবেলে “সমস্ত সৃষ্টির প্রথমজাত” বলা হয়েছে। বাইবেল আরও বলে: “স্বর্গে ও পৃথিবীতে, যা-কিছু দেখা যায় এবং যা-কিছু দেখা যায় না, হোক তা শাসক, নেতা, সরকার কিংবা কর্তৃপক্ষ, সমস্ত কিছু [যিশুর] মাধ্যমে সৃষ্টি করা হয়েছে।” “যা-কিছু দেখা যায় না,” সেগুলোর মধ্যে স্বর্গদূতেরাও ছিল। (কলসীয় ১:১৩-১৭) স্বর্গদূতেরা বিয়ে করে না আর তাদের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা দিয়ে সৃষ্টি করা হয়নি। (মার্ক ১২:২৫) এর পরিবর্তে, সত্য ঈশ্বরের প্রত্যেক ‘পুত্রকে’ সৃষ্টি করা হয়েছে।—ইয়োব ১:৬.

পৃথিবীকে সৃষ্টি করার বহু সময় আগে স্বর্গদূতদের সৃষ্টি করা হয়েছিল। তাই, ঈশ্বর যখন পৃথিবী সৃষ্টি করেছিলেন, তখন স্বর্গদূতেরা “প্রশংসায় চিৎকার করছিলেন।”—ইয়োব ৩৮:৪-৭.

কত জন স্বর্গদূত রয়েছে?

বাইবেল তাদের নির্দিষ্ট সংখ্যা জানায় না, তবে এটি বলে যে, তাদের সংখ্যা প্রচুর। উদাহরণ হিসেবে, প্রেরিত যোহনকে যখন একটা দর্শন দেখানো হয়েছিল, তখন তিনি অযুত অযুত ও হাজার হাজার স্বর্গদূত দেখতে পেয়েছিলেন।—প্রকাশিত বাক্য ৫:১১.

প্রত্যেক স্বর্গদূতের কি নিজস্ব নাম এবং ব্যক্তিত্ব রয়েছে?

হ্যাঁ। বাইবেলে দু-জন স্বর্গদূতের নাম রয়েছে: মীখায়েল ও গাব্রিয়েল। (দানিয়েল ১২:১; লূক ১:২৬)a অন্য স্বর্গদূতেরা স্বীকার করেছিল যে, তাদেরও নিজস্ব নাম রয়েছে, তবে তারা সেই নাম জানায়নি।—আদিপুস্তক ৩২:২৯; বিচারকর্তৃগণের বিবরণ ১৩:১৭, ১৮.

প্রত্যেক স্বর্গদূতের নিজস্ব ব্যক্তিত্ব রয়েছে। তাদের নিজেদের ভাষাও রয়েছে, যেটার দ্বারা তারা একে অন্যের সঙ্গে কথা বলে। (১ করিন্থীয় ১৩:১) তাদের বোঝার ক্ষমতা রয়েছে আর তারা ঈশ্বরের প্রশংসার উদ্দেশে গান রচনা করে এবং তা গায়। (লূক ২:১৩, ১৪) তারা সঠিক ও ভুলের মধ্যে বাছাই করতে পারে। কীভাবে আমরা সেটা জানতে পারি? শয়তান যখন ঈশ্বরের বিরুদ্ধে গিয়েছিল, তখন কিছু স্বর্গদূত তাকে সমর্থ করেছিল এবং তার মতো পাপ করেছিল।—মথি ২৫:৪১; ২ পিতর ২:৪.

স্বর্গদূতদের কি আলাদা আলাদা পদ রয়েছে?

