১২ মে সপ্তাহের তালিকা
১২ মে থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৩ এবং প্রার্থনা
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
যিহোবার ইচ্ছা পাঠ ২৬-২৮ (৩০ মিনিট)
ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: যাত্রাপুস্তক ২৭-২৯ (১০ মিনিট)
নং. ১: যাত্রাপুস্তক ২৯:১৯-৩০ (৪ মিনিট বা এর চেয়ে কম)
নং. ২: যিশু এখন কী করছেন?—সুসমাচার পৃষ্ঠা ৯ অনু. ৩-৪ (৫ মিনিট)
নং. ৩: ঈশ্বর যাতে আমাদের প্রার্থনা শোনেন, তার জন্য আমাদের অবশ্যই কী করতে হবে?—বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ১৬৬ অনু. ৫-পৃষ্ঠা ১৬৭ অনু. ৮ (৫ মিনিট)
পরিচর্যা সভা:
১৫ মিনিট: সমস্ত জাতি তার দিকে স্রোতের মতো প্রবাহিত হবে। (যিশা. ২:২) দু-জন প্রকাশকের সাক্ষাৎকার নিন, যাদের মধ্যে একজন অনেক বছর ধরে সত্যে রয়েছেন এবং অন্যজন তুলনামূলকভাবে নতুন। কোন বিষয়টা তাদেরকে সত্যের প্রতি আগ্রহী করে তুলেছিল? তাদেরকে কোন প্রতিদ্বন্দ্বিতাগুলো কাটিয়ে উঠতে হয়েছিল? তারা যখন প্রথম মণ্ডলীর সভায় এসেছিল, তখন কোন বিষয়টা তাদের ওপর ছাপ ফেলেছিল? তারা যখন প্রথম পরিচর্যায় অংশ নিয়েছিল, তখন তারা কোন অভিজ্ঞতা লাভ করেছিল? আধ্যাত্মিকভাবে উন্নতি করার জন্য মণ্ডলীর ভাই-বোনেরা তাদের কীভাবে সাহায্য করেছিল?
১৫ মিনিট: “পরিচর্যায় আমাদের দক্ষতাকে বাড়ানো—ভূমিকা প্রস্তুত করা।” আলোচনা। সংক্ষেপে দুই অংশের একটা নমুনা দেখান। প্রথমে দেখান যে, ভূমিকাটা ভালোভাবে প্রস্তুত করা হয়নি এবং এরপর দেখান যে, ভূমিকাটা ভালোভাবে প্রস্তুত করা হয়েছে।
গান ২০ এবং প্রার্থনা