ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • mrt প্রবন্ধ ১৮
  • কীভাবে কম টাকাপয়সায় জীবনযাপন করা যায়?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • কীভাবে কম টাকাপয়সায় জীবনযাপন করা যায়?
  • অন্যান্য বিষয়
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ১. এটা মেনে নিন যে, এখন আপনাকে কম টাকাপয়সায় সংসার চালাতে হবে।
  • ২. পরিবারের সবাই একসঙ্গে মিলে কথা বলুন।
  • ৩. ব্যয় হিসাব করুন।
  • ৪. নিজের প্রয়োজন বুঝুন এবং বাড়তি খরচ এড়িয়ে চলুন।
  • ৫. ঈশ্বরকে জানুন।
  • ২ | আপনার জীবিকার উৎস টিকিয়ে রাখুন
    ২০২২ সজাগ হোন!
  • বুঝে-শুনে টাকাপয়সা খরচ করুন
    ২০২৫ সজাগ হোন!
  • টাকাপয়সা সঠিকভাবে খরচ করা
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যেভাবে টাকাপয়সা ব্যবহার করা যায়
    আপনার পরিবার সুখী হতে পারে
আরও দেখুন
অন্যান্য বিষয়
mrt প্রবন্ধ ১৮
বাবা-মা সংসারের খরচ নিয়ে আলোচনা করছে আর তাদের সন্তানেরা বাগানে খেলা করছে।

কীভাবে কম টাকাপয়সায় জীবনযাপন করা যায়?

আর্থিক সমস্যার কারণে আপনাকে কি কম টাকাপয়সায় জীবনযাপন করতে হচ্ছে? যেমন মহামারি, বন্যা, ভূমিকম্প, রাজনৈতিক অস্থিরতা কিংবা যুদ্ধের কারণে হঠাৎ অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে। যদি হঠাৎ আপনার আয় বন্ধ হয়ে যায়, তা হলে আপনি অনেক দুশ্চিন্তা করতে পারেন। এইরকম সময়ে বাইবেলে দেওয়া প্রজ্ঞাপূর্ণ পরামর্শ মেনে চললে, আপনি কম টাকাপয়সায় জীবনযাপন করতে পারবেন।

১. এটা মেনে নিন যে, এখন আপনাকে কম টাকাপয়সায় সংসার চালাতে হবে।

বাইবেলের নীতি: “প্রাচুর্যের মধ্যে হোক কিংবা অনটনের মধ্যে হোক, আমি সন্তুষ্ট থাকতে শিখেছি।”—ফিলিপীয় ৪:১২.

যদিও আপনার কাছে আগের চেয়ে কম টাকাপয়সা রয়েছে, কিন্তু এইরকম পরিস্থিতিতেও কীভাবে জীবনযাপন করতে হয়, আপনি তা শিখতে পারেন। আপনি যত তাড়াতাড়ি এটা মেনে নেবেন যে, আপনার পরিস্থিতি পরিবর্তন হয়ে গিয়েছে, তত তাড়াতাড়ি আপনি কম টাকাপয়সায় জীবনযাপন করা শিখে যাবেন। এর ফলে, আপনি এবং আপনার পরিবার এই কঠিন পরিস্থিতির সঙ্গে ভালোভাবে মোকাবিলা করতে পারবেন।

সরকারি বা বেসরকারি সংস্থা থেকে কোনো আর্থিক সাহায্যের ব্যবস্থা আছে কি না, তা জানুন। যদি থাকে, তা হলে তাড়াতাড়ি সেখান থেকে সাহায্য নিন, কারণ এই ধরনের সাহায্য অল্প সময়ের জন্যই দেওয়া হয়ে থাকে।

২. পরিবারের সবাই একসঙ্গে মিলে কথা বলুন।

বাইবেলের নীতি: “পরামর্শ না করলে পরিকল্পনা ব্যর্থ হয়, কিন্তু অনেক পরামর্শদাতা থাকলে সাফল্য লাভ করা যায়।”—হিতোপদেশ ১৫:২২.