হ্যাঁ। প্রধান স্বর্গদূত মীখায়েল বাকি সমস্ত স্বর্গদূতের চেয়ে বেশি শক্তিশালী এবং তাঁর কাছে তাদের সবার চেয়ে বেশি ক্ষমতা রয়েছে। (যিহূদা ৯; প্রকাশিত বাক্য ১২:৭) সরাফেরা হল উচ্চ পদের স্বর্গদূত, যারা যিহোবার সিংহাসনের পাশে দাঁড়িয়ে থাকে। (যিশাইয় ৬:২, ৬) করূবেরা হল আরেক উচ্চ পদের স্বর্গদূত, যাদের বিশেষ কার্যভার দেওয়া হয়ে থাকে। উদাহরণ হিসেবে বলা যায়, আদম ও হবাকে যখন এদন উদ্যান থেকে বের করে দেওয়া হয়েছিল, তখন উদ্যানের মুখে করূবদের রাখা হয়েছিল।—আদিপুস্তক ৩:২৩, ২৪.

করূবেরা এদন উদ্যানের মুখে দাঁড়িয়ে আছে, যাতে কেউ ঢুকতে না পারে

স্বর্গদূতেরা কি মানুষকে সাহায্য করে?

হ্যাঁ। যিহোবা তাঁর বিশ্বস্ত স্বর্গদূতদের ব্যবহার করে মানুষকে সাহায্য করেন।

  • ঈশ্বর স্বর্গদূতদের ব্যবহার করে তাঁর লোকদের নির্দেশনা দেন, যাতে তারা ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করতে পারে। (প্রকাশিত বাক্য ১৪:৬, ৭) এই নির্দেশনার মাধ্যমে যারা সুসমাচার প্রচার করছে এবং যারা তা শুনছে, উভয় লোকই উপকৃত হয়।—প্রেরিত ৮:২৬, ২৭.

  • স্বর্গদূতেরা খ্রিস্টীয় মণ্ডলীকে মন্দ লোকদের খারাপ প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করে।—মথি ১৩:৪৯.

  • স্বর্গদূতেরা সেই ব্যক্তিদের সাহায্য করে এবং সুরক্ষিত রাখে, যারা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত।—গীতসংহিতা ৩৪:৭; ৯১:১০, ১১; ইব্রীয় ১:৭, ১৪.

  • খুব শীঘ্রই, স্বর্গদূতেরা যিশু খ্রিস্টের সঙ্গে মিলে সমস্ত দুষ্টতা ধ্বংস করে দেবে এবং মানবজাতির জন্য শান্তি নিয়ে আসবে।—২ থিষলনীকীয় ১:৬-৮.

প্রত্যেক মানুষের জন্য কি কোনো স্বর্গদূতকে নিযুক্ত করা হয়েছে?

স্বর্গদূতেরা ঈশ্বরের উপাসকদের সাহায্য করে, যাতে তারা ঈশ্বরের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে পারে। কিন্তু এর মানে এই নয় যে, ঈশ্বর আমাদের প্রত্যেকের জন্য কোনো স্বর্গদূতকে নিযুক্ত করেছেন।b (মথি ১৮:১০) স্বর্গদূতেরা ঈশ্বরের উপাসকদের প্রত্যেকটা পরীক্ষা অথবা প্রলোভন থেকে রক্ষা করে না। বাইবেল জানায়, পরীক্ষা সহ্য করার জন্য ঈশ্বর তাঁর উপাসকদের প্রজ্ঞা ও শক্তি দেবেন আর এভাবে তাদের জন্য ‘রক্ষার পথ করে দেবেন।’—১ করিন্থীয় ১০:১২, ১৩; যাকোব ১:২-৫.

স্বর্গদূতদের বিষয়ে কিছু ভুল ধারণা

ভুল ধারণা: সমস্ত স্বর্গদূত ভালো।

সঠিক তথ্য: বাইবেল “মন্দ স্বর্গদূতদের” বিষয়ে আর সেইসঙ্গে এমন স্বর্গদূতদের বিষয়ে উল্লেখ করে, “যারা পাপ করেছিল।” (ইফিষীয় ৬:১২; ২ পিতর ২:৪) এই মন্দ স্বর্গদূতেরা শয়তানকে সমর্থন করেছিল এবং ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল।

ভুল ধারণা: স্বর্গদূতেরা অমর।

সঠিক তথ্য: মন্দ স্বর্গদূতদের আর সেইসঙ্গে শয়তান দিয়াবলকে চিরকালের জন্য ধ্বংস করে দেওয়া হবে।—যিহূদা ৬.

ভুল ধারণা: মানুষ মারা যাওয়ার পর স্বর্গদূত হয়ে যায়।

সঠিক তথ্য: মানুষ মারা গেলে স্বর্গদূত হয়ে যায় না। ঈশ্বর স্বর্গদূতদের একেবারে আলাদাভাবে সৃষ্টি করেছেন। (কলসীয় ১:১৬) যে-ব্যক্তিদের স্বর্গে পুনরুত্থিত করা হবে, ঈশ্বর তাদের পুরস্কার হিসেবে অমর জীবন দেবেন। (১ করিন্থীয় ১৫:৫৩, ৫৪) তারা স্বর্গদূতদের চেয়ে উচ্চ পদ লাভ করবে।—১ করিন্থীয় ৬:৩.

ভুল ধারণা: স্বর্গদূতদের মানুষের সেবা করার জন্য সৃষ্টি করা হয়েছে।

সঠিক তথ্য: স্বর্গদূতেরা ঈশ্বরের কথা অনুযায়ী কাজ করে, আমাদের কথা অনুযায়ী নয়। (গীতসংহিতা ১০৩:২০, ২১) এমনকী যিশু বলেছিলেন যে, সাহায্যের জন্য তিনি ঈশ্বরের কাছে বিনতি করবেন, স্বর্গদূতদের কাছে নয়।—মথি ২৬:৫৩.

ভুল ধারণা: আমরা স্বর্গদূতদের কাছে সাহায্য চেয়ে প্রার্থনা করতে পারি।

সঠিক তথ্য: প্রার্থনা আমাদের উপাসনার একটা অংশ আর একমাত্র যিহোবা ঈশ্বর আমাদের উপাসনা পাওয়ার যোগ্য। (প্রকাশিত বাক্য ১৯:১০) তাই, আমাদের যিশুর নামে শুধুমাত্র ঈশ্বরের কাছেই প্রার্থনা করা উচিত।—যোহন ১৪:৬.

a কিছু বাইবেল অনুবাদে যিশাইয় ১৪:১২ পদে “লুসিফার” শব্দটা ব্যবহার করা হয়েছে। কেউ কেউ মনে করে, লুসিফার সেই স্বর্গদূতের নাম, যে শয়তানে পরিণত হয়েছিল। যে-ইব্রীয় শব্দ থেকে “লুসিফার” শব্দটা এসেছে, সেটার অর্থ “উজ্জ্বল তারা।” এই পদের আশেপাশের পদগুলো থেকে বোঝা যায়, এই শব্দটা শয়তানকে বোঝানোর জন্য নয় বরং ব্যাবিলনের রাজাদের বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে, যাদের গর্বের কারণে ঈশ্বর তাদের লজ্জায় ফেলেছিলেন। (যিশাইয় ১৪:৪, ১৩-২০) ব্যাবিলনের সাম্রাজ্য পরাজিত হওয়ার পর সেটা নিয়ে হাসিঠাট্টা করার জন্য সেটাকে “উজ্জ্বল তারা” বলা হয়েছে।

b একবার এক স্বর্গদূত পিতরকে কারাগার থেকে মুক্ত করেছিলেন। এই বিবরণটা পড়ে কেউ কেউ মনে করে, পিতরের জন্য বিশেষ এক স্বর্গদূতকে নিযুক্ত করা হয়েছিল। (প্রেরিত ১২:৬-১৬) কিন্তু, শিষ্যেরা যখন বলেছিল যে, “[পিতরের] স্বর্গদূত” দরজার কাছে দাঁড়িয়ে আছেন, তখন তারা ভুল বুঝেছিল। তারা মনে করেছিল, পিতরের হয়ে কোনো স্বর্গদূত তাদের জন্য সংবাদ এনেছেন। আসলে পিতর নিজেই দরজার কাছে দাঁড়িয়ে ছিলেন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার