১৭ নভেম্বর সপ্তাহের তালিকা
১৭ নভেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৬ এবং প্রার্থনা
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
বাইবেল শিক্ষা দেয় অধ্যায় ৮ অনু. ২২, ২৩, পরিশিষ্ট পৃষ্ঠা ২১৫-২১৮ (৩০ মিনিট)
ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: দ্বিতীয় বিবরণ ২৩-২৭ (১০ মিনিট)
নং. ১: দ্বিতীয় বিবরণ ২৫:১৭–২৬:১০ (৪ মিনিট বা এর চেয়ে কম)
নং. ২: সন্তানেরা, ঈশ্বর তোমাদের কাছ থেকে কী চান? —সুসমাচার পৃষ্ঠা ১৯ অনু. ১ (৫ মিনিট)
নং. ৩: কোন কোন দিক দিয়ে বাইবেল অন্য যেকোনো বইয়ের চেয়ে আলাদা?—বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ১৮ অনু. ১-পৃষ্ঠা ১৯ অনু. ৫ (৫ মিনিট)
পরিচর্যা সভা:
১০ মিনিট: “জনসাধারণ্যে সাক্ষ্যদানের এক রোমাঞ্চকর ও নতুন পদ্ধতি।” প্রশ্নোত্তর। যদি মণ্ডলীর অধীনে এমন এলাকা থাকে, যেখানে প্রচুর পথচারী দেখা যায়, তাহলে সেখানে জনসাধারণ্যে সাক্ষ্যদানের জন্য স্থানীয়ভাবে যে-ব্যবস্থা রয়েছে, সেই বিষয়ে পরিচর্যা অধ্যক্ষের সাক্ষাৎকার নিন এবং শ্রোতাদের অভিজ্ঞতা বলার জন্য আমন্ত্রণ জানান।
২০ মিনিট: “অগ্রগামী সেবা—আপনি কি তা করতে পারেন?” একজন প্রাচীন প্রবন্ধের ১ থেকে ২১ অনুচ্ছেদ আলোচনা করবেন।
গান ৪৭ এবং প্রার্থনা