ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • mrt প্রবন্ধ ১৭
  • মদ খাওয়া—কীভাবে নিজেকে নিয়ন্ত্রণে রাখব?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • মদ খাওয়া—কীভাবে নিজেকে নিয়ন্ত্রণে রাখব?
  • অন্যান্য বিষয়
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • পরিমিত মাত্রায় মদ খাওয়ার মানে কী?
  • কোন বিষয়গুলো থেকে বোঝা যাবে যে, আপনি অতিরিক্ত মদ খেতে শুরু করেছেন?
  • পরিমিত মাত্রায় মদ খাওয়ার জন্য পাঁচটা পরামর্শ
  • মদ সম্বন্ধে বাইবেল কী জানায়?
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • আমি মদ খাওয়ার বিষয়ে মাত্রা ছাড়িয়ে যাচ্ছি না তো?
    প্রহরীদুর্গ: আমি মদ খাওয়ার বিষয়ে মাত্রা ছাড়িয়ে যাচ্ছি না তো?
  • মদ খাওয়াকে ঈশ্বর কোন দৃষ্টিতে দেখেন?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৩
  • মদের ব্যবহারের ক্ষেত্রে এক ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি বজায় রাখুন
    ২০০৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
অন্যান্য বিষয়
mrt প্রবন্ধ ১৭
একজন মহিলা বাড়িতে একা বসে রয়েছেন এবং তার হাতে থাকা মদের গ্লাসের দিকে তাকিয়ে আছেন।

মদ খাওয়া—কীভাবে নিজেকে নিয়ন্ত্রণে রাখব?

কিছু লোক সেই সময় অতিরিক্ত মদ খায়, যখন তারা কোনো বিষয়ে দুশ্চিন্তার মধ্যে থাকে, নিজেকে একা বলে মনে করে কিংবা বোর হয়ে যায়। আপনি কি আগের চেয়ে এখন আরও বেশি করে মদ খাচ্ছেন? যদি তা-ই হয়, তা হলে আপনি কী করতে পারেন, যাতে আপনি মদের প্রতি আসক্ত হয়ে না পড়েন? আসুন দেখি যে, পরিমিত মাত্রায় মদ খাওয়ার জন্য আপনি কী করতে পারেন।

  • পরিমিত মাত্রায় মদ খাওয়ার মানে কী?

  • কোন বিষয়গুলো থেকে বোঝা যাবে যে, আপনি অতিরিক্ত মদ খেতে শুরু করেছেন?

  • পরিমিত মাত্রায় মদ খাওয়ার জন্য পাঁচটা পরামর্শ

পরিমিত মাত্রায় মদ খাওয়ার মানে কী?

বাইবেল যা বলে: “সেই ব্যক্তিদের মতো হোয়ো না, যারা প্রচুর দ্রাক্ষারস পান করে।”—হিতোপদেশ ২৩:২০, পাদটীকা।

বিবেচনা করুন: বাইবেল অনুযায়ী পরিমিত মাত্রায় মদ খাওয়া ভুল নয়। (উপদেশক ৯:৭) বাইবেলে এও লেখা আছে, পরিমিত মাত্রায় মদ খাওয়া এবং মদ খেয়ে মাতাল হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। (লূক ২১:৩৪; ইফিষীয় ৫:১৮; তীত ২:৩) মদ খেয়ে মাতাল হওয়ার মতো পরিস্থিতি নাও আসতে পারে, কিন্তু অতিরিক্ত মদ খেলে আপনি ভুল সিদ্ধান্ত নিতে পারেন, আপনার স্বাস্থ্য খারাপ হতে পারে আর এমনকী অন্যদের সঙ্গে আপনার সম্পর্কও খারাপ হতে পারে।—হিতোপদেশ ২৩:২৯, ৩০.

অনেক বিশেষজ্ঞ মনে করে, পরিমিত মাত্রায় মদ খাওয়া এবং অতিরিক্ত মদ খাওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। এই পার্থক্যটা এটা থেকে বোঝা যায় যে, সেই ব্যক্তি দিনে কত বার মদ খান এবং এক সপ্তাহে কত দিন খান।a মদের নেশা সবার ক্ষেত্রে একইরকম হয় না। কিছু পরিস্থিতিতে মদ একেবারে না ছোঁয়াই ভালো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র রিপোর্ট অনুযায়ী:

“এক বা দুই পেগ মদও বেশি হতে পারে—উদাহরণ স্বরূপ:

  • যখন আপনি কোনো গাড়ি কিংবা মেশিন চালাচ্ছেন।

  • যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন কিংবা একজন মা হিসেবে সন্তানকে স্তন্যপান করিয়ে থাকেন।

  • যদি আপনি কোনো মেডিসিন নিয়ে থাকেন।

  • যদি আপনার কোনো গুরুতর রোগ থাকে।

  • যদি মদ খাওয়ার পর আপনি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে না পারেন।”

কোন বিষয়গুলো থেকে বোঝা যাবে যে, আপনি অতিরিক্ত মদ খেতে শুরু করেছেন?

বাইবেল যা বলে: “আইস, আমরা আপন আপন পথের সন্ধান ও পরীক্ষা করি।”—বিলাপ ৩:৪০.

বিবেচনা করুন: আপনি যদি মাঝে মাঝে লক্ষ করেন, আপনি কতটা মদ খান আর প্রয়োজনে নিজের অভ্যাস পরিবর্তন করেন, তা হলে আপনি এর খারাপ পরিণতি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। নীচে কিছু বিষয় উল্লেখ করা হয়েছে, যেগুলো ইঙ্গিত দিতে পারে যে, আপনি অতিরিক্ত মদ খেতে শুরু করেছেন।

  • আপনি আনন্দে থাকার জন্য মদ খান। আপনার হয়তো মনে হতে পারে, চাপ দূর করার জন্য কিংবা অন্যদের সঙ্গে আনন্দ করার জন্য আপনার মদ খাওয়া উচিত। আপনি হয়তো আপনার দুশ্চিন্তা দূর করার জন্যও মদের সাহায্য নিয়ে থাকেন।

  • আপনি আগের চেয়ে বেশি মদ খেতে শুরু করেছেন। হতে পারে আপনি আগের চেয়ে অতিরিক্ত মদ খেতে শুরু করেছেন। আপনি পেগ তৈরি করেই চলেছেন এবং হয়তো আগে আপনার যতটা খেয়ে নেশা হত, এখন তাতেও যথেষ্ট হচ্ছে না।

  • আপনার মদ খাওয়ার অভ্যাসের কারণে বাড়িতে এবং কাজের জায়গায় সমস্যা দেখা দিচ্ছে। যেমন, মদ খাওয়ার জন্য আপনি হয়তো ঋণ নেওয়া শুরু করেছেন।

  • মদ খাওয়ার পর আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। যেমন, গাড়ি ও মেশিন চালানোর সময় কিংবা সাঁতার কাটার সময় আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না।

  • অন্যেরা আপনাকে বলেছে যে, আপনি বেশি মদ খেতে শুরু করেছেন। যখন তারা এমনটা বলে, তখন আপনার খারাপ লাগে। হতে পারে আপনি লুকিয়ে মদ খান কিংবা মিথ্যা কথা বলেন যে, আপনি অতিরিক্ত মদ খাননি।

  • মদ ছাড়া আপনার জন্য কঠিন হয়ে পড়েছে। শত চেষ্টা করার পরও আপনি মদ ছাড়তে পারছেন না কিংবা মদ খাওয়া কম করতে পারছেন না।

পরিমিত মাত্রায় মদ খাওয়ার জন্য পাঁচটা পরামর্শ

১. পরিকল্পনা করুন।

বাইবেল যা বলে: “পরিশ্রমী ব্যক্তির পরিকল্পনা নিশ্চিতভাবেই সফল হবে।”—হিতোপদেশ ২১:৫.

একটা ক্যালেন্ডার

এটা করে দেখুন: এক সপ্তাহে আপনি কোন কোন দিন, কখন এবং কতটা মদ খাবেন, তা স্থির করুন। এটাও স্থির করুন, সপ্তাহে দু-দিন আপনি মদ ছোঁবেনই না।

মদের বিষয়ে সচেতন করে এমন এক সংগঠন বলে, “আপনি যদি কখনো কখনো একদমই মদ না খান, তা হলে এর প্রতি আসক্তি কাটিয়ে ওঠা আপনার পক্ষে সহজ হবে।”

২. আপনার পরিকল্পনা অনুযায়ী কাজ করুন।

বাইবেল যা বলে: “কাজ শুরু করার জন্য যেমন উৎসুক মনোভাব দেখিয়েছিলে, তা শেষ করার জন্যও একইরকম উৎসুক মনোভাব দেখাও।”—২ করিন্থীয় ৮:১১.

এক গ্লাস মদের পাশে এক গ্লাস জুস।

এটা করে দেখুন: আপনার দেশে কতটা মদ খাওয়ার অনুমতি রয়েছে, তা জানুন। তখন আপনি সেইমতো খেতে পারবেন। আপনার কাছে এমন পানীয় রাখুন, যেটার মধ্যে মদ নেই।

যুক্তরাষ্ট্রের একটা সংগঠন বলে, “ছোটো ছোটো পরিবর্তন করার মাধ্যমে আপনি মদ খাওয়ার এই আসক্তি কাটিয়ে উঠতে পারবেন।”

৩. আপনার সিদ্ধান্তে স্থির থাকুন।

বাইবেল যা বলে: “তোমাদের ‘হ্যাঁ’ যেন হ্যাঁ হয় এবং ‘না’ যেন না হয়।”—যাকোব ৫:১২.

একজন ব্যক্তি মদের গ্লাসের দিকে হাত দেখিয়ে না বলছেন।

এটা করে দেখুন: কেউ যদি আপনাকে মদ খাওয়ার জন্য বলে, তা হলে প্রেমের সঙ্গে তাকে না বলার জন্য প্রস্তুত থাকুন। কিন্তু স্থির থাকুন যে, আপনি হাল ছেড়ে দেবেন না।

যুক্তরাষ্ট্রের একটা সংগঠন বলে, “আপনি দ্রুত না বলা শিখুন, এর ফলে আপনি কারো কথার দ্বারা প্রভাবিত হবেন না।”

৪. চিন্তা করুন, আপনার সিদ্ধান্তের কত ভালো ফলাফল দেখা যাবে।

বাইবেল যা বলে: “কোনো বিষয়ের শুরুর চেয়ে সেটার শেষ আরও ভালো।”—উপদেশক ৭:৮.

একটা চেকলিস্ট।

এটা করে দেখুন: আপনি কোন কোন কারণে মদ খাওয়া কম করতে চান, তা লিখে রাখুন। যেমন, আপনি ভালো ঘুম ও সুস্থসবল থাকতে চান, টাকাপয়সা নষ্ট করতে চান না, সম্পর্ককে ঠিক করতে চান। অন্যদের বলুন যে, আপনি কোন সিদ্ধান্ত নিয়েছেন। এতে আপনি আপনার সিদ্ধান্তের ভালো ফলাফলের উপর মনোযোগ দিতে পারবেন এবং সমস্যাগুলোর উপর থেকে আপনার মনোযোগ সরে যাবে।

৫. ঈশ্বরের কাছ থেকে সাহায্য চান।

বাইবেল যা বলে: “যিনি আমাকে শক্তি দেন, তাঁর মাধ্যমে আমি সব কিছুই করতে পারি।”—ফিলিপীয় ৪:১৩.

একজন ব্যক্তি প্রার্থনা করছেন।

এটা করে দেখুন: আপনি যদি মদের প্রতি আসক্তির কারণে চিন্তার মধ্যে থাকেন, তা হলে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনাকে এই আসক্তি নিয়ন্ত্রণ করতে এবং আত্মসংযম বজায় রাখতে সাহায্য করেন।b ঈশ্বরের বাক্য বাইবেলে এই বিষয়ে কোন পরামর্শ রয়েছে, তা জানার জন্য সময় বের করুন। ঈশ্বরের সাহায্যে আপনি নিশ্চয়ই এই আসক্তি নিয়ন্ত্রণ করতে পারবেন।

a উদাহরণ স্বরূপ, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য এবং মানব সেবা বিভাগ বলে, অতিরিক্ত মদ খেলে কী হয়, “যদি মহিলারা এক দিনে ৪ কিংবা সপ্তাহে ৮ বা সেটার চেয়ে বেশি পেগ মদ খায় আর পুরুষেরা এক দিনে ৫ কিংবা সপ্তাহে ১৫ বা সেটার চেয়ে বেশি খায়, তা হলে এটা তাদের জন্য অতিরিক্ত।” প্রতিটা দেশে এর হিসাব আলাদা হয়। কোনো ডাক্তারকে জিজ্ঞেস করুন যে, আপনার জন্য কতটা মদ খাওয়া ঠিক হবে।

b আপনি যদি মদের প্রতি আসক্তি কাটিয়ে উঠতে না পারেন, তা হলে আপনার কোনো ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেওয়ার প্রয়োজন হতে পারে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার