ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ijwhf প্রবন্ধ ৮
  • কীভাবে আপনি ধৈর্য ধরা শিখতে পারেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • কীভাবে আপনি ধৈর্য ধরা শিখতে পারেন?
  • পরিবারের জন্য সাহায্য
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • কেন আপনাকে ধৈর্য ধরতে হবে?
  • কীভাবে আপনি ধৈর্য ধরতে পারেন?
  • আমাদের পরিচর্যায় ধৈর্য ধরতে হবে
    ২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • সবসময় ধৈর্য ধরুন!
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৩
  • যিহোবার ধৈর্যকে অনুকরণ করুন
    ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবা ও যিশুর ধৈর্য থেকে শিখুন
    ২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
পরিবারের জন্য সাহায্য
ijwhf প্রবন্ধ ৮
একজন স্ত্রী একটা দোকানে জুতো দেখছেন আর তার স্বামী অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে পড়ছেন

পরিবারের জন্য সাহায্য | বিয়ে

কীভাবে আপনি ধৈর্য ধরা শিখতে পারেন?

“বিবাহিত জীবনে একজন স্বামী ও স্ত্রীর প্রতিদিন ধৈর্যের পরীক্ষা হয়। আপনি যদি বিয়ে না করে থাকেন, তা হলে ধৈর্য গুণটা খুব-একটা গুরুত্বপূর্ণ বলে মনে না-ও হতে পারে। কিন্তু, আপনি যদি বিয়ে করে থাকেন, তা হলে এক সুখী বিবাহিত জীবনের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ।”—জন।

  • কেন আপনাকে ধৈর্য ধরতে হবে?

  • কীভাবে আপনি ধৈর্য ধরতে পারেন?

  • “ধৈর্য ধরা অনেক গুরুত্বপূর্ণ”

কেন আপনাকে ধৈর্য ধরতে হবে?

  • বিয়ের পর আপনার সাথির ভুলগুলো আরও বেশি করে আপনার চোখে পড়বে।

    “বিয়ের কিছুসময় পর আপনার সাথির দুর্বলতাগুলো খুব সহজেই আপনার চোখে পড়বে। একবার যখন আপনি সেগুলোর উপর মনোযোগ দিতে শুরু করবেন, তখন আপনি একটুতেই ধৈর্য হারিয়ে ফেলবেন।”—জেসেনা।

  • আপনি যখন অধৈর্য হয়ে পড়বেন, তখন আপনি চিন্তাভাবনা না করেই কথা বলে ফেলবেন।

    “কোনো বিষয়ে আমার কেমন লাগে, আমি তা সঙ্গে সঙ্গে বলে ফেলি; মাঝে মাঝে একদম চোখের পলকে। আমি যদি একটু ধৈর্য ধরে বিষয়টা নিয়ে চিন্তা করে দেখতাম যে, আমি যা বলতে চাই তা বলার সত্যিই কোনো প্রয়োজন আছে কি না, তা হলে আমি হয়তো বুঝতে পারতাম, আসলে কিছুই বলার প্রয়োজন ছিল না।”—কার্মেন।

    বাইবেল বলে:“প্রেম ধৈর্য ধরে এবং দয়া দেখায়।” (১ করিন্থীয় ১৩:৪) আর এটা আশা করাটাই স্বাভাবিক যে, দু-জন ব্যক্তি যারা একে অন্যকে ভালোবাসে, তারা একে অন্যের প্রতি ধৈর্যও ধরবে। কিন্তু, সবসময় ধৈর্য ধরা সহজ নয়। এই বিষয়ে উপরে উল্লেখ করা জন বলেন: “অন্যান্য ভালো গুণের মতো ধৈর্য গুণটাও গড়ে তোলা সহজ নয়; এটার জন্য প্রচেষ্টার প্রয়োজন।”

কীভাবে আপনি ধৈর্য ধরতে পারেন?

  • যখন হঠাৎ করে আপনার ধৈর্যের পরীক্ষা হয়।

    একটা উদাহরণ: আপনার সাথি আপনাকে আঘাত দিয়ে কথা বলেছেন। আর আপনার স্বাভাবিক প্রতিক্রিয়া হল, এর বিনিময়ে তাকেও দু-কথা শুনিয়ে দেওয়া।

    বাইবেলের নীতি: “তাড়াতাড়ি বিরক্ত হোয়ো না কারণ বিরক্ত হওয়া মূর্খদের চিহ্ন।”—উপদেশক ৭:৯, পাদটীকা।

    যেভাবে আপনি ধৈর্য ধরতে পরেন: একটু সময় নিন। উত্তর দেওয়ার আগে নিজেকে এটা বলুন যে, আপনার সাথি ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলেননি। নিজের বিয়েকে টিকিয়ে রাখার জন্য লড়াই করা (ইংরেজি) নামের একটা বই এভাবে বলে: “আমাদের মধ্যে বেশিরভাগ লোকই আমাদের সাথি কী বলেছেন অথবা কী বোঝাতে চেয়েছেন সেটা নয়, বরং আমরা কী বুঝেছি সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেখাই।”

    স্ত্রীর আঘাত দেওয়া কথা শুনে স্বামীও যখন তাকে আঘাত দিয়ে কথা বলে, তখন সেটা আগুনে কাঠ দেওয়ার মতো হয়। কিন্তু, স্ত্রীর আঘাত দেওয়া কথা শুনে স্বামী যদি শান্ত থাকেন, তা হলে সেটা আগুন নিভিয়ে দেওয়ার মতো হয়।

    কিন্তু, আপনার সাথি যদি আপনাকে ইচ্ছাকৃতভাবে আঘাত দিয়ে কথা বলে, তা হলে? সেই সময়েও আপনি যদি ধৈর্য ধরেন এবং আপনার সাথির সঙ্গে একই ধরনের আচরণ না করেন, তা হলে আপনি পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়া থেকে আটকাতে পারবেন। বাইবেলের এই কথাটা কতই-না সঠিক: “কাঠ না থাকলে আগুন নিভে যায়।”—হিতোপদেশ ২৬:২০.

    “আপনি যখন আপনার স্ত্রীকে একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে শুরু করেন, তখন নিজেকে থামান আর চিন্তা করুন যে, কেন আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন এবং এরপর সঙ্গে সঙ্গে তার জন্য ভালো কিছু করার চেষ্টা করুন।”—ইথান।

    চিন্তা করার মতো বিষয়:

    • আপনার সাথি যখন তার কথা বা কাজের মাধ্যমে আপনাকে আঘাত দেন, তখন আপনি কীভাবে প্রতিক্রিয়া দেখান?

    • পরের বার আপনার সাথি যখন একই কাজ করেন, তখন আপনি কীভাবে আরও বেশি করে ধৈর্য ধরতে পারেন?

  • যখন একই ঘটনা বার বার ঘটে আর এভাবে আপনার ধৈর্যের পরীক্ষা হয়।

    একটা উদাহরণ: আপনার স্ত্রী সবকিছুতেই দেরি করে আর আপনাকে সবসময়ই অপেক্ষা করতে হয়; এতে আপনার মাথা গরম হয়ে যায়।

    বাইবেলের নীতি: “সবসময় একে অন্যকে সহ্য করো এবং পরস্পরকে পুরোপুরিভাবে ক্ষমা করো।”—কলসীয় ৩:১৩.

    যেভাবে আপনি ধৈর্য ধরতে পারেন: নিজেকে নয় বরং আপনার সাথির সঙ্গে আপনার সম্পর্ককে বেশি গুরুত্ব দিন। নিজেকে জিজ্ঞেস করুন: ‘এই বিষয়টা নিয়ে মেজাজ গরম করলে বা তর্কে জড়িয়ে পড়লে আমাদের সম্পর্ক কি ভালোর দিকে যাবে, না কি খারাপের দিকে?’ এ ছাড়া, আমাদের মনে রাখতে হবে যে, “আমরা সকলে বিভিন্ন সময় ভুল করে থাকি।” (যাকোব ৩:২) এর অর্থ হল আপনার মধ্যেও এমন কিছু বিষয় রয়েছে, যেগুলোতে আপনাকে উন্নতি করতে হবে।

    “কখনো কখনো আমি আমার স্বামীর প্রতি নয় বরং আমার বন্ধুদের প্রতি বেশি ধৈর্য দেখাই। আমার মনে হয় এর কারণ হল, আমি আমার স্বামীর সঙ্গে বেশি সময় কাটাই আর তাই তার ভুলগুলোও আমার বেশি চোখে পড়ে। কিন্তু, যদি আমি তার প্রতি ধৈর্য ধরি, তা হলে আমি দেখাব যে, আমি তাকে ভালোবাসি এবং সম্মান করি। তাই, আমাদের বিয়েতে ধৈর্য গুণটা অনেক গুরুত্বপূর্ণ।”—নিয়া।

    চিন্তা করার মতো বিষয়:

    • আপনার সাথি যখন বার বার একই ভুল করে, তখন আপনি কতটা ধৈর্য ধরেন?

    • ভবিষ্যতে আপনি কি আরও বেশি করে ধৈর্য ধরতে পারেন? কীভাবে?

“ধৈর্য ধরা অনেক গুরুত্বপূর্ণ”

Jজেসেনা, তার স্বামী হেডেনের সঙ্গে

“এক সফল বিয়ের জন্য ধৈর্য ধরা অনেক গুরুত্বপূর্ণ। আমরা দু-জনেই যেহেতু নিখুঁত নই, তাই বিভিন্ন সমস্যা আসবেই। এমনকী মাঝে মাঝে সাথির নির্দিষ্ট কিছু স্বভাবও আমাদের বিরক্তিকর লাগতে পারে। তাই যদি আমরা ধৈর্য না দেখাই, তা হলে এই সমস্যাগুলো উইপোকার মতো আমাদের বিয়ের বন্ধনের ভিতকে ধীরে ধীরে নষ্ট করে দিতে পারে।”—জেসেনা, তার স্বামী হেডেনের সঙ্গে।

উপসংহার: বিয়েতে যেভাবে ধৈর্য ধরা শেখা যায়

যখন হঠাৎ করে আপনার ধৈর্যের পরীক্ষা হয়

উত্তর দেওয়ার আগে নিজেকে এটা বলুন যে, আপনার সাথি ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলেননি।

যখন একই ঘটনা বার বার ঘটে আর এভাবে আপনার ধৈর্যের পরীক্ষা হয়

নিজেকে নয় বরং আপনার সাথির সঙ্গে আপনার সম্পর্ককে বেশি গুরুত্ব দিন। মনে রাখুন যে, আপনার মধ্যেও এমন কিছু বিষয় রয়েছে, যেগুলোতে আপনাকে উন্নতি করতে হবে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার