“সর্ব্বদা সদাচরণের অনুধাবন কর”
১ খ্রীষ্টীয় জীবনযাপন মানে ‘সকলের প্রতি সর্ব্বদা সদাচরণের অনুধাবন করা।’ (১ থিষল. ৫:১৫) জেলা সম্মেলনগুলোতে যোগ দেওয়ার সময়, অন্যদের প্রতি ভাল কিছু করার অনেক সুযোগ আমাদের রয়েছে। এই বছর, জনসাধারণ আমাদের আগের চাইতে আরও বেশি করে লক্ষ করবে। চেন্নাই, কোচি এবং বিশেষ করে মুম্বাইয়ে ৫ থেকে ১০ হাজার লোক আশা করা হচ্ছে। যারা এই সম্মেলন শুনবে অথবা দেখবে, তারা সকলেই তাদের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে আমাদের সম্বন্ধে ধারণা গড়ে তুলবে। যিহোবার সাক্ষিদের সম্বন্ধে সুনাম গড়ে তোলার এক অপূর্ব সুযোগ আমাদের রয়েছে। আমরা আশা করি যে, আমাদের সঙ্গে যাদের ওঠাবসা রয়েছে তারা সকলেই উপলব্ধি করবে যে, বাইবেলের শিক্ষাই আমাদের স্বতন্ত্র করেছে। আমরা চাই তারা যেন আমাদের সুশৃঙ্খলা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং আচার-আচরণ সম্বন্ধে মন্তব্য করে। আমরা চাই যেন তারা সরাসরি দেখতে পায় যে, নিঃস্বার্থ ভ্রাতৃত্বের মনোভাব সত্যিই রয়েছে এবং আমরা ‘প্রত্যেক জন [নিজেদের] বিষয়ে নয়, কিন্তু পরের বিষয়েও লক্ষ্য রাখি।’ (ফিলি. ২:৪) এই সম্মেলনগুলোতে যে-উপায়গুলোর মাধ্যমে আমরা তা করতে পারি সেটা বিবেচনা করুন।
২ আপনি কি আপনার থাকার ব্যবস্থা করে ফেলেছেন? (১) আমরা যদি আগে থেকে বুক করি, তা হলে সেটা ভাইদের উপযুক্ত মূল্যে লজ ও ডরমিটরি ভাড়া করতে সাহায্য করবে। এটা গুরুত্বপূর্ণ যে, একবার বুক করা হয়ে গেলে পর এমনকি আমরা যদি এর চেয়েও ভাল জায়গা পাই, তা হলে সেটা যেন না পালটাই। আমাদের ‘হাঁ, হাঁ হওয়া’ উচিত। (মথি ৫:৩৭) (২) এটা আশা করবেন না যে, আপনি যদি আগে থেকে প্রয়োজনীয় অর্থ না পাঠান, তা হলে আপনার রুম বুক থাকবে। (৩) সমস্ত হোটেল কর্মীর প্রতি ধৈর্য এবং সম্মান দেখান, এমনকি যদি তারা তাদের কাজের দেখাশোনায় ধীরগতিও হয়। (৪) হোটেলের কর্মী হয়তো আপনার রুম পরিষ্কার করবে, তবুও সবসময় তা এমনভাবে ছেড়ে আসুন, যা যিহোবার নির্ধারিত পরিষ্কার-পরিচ্ছন্নতার মানগুলোকে প্রতিফলিত করবে। (৫) হোটেলের সুযোগসুবিধাগুলো ব্যবহার করা সম্বন্ধীয় এর সমস্ত নিয়মকানুন মেনে চলুন। (৬) হোটেলের বেয়ারা ও ঝাড়ুদারদের প্রথাগত বকশিশ দিন।
৩ বাচ্চাদের সদাচরণ করতে শেখানো: লোকেরা সাধারণত আমাদের বাচ্চাদের লক্ষ করে আর অনেক ক্ষেত্রে, তারাই দর্শকদের ওপর সবচেয়ে বেশি ছাপ ফেলে। বাবামারা, আপনারা যদি সম্মেলনের আগে কিছুটা সময় আপনাদের বাচ্চাদের সঙ্গে তাদের কাছ থেকে সবসময় ও সব জায়গায় যে-খ্রীষ্টীয় আচারব্যবহার আশা করা হয়, সেই সম্বন্ধে পুনরালোচনা করেন, তা হলে তা সাহায্যকারী হবে। (ইফি. ৬:৪) উদাহরণ হিসেবে, তাদের বলুন যে, প্রকৃত খ্রীষ্টীয় ভালবাসা “অশিষ্টাচরণ করে না, স্বার্থ চেষ্টা করে না, রাগিয়া উঠে না।” (১ করি. ১৩:৫) প্রাপ্তবয়স্করা সকলের দেখার জন্য, সঠিক উদাহরণ রেখে এই কথাগুলোকে জোরালো করতে পারে। বাচ্চারা, তোমরা তোমাদের বাবামায়ের বাধ্য হয়ে, হোটেলের সম্পত্তির প্রতি সম্মান দেখিয়ে এবং তোমাদের চারপাশের লোকেদের প্রতি বিবেচনা দেখিয়ে সদাচরণ করতে পার। (কল. ৩:২০) আমরা যখন একতাবদ্ধভাবে সকলের প্রতি সদাচরণ করার চেষ্টা করি, তখন আমরা ‘আমাদের ত্রাণকর্ত্তা ঈশ্বরের শিক্ষা সর্ব্ববিষয়ে ভূষিত করি।’—তীত ২:১০.
৪ আমাদের উত্তম আচরণ কেবল যারা আমাদের দেখে তাদের ওপরই ইতিবাচক প্রভাব ফেলে না কিন্তু যারা বিভিন্ন কারণে আমাদের সমালোচনা করে তাদের ওপরও প্রভাব ফেলে। সম্মেলনে এবং সম্মেলন শহর জুড়ে আমরা যা কিছুই করি না কেন—তা সে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়, রেস্টুরেন্টে খাওয়ার সময়, থাকার জায়গায় বিশ্রাম নেওয়ার সময় অথবা রীতিবহির্ভূত সাক্ষ্যদানের সুযোগ নেওয়ার সময়—আমাদের খ্রীষ্টীয় কথাবার্তা ও কাজ যেন প্রমাণ দেয় যে, আমরা সদাচরণ অনুধাবন করতে চাই।
[৪ পৃষ্ঠার বাক্স]
দয়া করে মনে রাখুন:
■ আপনি যেখানে থাকবেন সেখানকার সমস্ত কর্মীর প্রতি ধৈর্য ও সম্মান দেখান।
■ সমস্ত অতিথির উপকারার্থে হোটেল অথবা ডরমিটরির নিয়মকানুনগুলো মেনে চলুন।
■ যতখানি সম্ভব রুমগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন ও গোছানো রাখুন।
■ আপনার বাচ্চাদের গতিবিধির ওপর সঠিকভাবে নজর রাখুন।