আপনার বিবাহসাথি এবং সন্তানদের সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলুন যে, কীভাবে কম টাকাপয়সায় জীবনযাপন করা যায়। মন খুলে কথা বললে পরিবারের সবাই বুঝতে পারবে, আপনার আর্থিক অবস্থা এখন কেমন আর কীভাবে প্রত্যেকে একে অন্যকে সমর্থন করতে পারে। পরিবারের প্রত্যেকে যদি চিন্তা করে যে, কীভাবে তারা কম খরচে জীবনযাপন করতে পারে, তা হলে কেউই অযথা টাকাপয়সা খরচ করবে না। এভাবে আপনার কাছে যে-টাকাপয়সা রয়েছে, তা আপনি আরও বেশি দিন চালাতে পারবেন।

৩. ব্যয় হিসাব করুন।

বাইবেলের নীতি: ‘বসে ব্যয় হিসাব করুন।’—লূক ১৪:২৮.

আপনাকে যখন কম খরচে জীবনযাপন করতে হয়, তখন এই বিষয়টার ওপর মনোযোগ দিন যে, কোথায় আপনি সমস্ত টাকাপয়সা খরচ করছেন। বর্তমান পরিস্থিতি অনুযায়ী প্রতি মাসে আপনার আয় কত, তা হিসাব করে দেখুন। এরপর, প্রতি মাসে আপনার কত খরচ হয় এবং আপনি কোন কোন বাড়তি খরচ করেন, তা লিখুন। আপনাকে কিছু খরচ কম করতে হতে পারে। প্রতি মাসে আপনার খরচ থেকে আপনি কত টাকা সঞ্চয় করতে পারেন, সেটাও লিখে রাখুন। যাতে হঠাৎ প্রয়োজন দেখা দিলে আপনি তা ব্যবহার করতে পারেন।

পরামর্শ: ব্যয় হিসাব করার সময় ছোটোখাটো খরচগুলো সম্বন্ধেও লিখুন। আপনি এই বিষয়টা জেনে অবাক হবেন যে, কখনো কখনো ছোটোখাটো বিষয়গুলোতে কত টাকাপয়সা খরচ হয়ে যায়। একবার একজন ব্যক্তি যখন তার সারা বছরের ব্যয় হিসাব করে দেখেছিলেন, তখন তিনি বুঝতে পেরেছিলেন যে, প্রতি বছর তিনি হাজার হাজার টাকা শুধু চুইংগাম কেনার পিছনে খরচ করতেন।

৪. নিজের প্রয়োজন বুঝুন এবং বাড়তি খরচ এড়িয়ে চলুন।

বাইবেলের নীতি: ‘বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্ণয় করুন।’—ফিলিপীয় ১:১০.

আপনার আয় কত এবং খরচ কত হচ্ছে, তা লক্ষ করুন। আপনি কোথায় আপনার খরচ কমাতে পারেন এবং কোন বিষয়গুলো ছাড়াও আপনি জীবনযাপন করতে পারেন, সেই বিষয়ে চিন্তা করুন। এমনটা করলে কম আয় হওয়া সত্ত্বেও আপনি জীবনযাপন করতে পারবেন। আসুন, কিছু বিষয়ের উপর মনোযোগ দিই:

  • যাতায়াত। আপনার কাছে যদি একের অধিক গাড়ি থাকে, তা হলে আপনি কি একটা গাড়ি বিক্রি করে দিতে পারেন? যদি আপনার কাছে কোনো দামি গাড়ি থাকে, তা হলে আপনি কি এটার পরিবর্তে কোনো ছোটো বা কম দামি গাড়ি কিনতে পারেন? আপনি কি বাস, মেট্রো কিংবা সাইকেলে করে যাতায়াত করতে পারেন? যদি আপনি তা করতে পারেন, তা হলে নিজের কাছে কোনো গাড়ি রাখার প্রয়োজন নেই।

  • আমোদপ্রমোদ। আপনি কি কিছু সময়ের জন্য আপনার বাড়িতে কেব্‌ল লাইন অথবা ডিশ টিভির ব্যবস্থা বন্ধ রাখতে পারেন? আপনি কি আমোদপ্রমোদ করার জন্য এমন কিছু করতে পারেন, যেটাতে কম টাকাপয়সা খরচ হয়?

  • প্রয়োজনীয় খরচ। আপনি কীভাবে জল, বিদ্যুৎ এবং পেট্রোলের খরচ কম করতে পারেন, সেই বিষয়ে আপনার পরিবারের সঙ্গে কথা বলুন। প্রয়োজন না হলে ঘরের লাইট বন্ধ রাখুন আর সম্ভব হলে স্নান করার সময় শাওয়ারের পরিবর্তে বালতি ব্যবহার করুন। এতে আপনার খরচ কিছুটা কমবে।

  • খাবার। সম্ভব হলে, রেস্টুরেন্টে খাবার খাওয়া কম করে দিন। এর পরিবর্তে বাড়িতেই রান্না করুন। আগে থেকে ঠিক করুন যে, বাড়িতে কী রান্না হবে। সম্ভব হলে এমন জিনিস বেশি করে কিনে রাখুন, যেগুলো তাড়াতাড়ি নষ্ট হয় না আর একসঙ্গে বেশি করে রান্না করুন। যদি খাবার বেঁচে যায়, তা হলে তা নষ্ট না করে পরে খেয়ে নিন। জিনিসপত্র কেনার আগে কী কী কিনবেন, সেটার একটা তালিকা তৈরি করুন, যাতে আপনি বাড়তি খরচ না করেন। সিজেন অনুযায়ী টাটকা সবজি ও ফল কিনুন, কারণ আপনি তা কম দামে পেয়ে যাবেন। অস্বাস্থ্যকর খাবার (জাঙ্ক ফুড) কিনবেন না। এ ছাড়া, পারলে বাড়িতেই সবজি চাষ করুন।

  • জামাকাপড়। আপনার জামাকাপড় যদি পুরোনো হয়ে গিয়ে থাকে এবং পরার মতো অবস্থায় না থাকে, তা হলেই নতুন জামাকাপড় কিনুন। শুধুমাত্র নতুন ফ্যাশন দেখেই তা কিনে নেবেন না। আর এমন জায়গা থেকে জামাকাপড় কেনার চেষ্টা করুন, যেখানে সেল চলে আর সেইসঙ্গে ভালো জামাকাপড়ও পাওয়া যায়। সম্ভব হলে, রোদে জামাকাপড় শুকোতে দিন। এতে আপনার বিদ্যুতের বিলও কম আসবে।

  • ভবিষ্যতের খরচ। কোনো কিছু কেনার আগে নিজেকে জিজ্ঞেস করুন, ‘আমার কাছে কি এটা কেনার মতো যথেষ্ট টাকাপয়সা রয়েছে? এটা কি সত্যিই আমার প্রয়োজন?’ যদি জরুরি না হয়, তা হলে পুরোনো জিনিসের পরিবর্তে নতুন জিনিস কিনবেন না। যেমন মোবাইল, ল্যাপটপ অথবা গাড়ি। এও চিন্তা করুন, যে-জিনিসগুলো প্রয়োজন নেই, সেগুলো কি আপনি বিক্রি করতে পারেন? এমনটা করলে আপনার হাতে আরও কিছু টাকা আসবে।

পরামর্শ: আপনার আয় যখন হঠাৎ করে কমে যায়, তখন এটা নিজেকে পরিবর্তন করার এবং খারাপ অভ্যাসগুলো ছেড়ে দেওয়ার একটা ভালো সুযোগ। যেমন তামাক সেবন করা, জুয়া খেলা এবং অনেক মদ খাওয়া। এই ধরনের পরিবর্তন করা শুধুমাত্র আপনার খরচ কমাবে এমন নয়, এর পাশাপাশি আপনি আরও ভালো এক জীবন উপভোগ করতে পারবেন।

৫. ঈশ্বরকে জানুন।

বাইবেলের নীতি: “সুখী সেই ব্যক্তিরা, যারা ঈশ্বরের কাছ থেকে নির্দেশনা লাভ করার জন্য আকাঙ্ক্ষী।”—মথি ৫:৩.

বাইবেল আমাদের উত্তম পরামর্শ দেয়। যেমন এটি বলে: “টাকাপয়সা যেমন সুরক্ষা জোগায়, তেমনই প্রজ্ঞাও সুরক্ষা জোগায়, কিন্তু জ্ঞান ও প্রজ্ঞা এই কারণে আরও ভালো যে, সেগুলো নিজের মালিকের জীবন বাঁচায়।” (উপদেশক ৭:১২) বাইবেলে পাওয়া এই ধরনের প্রজ্ঞাপূর্ণ পরামর্শ কাজে লাগানোর ফলে অনেকে উপকার লাভ করেছে, বিশেষ করে সেই সময় যখন তারা টাকাপয়সা নিয়ে অনেক দুশ্চিন্তা করে।—মথি ৬:৩১, ৩২.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার