ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৯/০২ পৃষ্ঠা ৩
  • পরস্পরের কাছ থেকে এক বিশেষ উৎসাহ পাওয়া

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরস্পরের কাছ থেকে এক বিশেষ উৎসাহ পাওয়া
  • ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • “প্রত্যেক দিনই তোমরা একে অন্যকে উৎসাহ দাও”
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৬
  • যিহোবার পবিত্র ব্যবস্থাগুলোর জন্য আপনি কি কৃতজ্ঞ?
    ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • “লোকদিগকে একত্র কর”
    ২০১৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • সম্মেলনগুলো—আনন্দ করার সময়!
    ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৯/০২ পৃষ্ঠা ৩

পরস্পরের কাছ থেকে এক বিশেষ উৎসাহ পাওয়া

১ এমন একদিনও বাদ থাকে না যেদিন যিহোবার লোকেরা তাদের বিশ্বাসের পরীক্ষাগুলোর মুখোমুখি হয় না। যেহেতু দিয়াবল জানে যে তার কাল সংক্ষিপ্ত, তাই সে যিহোবার প্রতি আমাদের নীতিনিষ্ঠাকে ভাঙার জন্য শেষ আক্রমণ চালিয়ে যাচ্ছে। (প্রকা. ১২:১২) আমরা যাতে ‘সেই কুদিনে প্রতিরোধ করিতে এবং সকলই সম্পন্ন করিয়া দাঁড়াইয়া থাকিতে পারি’ সেইজন্য আমাদের ‘প্রভুতে ও তাঁহার শক্তির পরাক্রমে বলবান্‌ হওয়া’ জরুরি।​—⁠ইফি. ৬:​১০, ১৩.

২ সহ বিশ্বাসীদের সঙ্গে মিলিত হওয়া হল আমাদের শক্তি অর্জন করতে সাহায্য করার জন্য যিহোবার একটা ব্যবস্থা। প্রেরিত পৌল এটাকে উপলব্ধি করেছিলেন। তিনি তার খ্রীষ্টান ভাইদের সঙ্গে মিলিত হওয়ার জন্য আকুল আকাঙ্ক্ষী ছিলেন, যাতে তারা পরস্পর ‘আশ্বাস পাইতে’ এবং ‘স্থিরীকৃত হইতে’ পারে। (রোমীয় ১:​১১, ১২) ঈশ্বরের ইচ্ছা পালন করার জন্য আমাদের শক্তিশালী করতে, পরিচালক গোষ্ঠী প্রেমের সঙ্গে আমাদের জন্য আসন্ন “উদ্যোগী রাজ্য ঘোষণাকারীরা” জেলা সম্মেলনে পরস্পরের কাছ থেকে উৎসাহের দ্বারা উপকার পাওয়ার সুযোগের ব্যবস্থা করেছে।

৩ উপকৃত হতে সেখানে উপস্থিত থাকুন: তিনদিনই উপস্থিত থাকাকে আপনার লক্ষ্য করুন। প্রথম গান শুরু হওয়ার আগে এসে এবং শেষ প্রার্থনায় অন্তর থেকে “আমেন” বলা পর্যন্ত সেখানে থেকে আমরা ‘নিজেরা উপকৃত হই।’ (যিশা. ৪৮:​১৭, ১৮) এই বছর সরকারি ছুটির সময়গুলোতে সম্মেলনগুলোর ব্যবস্থা করা হয়েছে, যাতে সব ছেলেমেয়েরা এবং চাকরি করে এমন প্রকাশকরা অল্প কয়েকদিন বাড়তি ছুটি নিয়ে এগুলোতে যোগ দিতে পারে। কিন্তু, যে-ভাইয়েরা উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চলে থাকে, তাদের মুম্বাইয়ে যাওয়ার জন্য একটু বেশি ছুটির দরকার হতে পারে, তাই তাদের একটু আগে থেকেই তাদের কাজের তালিকার সুবিন্যস্ত করার দরকার হবে, যাতে তিনদিনই উপস্থিত থাকার জন্য তাদের হাতে সময় থাকে। বড় সম্মেলনগুলোতে যোগ দেওয়ার জন্য বাড়তি চেষ্টার দরকার হতে পারে কিন্তু আমাদের জন্য যিহোবার এই আশ্বাস রয়েছে যে, তাঁর ইচ্ছা পালন করতে তিনি আমাদের সাহায্য করবেন। (১ যোহন ৫:​১৪, ১৫) সম্মেলনে যাওয়ার জন্য দুমাস আগে থেকে ট্রেন বুকিং খোলা থাকবে, তাই আমরা যদি ইতিমধ্যে তা না করে থাকি, তা হলে এখনই যাওয়া-আসা এবং থাকার ব্যবস্থা পাকা করার সময়, যেকোন একটা ব্যবস্থা হয়ে যাবেই, এই আশা করে ছেড়ে দেওয়া উচিত নয়। আমরা নিশ্চিত থাকতে পারি যে, তিনদিনই যোগ দেওয়ার জন্য আমাদের প্রচেষ্টাকে যিহোবা আশীর্বাদ করবেন।​—⁠হিতো. ১০:⁠২২.

৪ উৎসাহের জন্য সানন্দে অপেক্ষা করুন: কোন এক সম্মেলনের পর আপনার কি কখনও মনে হয়েছে যে: “এটাই ছিল সবচেয়ে ভাল সম্মেলন!” কেন আপনি এমনটা মনে করেছেন? কারণ অসিদ্ধ মানুষ হিসেবে, আমরা আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়তে পারি, আমাদের আধ্যাত্মিক উৎসাহের দরকার হয়। (যিশা. ৪০:৩০) একজন বোন বলেছিলেন: “এই বিধিব্যবস্থা আমাকে পরিশ্রান্ত করে আর সম্মেলনগুলো আমাকে আবার আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির প্রতি আলোকপাত করতে সাহায্য করে, আমার আধ্যাত্মিক দিক দিয়ে যে-উন্নতি করা দরকার তা প্রদান করে।” মনে হয় যেন আমার ঠিক যখন উৎসাহের সবেচেয়ে বেশি দরকার, তখনই এটা আসে।” হয়তো আপনারও একইরকম অনুভূতির অভিজ্ঞতা রয়েছে।

৫ আমরা কেবল বিভিন্ন বক্তৃতা এবং সাক্ষাৎকারগুলো থেকেই প্রয়োজনীয় উৎসাহ পাই না কিন্তু সম্মেলনগুলোর অন্যান্য প্রাচুর্যপূর্ণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে দিয়েও তা পেয়ে থাকি। একজন ভাই বলেছিলেন: “বাইবেলের নীতিগুলোর ওপর যে-স্পষ্ট ও ব্যবহারিক প্রয়োগ সম্বন্ধে ব্যাখ্যা দেওয়া হয় সেগুলো আমি সত্যিই উপলব্ধি করি। কীভাবে আমরা অতীতের ভাল ও মন্দ উভয় উদাহরণগুলো থেকে উপকার পেতে পারি সেটা দেখানোর ব্যাপারে নাটকগুলো অবশ্যই অমূল্য। আর নতুন প্রকাশনাগুলো প্রকাশের জন্য আমি সবসময় সানন্দে অপেক্ষা করে থাকি আর বাড়ি পৌঁছানোর পর অনেক দিন পর্যন্ত আমি সেগুলো পড়া উপভোগ করি।”

৬ এই ‘বিষম সময়ে’ সম্মেলনগুলো হল যিহোবার কাছ থেকে আসা এক জরুরি ব্যবস্থা। (২ তীম. ৩:⁠১) এগুলো আমাদের এই অনুপ্রাণিত উপদেশে মনোযোগ দিতে সাহায্য করে: “তোমরা জাগিয়া থাক, বিশ্বাসে দাঁড়াইয়া থাক, বীরত্ব দেখাও, বলবান্‌ হও।” (১ করি. ১৬:১৩) তাই, আসুন প্রতিটা পর্বে উপস্থিত থাকার জন্য দৃঢ়সংকল্প নিই এবং আমাদের “উদ্যোগী রাজ্য ঘোষণাকারীরা” জেলা সম্মেলনে পরস্পরের কাছ থেকে অনেক উৎসাহ পাওয়া উপভোগ করি!

[৩ পৃষ্ঠার বাক্স]

তিনদিনই উপস্থিত থাকার জন্য পরিকল্পনা করুন

■ কাজ থেকে ছুটি চান।

■ সম্মেলন শহরে থাকার ব্যবস্থা করুন।

■ সম্মেলনে যাওয়া-আসার ব্যবস্থা করুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার