১৯ মে সপ্তাহের তালিকা
১৯ মে থেকে যে-সপ্তাহ শুরু
গান ১ এবং প্রার্থনা
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
বাইবেল শিক্ষা দেয় অধ্যায় ১ অনু. ১-১০ (২৫ মিনিট)
ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: যাত্রাপুস্তক ৩০-৩৩ (১০ মিনিট)
নং. ১: যাত্রাপুস্তক ৩২:১-১৪ (৪ মিনিট বা এর চেয়ে কম)
নং. ২: কেন ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেছিলেন?—সুসমাচার পৃষ্ঠা ১০ অনু. ১-২ (৫ মিনিট)
নং. ৩: কার কাছে ও কার মাধ্যমে আমাদের প্রার্থনা করা উচিত?—বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ১৬৭ অনু. ৯ (৫ মিনিট)
পরিচর্যা সভা:
১০ মিনিট: যে-কারণে আমরা সুসমাচারের পরিচারক। ২০০৬ সালের নভেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৭ পৃষ্ঠার ওপর ভিত্তি করে উদ্যমী বক্তৃতা। কেন তারা পরিচর্যাকে উপভোগ করে, তা বলতে শ্রোতাদের আমন্ত্রণ জানান।
১০ মিনিট: ছুটির সময় আপনি কি সহায়ক অগ্রগামীর কাজ করতে পারেন? আলোচনা। ২০০৭ সালের মার্চ মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৪ পৃষ্ঠার ৬ অনুচ্ছেদ সংক্ষেপে পুনরালোচনা করুন, যেখানে সহায়ক অগ্রগামীর চাহিদাগুলো সম্বন্ধে উল্লেখ করা হয়েছে। সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য যারা চাকরি থেকে ছুটি নিয়েছে বা স্কুলের ছুটির দিনগুলোকে ব্যবহার করেছে, তারা যে-আশীর্বাদগুলো উপভোগ করেছে, সেই বিষয়ে মন্তব্য করতে তাদের আমন্ত্রণ জানান। তাদের পরবর্তী ছুটির দিনগুলোতে সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য সকলকে উৎসাহিত করুন।
১০ মিনিট: “সময়ানুবর্তী হওয়ার অভ্যাস গড়ে তুলুন।” প্রশ্নোত্তর। ৪ অনুচ্ছেদ আলোচনা করার সময়, শ্রোতাদের এই বিষয়ে মন্তব্য করতে আমন্ত্রণ জানান যে, কী তাদেরকে সময়মতো কাজ করতে সাহায্য করে।
গান ৪৪ এবং প্রার্থনা