ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১১/১৪ পৃষ্ঠা ২
  • জনসাধারণ্যে সাক্ষ্যদানের এক রোমাঞ্চকর ও নতুন পদ্ধতি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • জনসাধারণ্যে সাক্ষ্যদানের এক রোমাঞ্চকর ও নতুন পদ্ধতি
  • ২০১৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • জনসাধারণ্যে সাক্ষ্যদান করার জন্য নতুন ব্যবস্থা
    ২০১৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যেভাবে টেবিল এবং ট্রলি ব্যবহার করে সাক্ষ্য দেওয়া যায়
    ২০১৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • রাস্তায় সাক্ষ্যদান—এক কার্যকারী উপায়
    ২০১২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • পরিচর্যায় আপনার সময়কে সর্বোত্তম উপায়ে ব্যবহার করুন
    ২০১৫ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০১৪ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১১/১৪ পৃষ্ঠা ২

জনসাধারণ্যে সাক্ষ্যদানের এক রোমাঞ্চকর ও নতুন পদ্ধতি

১. যে-মণ্ডলীগুলোর অধীনে এমন এলাকা রয়েছে, যেখানে প্রচুর পথচারী দেখা যায়, সেই মণ্ডলীগুলোকে কী করার জন্য উৎসাহিত করা হচ্ছে?

১ যে-মণ্ডলীগুলোর অধীনে এমন এলাকা রয়েছে, যেখানে প্রচুর পথচারী দেখা যায়, সেই মণ্ডলীগুলোকে টেবিল অথবা বইয়ের ট্রলি ব্যবহার করে জনসাধারণ্যে সাক্ষ্যদানের ব্যবস্থা করার জন্য উৎসাহিত করা হচ্ছে। যদি বইয়ের ট্রলি ব্যবহার করা হয়, তাহলে সেই ট্রলির পাশে অন্ততপক্ষে এক জন প্রকাশক দাঁড়িয়ে থাকবেন অথবা বসে থাকবেন। কিন্তু, টেবিল ব্যবহার করা হলে সেখানে দু-জন প্রকাশক থাকা উচিত। যাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়, তারা আন্তরিক, বন্ধুত্বপরায়ণ ও অভ্যর্থনা জানানোর মতো মনোভাব দেখানোর প্রচেষ্টা করবেন। যদি কোনো ব্যক্তি টেবিলের দিকে মনোযোগ দেন, তাহলে একজন প্রকাশক কথা শুরু করতে পারেন। তিনি হয়তো বলতে পারেন, “এই বিষয়ে সৃষ্টিকর্তা কী বলেন, তা কি আপনি কখনো ভেবে দেখেছেন?” সেই সময়ে অন্য জন অথবা অন্য দু-জন টেবিলের কাছাকাছি থেকে রীতিবহির্ভূত সাক্ষ্যদান করতে পারেন।

২. এমন একটা অভিজ্ঞতা বলুন, যেটা জনসাধারণ্যে সাহিত্যাদি প্রদর্শন করে সাক্ষ্যদান করার উত্তম ফলাফল তুলে ধরে।

২ এই পদ্ধতি ব্যবহার করার ফলে নতুন নতুন অনেক অধ্যয়ন শুরু হয়েছে। একজন কলেজ ছাত্রী যিহোবার সাক্ষিদের সম্বন্ধে একটা প্রতিবেদন লিখতে চেয়েছিল, কিন্তু সে কোনো কিংডম হল খুঁজে পায়নি। পরের সপ্তাহে সে দেখতে পায়, তাদের ক্যাম্পাসে টেবিল ব্যবহার করে সাক্ষ্যদান করা হচ্ছে। তখন একটা বাইবেল অধ্যয়ন শুরু হয়। এখন সেই ছাত্রী একজন বাপ্তাইজিত প্রকাশক আর সে নিজেও এই ধরনের সাক্ষ্যদানে অংশ নিয়ে থাকে।

৩. জনসাধারণ্যে সাক্ষ্যদানের এই পদ্ধতি সম্বন্ধে অনেকে কেমন অনুভব করে?

৩ একজন বোন, যিনি এই পদ্ধতিতে জনসাধারণ্যে সাক্ষ্যদান করা উপভোগ করেছেন, তিনি বলেছিলেন: “কেউ কেউ টেবিল অথবা ট্রলির সামনে থেমে সাম্প্রতিক পত্রিকা নেয়। আবার অন্যেরা যিহোবার সাক্ষিদের সম্বন্ধে কখনোই শোনেনি। আমি দেখেছি, এই পদ্ধতি ব্যবহার করে অনেক লোকের কাছে পৌঁছানো যায়।” আরেকজন বোন মন্তব্য করেছিলেন: “এটা সাক্ষ্যদানের এক রোমাঞ্চকর ও নতুন পদ্ধতি কারণ লোকেরা আপনার কাছে আসে আর অনেক আগ্রহী না হলেও, অন্ততপক্ষে তারা কৌতূহল দেখায়।”

৪. প্রতি সপ্তাহে একই সময়ে ও একই জায়গায় সাহিত্যাদি প্রদর্শনের ব্যবস্থা করা কেন উপকারজনক?

৪ প্রতি সপ্তাহে একই জায়গায়, একই দিনে এবং একই সময়ে সাহিত্যাদি প্রদর্শনের ব্যবস্থা করা উপকারজনক। ফল স্বরূপ, লোকেরা সেগুলো দেখে দেখে অভ্যস্ত হয়ে যায় আর একসময় সেগুলোর কাছে যেতে এবং প্রশ্ন জিজ্ঞেস করতে অথবা সাহিত্যাদি নিতে স্বচ্ছন্দবোধ করে। আপনাদের মণ্ডলীতে কি জনসাধারণ্যে সাক্ষ্যদানের এই ব্যবস্থা করা হয়েছে? যদি তা করা হয়ে থাকে, তাহলে আপনিও হয়তো “ঈশ্বরের রাজ্য ঘোষণা” করার এই উপভোগ্য ও ফলপ্রসূ পদ্ধতিতে অংশ নিতে পারেন।—লূক ৯:৬০.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার